জুনিয়র ডাক্তারদের ধর্মতলায় অবস্থানের অনুমতি দিল না পুলিশ

কলকাতা: আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে বিচার এবং হাসপাতালগুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা-সহ একাধিক দাবিতে আন্দোলন চলছে। আর শুক্রবার রাত থেকে মেট্রো চ্যানেলের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তারেরা। রাতে এই কর্মসূচির জন্য পুলিশের অনুমতি চেয়ে ইমেল করা হয়েছিল। শনিবার সকালে সেই ইমেলের জবাব দিয়েছে লালবাজার। অবস্থান কর্মসূচির অনুমতি দেওয়া যাবে না বলে জানানো হয়েছে ডাক্তারদের। লালবাজার থেকে ডাক্তারদের কাছে যে ইমেল গিয়েছে, তাতে বলা হয়েছে, ‘‘শুক্রবার রাত ৯টা ৫৫ মিনিটে ধর্মতলায় ধর্না এবং অনির্দিষ্টকালের জন্য অনশনের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। ট্র্যাফিকের দিকটি মাথায় রেখে সেই আবেদনে সাড়া দেওয়া যাচ্ছে না। এই কর্মসূচির জন্য সাধারণ মানুষের সমস্যা হতে পারে। রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হতে পারে। পুজোর মুখে ধর্মতলা এলাকায় প্রচুর মানুষ কেনাকাটা করতে যাচ্ছেন। পুজোর প্রস্তুতি পর্বে এখন প্রতি দিনই সেখানে খুব ভিড় হচ্ছে। এ ছাড়া, বিভিন্ন পুজো মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়া শুরু হয়ে গিয়েছে। তাই পুজোর আগে এই কর্মসূচিতে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন। এলাকার শান্তি বিঘ্নিত হতে পারে।’’
পুজোয় কোন মেট্রো স্টেশনের সামনে কোন মণ্ডপ?

কলকাতা: মহালয়া থেকেই কলকাতায় ঠাকুর (Durga Puja) দেখা শুরু হয়ে গিয়েছে। কলকাতার উত্তর-দক্ষিণের বড় বড় পুজো দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। শ্রীভূমি, টালা বারোয়ারি, হাতিবাগান সর্বজনীন, ৭৫ পল্লী, ২৫ পল্লী, ত্রিধারা, চেতলা অগ্রণী সহ বেশ কয়েকটা দুর্গাপুজো (Durga Puja 2024) ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে। পুজো এখন আর পাঁচদিনের নয়। মহালয়ের পর থেকে ঠাকুর দেখা শুরু হয়ে যায়। কলকাতায় ঠাকুর দেখার জন্য সবচেয়ে সহজ ও কম সময়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁচ্ছে যাওয়ায় জন্য মেট্রোই (Kolkata Metro) ভরসা। এবার দেখে নেওয়া যাক কোন কোন মেট্রো স্টেশনের কাছে কোন কোন পুজো মণ্ডপ রয়েছে- নোয়াপাড়া – খানিকটা এগোলেই নোয়াপাড়া উদয়ন সঙ্ঘ। দমদম– দমদম পার্ক সর্বজনীন, সিঁথি সর্বজনীন এবং সিঁথির মোড়ের বন্ধুদল স্পোর্টিং ক্লাব। বেলগাছিয়া-দমদম পার্ক ভারতচক্র, টালা প্রত্যয়, টালা বারোয়ারি। কিছুটা এগিয়ে গেলেই পৌঁছে যেতে পারেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। শ্যামবাজার– বাগবাজার সর্বজনীন, বেনিয়াটোলা, কুমোরটুলি পার্ক, আহিরীটোলা সর্বজনীন, শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, তেলেঙ্গাবাগান, চালতাবাগানের পুজো। শোভাবাজার মেট্রো-শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সর্বজনীন, নবিন পল্লি, কাশী বোস লেন, নতুন দল, নলিনী সরকার স্ট্রিট৷ গিরিশ পার্ক-সিমলা ব্যায়াম সমিতি, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন, পাথুরিঘাটা ৫ পল্লির পুজো। এমজি রোড -মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, শিয়ালদা অ্যাথলেটিক্সের পুজো। সেন্ট্রাল– সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ারের পুজো। চাঁদনী চক– জানবাজার সর্বজনীন, তালতলা সর্বজনীন, ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি। রবীন্দ্র সদন-গোখলে স্পোর্টিং, চক্রবেড়িয়া সর্বজনীন। নেতাজি ভবন-পরপর দেখুন ৬৮ পল্লি, ৭৬ পল্লি, ভবানীপুর ৭৫ পল্লি, ২২ পল্লি, পদ্মপুকুর সমিতি, হরিশ পার্ক, অগ্রদূত উদয় সঙ্ঘ, ভবানীপুর স্বাধীন সঙ্ঘ। যতীন দাস পার্ক-ম্যাডক্স স্কোয়ার, ২৩ পল্লি, ফরওয়ার্ড ক্লাব, মাতৃমন্দির, বকুলবাগান, যতীন দাস পার্ক। কালীঘাট– বাদামতলা আষাঢ় সঙ্ঘ, ৬৬ পল্লি, চেতলা অগ্রণী, দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, ট্রায়াঙ্গুলার পার্ক, হিন্দুস্তান পার্ক, সিংহি পার্ক, একডালিয়া এভারগ্রিন। রবীন্দ্র সরোবর-সুরুচি সঙ্ঘ, শিবমন্দির, মুদিয়ালি। টালিগঞ্জ ও কুদঘাট– ৪১ পল্লি, অজেয় সংহতি, অশোকনগর, বড়িশা ক্লাব, বড়িশা উদয়ন পল্লি,শীতলাতলা কিশোর সঙ্ঘ। নাকতলা-নাকতলা উদয়ন সঙ্ঘ। মাস্টারদা সূর্য সেন– রিজেন্ট পার্ক, আজাদগড় সর্বজনীন। কবি নজরুল (গড়িয়া) – নবদুর্গা, গড়িয়া মিতালি, তরুণ সাথী, শ্যামাপল্লি, নারকেলবাগান সর্বজনীন। শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন – পাটুলি ক্লাব। কবি সুভাষ (নিউ গড়িয়া)-সন্তোষপুর লেক পল্লি, পল্লিমঙ্গল, সন্তোষ ত্রিকোণ পার্ক।
ফের নিম্নচাপের শঙ্কা

কলকাতা: পুজোর আগে ফের নিম্নচাপের আশঙ্কা। বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগর উপকূলে শুক্রবার নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার প্রভাবে আগামী বুধবার, ষষ্ঠী পর্যন্ত সারা রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। জারি করা হয়েছে সতর্কতা। ঝড়বৃষ্টির জন্য কলকাতা-সহ দক্ষিণের কয়েকটি জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারই বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে নিম্নচাপ। তার প্রভাবে আগামী বুধবার পর্যন্ত উত্তর থেকে দক্ষিণে ঝড়বৃষ্টির পূ্র্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আট জেলাতেই বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ষষ্ঠী থেকে দশমী কখন কী পুজো

ওয়েব ডেস্ক: দুর্গাপুজো (Durga Puja) মানেই বাঙালির প্রাণের পুজো। পুজোর ৪টে দিন বাঙালি আষ্টেপৃষ্ঠে উপভোগ করতে চায়। কিন্তু এবারের পুজো ৩দিনে। তাই কোন সময়ে কী পুজো জেনে নেওয়াটা আবশ্যক। দেখে নেওয়া যাক ষষ্ঠী থেকে দশমী কোন সময়ে কী পুজো- বুধবার ২ অক্টোবর শুভ মহালয়া। মহাষষ্ঠী ৯ অক্টোবর বুধবার। ষষ্ঠী তিথি থাকবে ৯ অক্টোবর সকাল ৭টা ৩২ মিনিট পর্যন্ত। ষষ্ঠী পুজো শুরু সকাল ৬টা থেকে। অঞ্জলির সময় সকাল ৭টায়। সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস। ১০ অক্টোবর বৃহস্পতিবার মহাসপ্তমী। সপ্তমী তিথি থাকবে ১০ অক্টোবর সকাল ৭টা ২৫ মিনিট পর্যন্ত। সপ্তমী পুজো সকাল ৬টা থেকে শুরু। নবপত্রিকার প্রবেশ সকাল ৬টা ৩০ মিনিটে। সপ্তমী পুজোর অঞ্জলির সময় সকাল ১০টায়। সন্ধ্যা আরতি সন্ধ্যা ৬টায়। মহাষ্টমী ১১ অক্টোবর শুক্রবার। মহাষ্টমীর তিথি থাকবে ১১ অক্টোবর সকাল ৬টা ৪৮ মিনিট পর্যন্ত। অষ্টমী পুজো শুরু ভোর ৩টে থেকে। সন্ধিপুজো শুরু সকাল ৬টা ২৪ মিনিট থেকে। সন্ধিপুজো শেষ সকাল ৭টা ১২ মিনিট পর্যন্ত। বলিদান সকাল ৬টা ৪৮ মিনিটে। অষ্টমীর অঞ্জলির সময় সকাল ৭টা ১০ মিনিট থেকে ১০টা পর্যন্ত। অষ্টমী ও নবমীর পুষ্পাঞ্জলি একই দিনে পড়ছে। মহানবমী ও দশমী একই দিনে পড়েছে। তা হল ১২ অক্টোবর শনিবার। মহানবমীর পুজো শুরু ১১ অক্টোবর সকাল ১১টা থেকে। নবমীর অঞ্জলির সময় দুপুর ১টায়। সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা ৬টায়। নবমী তিথি শেষ ১২ অক্টোবর সকাল ৫টা ৪৪ মিনিটের মধ্যে। দশমী পুজো শুরু ১২ অক্টোবর সকাল ৬টা থেকে। দশমী পুজো সমাপ্ত ও দেবীর গমন সকাল ৭টা ৩ মিনিটের মধ্যে।
দুর্গাপুজোয় মেট্রো কখন চলবে?

কলকাতা: দুর্গাপুজোয় কটা থেকে কটা পর্যন্ত মেট্রো চলবে, এই নিয়ে রাজ্যবাসীর মনে জল্পনা চলছিল। এবার সব জল্পনার অবসান। পুজোয় সময় মেট্রো কখন চলবে জানিয়ে দিল কলকাতা মেট্রো রেল। একনজরে দেখে নিন বিস্তারিত সময়সূচী- BLUE LINE 288 SERVICES ON CHATURTHY (07.10.24), PANCHAMI (08.10.24), AND SASTHI (09.10.24) 248 SERVICES ON SAPTAMI (10.10.24) AND ASHTAMI – NABAMI (11.10.24) 174 SERVICES ON DASHAMI (12.10.24) 130 SERVICES ON EKADASHI (13.10.24) 236 SERVICES ON DWADASHI (14.10.24) AND TROYODASHI (15.10.24) ON CHATURTHY AND PANCHAMI Metro will run 288 services (144 UP &144 DN) on Chaturthy (07.10.24), and Panchami (08.10.24) for the convenience of the Metro passengers from 06.50 hrs. to till midnight. First Service : At 06:50 hrs. from Kavi Subhash to Dakshineswar At 06:50 hrs. from Dumdum to Kavi Subhash At 06:55 hrs. from Dumdum to Dakshineswar At 07:00 hrs. from Dakshineswar to Kavi Subhash Last Service: At 22:28 hrs. from Dakshineswar to Kavi Subhash At 22:30 hrs. from Kavi Subhash to Dakshineswar At 22:40 hrs. from Dumdum to Kavi Subhash At 22:40 hrs. from Kavi Subhash to Dumdum ON SASTHI Metro will run 288 services (144 UP &144 DN) on Sasthi (09.10.24) for the convenience of the Metro passengers from 06.50 hrs. to till midnight. First Service : At 06:50 hrs. from Kavi Subhash to Dakshineswar At 06:50 hrs. from Dumdum to Kavi Subhash At 06:55 hrs. from Dumdum to Dakshineswar At 07:00 hrs. from Dakshineswar to Kavi Subhash Last Service: At 23:48 hrs. from Dakshineswar to Kavi Subhash At 23:50 hrs. from Kavi Subhash to Dakshineswar At 00:00 hrs. from Dumdum to Kavi Subhash At 00:00 hrs. from Kavi Subhash to Dumdum ON SAPTAMI, ASHTAMI- NABAMI Metro will run 248 services (124 UP & 124 DN) on Saptami (10.10.24), Ashtami-Nabami (11.10.24) for the convenience of the Metro passengers from 13.00 hrs. to 04.00 hrs. First Service : At 12:55 hrs. from Dumdum to Dakshineswar At 13:00 hrs. from Kavi Subhash to Dakshineswar At 13:00 hrs. from Gitanjali to Dumdum (Special service) At 13:00 hrs. from Mahanayak Uttam Kumar to Dakshineswar (Special service) At 13:00 hrs. from Dakshineswar to Kavi Subhash At 13:00 hrs. from Dumdum to Kavi Subhash At 13:00 hrs. from Shyambazar to Kavi Subhash (Special service) At 13:02 hrs. from Noapara to Kavi Subhash (Special service) Last Service: At 03:48 hrs. from Dakshineswar to Kavi Subhash At 03:48 hrs. from Kavi Subhash to Dakshineswar At 04:00 hrs. from Dumdum to Kavi Subhash At 04:00 hrs. from Kavi Subhash to Dumdum ON DASHAMI Metro will run 174 services (87 UP & 87 DN) on Dashami (12.10.24) from 13:00 hrs. to till midnight. First Service : At 12:55 hrs. from Dumdum to Dakshineswar At 13:00 hrs. from Kavi Subhash to Dakshineswar At 13:00 hrs. from Gitanjali to Dumdum (Special service) At 13:00 hrs. from Mahanayak Uttam Kumar to Dakshineswar (Special service) At 13:00 hrs. from Dakshineswar to Kavi Subhash At 13:00 hrs. from Dumdum to Kavi Subhash At 13:00 hrs. from Shyambazar to Kavi Subhash (Special service) At 13:02 hrs. from Noapara to Kavi Subhash (Special service) Last Service: At 23:48 hrs. from Dakshineswar to Kavi Subhash At 23:50 hrs. from Kavi Subhash to Dakshineswar At 00:00 hrs. from Dumdum to Kavi Subhash At 00:00 hrs. from Kavi Subhash to Dumdum ON EKADASHI Metro will run 130 services (65 UP & 65 DN) on Ekadashi (13.10.24) for the convenience of the Metro passengers from 09:00 hrs. to 21:40 hrs. First Service : At 09:00 hrs. from Kavi Subhash to Dakshineswar At 09:00 hrs. from Dumdum to Kavi Subhash At 09:00 hrs. from Dumdum to Dakshineswar At 09:00 hrs. from Dakshineswar to Kavi Subhash Last Service: At 21:27 hrs. from Kavi Subhash to Dakshineswar At 21:28 hrs. from Dakshineswar to Kavi Subhash At 21:40 hrs. from Dumdum to Kavi Subhash At 21:40 hrs. from Kavi Subhash to Dumdum ON DWADASHI AND TROYODASHI Metro will run 236 services (118 UP & 118 DN) on Dwadashi (14.10.24) and Troyodashi (15.10.24) for the convenience of the Metro passengers from 06:50 hrs. to 21:40 hrs. First Service : At 06:50 hrs. from Kavi Subhash to Dakshineswar At 06:50 hrs. from Dumdum to Kavi Subhash At 06:55 hrs. from Dumdum to Dakshineswar At 07:00 hrs. from Dakshineswar to Kavi Subhash Last Service: At 21:28 hrs. from Dakshineswar to Kavi Subhash At 21:30 hrs. from Kavi Subhash to Dakshineswar At 21:40 hrs. from Dumdum to Kavi Subhash At 21:40 hrs. from Kavi Subhash to Dumdum GREEN LINE-1 106 SERVICES ON CHATURTHY (07.10.24), PANCHAMI (08.10.24), AND SASTHI (09.10.24) 64 SERVICES ON SAPTAMI (10.10.24) AND ASHTAMI – NABAMI (11.10.24) 48 SERVICES ON DASHAMI (12.10.24) ON CHATURTHY, PANCHAMI AND SASTHI Metro will run 106 services (53 UP & 53 DN) on Chaturthy (07.10.24), Panchami (08.10.24) and Sasthi (09.10.24) from 06:55 hrs. to 21:40 hrs at an interval of 20 minutes. First Service: At 06:55 hrs. from Sealdah to Salt Lake Sector V At 07:05 hrs. from Salt Lake Sector V to Sealdah Last Service: At 21:35 hrs. from Sealdah to Salt Lake Sector V At 21:40 hrs. from Salt Lake Sector V to Sealdah ON SAPTAMI, ASHTAMI AND NABAMI Metro will run 64 services (32 UP & 32 DN) on Saptami (10.10.24), Ashtami-Nabami (11.10.24) for the convenience of Metro passengers from 13:00 hrs. to 23:30 hrs at an interval of 20 minutes. First Service: At 13:00 hrs. from Sealdah to Salt Lake Sector V At 13:10 hrs. from Salt Lake Sector V to Sealdah Last Service: At 23:20 hrs. from Sealdah to Salt Lake Sector V At 23:30 hrs. from Salt Lake Sector V to Sealdah ON DASHAMI Metro will run 48 services (24 UP & 24 DN) on Dashami (12.10.24) from 14:00 hrs. to 21:45 hrs at an interval of 20 minutes. First Service: At 14:00 hrs. from Sealdah to Salt Lake Sector V At 14:05 hrs. from Salt Lake Sector V to Sealdah Last Service: At 21:40 hrs. from Sealdah to Salt Lake Sector V At 21:45 hrs. from Salt Lake Sector V to Sealdah NO SERVICE AVAILABLE ON EKADASHI (13.10.24) NORMAL SERVICES WILL BE AVAILABLE FROM DWADASHI (14.10.24) GREEN LINE-2 118 SERVICES ON CHATURTHY (07.10.24), PANCHAMI (08.10.24) AND SASTHI (09.10.24) 118 SERVICES ON SAPTAMI (10.10.24) AND ASHTAMI – NABAMI (11.10.24) 80 SERVICES ON DASHAMI (12.10.24) 46 SERVICES ON EKADASHI (13.10.24) ON CHATURTHY, PANCHAMI AND SASTHI Metro will run 118 services (59 UP & 59 DN) on Chaturthy (07.10.24), Panchami (08.10.24) and
টেস্টে বিরাট রেকর্ড টিম ইন্ডিয়ার

স্পোর্টস ডেস্ক: কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জোড়া বিশ্ব রেকর্ড করল ভারত। বাংলাদেশের প্রথম ইনিংসের ২৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩ ওভারে ৫১ রান করলেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। সেই ইনিংসেই আরও একটি রেকর্ড হল। ১০.১ ওভারে হল ১০০ রান। টেস্টে দ্রুততম শতরানের রেকর্ডও করল ভারত। নিজেদেরই নজির ভেঙে দিল ভারত। টেস্টের ইতিহাসে প্রথম কোনও দল এত কম বলে ৫০ রান করল। এর আগে ইংল্যান্ড ট্রেন্ট ব্রিজে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ৪.২ ওভারে ৫০ রান করেছিল। এত দিন সেটাই ছিল দ্রুততম অর্ধশতরান। সেই রেকর্ড ভেঙে দিল ভারত। আর ১০.১ ওভারে ১০০ পার হয় ভারতের। এটিও রেকর্ড। এর আগে ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২.২ ওভারে ১০০ করেছিল ভারত। সেটিই ছিল এত দিন দ্রুততম শতরান।
শ্রীভূমিতে গিয়ে পুজোর উদ্বোধন নয়, ‘শারদোৎসবের সূচনা’ করবেন মমতা

কলকাতা: গত বছর মহালয়ার আগে থেকেই ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু শাস্ত্রের নিয়ম দেখিয়ে কেউ কেউ মাতৃপক্ষের আগেই পুজোর উদ্বোধন করা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মনে করা হচ্ছে সেই বিতর্ক এবার সেই বিতর্ক এড়াতেই মহালয়ার আগের দিন শ্রীভূমিতে গিয়ে পুজোর উদ্বোধন নয়, ‘শারদোৎসবের সূচনা’ করবেন মমতা। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ শ্রীভূমির পুজোমণ্ডপে যাবেন মুখ্যমন্ত্রী। এবিষয়ে মন্ত্রী সুজিত বসু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী আগামী মঙ্গলবার আমাদের মণ্ডপে এসে শারদোৎসবের সূচনা করবেন। তার পরের দিন, অর্থাৎ মহালয়ার দিন আমরা ক্লাবের সকলে পুজোর উদ্বোধন করব।”
রাত্তিরের সাথী— হেল্পার অ্যাট নাইট’, বিজ্ঞপ্তি প্রকাশ সরকারের

কলকাতা: ‘রাত্তিরের সাথী (Rattirer Saathi)— হেল্পার অ্যাট নাইট’ চালুর বিষয়ে আনুষ্ঠানিক ভাবে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হল। প্রাথমিক ভাবে কলকাতা পুলিশের এলাকার ছ’টি সরকারি হাসপাতালকে এর আওতায় আনা হয়েছে। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তি জানাচ্ছে, রাজ্যপালের অনুমতিক্রমে কলকাতা পুলিশের এলাকার চারটি সরকারি হাসপাতাল একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এবং একটি জেলা হাসপাতালে কর্তব্যরত নিরাপত্তাকর্মীদের মধ্যে পর্যবেক্ষণ, নজরদারি ও সমন্বয় গড়ে তুলতে এই কর্মসূচি চালু করা হয়েছে। প্রতিটি হাসপাতালের দায়িত্বে থাকবেন এক জন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। কলকাতার পুলিশ কমিশনারের সুপারিশের ভিত্তিতেই ওই ছ’জন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারকে ‘রাত্তিরের সাথী’ প্রকল্পে নিয়োগ করা হবে বলেও জানিয়ে দিয়েছে স্বাস্থ্য ভবন।
পুজোর আগে কেমন থাকবে বাংলার আবহাওয়া?

কলকাতা: আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলার জেলায় জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মাটি হতে পারে পুজোর বাজার। নিম্নচাপ দুর্বল হলেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না রাজ্যবাসী। আগামী দু’দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গও। প্রকৃতপক্ষে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে মধ্য-মহারাষ্ট্র থেকে বিদর্ভ, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এর জেরেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে। ফলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বঙ্গে।
বাড়ি ফিরে ভাত, পোস্তর বড়াও খেয়েছেন অনুব্রত

বোলপুর: ২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মন্ডলকে গ্রেফতার করে সিবিআই। তার পর থেকে বীরভূম জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি জেলবন্দি ছিলেন। প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল তাঁকে। পরে ইডির মামলায় তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় কেষ্টকে। তারপর জামিন এবং আইনি বিষয় মিটিয়ে সোমবার তিহাড় থেকে মুক্তি পান অনুব্রত। তার পর মেয়ের সঙ্গে রাতেই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতাগামী বিমান ধরেন। মঙ্গলবার সকালে কলকাতা থেকে সড়কপথে সুকন্যা বাড়ি ফিরেছেন অনুব্রত। এতদিন পর বাড়ি ফিরে কী কী খেলেন অনুব্রত? জানা গিয়েছে, কেষ্টর পাতে ছিল ভাত, মাছের পদ এবং কেষ্টর ভীষণ প্রিয় পোস্তর বড়া। নেড়েচেড়ে সামান্যই খেয়েছেন। তার পর টানা ঘুমিয়েছেন অনুব্রত।




