Diwali Gift: 3% hike in DA for Central Govt. Employees

The central government has raised the dearness allowance (DA) and dearness relief (DR) for its over a crore employees and pensioners by 3 per cent to compensate them against price rise. This takes the total from 50 per cent to 53 per cent, to be paid over and above the basic pay. The hike in DA rate was decided at a cabinet meeting chaired by Prime Minister Narendra Modi this morning. The new rate will be effective from July 1, 2024. The decision, taken weeks ahead of Diwali, comes as a major relief to central government employees amid the festive season. “This increase is in accordance with the accepted formula, which is based on the recommendations of the 7th Central Pay Commission,” the government said in a statement.
শোভাবাজা-সুতানুটি স্টেশনে আত্মহত্যার চেষ্টা

কলকাতা: দুর্গাপুজোর পর প্রথম দিনই শোভাবাজা-সুতানুটি স্টেশনে আত্মহত্যার চেষ্টা। মেট্রো (Kolkata Metro) পরিষেবা ব্যহত ব্লু লাইনে। জানা গিয়েছে, সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ শোভাবাজার-সুতানুটি স্টেশনে মেট্রোলাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। তাঁকে উদ্ধার করতে লাইনের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত দমদম থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। ব্লু লাইনে আপাতত মেট্রো চলছে সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত। অন্য দিকে, দমদম এবং দক্ষিণেশ্বরের মাঝেও মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে।
‘গণইস্তফা’ নিয়ে অবস্থান স্পষ্ট করল রাজ্য সরকার

কলকাতা: একাধিক সরকারি হাসপাতালের সিনিয়র ডাক্তারেরা ‘গণইস্তফা’-র সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ‘গণইস্তফা’ সরকারের কাছে কোনও গ্রাহ্য পদত্যাগ নয়। এদিন বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে এ কথা জানালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “প্রতিটি ক্ষেত্রেই ‘গণইস্তফা’-র কথা উল্লেখ রয়েছে। সার্ভিস রুল অনুসারে, ইস্তফাপত্র অবশ্যই ব্যক্তিগত ভাবে দিতে হয়। না হলে সেটি পদত্যাগপত্র নয়। এই ‘গণইস্তফা’ কোনও গ্রাহ্য পদত্যাগ নয়। এই বিষয়ে সরকার বিভ্রান্তি দূর করতে চায়। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে এগুলি জমা পড়েছে।” উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন কর্মসূচির শনিবার অষ্টম দিনে পড়ল। গত শনিবার থেকে শুরু হয়েছে অনশন। নির্যাতিতার বিচার, হাসপাতালের নিরাপত্তা এবং পরিকাঠামোগত ক্ষেত্রে ১০ দফা দাবিতে অনড় জুনিয়র ডাক্তারেরা। শুক্রবার রাতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের অনুরোধ জানিয়েছেন অনশন প্রত্যাহার করার জন্য। পাশাপাশি স্বাস্থ্য ভবনের তরফেও শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জুনিয়র ডাক্তারের দাবির তালিকায় থাকা বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরা হয়েছে। দেড় পাতার ওই বিবৃতি জানাচ্ছে, চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের নিরাপত্তার স্বার্থে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ জুড়ে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ‘‘আমরা মোট ৭০৫১ট সিসিটিভি, ৮৯৩টি নতুন ডিউটি রুম এবং ৭৭৮টি ওয়াশরুম তৈরি করছি। পাশাপাশি, যথাযথ আলোর ব্যবস্থা, অ্যালার্ম সিস্টেম এবং বায়োমেট্রিক অ্যাক্সেস কন্ট্রোল রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালগুলিতে বসানো হচ্ছে।’’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট খেলবেন না রোহিত!

স্পোর্টস ডেস্ক: ব্যক্তিগত সমস্যার জন্য বিসিসিআইয়ের কাছে অস্ট্রেলিয়ার প্রথম দু’টি টেস্টের একটি থেকে অব্যাহতি চেয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ঠিক কী কারণে তিনি খেলতে পারবেন না, তা জানা যায়নি। কোন টেস্ট খেলবেন না তাও এখন নির্দিষ্ট ভাবে জানাতে পারেননি রোহিত। বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘রোহিত কেন খেলতে পারবে না তার নির্দিষ্ট কারণ বোর্ড জানে না। রোহিত শুধু জানিয়েছে, ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া সফরের প্রথম দু’টি টেস্টের কোনও একটিতে খেলতে পারবে না। তবে সিরিজ় শুরুর আগে ব্যক্তিগত সমস্যার সমাধান হয়ে গেলে পাঁচটি টেস্টেই খেলবে বলে জানিয়েছে রোহিত। কিছু দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।’’ উল্লেখ্য, অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর থেকে পারথে এবং দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে।
প্রয়াত রতন টাটা

মুম্বই: ৮৬ বছর বয়সে প্রয়াত রতন টাটা। সম্প্রতি তাঁর অসুস্থতার খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায়। সেই সময় নিজেই সকলকে আশ্বস্ত করেন রতন টাটা। জানান, বার্ধক্যজনিত কারণে, সেই সংক্রান্ত অসুস্থতার জন্য হাসপাতালে রুটিন চেকআপ করাতে পৌঁছেছেন তিনি। তাঁকে নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। এতে হাঁফ ছেড়েছিলেন তাঁর অনুরাগীরা। কিন্তু বুধবার সন্ধের পর থেকেই বোঝা যায়, পরিস্থিতি খুব একটা ভাল নয়। রতন টাটার ঘনিষ্ঠ এক সহযোগী প্রথমন সংবাদ সংস্থা IANS-এ মুখ খোলেন। জানান, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রুটিন চেকআপের জন্যই পৌঁছন রতন টাটা। কিন্তু ক্রমশ অবস্থার অবনতি হয় তাঁর। ‘সঙ্কটজনক’ অবস্থায় ভর্তি করতে হয় ICU-তে। কিন্তু রতন টাটা যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, রাত থেকেই শোনা যেতে শুরু করে। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল, প্রয়াত রতন টাটা। Shri Ratan Tata Ji was a visionary business leader, a compassionate soul and an extraordinary human being. He provided stable leadership to one of India’s oldest and most prestigious business houses. At the same time, his contribution went far beyond the boardroom. He endeared… pic.twitter.com/p5NPcpBbBD — Narendra Modi (@narendramodi) October 9, 2024 Saddened by the demise of Ratan Tata, Chairman Emeritus of the Tata Sons. The former Chairman of Tata Group had been a foremost leader of Indian industries and a public-spirited philanthropist. His demise will be an irreparable loss for Indian business world and society. My… — Mamata Banerjee (@MamataOfficial) October 9, 2024
আরজি করের ৫০ জনের বেশি সিনিয়র ডাক্তার ইস্তফা দিয়েছেন

কলকাতা: আরজি কর (RG Kar) আন্দোলনে এর আগেও জুনিয়র ডাক্তারদের সমর্থনে রাস্তায় নেমেছেন সিনিয়র ডাক্তারেরা। প্রতীকী অনশনও করেছেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনকে সংহতি জানিয়ে মঙ্গলবার আরজি করের ৫০ জনের বেশি সিনিয়র ডাক্তার ইস্তফা দিয়েছেন। আর এই ঘটনার পরই যখন সিনিয়র ডাক্তারেরা গণ ইস্তফায় সই করে বার হচ্ছেন, বাইরে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে তাঁদের ‘গার্ড অফ অনার’ দিলেন জুনিয়র ডাক্তাররা। ইস্তফা দিয়েই আরজি কর থেকে ধর্মতলার অনশন মঞ্চে চলে যান কোনও কোনও সিনিয়র ডাক্তার।
আরজি কর কাণ্ডে চার্জশিট পেশ সিবিআইয়ের

কলকাতা: আরজি কর কাণ্ডের ৫৮ দিন পর চার্জশিট জমা দিল সিবিআই। সোমবার দুপুরে চার্জশিট নিয়ে শিয়ালদহ আদালতে যান সিবিআইয়ের আইনজীবীরা। চার্জশিটে কী আছে? সূত্রের দাবি, ধর্ষণ ও খুনের মামলায় মূল অভিযুক্ত হিসাবে এক জনের নামেরই উল্লেখ রয়েছে চার্জশিটে। পাশাপাশি তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ-সহ বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে সেখানে। জিজ্ঞাসাবাদে কে কী জানিয়েছেন, সেই বয়ানের নথি তুলে ধরা হয়েছে চার্জশিটে। উল্লেখ্য, আরজি করের নির্যাতিতা মহিলা চিকিৎসকের মৃত্যুর পর থেকে, বিচারের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরা। যদিও সিবিআইয়ের এই চার্জশিট নিয়ে এখনই কোনও মন্তব্য করতে চাইছেন না আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। সোমবার দুপুরে ধর্মতলায় অনশনমঞ্চ থেকে সাংবাদিক বৈঠক করছিলেন জুনিয়র ডাক্তারেরা। সেই সময় আন্দোলনকারীদের অন্যতম প্রতিনিধি দেবাশিস হালদার বলেন, “সংবাদমাধ্যম থেকে যা তথ্য পেয়েছি, সেই অনুযায়ী এটি একটি প্রাথমিক চার্জশিট। তার ভিত্তিতে এই মুহূর্তে কোনও মন্তব্য করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলব। তার পরে এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া জানাব।”
পুজোয় পূর্ব রেলের বিশেষ পরিষেবা

কলকাতা: দুর্গা পুজোয় বিশেষ পরিষেবা দেবে পূর্ব রেলের শিয়ালদহ এবং হাওড়া ডিভিশন। ওই দুই ডিভিশনে কার্যত সারা রাত পরিষেবা চালু থাকছে। কতক্ষণ পরিষেবা চালু থাকছে একনজরে দেখে নেওয়া যাক। শিয়ালদহ ডিভিশনে স্পেশাল কী পরিষেবা থাকছে? *আগামী ৯-১২ অক্টোবর পুজোর দিনে ওই বিশেষ পরিষেবা চালু থাকছে। *সমস্ত লোকাল ট্রেন সংশ্লিষ্ট শাখার সব স্টেশনে দাঁড়াবে বলে জানিয়েছে। *দিনে স্বাভাবিক পরিষেবার পাশাপাশি রাত ১২টা থেকে ভোর ৩টে পর্যন্ত বিভিন্ন শাখায় ১৮টি লোকাল ট্রেন চালানোর পরিকল্পনা হয়েছে। এ জন্য লোকাল ট্রেনের সময়ানুবর্তিতার দিকেও নজর রাখা হবে। হাওড়া ডিভিশনে স্পেশাল কী পরিষেবা থাকছে? *১০, ১১, ১২ অক্টোবর ছাড়াও ১৬ অক্টোবর, লক্ষ্মীপুজো এবং ৩১ অক্টোবর, কালীপুজোর দিনেও গভীর রাতে লোকাল ট্রেন চলবে। *রবিবার যে সংখ্যায় ট্রেন চলে, পুজোর দিনগুলিতে দুপুর ৩টে পর্যন্ত সেই নিয়ম মেনে ট্রেন চালানো হবে। তার পরে রাত পর্যন্ত কাজের দিনের সূচি মেনে লোকাল ট্রেন চলবে। *রাতের দিকে শেওড়াফুলি, তারকেশ্বর, হাওড়া-বর্ধমান কর্ড এবং মেন শাখায় লোকাল ট্রেনের পরিষেবা থাকছে। এ জন্য ওই সব রুটে ৮টি অতিরিক্ত ট্রেন চালানো হবে। *হাওড়া-বর্ধমান মেন শাখায় রাতের শেষ ট্রেন হাওড়া থেকে ছাড়বে রাত ১২টা ৪৫ মিনিটে। হাওড়া-বর্ধমান কর্ড শাখায় রাতের শেষ ট্রেন ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে। *ব্যান্ডেল যাওয়ার শেষ ট্রেন ছাড়বে রাত ১টায়।
ধর্মতলায় আমরণ অনশনের সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা

কলকাতা: ধর্মতলায় আমরণ অনশনের সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা। প্রাথমিকভাবে শনিবার ৬ জন অনশনে বসছেন। এদিন সময়সীমা শেষ হতেই জুনিয়র ডাক্তারেরা সাংবাদিক বৈঠক জানান, ‘‘নির্যাতিতার ন্যায়বিচার এখনও অধরা।’’ জুনিয়র ডাক্তারেরা বলেন, ‘‘জয়নগরের ঘটনাই পরিষ্কার করে দিয়েছে কেউ কোথাও সুরক্ষিত নন। ডাক্তার, রোগীদের সুরক্ষার মতো দাবি নিয়ে আমরা এগিয়েছি। কিন্তু নিরাপত্তা এখনও অধরা।’’ সিবিআইয়ের উপর সম্পূর্ণ আস্থা রাখতে পারছেন না জুনিয়র ডাক্তারেরা। তাঁদের কথায়, ‘‘সিবিআইয়ের তদন্তের উপর আমাদের আস্থা ছিল। কিন্তু এখন বলছি সম্পূর্ণ আস্থা নেই। আদালতে যে শুনানি হচ্ছে তাতে বোঝা যাচ্ছে না, তদন্ত ঠিক কোন পর্যায়ে রয়েছে।’’ উল্লেখ্য, ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অবস্থানের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। শুক্রবার রাত থেকে মেট্রো চ্যানেলের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র ডাক্তারেরা। সেই কর্মসূচির জন্য পুলিশের অনুমতি চেয়ে ইমেল করা হয়েছিল। শনিবার সকালে সেই ইমেলের জবাব দিয়েছে লালবাজার। স্পষ্ট জানানো হয়, পুজোর আগে এই সময়ে ধর্মতলা এলাকায় ভিড় বেশি থাকে। তাই সেখানে অবস্থান কর্মসূচি চললে সাধারণ মানুষের সমস্যা হবে। ধর্মতলায় যান চলাচল নিয়ন্ত্রণেও সমস্যা হতে পারে। সেই কারণেই ডাক্তারদের কর্মসূচিতে অনুমতি দেওয়া যাচ্ছে না।
পাকিস্তান যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

নয়া দিল্লি: ৯ বছর পর ভারতের কোনও বিদেশমন্ত্রী পাকিস্তানে যাচ্ছেন। এর আগে ২০১৫ সালে শেষ বার পাকিস্তানে গিয়েছিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-র বৈঠকে যোগ দিতে সেখানে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এ বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার বলেন, ‘‘১৫ এবং ১৬ অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এসসিওর বৈঠক রয়েছে। সেখানে আমাদের প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী।’’ তবে বিদেশ মন্ত্রকের তরফে এ-ও জানানো হয়েছে যে, পাকিস্তানে শুধু সম্মেলনেই যোগ দেবে প্রতিনিধি দল। প্রতিবেশী দেশের সরকারের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক কোনও বৈঠকে বসার সম্ভাবনা নেই।



