৫০ জন পড়ুয়া এখনও পায়নি মাধ্যমিকের অ্যাডমিট

১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2025) শুরু হতে চলেছে। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে ৫০ জন ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ডই পায়নি। পরীক্ষা দেওয়া নিয়েই তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। তাই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ করা হল। মামলা দায়ের করার আবেদন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি বসু। বৃহস্পতিবার এই মামলার শুনানি। আর মাত্র কয়েকদিন বাকি মাধ্যমিক পরীক্ষার (High Court-Madhyamik Exam)। ইতিমধ্যেই প্রস্তুতি ব্যস্ত পড়ুয়ারা। এর মধ্যেও বিপত্তি। রাজ্যের বিভিন্ন জেলায় ৫০ জন ছাত্রছাত্রী এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড পায়নি। অ্যাডমিট কার্ড পেতে আদালতের দারস্থ হল বহু ছাত্র-ছাত্রী। এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়ের করার আবেদন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি বসু। এ নিয়ে এক অভিভাবকরা বলেন, তাঁর মেয়ে যদি পরীক্ষা দিতে না পারে, এরপর যদি কিছু করে বসে… তাহলে তো আমারই গেল। আমি পর্ষদ সভাপতির সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। কিন্তু বাকিরা যারা কথা বলেছেন, তাঁদের বলা হয়েছে, আর কিছু করা যাবে না। এক শিক্ষিকা বলেন, পোর্টাল সবার নাম দেখায়। কিন্তু আমাদেরও তো প্রথম। আমাদেরও কিছু ভুল হয়েছে। এক পরীক্ষার্থীর বদলে অন্য পরীক্ষার্থী এনরোলমেন্ট পেয়ে গিয়েছে। টেস্ট পরীক্ষা দেয়নি, এমন ছাত্রও এনরোলমেন্ট পেয়ে গিয়েছে। আমাদের আবেদন ছিল, আমাদের আরেকবার সুযোগ দেওয়া হোক।

কুয়াশার দাপট জারি

ফেব্রুয়ারির শুরুতেই শীতের শেষ অধ্যায়ে পৌঁছেছে বঙ্গ, কিন্তু কুয়াশার প্রকোপ এখনও যথেষ্টই চোখে পড়ছে (West Bengal Weather Update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে সামান্য পারদ পতন হতে পারে, তবে রাজ্যে শীত বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, ফলে শীতের আমেজ কিছুটা থাকলেও, ধীরে ধীরে উষ্ণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Kolkata Weather Update)। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করবে নতুন পশ্চিমী ঝঞ্ঝা। একইসঙ্গে, উত্তর ভারতে সক্রিয় রয়েছে জেট স্ট্রিম উইন্ড এবং অসম-রাজস্থানে দুটি ঘূর্ণাবর্তের প্রভাব পড়ছে। এই কারণেই রাজ্যের তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় ৪-৬ ডিগ্রি বেশি রয়ে গেছে। তবে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা নামলেও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে কুয়াশার দাপট থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গের ছয়টি জেলায়ও কুয়াশা ঘিরে ধরবে সকালবেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত কমে যেতে পারে। সোমবারও দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। তবে রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এবং আগামী ৪-৫ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তনও হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বেশিরভাগ জেলাতেই পারদ স্বাভাবিকের তুলনায় ওপরে থাকার সম্ভাবনা রয়েছে, ফলে দিনে উষ্ণতা বেশি অনুভূত হবে। যদিও সকালের দিকে ঠান্ডা ভাব থাকবে, তবে দিনে তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। এদিকে, কুয়াশার কারণে পথচলতি মানুষ ও গাড়িচালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষত সকালে ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতা কমে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকছে। তাই সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন ৫ ফেব্রুয়ারি

তৃতীয়বার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই নিয়ম করে রাজ্যে শিল্প সম্মেলন করে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। যার অনথা হচ্ছেনা এই বছরও। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে দুদিনের জন্য রাজ্যে শুরু হতে চলেছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। রাজ্যের তরফ থেকে আশা করা হচ্ছে, এই বাণিজ্য সম্মেলন থেকে প্রতিবছরের মত এই বছরও বড় বিনিয়োগ হতে চলেছে। উল্লেখ্য, বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি কয়েক মাস আগে থেকেই রাজ্যের তরফ থেকে শুরু হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি সংক্রান্ত একাধিক বৈঠকও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নয়, বৈঠক থেকে খতিয়ে দেখা হয় গতবারের বাণিজ্য সম্মেলনের সমস্ত বিনিয়োগ প্রস্তাব কতদূর কাজ এগিয়েছে সেই সমস্ত বিষয়ও। সূত্রের খবর, আইটিসি ইনফোটেক এই সম্মেলন থেকে রাজ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) হাব তৈরির ঘোষণা করতে পারে। এমএসএমইর পাশাপাশি ভারী শিল্প কারখানা, পর্যটন, বস্ত্র এবং চর্ম শিল্পের বিনিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, শিল্পস্থাপনে রাজ্যের পরিত্যক্ত জমিগুলিকে কীভাবে কাজে লাগানো যায় সেই বিষয়ে সুস্পষ্ট পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। এবছরের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের তরফ থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে উৎপাদন এবং শিল্প, অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং, সার্কুলার ইকোনমি, প্রাকৃতিক সম্পদ ও প্রতিরক্ষা উৎপাদন, কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিকস, পর্যটন, জ্ঞানভিত্তিক অর্থনীতি (IT ও ITES সহ), স্বাস্থ্য, স্বাস্থ্য শিক্ষা ও পরিকাঠামো, শিক্ষা, সৃজনশীল অর্থনীতি ও চলচ্চিত্র শিল্প-সহ বিভিন্ন ক্ষেত্র।

কেমন থাকবে সরস্বতী পুজোর আবহাওয়া?

বাংলা থেকে গুটি গুটি পায়ে বিদায় নিয়েছে শীত। ফেব্রুয়ারির প্রথম দিন শবরবাসীর ঘুম ভাঙল বৃষ্টি দিয়ে। শনিবার সকাল থেকে মেঘলা আকাশ, আবার কোথাও ঝিরিঝিরি বৃষ্টির (Rainfall Kolkata) দেখা মিলেছে। নতুন করে পারা পতনের সম্ভাবনা নেই। তবে সরস্বতী পুজোতে নেই ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, রাজ্যে আর নতুন করে পারদ পতনের কোনও সম্ভাবনা নেই। শীত প্রায় বিদায়ের পথে। চলতি বছরের সরস্বতী পুজো (Saraswati Puja) উষ্ণ কাটবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে গাঙ্গেয় বঙ্গে উত্তুরে হাওয়া বইতে পারেনি, তার জেরে এই মরশুমে শীত বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। জাঁকিয়ে ঠান্ডা ঠিক করে থিতু হওয়ার আগেই শুরু হয়েছে শীতের বিদায় নিতে চলেছে। আবহবিদদের অনুমান, ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বাংলা থেকে বিদায় নেবে শীত। দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিন স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তাপমাত্রা সামান্য নামতে পারে বলে পূর্বাভাস। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন স্বাভাবিকের উপরেই থাকবে তাপমাত্রা। এদিকে রাজ্যজুড়ে মেঘলা আকাশ ও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় ঘন কুয়াশার দাপট থাকবে। সোমবার হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.‌৬ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৭ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের চার জেলাতে আজ শনিবার কুয়াশার দাপট। ঘন কুয়াশা থাকবে জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। রবিবার ঘন কুয়াশার দাপট থাকবে জলপাইগুড়ি, কোচবিহার দুই দিনাজপুর এবং মালদায়। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

১২ লাখ টাকা পর্যন্ত আয়ে নেই কোনও ট্যাক্স

ওয়েব ডেস্ক: ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর (Income Tax)। নতুন কর কাঠামোয় মিলবে এই সুবিধা। শনিবার, ১ ফেব্রুয়ারি বাজেটে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এ দিন তিনি বলেন, ‘‘সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগীদের বছরে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ।’’ এ দিন বাজেট বক্তৃতায় নতুন কর কাঠামোয় করের নয়া স্ল্যাব ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানিয়েছেন, নতুন স্ল্যাবে শূন্য থেকে চার লক্ষ টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ। এর পর চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত আয়ে পাঁচ শতাংশ, আট থেকে ১২ লক্ষ টাকা আয়ে ১০ শতাংশ এবং ১২ থেকে ১৬ লক্ষ টাকা আয়ে ১৫ শতাংশ দিতে হবে কর। ১৬ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২০ শতাংশ, ২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২৫ শতাংশ এবং ২৪ লক্ষের উপরে আয়ের ক্ষেত্রে ৩০ শতাংশ করের কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এত দিন পর্যন্ত বার্ষিক তিন লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হচ্ছিল না কোনও কর। বছরে আয়ের পরিমাণ তিন থেকে সাত লক্ষ টাকা হলে কর ধার্য হত পাঁচ শতাংশ।

মহাকুম্ভে পদপিষ্ট, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

মহাকুম্ভে পদপিষ্ট (Maha Kumbh Stampede) ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে গাফিলতি এবং অব্যবস্থার অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি উত্তর প্রদেশের প্রশাসনিক অফিসারদের বিরুদ্ধে মামলায় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। বিশাল তিওয়ারি নামের এক আইনজীবী পদপিষ্টের ঘটনায় মামলা দায়ের করেছেন। কুম্ভমেলায় স্নান করার জন্য লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাগম প্রয়াগরাজে। মৌনী অমাবস্যায় ৫০ বছর পর বিরল ত্রিবেণী যোগ! পুণ্যতিথি উপলক্ষে এদিন কাকভোর থেকে ক্রিবেণী সঙ্গমে পূণ্যস্নানের জন্য ভিড় জমিয়েছেন আমজনতা থেকে, সাধুসন্ত, সেলেবরা। মৌনী অমাবস্যায় তীর্থযাত্রীদের হুড়োহুড়িতে ঘটে গেল পদপৃষ্টের মতো দুর্ঘটনা। এই মর্মান্তিক ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পদপিষ্ট হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু। এখনও অনেকেরই খোঁজ মিলছে না। এই ঘটনায় জনস্বার্থে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। বিশাল তিওয়ারি নামে এক আইনজীবী এই মামলা দায়ের করেছেন। তাঁর বক্তব্য, যাদের গাফিলতিতে এত বড় দুর্ঘটনা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। মামলাকারীর দাবি, সব তীর্থক্ষেত্রের জন্য উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত গাইডলাইন প্রার্থনা মামলায়। মেলায় থাকা প্রতিটি রাজ্যের স্টল থেকে পূণ্যার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত গাইডলাইন সম্পর্কে সচেতনতা বার্তা দেওয়ার আবেদন। হিন্দি ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষায় মেলা প্রাঙ্গণে বিভিন্ন রাস্তাঘাটের নাম ও ঘাটের দিকনির্দেশকারী বোর্ড দেওয়া ছাড়াও ঘোষণা ব্যবস্থা রাখার দাবি। রাজ্যের স্টলগুলিতে উত্তর প্রদেশ সরকারের সঙ্গে হাত মিলিয়ে ডাক্তার ও নার্স রাখার আবেদন মামলাকারী আইনজীবী বিশাল ভরদ্বাজের। এই ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর প্রদেশ সরকারকে আদালতে স্ট্যাটাস রিপোর্টের তলবের আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে যাদের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য এমন ঘটনা, সেই অফিসার ও কর্মীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার নির্দেশ দেওয়ার আবেদন।

মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় মৃত ৩০, আহত ৬০

পদপিষ্টের (Mahakumbh stampede) ঘটনায় মৃত্যু হয়েছে মোট ৩০ জনের। আহত হয়েছেন ৬০ জন। একাধিক হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। এছাড়াও অনেকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমেছে। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারবার উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করে পরিস্থিতির খোঁজ নিয়েছেন। তবে ঘটনায় যোগী সরকারকে কটাক্ষ তৃণমূল সাংসদের। ১৪৪ বছর পর বিরল ত্রিবেণী যোগ পড়েছে মহাকুম্ভে। বুধবার ভোরে প্রয়াগরাজের মহাকুম্ভে মৌনী অমাবস্যায় দ্বিতীয় শাহি স্নানের ত্রিবেণী সঙ্গমে বহু মানুষ ভিড় করেছিলেন। অমৃত স্নানের জন্য সঙ্গমের কাছেই স্নান করতে চেয়েছিলেন বহু মানুষ। একটা অংশ ব্যারিকেডের কাছে শুয়ে ছিল। ভোর ৫টা থেকে অমৃত স্নান শুরু হওয়ার কথা ছিল। আখড়াগুলির অমৃত স্নানের জন্য আলাদা করে রুট তৈরি করে রেখেছিল প্রশাসন। ভিড়ের চাপে একটা সময় সব নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ব্যারিকেড টপকে সঙ্গমের দিকে যেতে শুরু করেন পুণ্যার্থীরা। সেই সময় হুড়োহুড়িতে বিপদ ঘটে। ব্যারিকেডের কাছে ঘুমন্ত পুণ্যার্থীরাও বুঝতে পারেননি বহু মানুষ এগিয়ে আসছে তাঁদের দিকে। তাঁদের গায়ে গিয়ে পড়়ে মানুষের ঢল। উত্তরপ্রদেশের সরকারের তরফে জানানো হয়েছে, পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে মোট ৩০ জনের। আহত হয়েছেন ৬০ জন। একাধিক হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

সরস্বতী পুজোর আগে আবহাওয়া কেমন থাকবে?

ভরা মাঘেও দেখা নেই কনকনে শীতের (Winter Update)। বরং বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। বুধবার ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৪ দিনে রাতের দিকে তাপমাত্রা বাড়তে পারে ৩ থেকে চার ডিগ্রি। তবে কি শীত বিদায়ের পথে (Winter Update in Kolkata)? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। ২রা ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রার বড় কোনও হেরফের হবে না। এই মুহূর্তে উত্তর ভারতে সক্রিয় দুটি পশ্চিমীঝঞ্ঝা। একটি ২৯ জানুয়ারি থেকে পশ্চিম হিমালয় অঞ্চলকে প্রভাবিত করবে। অপরটি সক্রিয় হবে ফেব্রুয়ারি থেকে। এদিন থেকেই সক্রিয় হবে পশ্চিমীঝঞ্ঝা। ১লা ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ঝঞ্ঝাটির প্রভাব বাড়বে। ফলে পাহাড়ি অঞ্চলে রয়েছে তুষারপাতের সম্ভবনা। সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পঙ ও জলপাইগুঁড়িতে হালকা বৃষ্টির সম্ভবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দু-তিনদিনে তাপমাত্রা বাড়বে। তারপর খানিক কমার পূর্বাভাস থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভবনা আপাতত আর নেই। রাজ্যের সর্বত্র তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি। আগামী ২৪ ঘণ্টায় নেই তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে ঘন কুয়াশার দাপট। বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থাকবে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। হালকা কুয়াশার সম্ভাবনা ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস।

মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা, সাময়িক বন্ধ অমৃত স্নান?

প্রয়াগরাজে (Prayagraj) মহাকুম্ভে মৌনী অমাবস্যার দ্বিতীয় অমৃত স্নান (Amrit Snan) উৎসবের দিন পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। পদপিষ্ট বহু। ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর অবস্থায় আহতদের স্থানীয় ২ নম্বরের সেক্টরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৌনী অমাবস্যার দিন মহাকুম্ভে অমৃত স্নানের (Mahakumbh Amrit Snan) জন্য সারা দেশ থেকে কোটি কোটি পুণ্যার্থী প্রয়াগরাজে পৌঁছেছেন। প্রায় ১০ কোটি মানুষ এদিন উপস্থিত ছিলেন মেলায়। ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ (Mahakumbh 2025)। এখনও পর্যন্ত প্রায় ১৫ কোটি ভক্ত সঙ্গমে স্নান করেছেন। মৌনী অমাবস্যার বিশেষ তিথিতে মহাকুম্ভে ভিড় জমতে শুরু করে। রাস্তাঘাট জমজমাট। রেলপথ হোক বা বাসস্ট্যান্ড কোথাও পা ফেলার জো নেই। ভিড়ের মোকাবিলায় প্রয়াগরাজের মহাকুম্ভে নামানো হয়েছে এনএসজি ও র‍্যাফ। হেলিকপ্টারে চলছে কড়া নজরদারি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ‘যারা এই ভিড় সামলাতে ব্যর্থ, প্রশাসন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ ঘোষণা করবে।’ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে কথা বলেছেন। মেলা প্রশাসন আখড়া পরিষদের সভাপতি রবীন্দ্রপুরী জানিয়েছেন, আখড়া থেকে ফের অমৃত স্নান শুরু করা হতে পারে। পাশাপাশি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রের তরফ থেকে সবরকম ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন তিনি।

বিএসএফকে জমি রাজ্যের

ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তে ফাঁকা জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নতুন করে সম্প্রতি শুরু হয়েছে। জমি সমস্যার (Land Problem) জন্য অনেক ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল। এবার রাজ্য সরকার সিদ্ধান্ত নিল বিএসএফকে (BSF) সরকারি খাস জমি দেওয়া হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নদীয়া জেলার করিমপুরে বেড়া দেওয়া হবে। ভারত-বাংলাদেশ সীমান্তে বরাবর কাঁটাতার বেড়ার ফাঁকা অংশ পূরণ করার জন্য ০.৯০ একর সরকারি খাস জমি হস্তান্তর হবে। বিএসএফ এই জমি সমস্যার কথা অনেক দিন ধরেই জানাচ্ছিল। কাঁটাতারের বেড়া দিতে ও আউটপোস্ট তৈরি করতে সমস্যা হচ্ছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর। এই নদীয়াতেই কৃষ্ণগঞ্জ থানার মাজদিয়ায় গত শুক্রবার তিনটি বাঙ্কার উদ্ধার হয়েছে। সেখান থেকে দেড় কোটি টাকার নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করেছে বিএসএফ। বাংলাদেশের সঙ্গে ভারতের ৪ হাজার কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। তার মধ্যে দুই হাজার কিলোমিটারের বেশি অংশে সীমান্ত অরক্ষিত। সম্প্রতি বাংলাদেশে অস্থিরতা বেড়েছে। যার জেরে নতুন করে সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। সেই বেড়া দিতে গিয়ে বিএসএফের সঙ্গে বাংলাদেশের বিজিবির চাপানউতোরে উত্তেজনার সৃষ্টি হয়। এমনকী দুই দেশের গ্রামবাসীরা মৃদু সংঘর্ষে জড়িয়ে পড়ে।