ইডি দফতরে রাজ্যের মন্ত্রী

কলকাতা: সদ্যই রাজ্যের কারামন্ত্রী হয়েছেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছিল। ইডি সূত্রে খবর, মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি, ব্যাঙ্কের নথি পেয়েছিলেন তদন্তকারীরা। যার ভিত্তিতে চন্দ্রনাথকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে মনে করেছেন ইডি অফিসাররা। সেই সূত্রে ধরেই এদিন চন্দ্রনাথকে ডাকা হয়। তিনি হাজিরাও দিয়েছেন। এখন রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হলেন চন্দ্রনাথ সিনহা। কদিন আগেই অখিল গিরি মন্ত্রিত্ব ছাড়ার পর তাঁর হাতে থাকা কারা দফতর যায় চন্দ্রনাথ সিনহার হাতে। সূত্রের খবর, এই চন্দ্রনাথ সিনহার নাম নিয়োগ মামলায় হাতে পায় তদন্তকারীরা কুন্তল ঘোষের ডায়েরি থেকে। তারপর থেকেই শুরু ধরপাকড়।
বিরূপাক্ষের বিরুদ্ধে পদক্ষেপ স্বাস্থ্য দফতরের

কলকাতা: এবার বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে পদক্ষেপ করল স্বাস্থ্যদপ্তর। অবশেষে বদলি করা হল তাঁকে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সরিয়ে বিরূপাক্ষকে পাঠানো হল কাকদ্বীপে। স্বাস্থ্যদপ্তরের নোটিসে জানানো হয়েছে, বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে ৩ সেপ্টেম্বর দুপুরে বদলি করা হয়েছে। কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট পদে যোগ দেবেন তিনি। উল্লেখ্য, বার বার বিতর্কে জড়িয়েছেন এই চিকিৎসক। অভিযোগ, বর্ধমান মেডিক্যাল কলেজে রীতিমতো ‘দাদাগিরি’ চালাতেন তিনি। সম্প্রতি এক অডিও ভাইরাল হয়। যেখানে বর্ধমান মেডিক্যাল কলেজের এক চিকিৎসক পড়ুয়াকে ইন্টার্নশিপের সার্টিফিকেট না দেওয়ার হুমকি দিতে শোন যায় এক ব্যক্তিকে। অভিযোগ, সেই ব্যক্তি ছিলেন ডা. বিরূপাক্ষ। যদিও সেই অভিযোগ খারিজ করে দিয়েছিলেন তিনি। আর সেই অডিয়োর সত্যাতা যাচাই করেনি ফিনান্স নিউজ।
আদা জলের উপকারিতা জানেন?

ওয়েব ডেস্ক: প্রাচীনকাল থেকেই আদা এক উপকারী ঔষধি। সকালের চায়ের সঙ্গে আদা খেয়ে আসছেন সকলেই। তবে আপনি কি জানেন, শুধু চা তে নয়, আদা গরম জলে (Ginger Water) ফুটিয়ে খেলেও শরীরের জন্য খুবই উপকারী। সর্দি, কাশি, বদহজম, গ্যাস, অম্বল দূর করবে আদা ফুটানো জল। এমনকি হজমের সমস্যা হলেও ঠিক করতে সক্ষম। আদা চায়ের সঙ্গে মিশিয়ে খেলে উপকারিতা কমে যায়। তবে আদা ফুটিয়ে জল খাওয়া খুব উপকারী। কোনও কারণে পেশিতে টান ধরলে আদা ফোটানো জল খান, ব্যথা কমে যাবে। সর্দি ও কাশি হলে চায়ের পরিবর্তে আদা ফাটানো জল খুব উপকারী। তবে অ্যান্টি অক্সিডেন্টের উৎস হল আদা চা। এই চা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পেটের সমস্যাও দূর করতে সক্ষম। উদ্বেগ বা মানসিক অবসাদ নিয়ন্ত্রণ এবং স্নায়ু সতেজ রাখতে আদা চা কার্যকর। আদা কুচি করে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। ঈষদুষ্ণ জলে গুঁড়ো আদা মিশিয়ে খান, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। পেটের সমস্যা থেকে দূরে রাখবে এই জল।
সরকারি পুরস্কার ফেরালেন সুদীপ্তা চক্রবর্তী

কলকাতা: সোমবার ‘বন্ধু’ কাঞ্চন মল্লিককে ‘ত্যাগ দেওয়া’র পর মঙ্গলবার বাংলা বিনোদন দুনিয়ায় ‘অসামান্য অবদানের জন্য’ রাজ্য সরকারের দেওয়া ‘বিশেষ পুরস্কার’ ফিরিয়ে দিলেন সুদীপ্তা চক্রবর্তী। এর আগে চন্দন সেন ও বিপ্লব বন্দ্যোপাধ্যায় সরকারি পুরস্কার ফিরিয়েছিলেন। এবার ফেরালেন ‘বাড়িওয়ালি’র অভিনেত্রীও। আর তাঁর এই সিদ্ধান্তকে স্যালুট জানালেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। স্বস্তিকা ফেসবুকে লেখেন, ‘স্য়ালুট সুদীপ্তা চক্রবর্তী। ২০১৩ সালে উনি রাজ্য় সরকারের থেকে একটি পুরস্কার পেয়েছিলেন সিনেমায় অবদানের জন্য়। আজ আই অ্যান্ড সি মিনিস্ট্রিকে (তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ) মেইল করে সেই পুরস্কার ফিরিয়ে দিয়েছেন তিনি। যে যাঁর নিজের মতো করে প্রতিবাদ চালিয়ে যান…’ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ফেসবুকে কী পোস্ট করেছেন দেখে নিন-
টোকিয়োকে ছাপিয়ে প্যারিসে নয়া রেকর্ড ভারতের

স্পোর্টস ডেস্ক: নয়া রেকর্ড ভারতের। ইতিমধ্যেই ২০টি পদক পেয়েছে তারা। টোকিয়োর ১৯ পদক ছাপিয়ে এটিই ভারতের সেরা প্যারালিম্পিক্স। এখনও চার দিন বাকি রয়েছে প্যারালিম্পিক্সে। আরও কয়েকটি প্রতিযোগিতায় নামবে ভারত। আশা করা যায় নয়া ইতিহাস রচিত হবে। অনেকের আশা প্যারালিম্পিক্স শেষ হতে হতে ২৫টি, এমনকি ৩০টি পদকও জিততে পারে ভারত। মঙ্গলবার পাঁচটি পদক পেয়েছে ভারত। তার ফলেই ভারতের পদকের সংখ্যা ২০ ছুঁয়েছে। দীপ্তি জীবনজি, শরদ কুমার, মারিয়াপ্পান থাঙ্গাভেলু, অজিত সিংহ ও সুন্দর গুর্জর দেশকে পদক এনে দিয়েছেন। আরও দু’টি পদক পেতে পারত ভারত। ভাগ্যশ্রী মাহাভরো ও অবনী লেখারা অল্পের জন্য পদক জিততে পারেননি।




