নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিংয়ের পথে ছুটল টয়ট্রেন

বঙ্গে এসেছে শীত। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও পারদের পতন ঘটছে। ভ্রমণপ্রিয় বাঙালির মন এবার দার্জিলিংয়ের পাহাড়ি সৌন্দর্যে হারিয়ে যাওয়ার জন্য ডানা মেলবে। সেই কারণে নতুনভাবে সেজে উঠছে বাংলার বাংলার এই শৈলশহর। রবিবার থেকেই সাদা ধোঁয়া ছেড়ে ফের ছুটল টয়ট্রেন। প্রতিবছর বর্ষাকালে প্রাকৃতিক দুর্যোগের জেরে নিজের ছন্দ হারায় পাহাড়। একাধিক জায়গায় ধস নামে। বিচ্ছিন্ন হয় পাহাড় সমতলের যোগাযোগ ব্যবস্থা। বন্ধ হয়ে পড়ে ঐতিহ্যবাহী টয়ট্রেন। বর্ষায় দার্জিলিংয়ের টয়ট্রেন বন্ধ হওয়ায় বিষন্নতা দেখা যায় পর্যটকদের মধ্যে। তবে এবার পর্যটকদের এই ইচ্ছেপূরণ করতে রেল কর্তৃপক্ষ ফের চালু করল টয়ট্রেন পরিষেবা। রবিবার প্রায় ৩৫ জন যাত্রীকে নিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিংয়ের পথে ছুটল টয়ট্রেন। এই বিষয়ে কাঠিয়ার ডিভিশনের ডিআরএম জানান, ইচ্ছে থাকলেও প্রকৃতির কাছে হার মানতে হয় সকলকে, তাই টয়ট্রেন চালানো সম্ভব হয় না বছরের বেশ কিছু সময়। তবে ফের শীতের মরশুমে টয় ট্রেন চালু করতে পেরে তিনি খুশি। তিনি আশাবাদী, এবার প্রচুর পর্যটক টয়ট্রেনের আনন্দ উপভোগ করবেন।
একফ্রেমে মিঠুন-অঞ্জন

মৃণাল সেনের হাত ধরেই কেরিয়ার শুরু করেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং অঞ্জন দত্ত (Anjan Dutta)। দুই ডাকসাইটে অভিনেতাকেই একফ্রেমে আসছেন পরিচালক পথিকৃৎ বসু। সম্পর্কের জটিল ধাঁধার সমীকরণের গল্প বলবে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’র (Shriman Vs Shrimati)। শুক্রবার সেই ছবির সিনেমারই টিজার পোস্টারে ঝলক দেখালেন পথিকৃৎ বসু। সিনেমারই টিজার পোস্টারে দেখা গেল কোর্টের এক টুকরো দৃশ্য। যেখানে বিয়ে টিকিয়ে রাখার জন্য এক দম্পতির প্রচেষ্টার ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রথমবার পর্দায় মুখোমুখি হতে চলেছেন মিঠুন-অঞ্জনকে। ছবিতে মিঠুন চক্রবর্তী ও অঞ্জন দত্তর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার, অঞ্জনা বসু, সত্যম ভট্টাচার্য, রোশনি ভট্টাচার্য এবং বিশ্বনাথ বসুকে। দেশের সবথেকে দীর্ঘ সময় ধরে চলা ডিভোর্স মামলার ঘটনা অবলম্বনে এই সিনেমা। দীর্ঘ ২৭ বছর ধরে চলা এক ডিভোর্স মামলা নিয়েই সিনেমার গল্প। তবে ২৭ বছরেও আইনত তাঁদের বিচ্ছেদ হয়নি। এই দম্পতির ভূমিকায় দেখা যাবে মিঠুন-অঞ্জনাকে। অঞ্জন দত্তকে দেখা যাবে অঞ্জনার প্রাক্তন প্রেমিকের চরিত্রে। এছাড়াও ছবিতে থাকবে নানা চমক। এক ডিভোর্স মামলা ও সম্পর্কের টানাপোড়েনের নিয়ে এগোবে ছবির গল্প। যা কিনা দেশের আইনের ইতিহাসে সবথেকে বেশি সময় ধরে চলা বিবাহ বিচ্ছেদের মামলা।
নাইজেরিয়ায় প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত ‘বন্দে মাতরম’ স্লোগানে

তিনদিনের সফরে নাইজেরিয়ার উদ্দেশে পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra modi) । প্রধানমন্ত্রী ব্রাজিলে জি ২০ শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ তিন দেশের সফর শুরু করেছেন। তিনি নাইজেরিয়া (Nigeria), ব্রাজিল এবং গায়ানা সফর করবেন। মোদি ১৭ বছরে ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি পশ্চিম আফ্রিকার দেশ সফর করছেন। রবিবার আবুজা পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে বসবাসরত মারাঠি সম্প্রদায়ের মানুষ প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। মারাঠি ভাষাকে ধ্রুপদ ভাষার তকমা দেওয়ার জন্য মোদিকে ধন্যবাদ জানান তাঁরা। পরিবেশ করা হয় মারাঠি নৃত্য ‘লাভনি’। বিমানবন্দরে নামতেই মোদিকে নাইজেরিয়ায় স্বাগত জানান দেশের প্রেসিডেন্ট টিনুবু। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আমাদের দ্বিপাক্ষিক আলোচনা উভয় দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও বৃদ্ধি করবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করব আমরা। নাইজেরিয়ায় স্বাগত, প্রধানমন্ত্রী মোদি।’ এর জবাবে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, ‘ধন্যবাদ প্রেসিডেন্ট টিনুবু। কিছুক্ষণ আগেই নাইজেরিয়ায় অবতরণ করেছি। এই উষ্ণ অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞ। এই সফর আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বন্ধুত্বকে আরও গভীর করুক।’
শীত কবে? বড় আপডেট হাওয়া অফিসের

উত্তুরে হাওয়াতে মনোরম পরিবেশ, সকালের দিকে অল্প হলেও বাতাসে হিমেল হাওয়ার পরশ। তাপমাত্রার পারদ পতন হচ্ছে। আবহাওয়া (Weather) জানান দিচ্ছে শীত (Winter) আসছে। পশ্চিমের জেলায় পারা পতন একটু বেশি। আগামী দু দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতে। মনোরম পরিবেশ হলেও এখনই জাঁকিয়ে শীতের কোন সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় সপ্তাহান্তে মনোরম আবহাওয়া। হালকা শীতের আমেজ। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। আরও নামল দিন ও রাতের পারদ। উনিশের ঘরে কলকাতার পারদ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। শুষ্ক আবহাওয়া,বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি।
নীচে নামল কলকাতার পারদ

দরজায় কড়া নাড়ছে শীত। শনিবার মরশুমের প্রথম ২০ ডিগ্রির নীচে নেমেছিল পারদ। ২০ ডিগ্রির নীচে নেমেছিল কলকাতার তাপমাত্রা। বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই ১৫ ডিগ্রির নীচে নেমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার কলকাতা তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি, শনিবার ১ ডিগ্রি পারদ পতন হয়েছিল। আর শনিবার ছিল কলকাতার তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থকে ১ ডিগ্রি কম। আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও কমবে। উত্তুরে হাওয়াতে পারা পতন শুরু হয়েছে। হাওয়া অফিস বলছে যদিও এখনও শীত আসতে কিছুটা সময় বাকি আছে। কিন্তু সকাল ও রাতের দিকে পারদ নিম্নমুখী থাকবে যার জেরে শীত শীত অনুভূত হবে। রবিবারও পারদে শীতের অনুভূতি আছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর ও পশ্চিমের জেলা গুলিতে শীত আগে পড়বে। রাজ্যে জেলাগুলিতে সকালে কুয়াশার ঢাকা থাকবে। সকাল সকাল কুয়াশা ঘিরে রাখতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বাকি জেলাতেও। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রাতের তাপমাত্রা আরও কমবে। ধীরে ধীরে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কয়েকটি জেলায় তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রির নীচে। পুরুলিয়ার তাপমাত্র নেমেছে ১২.৮ ডিগ্রিতে।
উধাও শতাব্দী এক্সপ্রেসের কামরা!

আস্ত একটা রেল কামরা উধাও হয়ে গেল সাতসকালে! রেলের যুক্তি শুনে অবাক যাত্রীরা। হয়তো এই ঘটনা সম্পর্কে জানলে আপনিও অবাক হয়ে যাবেন। শনিবারের ঘটনা। এদিন সকাল ৭টা ২০ মিনিটে নয়াদিল্লি থেকে অমৃতসরগামী শতাব্দী এক্সপ্রেসের রওনা হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও ট্রেনটি স্টেশন থেকে ছাড়েনি। এর ফলে যাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন এবং রেল কর্তৃপক্ষের কাছে দেরির কারণ জানতে চান। এই কারণ শুনে হতবাক সকলে। কারণ, রেলকর্মীরা নাকি একটি গুরুত্বপূর্ণ কামরা ট্রেনের সঙ্গে জুড়তেই ভুলে গিয়েছিলেন। রেল সূত্রে জানা যায়, তদারকির গাফিলতিতে ট্রেনের এক্সিকিউটিভ কামরাটি জোড়া হয়নি। এই ভুল শুধরাতে প্রায় দু’ঘণ্টা সময় লাগে। ফলে ট্রেনটি দু’ঘণ্টা দেরিতে নয়াদিল্লি স্টেশন থেকে রওনা দেয়। রেলের গাফিলতিতে এই দেরির জন্য যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। নয়াদিল্লি স্টেশনে আরপিএফ-দের ঘিরে তাঁরা বিক্ষোভ দেখান। সেই সময়কার কিছু ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তাঁরা এই ঘটনার তদন্তের দাবি জানাতে থাকেন। তবে উত্তর রেল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই ঘটনা প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে ট্রেনের একাধিক যাত্রী সামাজিক মাধ্যমে ভারতীয় রেলের এই গাফিলতির সমালোচনা করেছেন। কেউ জানিয়েছেন, ট্রেন দেরি করার কারণে অফিসের গুরুত্বপূর্ণ মিটিং বাতিল করতে হয়েছে। আবার কেউ বলেছেন, কলেজের অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হয়নি। পর্যটকদের মধ্যেও ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। তবে, একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রেল কর্তৃপক্ষ তাঁদের ভুল স্বীকার করেছেন এবং জানিয়েছে যে, এই ত্রুটি কীভাবে ঘটল এবং এর জন্য কে দায়ী, তা খতিয়ে দেখা হচ্ছে।
সপ্তাহান্তে বন্ধ থাকবে হাওড়া ব্রিজ

সপ্তাহান্তে বন্ধ থাকবে হাওড়া ব্রিজ। স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে ৪টে পর্যন্ত হাওড়া ব্রিজ বন্ধ থাকবে। এই ৫ ঘণ্টা চলবে না কোনও যান চলাচল করবেনা। শুক্রবার কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন। এর জন্য কলকাতা পুলিশের তরফে বিকল্প রাস্তার কথাও বলা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে ৪টে পর্যন্ত কোনও যানবাহন চলবে না হাওড়া ব্রিজ দিয়ে। তার পর থেকে আর কোনও নিষেধাজ্ঞা থাকছে না। স্বাভাবিক যান চলাচল করবে। কলকাতা পুলিশের তরফে বিকল্প পথের তালিকও প্রকাশ করা হয়েছে। স্ট্র্যান্ড রোড দিয়ে আসা উত্তরমুখী গাড়িগুলিকে এমজি রোড ও স্ট্র্যান্ড রোডের ক্রসিং থেকে পোস্তা ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে নিবেদিতা সেতু দিয়ে পরিবহণ স্বাভাবিক থাকবে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে আসা দক্ষিণমুখী গাড়িগুলিকে এমজি রোড থেকে ঘুরে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে হাওড়ার দিকে যেতে হবে। ব্র্যাবোর্ন রোড দিয়ে যাতায়াতকারী গাড়িগুলি স্ট্র্যান্ড রোড হয়ে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে যেতে পারবে। দক্ষিণ কলকাতা এবং পূর্ব কলকাতা থেকে হাওড়া ব্রিজমুখী গাড়িগুলি বিদ্যাসাগর সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়া গাড়ি চলবে আরবি সেতু, ডিএম বাংলো, বার্ন স্ট্যান্ডার্ড কোং, ফোরশোর রোড এবং কাজিপাড়া ক্রসিং দিয়ে।
সুখবর শোনালেন রূপসা

৩ অক্টোবর সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় ও সায়নদীপ। বিয়ের মাস ঘুরতেই শুখবর শোনালেন অভিনেত্রী। মা হচ্ছে অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। জানান, তাঁর শরীরে বেড়ে উঠছে আরও একটা প্রাণ। গত বছরই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন রূপসা-সায়নদীপ। চলতি বছরে অক্টোবরের সামাজিক বিয়ে করেছে অভিনেত্রী। বিয়ের একমাসের মধ্যেই তিনি সুখবর দিয়েছেন তিনি মা হতে চলেছেন। স্বামী সায়নদীপকে পাশে নিয়ে গোলাপি-নীল-সাদা কেক ও বাচ্চাদের জন্য নীল ও গোলাপি জামা জুতো ছবি পোস্ট করে সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। রূপসা বললেন, ‘যখন থেকে জানতে পেরেছি মা হতে চলেছি, তখন বিয়ের প্রস্তুতি তুঙ্গে। ফাইনালি সবাইকে সুখবরটা দিলাম, এখন মনে হচ্ছে আমি অনুভব করতে পারছি সত্যি আমি মা হতে চলেছি! প্রতিদিন বুঝতে পারছি শরীরের আমার ভিতরে একটা প্রাণ বেড়ে উঠছে।
দ্বিতীয়বার বাবা হলেন রোহিত

দ্বিতীয়বার বাবা হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুক্রবার (১৫ নভেম্বর) পুত্রসন্তান প্রসব করলেন তাঁর স্ত্রী রীতিকা সজদেহ (Ritika Sajdeh)। ২০১৮ সালে প্রথম সন্তান সামাইরার জন্ম হয়েছিল। রোহিত কিংবা রীতিকা কেউই পুত্রসন্তানের জন্মের খবর আনুষ্ঠানিকভাবে জানাননি। এমনকী রীতিকার অন্তঃসত্ত্বা হওয়ার কথাও ছিল লোকচক্ষুর অন্তরালে। তবে বর্ডার-গাভাসকর (Border-Gavaskar Trophy) ট্রফির শুরুতে রোহিতের না থাকার খবর সামনে আসতেই সন্তান জন্মের বিষয়টি বোঝা যায়। ২২ নভেম্বর পার্থে প্রথম টেস্ট। বাকি দল কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় চলে গিয়েছে। এবার সবথেকে বড় প্রশ্ন তিনি প্রথম টেস্ট খেলতে পারবেন কি না। সন্তান জন্ম দেওয়ার পর স্ত্রী রীতিকা এখন বিশ্রামে। তাঁর পাশে থাকতে হবে রোহিতকে। নবজাতক এবং সামাইরার দেখভাল করতে হবে। এই পরিস্থিতিতে পরিবার ছেড়ে অস্ট্রেলিয়া যাবেন কি না সন্দেহ আছে। রোহিত না গেলে পার্থে অধিনায়কত্ব করবেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারতের টেস্ট দলের তিনিই সহ-অধিনায়ক। তবে রোহিত যেমন পরিবারের পাশে আছেন, তেমন ক্রিকেট থেকেও দূরে নেই। বাকি দল অস্ট্রেলিয়ায় অনুশীলন করছে, মুম্বইতে নেটে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা গেল অধিনায়ককে। বুঁচি বাবু টুর্নামেন্টের ম্যাচ দেখতেও দেখা গিয়েছে তাঁকে।
ঝাঁসি মেডিক্যাল কলেজে মর্মান্তিক অগ্নিকাণ্ড, মৃত ১০ নবজাতক

ভয়াবহ আগুন লাগল ঝাঁসির মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজে। আগুন লেগেছে শিশু বিভাগে, ইতিমধ্যেই ১০টি শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। আরও ১৬টি শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। দমকল বিভাগের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুন লাগার সময় শিশু বিভাগে ভর্তি ছিল ৫৪টি নবজাতক। তাদের বয়স এক দিন থেকে এক মাস। ঝাঁসির জেলাশাসক অবিনাশ কুমার ১০টি শিশুর মৃত্যুর মর্মান্তিক খবর দিয়েছেন। জানা গিয়েছে, শুক্রবার রাত ১০.৩০টা নাগাদ আগুন লাগে মেডিক্যাল কলেজের এনআইসিইউ বিভাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। তবে দমকল পৌঁছনোর আগেই ওয়ার্ডের জানালা ভেঙে ৪০টি শিশুকে উদ্ধার করা হয়। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট হলেও বিস্তারিত কারণ জানতে তদন্ত করা হবে। এর জন্য সরকারি কমিটি গঠন করা হয়েছে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) উপমুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের পাঁচ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।




