বর্ডার-গাভাসকর সিরিজ কোহলির কেমন যাব? জানালেন দ্রাবিড়

পার্থ টেস্টের (Perth Test) দ্বিতীয় ইনিংসে শতরান করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। লাল বলের ক্রিকেটে দীর্ঘদিন ধরে বড় রান পাচ্ছিলেন না তিনি, মোক্ষম সময়ে ফর্মে ফিরেছেন। মহাগুরুত্বপূর্ণ বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম ম্যাচেই দলের এক নম্বর ব্যাটার রান পাওয়ায় আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। গোটা সিরিজেই কোহলি রানের মধ্যে থাকবেন, তেমনটাই আশা করা হচ্ছে। ভারতের প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid) মনে করছেন, এই সিরিজে প্রচুর রান করবেন কোহলি। সাম্প্রতিক অতীতে দক্ষিণ আফ্রিকা সফরে কোহলির ব্যাটিংয়ের কথা স্মরণ করালেন দ্রাবিড়। তিনি বলেন, “কোহলি খুবই ভালো ব্যাটিং করে চলেছে। এমনকী ছয় মাস আগে দক্ষিণ আফ্রিকা সফরে দুটো কঠিন উইকেটেও ভালো ব্যাট করেছিল। এই সিরিজের শুরুতেই শতরান পাওয়া খুবই ভালো বিষয়। আমার মনে হয়, সিরিজটা কোহলির জন্য খুবই ভালো যাবে।” পার্থে সেঞ্চুরি করে শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় হিসেবে সবথেকে বেশি ৭টি শতরান করেছেন তিনি। শচীন করেছিলেন ৬টি। অন্য সমস্ত প্রতিপক্ষ মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সবথেকে বেশি ৯টি টেস্ট সেঞ্চুরি আছে ইংল্যান্ডের জ্যাক হবসের (Jack Hobbs)। ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ডের (Wally Hammond) অস্ট্রেলিয়ায় সেঞ্চুরির সংখ্যা ৭। সমস্ত ফর্ম্যাট মিলিয়ে অজি ভূমে ১২টি শতরান আছে কোহলির যা অ-অস্ট্রেলীয় হিসেবে আরও কারও নেই। অস্ট্রেলিয়ায় ৪৩টি ম্যাচ এবং ৫৫টি ইনিংসে ৫৬.৯৫ গড়ে ৩৫৩১ রান করেছেন তিনি। ১২টি শতরানের পাশাপাশি আছে ১৯টি অর্ধশতরান এবং সর্বোচ্চ স্কোর ১৬৯।

ওয়াকফ বিল বিষয়ক জেপিসির মেয়াদ বাড়ল

বিরোধীদের দাবি মেনে ওয়াকফ বিল বিষয়ে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) মেয়াদ বাড়ল। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত এই কমিটির মেয়াদ ছিল। বৃহস্পতিবার লোকসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়াকফ বিল বিষয়ক যৌথ সংসদীয় কমিটির কাজের ধরন নিয়ে নানা অভিযোগ উঠেছে। বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেছেন, অযথা তাড়াহুড়ো করা হয়েছে কমিটিতে। যথেষ্ট বলার সুযোগ পায়নি বিরোধীরা। এসব কারণে জেপিসি-র মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়েছিলেন বিরোধীরা। সংশোধিত ওয়াকফ বিল নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির মেয়াদ আগামী বাজেট অধিবেশন পর্যন্ত বাড়াতে রাজি হয় নরেন্দ্র মোদি সরকার। লোকসভায় এই সময়সীমা বাড়ানো সংক্রান্ত প্রস্তাব আনে শাসক শিবির। ওয়াকফ আইনে পরিবর্তনের উদ্দেশ্যে গত অধিবেশনে সংশোধিত ওয়াকফ বিল এনেছিল নরেন্দ্র মোদি সরকার। জেপিসি-র চেয়ারম্যান জগদম্বিকা পালের অগণতান্ত্রিক আচরণ নিয়ে সরব হন বিরোধী সদস্যরা। এই পরিস্থিতিতে ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির মেয়াদ আগামী বছর বাজেট অধিবেশনের শেষ পর্যন্ত বাড়ানো হল। জগদম্বিকা অবশ্য বলেছেন, কাজ বাকি আছে, তাই কমিটির কার্যকালের মেয়াদ বাড়ল।

‘বচ্চন’ পদবি সরালেন ঐশ্বর্য!

অভিষেক-ঐশ্বর্যার সম্পর্কের বিয়ে ভাঙার চর্চা নতুন নয়। দীর্ঘদিন ধরে কানাঘুষো শোনা যা ছিল অভিষেক-ঐশ্বর্য আর এক ছাদের তলায় থাকছেন না। জলসা ছেড়ে মেয়েকে নিয়ে মার সঙ্গে থাকছেন। নভেম্বর মাসে মেয়ে-বউকে জন্মদিনে শুভেচ্ছাও জানাননি অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। যদিও বিচ্ছে নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি। বিচ্ছেদের জল্পনার মাঝে নামের পাশ থেকে ‘বচ্চন’ পদবি সরালেন ঐশ্বর্য রাই (Aishwarya Rai)! ব্যাপারটা একটু বিশদে বলা যাক। ঐশ্বর্যায়া দুবাইতে গ্লোবাল উইমেনস ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। বুধবারের সেই অনুষ্ঠানের একাধিক ঝলক প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়াতে। উইমেন এস্টাবলিশমেন্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে অভিনেত্রীর দর্শকদের উদ্দেশে দেওয়া বক্তব্যের একটি ভিডিয়ো শেয়ার করা হয়। মঞ্চে ঐশ্বর্য আসতে স্ক্রিনে ফুটে ওঠে ঐশ্বর্য রাই। নামে পাশ থেকে উধাও হয়ে যায় বচ্চন। বিয়ের পর থেকেই বচ্চন উপাধি ব্যবহার করেন। তাই হঠাৎ সেটাকে না দেখতে পাওয়ায় হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, যেহেতু দুবাইয়ের এই অনুষ্ঠান নারী স্বাধীনতা, নারী শক্তি নিয়ে সেহেতুই আয়োজকরা ঐশ্বর্যের নামের পাশে রাই পদবি ব্যবহার করেছেন। তাঁর স্বামীর পদবি নয়!   View this post on Instagram   A post shared by BollywoodShaadis.com (@bollywoodshaadis)

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কে-৪-এর সফল উৎক্ষেপণ করল ভারত

প্রতিরক্ষা (Defense) ক্ষেত্রে আরও একবার নিজেকে প্রমাণ করল ভারত। সফলভাবে ৩,৫০০ কিমি দূরে আঘাত হানতে সক্ষম এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কে-৪ ( K-4 ballistic missile)। এই ক্ষেপনাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করল ভারতীয় নৌবাহিনী। এটি নতুন পরমাণু সাবমেরিন আইএনএস অরিঘাট থেকে উৎক্ষেপণ করা হয়। এই সফল পরীক্ষা ভারতের দ্বিতীয় পর্যায়ের প্রতিরোধ ক্ষমতা নিশ্চিত করল। নৌসেনার ডুবোজাহাজ আইএনএস আরিঘাট থেকে পরমাণু অস্ত্র বহনক্ষম ক্ষেপনাস্ত্রের উৎক্ষেপন করল। বিশাখাপত্তনমে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে নৌসেনা। ভারত ছাড়াও আমেরিকা, রাশিয়া এবং চীনের কাছে পরমাণু ক্ষেপণাস্ত্র বহনক্ষম ডুবোজাহাজ রয়েছে। পরমাণু অস্ত্র বহনকারী সেই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫০০০ কিলোমিটার। গত আগস্টে ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্তি হয় পরমাণু অস্ত্র বহনক্ষম ডুবোজাহাজ আইএনএস আরিঘাট। কে-৪ ক্ষেপণাস্ত্র জলের নীচ থেকে উৎক্ষেপণযোগ্য। এটি ভারতের প্রতিরক্ষা কৌশলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। এই ক্ষেপণাস্ত্র ৩,৫০০ কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

আর্সেনাল, বার্সার বড় জয়

মঙ্গলবার (ভারতীয় সময়ে বুধবার) ছিল ঘটনাবহুল চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) রাত। রবার্ট লেওয়ানডস্কির (Robert Levandowski) নজির গড়ার দিনে বড় জয় পেল বার্সেলোনা, স্পোর্টিং সিপিকে পাঁচ গোল দিল আর্সেনাল এবং ৭০ মিনিট পর্যন্ত ৩-০ এগিয়ে থাকা সত্ত্বেও ফায়ানুর্ডের বিরুদ্ধে ড্র করল ম্যাঞ্চেস্টার সিটি। আবারও বিধ্বংসী ফর্মে মিকেল আর্তেতার আর্সেনাল। অধিনায়ক মার্টিন ওডেগার্ড, বুকায়ো সাকারা চোট সারিয়ে ফিরতেই আক্রমণের ঝড় তুলছে লন্ডনের ক্লাব। যাকে ৫-১ হারাল তারা, সেই স্পোর্টিংই ম্যান সিটিকে ৪-০ হারিয়েছিল। পর্তুগিজ ক্লাবটি অবশ্য তাদের হেড কোচ রুবেন অ্যামোরিমকে হারিয়েছে। অ্যামোরিম যোগ দিয়েছেব ম্যান ইউতে। ব্রেস্টকে ৩-০ হারিয়েছে হান্সি ফ্লিকের বার্সা। তার মধ্যে দুটি গোল করেছেন লেওয়ানডস্কি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির পর তৃতীয় ব্যক্তি হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ১০০ গোলের নজির গড়লেন পোলিশ স্ট্রাইকার। ১০০ গোল করতে সবথেকে কম ৪৫১টি শট মারতে হয়েছে তাঁকে। ১০০ গোল করতে মেসি এবং রোনাল্ডোর মারতে হয়েছিল যথাক্রমে ৫২৭ এবং ৭৯৩ শট।

ব্যাট হাতে দেব

৪১ বছরেও তার মধ্যে রয়েছেন উদ্যম তারুণ্য। একদিকে অভিনেতা-পরিচালক, অন্যদিকে তিনি আবার সাংসদ। ছুটে বেরাচ্ছে নিজে সাংসদীয় এলাকায়। এবার তাঁকে দেখা গেল দলবল নিয়ে মাঠে ক্রিকেট খেলতে। কার কথা হচ্ছে বুঝতে পারছেন না। আরে কথা হচ্ছে দেবের। বাইশ গজে টিম নিয়ে নেমে পড়লেন দেব।  টিম খাদানের সঙ্গে ক্রিকেট খেললেন দেব। সেই ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ব্যাট আর বল হাতে মাঠে যে ঝড় তুলল টিম খাদান। এই ক্রিকেট ম্যাচ কালো টি-শার্ট পরে খেলতে নেমে পড়েছিলেন সকলে। ম্যাচ দুই-দলের মধ্যে হলেও টি-শার্ট ছিল একটি।  দেবের টি-শার্টের গায়ে লেখা ছিল ‘রাজার রাজা’। অভিনেতার আসন্ন এই ছবির রাজার রাজা গানটি ব্যাপক সাড়া জাগিয়েছে। ভিডিও শেয়ার করে তারকা লিখেছেন, ‘যখন টার্ফ হয়ে যায় খাদান।’ Emni…❤️ pic.twitter.com/SiBm5pyTNa — Dev (@idevadhikari) November 26, 2024

এবার চালকবিহীন হেলিকপ্টার ড্রোন

সেনাবাহিনীতে মাইলফলক। সেনায় যোগ হল চালকবিহীন হেলিকপ্টার ড্রোন। যা ২০ কেজি পর্যন্ত পে লোড বহন করতে পারবে। অত্যাধুনিক এই কপ্টারটির নাম সবল ২০। একটি ইলেকট্রিক মনুষ্যবিহীন হেলিকপ্টার। পরিবর্তনশীল পিচ প্রযুক্তির উপর ভিত্তি করে, বিশেষ করে এরিয়াল লজিস্টিকসের জন্য ডিজাইন করা হয়েছে। ২০ কেজি পর্যন্ত পে লোড বহন করতে পারে,যা তার নিজের ওজনের সঙ্গে সমান। এটি রুক্ষ ও উচ্চ ভূখণ্ডে কাজ করতে সক্ষম। চিনুক হেলিকপ্টারের উত্তরাধিকারের উপর ভিত্তি করে তৈরি, সাবাল ২০-এ বড় রটারগুলির উচ্চ দক্ষতা এবং টেন্ডেম রটার কনফিগারেশনের ব্যতিক্রমী লোড বহন করার ক্ষমতা রয়েছে। এন্ডুরএয়ারের পরিচালক এবং সহ-প্রতিষ্ঠাতা অভিষেক এই অনুষ্ঠানে বক্তৃতায় বলেন, “ভারতীয় সেনাবাহিনীর লজিস্টিক সক্ষমতা আধুনিকীকরণের অগ্রগতিতে অবদান রাখতে পেরে আমরা সম্মানিত৷ EndureAir একাধিক সেক্টরের জন্য অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করেছে এবং বাস্তব-বিশ্বের সমস্যার কাস্টমাইজযোগ্য ড্রোন সমাধান প্রদান করছে। EndureAir-এর ড্রোনগুলি বর্তমানে নজরদারি, ভিড় পর্যবেক্ষণ, ISR অ্যাপ্লিকেশন, লজিস্টিক, অনুসন্ধান ও উদ্ধার, পরিবর্তন সনাক্তকরণ এবং পেলোড সহ  বহু অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হচ্ছে।

হুমায়ুন কবীরকে শোকজ করল তৃণমূল

দলবিরোধী মন্তব্যের জন্য হুমায়ুন কবীরকে শোকজ করা হচ্ছে। মঙ্গলবার বিধানসভার বাইরে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন ভরতপুরের বিধায়ক। এর ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই শোকজ করা হল হুমায়ুন কবীরকে। তিন দিনের মধ্যে দিতে হবে জবাব। বুধবার দলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে ভরতপুরের বিধায়ককে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, তাঁর কাছে যে চিঠি পাঠানো হচ্ছে তাতে লেখা রয়েছে, তিনি দলকে নিয়ে প্রকাশ্যে যে বক্তব্য করেছেন তাতে দল বিড়ম্বনায় পড়েছে। যার জেরে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কেন তিনি এই মন্তব্য করেছেন, তা জানাতে বেঁধে দেওয়া হয়েছে তিনদিনের সময়।

মুক্তি পেল ‘পুষ্পা ২’র আইটেম সং

মুক্তি পেল ‘পুষ্পা ২’র (Pushpa 2) আইটেম সং ‘কিশিক’ (Kissik Song Pushpa-2)। আল্লু অর্জুন এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসেত ঝড় তুলেছে গোটা দেশে। পুষ্পা ছবিতে সামান্থার ‘উ আন্টাভা’ গানটিও হইচই ফেলে দিয়েছিল। যে কোনও পার্টির জমাকে কয়েকগুন বাড়িয়ে দিয়ে ছিল ‘উ আন্টাভা’ গানটি। এবার আর সামান্থা নয়, শ্রীলীলাই আইটেম গার্ল হিসেবে এন্ট্রি নিয়েছেন এই ছবিতে। আর গানটি হল ‘কিশিক’। এবার হল কাঁপাবেন শ্রীলীলার কিশিক। মুক্তি পেল পুষ্পা ২-এর এই আইটেম গান। তবে এই গানে কোনও ভিডিও প্রকাশ হয়নি, প্রকাশ পেয়েছে গানের অডিও। উল্লেখ্য, বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা ২: দ্য রুল’। যা মুক্তির আগেই ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে।

বিদায় নেওয়া চ্যাম্পিয়নদের ‘ট্রিবিউট’ কলকাতার

২০২৪ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের যে দল চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দল ভেঙে গিয়েছে। টুর্নামেন্টের নিয়মানুযায়ী মাত্র ছ’জনকে ধরে রেখে বাকি সবাইকে ছেড়ে দিতে হয়েছিল। ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হয়ে গেল মেগা নিলাম। নাইট শিবিরের পকেটে খুব বেশি অর্থ ছিল না, তা সত্ত্বেও চ্যাম্পিয়ন দলের কয়েকজনকে ঘরে ফিরিয়েছে তারা। কিন্তু একই সঙ্গে অনেকেই চলে গিয়েছেন অন্য দলে। যাঁরা চলে গিয়েছেন তাঁদের ‘ট্রিবিউট’ দিয়ে একটি ছোট্ট আবেগঘন ভিডিও প্রকাশ করল শাহরুখ খানের (Shah Rukh Khan) ফ্র্যাঞ্চাইজি। ক্যাপশনে লেখা হল, “জার্নিটা হয়তো শেষ হয়েছে কিন্তু চ্যাম্পিয়ন যোগসূত্র চিরকাল রয়ে যাবে।” যাঁরা অন্য দলে চলে গিয়েছেন তাঁদের মধ্যে অনেকেই কেকেআরে মহারথী ছিলেন। যেমন অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) । ভিডিওর শুরুতেই তাঁকে দেখানো হল। তারপরেই দেখা গেল ফিল সল্টকে (Phil Salt)। এই ব্রিটিশ ওপেনারের চলে যাওয়া মেনে নিতে পারছেন না বহু নাইট সমর্থক। এরপর দেখা গেল নীতীশ রানাকে, যিনি ২০২৩ মরসুমে অধিনায়কত্ব করেছিলেন। এরপর এই ভিডিওতে দেখা গেল মিচেল স্টার্ককে (Mitchell Starc), যাঁকে তৎকালীন রেকর্ড অর্থ (২৪.৭৫ কোটি টাকা) দিয়ে কিনেছিল কলকাতা। টুর্নামেন্টের শুরুতে প্রবল মার খাচ্ছিলেন তিনি, সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে মিম, ট্রোলিংয়ের বন্যা বয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত নিজের মূল্যের প্রতিটি পয়সার হিসেব দিয়ে যান অজি পেসার। ফাইনালে অভিষেক শর্মাকে যে বলে বোল্ড করেছিলেন, তা আইপিএলের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা। এরপর এই ভিডিওতে একে একে এলেন সুযশ শর্মা, কে এস ভরত, চেতন সাকারিয়া, দুষ্মন্ত চামিরা, আল্লাহ গজনফর, সাকিব হুসেনরা। প্রসঙ্গত, যে ছ’জনকে কেকেআর রিটেন করেছিল তাঁরা হলেন রিঙ্কু সিং, রামনদীপ সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। নিলামে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে ফেরানো হয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে।