‘ক্লোজড ডোর’ অনুশীলন করবে ভারত!

অস্ট্রেলিয়া সফরে অনুশীলনে দর্শক প্রবেশ নিষিদ্ধ করে দিল ভারতীয় দল (Team India)। পার্থ টেস্টের (Perth Test) আগে আগে এ নিয়ে জল্পনা উঠেছিল। কিন্তু ভারতীয় দল জানিয়ে দেয়, দর্শক এবং সংবাদমাধ্যমের জন্য অনুশীলনে অবারিত দ্বার। অ্যাডিলেডেও রোহিত শর্মাদের (Rohit Sharma) প্র্যাকটিস দেখতে ভিড় করেছিলেন অনেকেই। কিন্তু তাঁদেরই উৎপাতে ‘ওপেন প্র্যাকটিস’ বন্ধ করতে বাধ্য হল ভারত। গোটা সিরিজেই এই নিয়ম চলবে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, ৩ ডিসেম্বর (মঙ্গলবার) ক্যানবেরা থেকে অ্যাডিলেডে পা দিয়েছিল টিম ইন্ডিয়া। বুধবার বিরাট কোহলিদের (Virat Kohli) প্র্যাকটিস দেখতে হাজির হয়েছিলেন পাঁচ হাজারের বেশি মানুষ। অনুশীলন চলাকালীন তাঁরা অনবরত কথাবার্তা বলে গিয়েছেন, তাতে অসুবিধা তো হয়েছেই, সেই সঙ্গে ছিল লাগাতার সেলফির আবদার। ফলে টিম ম্যানেজমেন্ট ‘ক্লোজড ডোর’ অনুশীলন ছাড়া আর কোনও উপায় দেখেনি। ওই অজি সংবাদমাধ্যম জানিয়েছে, ভারতীয় দল এ নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানিয়েছে। এখনও দর্শকদের সঙ্গে ক্রিকেটারদের কোনও বাদানুবাদ হয়নি, তবে টিম ম্যানেজমেন্ট জানে, যে কোনও সময় বিপত্তি ঘটতে পারে। তাই আগে থাকতেই এই সিদ্ধান্ত। এদিকে অস্ট্রেলিয়া তাদের অনুশীলন খোলাই রেখেছে। তবে ভারতীয় দলের ‘ফ্যানবেস’ যা তার ধারেকাছেও তাদের নেই। ২০২৩ ওডিআই বিশ্বকাপ জিতে ফেরার পরেও প্যাট কামিন্সদের (Pat Cummins) নিয়ে কোনওরকম উত্তেজনা দেখা যায়নি।
তৈরি হল তৃণমূল বিধায়কদের নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ

মুখ্যমন্ত্রীর নির্দেশের ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যের বিধায়কদের নিয়ে তৈরি হল হোয়াটসঅ্যাপ গ্রুপ। ‘ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস লেজিসলেটিভ মেম্বারস’ নামের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখা হয়েছে তৃণমূলের ২২৫ জন বিধায়ককে। গ্রুপের এডমিন করা হয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসকে। তবে গ্রুপ পরিচালনার দায়িত্বে অরূপ বিশ্বাসের পাশাপাশি থাকছেন ফিরহাদ হাকিম এবং শোভন চট্টোপাধ্যায়। এখন থেকে বিধায়কদের সমস্ত অভিযোগ, ক্ষোভ, দুঃখ, অভিমান সবই জানাতে হবে এই গ্রুপে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিধায়কদের কিছু জানাতে চান, তিনিও এই গ্রুপেই জানাবেন বলে খবর। দলীয় শৃঙ্খলা রক্ষার প্রথম ধাপ হিসেবেই এই হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। কারণ দু’দিন আগেই তৃণমূল সুপ্রিমো জানিয়েছিলেন, কোনও সমীক্ষক সংস্থার কাছে দলের অন্দরের কোনও বিষয় নিয়ে মুখ খোলা যাবে না। সোমবার বিধানসভায় পারিষদীয় দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “এমন কোনও মন্তব্য প্রকাশ্যে করবেন না, যাতে দলকে অস্বস্তিতে পড়তে হয়। বিধায়কদের কারও কিছু বলার থাকলে ওখানে বলে দেবে। আমি ঠিক জানতে পেরে যাব। আমার কিছু বলার থাকলে ওখানেই সেটা বলে দেওয়া হবে। আজ কেউ মন্ত্রী, কাল বিধায়ক। ওসব নিয়ে ভাববেন না। মানুষের কাজ করুন।” তিনি এদিনের বৈঠকে কড়া ভাষায় এও বলেন, “মানুষের কাজ করুন শৃঙ্খলা মানতে হবে সবাইকেই। সেটা না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর শোকজ করা হবে।”
ডিসেম্বরেও নামছে না পারদ! কী হবে?

শুরু হয়েছে ডিসেম্বর। কিন্তু বঙ্গে এখনও সেভাবে শীতের দেখা নেই। পারদ কিছুটা কমলেও হাড়কাঁপানো ঠান্ডা পড়েনি কোথাও। তবে শুধুমাত্র বাংলা নয়, দেশের অধিকাংশ রাজ্যেই পরিস্থিতি একইরকম। ভারতের আবহাওয়া বিভাগের মতে, চলতি বছর ডিসেম্বর থেকে আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত হাড়কাঁপানো শীত পড়ার সম্ভাবনা কম। সোমবার আইএমডি জানিয়েছে, এই সময়কালে স্বাভাবিকের চেয়ে উষ্ণ থাকতে পারে দেশের অধিকাংশ রাজ্য। সেই কারণে শৈত্যপ্রবাহের দাপট এবার কম থাকতে পারে। আইএমডি এও জানিয়েছে, ১৯০১ সালের পর ২০২৪ সালের নভেম্বর মাস এতটা উষ্ণ ছিল। উত্তর-পশ্চিম ভারতে এটি ছিল উষ্ণতম নভেম্বর। চলতি বছর অক্টোবর মাসও ছিল বিগত ১২৩ বছরের মধ্যে উষ্ণতম। সাধারণত উত্তর-পশ্চিম, মধ্য, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতে শীতকালে ৫ থেকে ৬ দিন প্রবল শৈত্যপ্রবাহ চলে। তবে এ বছর ২ থেকে ৪ দিন কম শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছেন আইএমডি-র ডিরেক্টর জেনারেল এম মহাপাত্র। এর নেপথ্যে জলবায়ু পরিবর্তনকে পরোক্ষভাবে দায়ী করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। চলতি বছর অক্টোবরে উত্তর-পশ্চিম ভারতে ৭৭.২ শতাংশ এবং নভেম্বর মাসে ৭৯.৯ শতাংশ বৃষ্টির ঘাটতি দেখা গিয়েছে। শুষ্ক আবহাওয়ার কারণে শীতের তীব্রতা হ্রাস পেতে পারে। টানা চার মাস ধরে তাপমাত্রার রেকর্ড বৃদ্ধি এবং শুষ্ক আবহাওয়া স্পষ্টতই জলবায়ু পরিবর্তনের প্রভাবকে ইঙ্গিত করছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পরিবর্তন কৃষি ও পরিবেশে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এখন এই পরিবর্তিত আবহাওয়া পরিস্থিতি কীভাবে সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলবে, সেটাই দেখার বিষয়।
তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি!

বোমা মেরে তাজমহল উড়িয়ে দেওয়ার হুমকি এল। টুরিজিম বিভাগের কাছে এই হুমকি মেল আসে। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন টুরিজিম বিভাগ। ইতিমধ্যেই বাড়ানো হয়েছে তাজমহলের নিরাপত্তা। ইমেল মারফত এই হুমকি ইমেল আসে টুরিজিম বিভাগের কাছে। আজ হঠাৎই হুমকি ইমেল আসে। যার জেরে বোমাতঙ্ক ছড়ায় তাজমহল জুড়ে। প্রত্যেকদিনের মত আজও তাজমহল চত্বর জুড়ে ভিড় করেন পর্যটকেরা। আর তারই মধ্যেই উত্তরপ্রদেশ পর্যটন দফতরের ইমেলে একটি তাজমহল বোমা মেড়ে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। তড়িঘড়ি সিআইএসএফের পক্ষ থেকে নাকা চেকিং শুরু হয় তাজমহল জুড়ে। তদন্তের জন্য আনা হয় কুকুরও। উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই হুমকি মেল আসতে দেখা যায় বিভিন্ন স্কুল-কলেজ থেকে শুরু করে হাসপাতাল। আর এবার হুমকি মেল এল ভারতের বহুল প্রচলিত পর্যটন কেন্দ্র তাজমহলে। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, যেভাবে বিগত কয়েক মাস ধরে বোমাতঙ্কের হুমকি মেল আসতে দেখা যায়, ঠিক তেমনভাবেই এবারও অনুমান করা হচ্ছে ভুয়ো হুমকি কল আসে তাজমহল উড়িয়ে দেওয়ার। কিন্তু এবার প্রশ্ন উঠছে কোন দল বারবার বোমাতঙ্কের হুমকি দিচ্ছে? তদন্তকারী দলের পক্ষ থেকে জানানও হয় শুধুমাত্র হুমকি সৃষ্টি করার জন্যই এই মেল করা হয়েছিল।
অস্কার দৌড়ে শামিল ইমনের বাংলা গান

২০২৫ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য এই মুহূর্তে চলছে ঝাড়াই-বাছাই। সারা বিশ্ব থেকে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহসঙ্গীতকে বেছে নেওয়া হয়েছে। সেখানেই রয়েছেন গায়িকা ইমন চক্রবর্তীর একটি গান। সেই অর্থে এই প্রথম কোনও বাঙালি গায়িকার গান অস্কারের দৌড়ে শামিল হয়েছে। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’-এর ‘ইতি মা’ গানটিই স্থান করে নিয়েছে ওই তালিকায়। এই দৌড়ে ইমনের প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন লেডি গাগা, এলটন জন, মাইলি সাইরাস, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকারা। উল্লেখ্য, জানা গিয়েছে, বিচারক দলের সদস্যরা ১৫ টি গান ও ২০টি সুরের জন্য ভোট দিতে পারেন। প্রথম পর্বের ঝাড়াই বাছাই শুরু হবে আগামী সপ্তাহে। ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রাথমিক ভোট। সেখানে সফল হতে পারলে প্রাথমিক তালিকা প্রকাশিত হবে। সেই তালিকা প্রকাশ পাবে আগামী ১৭ ডিসেম্বর।
হাওড়া শাখায় বাতিল একাধিক দূরপাল্লা সহ লোকাল ট্রেন

লাইন মেরামতি ও সংস্কারের কাজ, সঙ্গে দোসর হয়েছে কুয়াশা। যার জেরে হাওড়া শাখায় বাতিল একাধিক দূরপাল্লা সহ লোকাল টেন। যাত্রী ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা। সেইসঙ্গে যারা দূরপাল্লার ট্রেনে টিকিট কেটেছেন তাঁদের কপালে চিন্তার ভাঁজ। রেল বিবৃতিতে জানিয়েছে, শীতের সকাল ঘন কুয়াশা থাকছে। ফলে ট্রেন চলাচলে খুব স্বাভাবিকভাবে সমস্যা দেখা দেয়। যাত্রী সুরক্ষাই প্রধান অগ্রাধিকার। যার কারণে বাতিল গয়া–কামাক্ষা সাপ্তাহিক এক্সপ্রেস (১৫৬১৯), নিউ দিল্লি–মালদা টাউন এক্সপ্রেস (১৪০০৪), মালদা টাউন–নিউ দিল্লি (১৪০০৩)। হাওড়া–দেরাদুন কুম্ভ এক্সপ্রেস (১২৩২৭ ), দেরাদুন–হাওড়া উপাসনা এক্সপ্রেস (১২৩২৮), ঝাঁসি–কলকাতা প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস (২২১৯৮), কলকাতা–ঝাঁসি প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস (২২১৯৭), কামাক্ষা–গয়া সাপ্তাহিক এক্সপ্রেস (১৫৬২০)। আংশিকভাবে বন্ধ থাকবে মথুরা–হাওড়া চম্বল এক্সপ্রেস (১২১৭৮) ও হাওড়া চম্বল–মথুরা এক্সপ্রেস (১২১৭৭)। ৩ ডিসেম্বর থেকে কয়েকদিন এই ট্রেনগুলো চলবে না বলে জানিয়েছে রেল। অন্যদিকে লাইন মেরারমতি ও রেল সেতু সংস্কারের জন্য শনিবার থেকে হাওড়া শাখার তিনটি রুটে বেশ কয়েকটি লোকাল বাতিল থাকবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত কাটোয়া, তারকেশ্বর ও কৃষ্ণনগর–লালগোলা– এই তিনটি রুটের একাধিক ট্রেন বন্ধ থাকবে।
কেন্দ্রের কাছে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আবেদন মমতার

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্য়াতন নিয়ে উদ্বেগজনক পরিস্থিতির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, প্রতিবেশী দেশের বিষয়। যা বলবে কেন্দ্র সরকার। তবে একইসঙ্গে এবার মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশে (Bangladesh) শান্তি সেনা পাঠানোর (Peace Keeping Force) জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দিলেন তিনি। উল্লেখ্য, নয়ের দশকের শুরুতে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময় শান্তিসেনা পাঠিয়েছিল ভারত। তবে তার প্রেক্ষিত আলাদা ছিল। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে। ভৌগলিক, সামরিক সহ সব দিক দিয়েই বাংলাদেশের পরিস্থিতি ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সঙ্গে সীমানা, ভাষা, সংস্কৃতির সংযোগ থাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সোমবার শান্তিসেনা পাঠানোর দাবি তুললেন বিধানসভায়। অবশ্য জানা গিয়েছে, এক্ষেত্রে রাষ্ট্রপুঞ্জের কাছে কেন্দ্রীয় সরকারকে দরবার করতে বলা হয়েছে যাতে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হয়। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, একটা বিষয় নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। বাংলাদেশে যে ঘটনা ঘটছে। এটা কেন্দ্রের বিষয়। কিছু দিন আগে ৭৯ জন ম়ৎস্যজীবিকে বাংলাদেশের জেলে নিয়ে যাওয়া হয়েছে। ভারত সরকারকে জানিয়েছি। আমরা আইনজীবী দিয়েছি। আজও তারা ছাড়া পায়নি। আজ অনেকের পরিবার আছে ওপারে। অফিসিয়াল পাসপোর্ট হোল্ডার। তৃণমূলের নীতি আন্তজার্তিক স্তরের বিষয় কেন্দ্রের সিদ্ধান্ত অনুয়ায়ী চলে। ধর্ম, বর্ণ যদি অত্যচারিত হয় তা নিন্দনীয়। আমাদের পরিবার যাতে অত্যাচারিত না হয় তা কেন্দ্রীয় সরকার দেখুক। এরকম যদি চলতে থাকে আমরা চাই লোকসভায় অধিবেশনে কেন্দ্রীয় সরকার (প্রধানমন্ত্রী না হলে বিদেশমন্ত্রী) বিবৃতি দিক। আমরা আমাদের লোককে ফিরিয়ে আনতে চাই। আমাদের থাকা খাওয়ার অসুবিধা হবে না। আমাদের ভাষা, সংস্কৃতি এক। বাংলায় কথা বলাটা অপরাধ নয়। দিল্লিতে বা়ংলায় কথা বললে অনেক সময় হেনস্তা হতে হয়।
কলকাতার নতুন অধিনায়ক রাহানে?

আইপিএল ২০২৫-এর (IPL 2025) নিলাম সম্পন্ন হওয়ার পরেই যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তা হল কলকাতা নাইট রাইডার্সের (KKR) অধিনায়ক কে হবেন? এতদিন ফেভারিট হিসেবে ভাবা হচ্ছিল ভেঙ্কটেশ আইয়ারকে (Venkatesh Iyer)। কিন্তু সোমবার সকাল থেকে তিনি আর ফেভারিট নন, বরং যে নাম উঠে আসছে তা হল অজিঙ্ক্য রাহানে (Ajinkya Rahane)। শোনা যাচ্ছে আগামী বছর আইপিএলে নাইট শিবিরের সেনাপতি তিনিই হবেন। আইয়ারকে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে কেনার পর তাঁকেই নেতা হিসেবে ভাবছিলেন কেকেআর সমর্থকরা। কিন্তু এদিন এক সূত্র জানিয়েছে, রাহানের অধিনায়ক হওয়া ৯০ শতাংশ নিশ্চিত। এই কারণেই তাঁকে ১.৫ কোটি টাকা খরচ করে দলে ভিড়িয়েছে কেকেআর। বর্তমানে বিলুপ্ত রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে অধিনায়কত্বে হাতেখড়ি হয়েছিল রাহানের। এরপর দুই মরসুমে রাজস্থান রয়্যালসের (RR) নেতৃত্ব দেন তিনি। যদিও অধিনায়ক হিসেবে আইপিএলে তাঁর রেকর্ড ভালো নয়। তবে রাহানের অভিজ্ঞতার ঝুলি যে সমৃদ্ধ তা নিয়ে সন্দেহ নেই। তিনি টি২০-র উপযোগী ব্যাটার কি না তা নিয়ে এক সময় সন্দেহ ছিল, কিন্তু এম এস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে নিজেকে প্রমাণ করেছেন। সম্ভবত সেই কথা মাথায় রেখেই বেস প্রাইসে তাঁকে কিনেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। শেষ পর্যন্ত কে অধিনায়ক হয় সেদিকে নজর থাকবে।
শীতে পথের কাঁটা ঘূর্ণিঝড়?

নভেম্বরের শেষটা বেশ ভালোই ছিল, বঙ্গবাসী মেঘ না চাইতেই বৃষ্টির মতো শীতের (Winter) আমেজ উপভোগ করছিল। গায়ে হুডি, শাল, সোয়েটার চাপিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছিল প্রায় কম বেশি সকলেই। ভাবটা এমন যে,বাঁচা গেছে সেই কাঁদিয়ে দেওয়া গরম টা গেছে এবার বেশ ভালোই শীত উপভোগ করা যাবে। কিন্তু পথে বাধা হয়ে দাঁড়াল বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় ফেনজল (Cyclone Fenjol)। ফলে থমকে শীত। যদিও তার দূরত্ব বঙ্গ উপকুল থেকে এতটাই দূরে ছিল যে পরোক্ষ প্রভাব পড়ার কথা থাকলেও সেভাবে পড়েনি। মাঝ খান থেকে শীতের আমেজটা উবে গেছে। বেশ কিছুটা বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর বলছে চলতি সপ্তাহের পুরোটাই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী চার-পাঁচ দিন দু-এক ডিগ্রি তাপমাত্রায় হেরফের হতে পারে তবে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই । তবে আশার বাণী এটাই যে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পারদ পতন একটু বেশি হতে পারে। ফলে থমকে যাওয়া শীতের স্পেল নতুন উদ্যোমে ব্যাটিং শুরু করবে। আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে। এই ঠান্ডার হাওয়ার পেছনে ঘূর্ণিঝড়ের কারণে বঙ্গের বাতাসে ঢুকে পড়া প্রচুর জলীয় বাষ্প এসেছে। ফলে আপাতত শুষ্ক আবহাওয়ায় শীত প্রবেশের শুরু বলে ধরে নেওয়া হচ্ছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের আগে শীত পড়ার সেভাবে সম্ভাবনা নেই। তবে কুয়াশা দেখা দেবে পাহাড় ও সমতলে। কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে ।
অভিনয় থেকে কি অবসর নিচ্ছেন বিক্রান্ত মাসে?

ফিল্মি কেরিয়ারের মধ্যগগনে তিনি। ইতিমধ্যেই পেয়েছেন জাতীয় পুরস্কারও। তাঁর অভিনীত ১২থ ফেল মুভির দ্বারা দর্শকদের কাঁদিয়ে তুলিয়েছিলেন তিনি। কিন্তু এবার কী তিনি অবসর ঘোষণা করতে চলেছেন বলি ইন্ডাস্ট্রি থেকে? এই জল্পনাই শুরু হয়েছে নেট দুনিয়ায়। বয়স মাত্র ৩৭। ইতিমধ্যেই তাঁর অভিনয়ের দক্ষতার জন্য তিনি অর্জন করেছেন জাতীয় পুরস্কার। তার বহুল জনপ্রিয় ছবি ‘ ১২ ফেল ‘, যা দর্শকদের কাঁদিয়ে তুলেছিল। আর এরই মধ্যে অভিনেতা বিক্রান্ত মাসে ঘোষণা করলেন তিনি অবসর নিতে চলেছেন সিনেমা জগত থেকে। গতকাল মধ্যরাত তিনটে নাগাদ, নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেন অভিনেতা। সেখানে তিনি লেখেন, গত কয়েক বছরের এই সফর সত্যিই অসাধারণ। এভাবে পাশে থাকার জন্য সমস্ত দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। তবে যত অগ্রসর হচ্ছি, বুঝতে পারছি যে, এবার ঘরে ফেরার সময় হয়েছে। নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে। একজন স্বামী কিংবা বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবেও। তাই ২০২৫ সালে আমরা শেষবারের জন্য একবার দেখা করব।’ এ থেকে অভিনেতা স্পষ্টত জানিয়ে দিয়েছেন, ২০২৫ সালে তার একটি মুভি আসতে চলেছে, আর তারপরে অভিনয় জগত থেকে অবসর নিতে চলেছেন তিনি। কিন্তু কেন? এই নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে জল্পনা। বিক্রান্ত মাসে উল্লেখ করেছেন, এবার সময় হয়েছে ভালো বাবা , ভালো স্বামী, এবং নিজের অভিনয়ের উপর আরও দক্ষতা আনার জন্য তিনি অবসর ঘোষণা করছেন। কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে জল্পনা শুরু হয়েছে তিনি যোগ দিতে চলেছেন রাজনীতিতে। View this post on Instagram A post shared by Vikrant Massey (@vikrantmassey)




