‘পুষ্পা ২’র ঝড় বিশ্বজুড়ে

৫ ডিসেম্বর দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল। পুষ্পা ২ (Pushpa 2) জ্বরে কাবু দেশ। একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ‘পুষ্পা ২: দ্য রুল।’ মাত্র চার দিনেই সারা বিশ্বের সিনেমা হল থেকে আটশো কোটি টাকার বেশি আয় করে ফেলেছে। ছবিটি সপ্তাহের কাজের দিনেও দারুণ ব্যবসা ধরে রাখতে সক্ষম। বাংলায় কত টাকা আয় করেছ জানেন? আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল অভিনীত ছবিটি সপ্তাহের কাজের দিনেও দারুণ ব্যবসা ধরে রাখতে সক্ষম। ইতিমধ্যেই প্রায় ১৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। রবিবার পুষ্পা ২ র ব্যাটিংয়ে ১৪১.০৫ কোটি টাকা সংগ্রহ করে। সোমবার ভারতে ‘পুষ্পা ২’ আয় করেছে ৬৫.১ কোটি টাকা। চতুর্থ দিনে সারা বিশ্বে ছবির আয় মোট ৮২৯ কোটি টাকা। সুতরাং, হাজার কোটির মাইলস্টোন ছোঁয়া শুধুই সময়ের অপেক্ষা। ‘পুষ্পা ২: দ্য রুল’ নিয়ে রাজ্যের ডিস্ট্রিবিউটাররাও বেশ খুশি। তাঁদেরই একজন জানান, চার দিনে প্রায় ১৬ কোটি টাকা বাংলা থেকে আয় করে ফেলেছে।
কোরিয়ান লুকে রবিনা

৯০ এর হার্টথ্রব রবিনা টন্ডন। অভিনেত্রীর রূপে মুগ্ধ ছিল গোটা বলিপাড়া। ‘টিপ টিপ বরষা পানি’ গানে রবীনা ট্যান্ডনের সেক্সি পারফর্ম্যান্স আজও ভোলার নয়। তিনি ছিলেন সেই সময়কার বোল্ড ও হট অভিনেত্রীদের মধ্যে অন্যতম। বলিউড থেকে বহু বছর আগে বিদায় নিলেও ওয়েব সিরিজের মাধ্যমে ফের কামব্যাক করেছেন রবীনা ট্যান্ডন। সম্প্রতি অভিনেত্রীর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মুম্বইয়ে পুষ্প 2 এর স্ক্রিনিংয়ে দেখা গেল রবিনা ট্যান্ডনকে। পঞ্চাশোর্ধেও অভিনেত্রীর রূপে মুগ্ধ নেটিজেনরা। কোরিয়ান লুক ব্যস আকর্ষণীয় অভিনেত্রী রবিনা টন্ডন। অভিনেত্রীকে দেখা গিয়েছে, সাদা স্টার্টের চেক ক্রপ জ্যাকেট আর সঙ্গে বেজ কালারের ট্রাউডার। ড্রেসের সঙ্গে মানান সই মেকআপ। লাল লিপস্টিকে নজর কাড়লেন রবিনা টন্ডন। হাসি মুখে পোড দিলেন ক্যামেরার সামনে।
WTC থেকে কি ছিটকে গেলেন রোহিতরা?

জমে উঠেছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। কয়েকদিন আগেও আইসিসি-র এই তালিকায় শীর্ষস্থানে ছিল ভারত। তবে অ্যাডিলেড টেস্ট হারার পর সোজা তৃতীয় স্থানে নেমে যায় টিম ইন্ডিয়া। দাপুটে জয়ের পর প্রথম স্থানে উঠে আসে অস্ট্রেলিয়া। তবে অজিদের এই সিংহাসন এবার কেড়ে নিল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে হারানোর পর আইসিসি-র তালিকায় শীর্ষস্থানে উঠে আসে প্রোটিয়া দল। সমীকরণ বলছে, এখন টেস্ট বিশ্বকাপের ফাইনালে পৌঁছনর দৌড়ে রয়েছে তিনটি দল – ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। কিন্তু কোন দল কীভাবে এই স্থান অর্জন করতে পারবে? চলুন তিন দলের সমীকরণ একটু দেখে নেওয়া যাক। দক্ষিণ আফ্রিকা: বর্তমানে ৭৬ পয়েন্ট এবং শতাংশের হিসেবে ৬৩.৩৩ নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছে প্রোটিয়া দল। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজটি ১-০ ব্যবধানে জিতলেই টেস্ট বিশ্বকাপের টিকিট পাকা হয়ে যাবে তাঁদের কাছে। এই সিরিজ ২-০ ব্যবধানে জিতলে প্রথম স্থানে থাকা দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে প্রোটিয়া দল। অস্ট্রেলিয়া: বর্ডার-গাভাসকর ট্রফিতে যদি অজিরা ভারতের কাছে ৩-০ ব্যবধানে হেরেও যায়, তাহলেও তাঁদের কাছে টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ থাকছে। তবে সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে অজিদের ২-০ ব্যবধানে জিততে হবে। আর যদি ঘরের মাঠে ভারতকে এই সিরিজে তাঁরা হারিয়ে দেয়, তাহলে সহজেই টেস্ট বিশ্বকাপের নির্ণায়ক ম্যাচ খেলার সুযোগ পাবে অজিরা। ভারত: চলমান বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতীয় দল যদি অস্ট্রেলিয়াকে ৩-১ ব্যবধানেও হারিয়ে দেয়, তাহলেও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারবেন রোহিতরা। তবে যদি এই সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়, তাহলে ভারতকে অন্যান্য খেলার ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। এমন পরিস্থিতি হলে যদি দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের কাছে সিরিজ হেরে যায় কিংবা অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়, শুধুমাত্র তাহলেই ভারত টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ পাবে।
সিরিয়ায় সুরক্ষিত রয়েছেন ভারতীয়রা, রিপোর্ট পেল বিদেশমন্ত্রক

বিদ্রোহী-সেনা সংঘর্ষে উত্তপ্ত সিরিয়াতে (Syria) ভারতীয়রা (Indian) সুরক্ষিত (Safe) রয়েছেন। বিদ্রোহীরা সিরিয়ার প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করেছেন। সেই প্রেক্ষিতে সেখানে কর্মরত ভারতীয়রা কেমন রয়েছেন তা জানতে উদগ্রীব সবাই। সবাই সুরক্ষিত রয়েছে, ভারতের বিদেশমন্ত্রকের কাছে এমনই রিপোর্ট এসেছে। একটি জাতীয় সংবাদমাধ্যম সূত্রে রবিবার রাতে এই খবর জানা গিয়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামাস্কাসে ভারতীয় দূতাবাস চালু রয়েছে। সেখান থেকে ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সিরিয়ায় সব ভারতীয় নাগরিক নিরাপদ এবং দূতাবাস তাদের সাহায্য করছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই বিষয়ে বিদেশমন্ত্রকের কোনও অফিশিয়াল বিবৃতি পাওয়া যায়নি। এর আগে একটি পরামর্শে বিদেশ মন্ত্রক (এমইএ) হিংসা বিধ্বস্ত সিরিয়ায় বসবাসরত ভারতীয়দের সম্ভব হলে উড়ান ধরে ফিরে আসতে বলেছিল। বিদেশমন্ত্রক আগে জানিয়েছিল, সিরিয়ার বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সিরিয়ায় ভ্রমণ এড়াতে বলা হচ্ছে। সিরিয়ায় থাকা ভারতীয়দের সাহায্যের জরুরি হেল্পলাইন নম্বর +963 993385973 জানানো হয়েছিল। দামাস্কাসে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছিল। পাশাপাশি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে ও প্রয়োজন ছাড়া বাইরে না বের হতে বলেছিল।
বাংলাদেশ ইস্যুতে বিধানসভায় গর্জে উঠলেন মমতা

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন অন্যদিকে কলকাতা সহ বাংলা-বিহার-ওড়িশা দখলের ডাক দিয়েছেন বিএনপি নেতা। বাংলাদেশি নেতাদের কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিধানসভায় (WB Legislative Assembly) দাঁড়িয়ে মমতা বলেন, যাঁরা বলছেন দখল করবেন, তাঁরা ভাববেন না, আমরা বসে ল্যাবেনচুস খাব। বিএনপি নেতাকে চরম কটাক্ষ করে বলেন, আপনার সেই ক্ষমতা নেই। কয়েকদিন আগেই বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মীরা কলকাতা দখলের ডাক দিয়েছিলেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভি কলকাতাসহ বাংলা-বিহার ওড়িশা দখলের ডাক দিয়েছেন। তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে সোমবার ভারত-বাংলাদেশ বিদেশ মন্ত্রক বৈঠকে বসেছিল। এদিন বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মমতা বলেন, বাংলাদেশে যা চলছে তা আমরা ভালো চোখে দেখছি না। আমরা সমস্ত সম্পদ্রায়ের মানুষ একসঙ্গে কাজ করি। দাঙ্গা কিছু গুন্ডা করে। তিনি আরও বলেন, কিছু সংবাদ মাধ্যমের কাছে আবেদন কোনও একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ফেক ভিডিও চালিয়ে পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে। এর থেকে বিরত থাকুন। সরকারের কিছু পলিসি আছে।অনেকে আসতে চাইছে,সেখানে বর্ডার সিকিউরিটি আটকাচ্ছে। প্লেনে আসছে। সবাইকে বলি প্ররোচনা সৃষ্টি হতে পারে এমন কোনও মন্তব্য করবো না, যাতে সবাই বিব্রত হয়। মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বলেন, এবিষয়ে কেন্দ্রীয় সরকারের গাইড লাইন মেনে চলি। এমন একটা দৃষ্টান্ত সৃষ্টি করবে বাংলা দেখিয়ে দেবে। পশ্চিমবঙ্গ বা ভারতের কোনও জায়গা দখলের মুরোদ নেই বাংলাদেশের। যদি কেউ বিচ্ছিন্ন করতে আসে তার জবাব পাবে। বাংলা বিহার নিয়ে নেবে আমরা বসে বসে ল্যাবেনচুস খাব। আমরা সবাই আমরা সবাইকে রক্ষা করবো। সেইসঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ভারত অখণ্ড। কেবিনেট যিনি গিয়েছেন,আশা করবো শান্তি ফিরে আসুক।অন্য কারও উস্কানিতে আমরা উস্কানি দিই। গরীব মানুষ রা আটকে যাচ্ছে।আমাদের কোনও অসুবিধা নেই। বাংলাদেশের রাজনীতির সঙ্গে আমাদের কোনও যোগ নেই।
সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ কোথায়?

পশ্চিম এশিয়ার সিরিয়ায় (Syria) দীর্ঘ দিনের শাসনের অবসান। সিরিয়ার বিদ্রোহীরা (Rebel) রবিবার ঘোষণা করেছেন, তাঁরা দামাস্কাসকে বাথ পার্টির বাশার আল আসাদের (Bashar Al-Assad) শাসন থেকে মুক্ত করেছেন। প্রেসিডেন্টের রাজত্বের অবসান ঘটিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের মতে, ২৪ বছর ধরে দেশ শাসন করা আসাদ বিমানে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। কিন্তু, কোন পথে আসাদ পালালেন? পারলেন কি পালাতে? রহস্যে ঘেরা নানা প্রশ্নে দুনিয়া জুড়ে চাঞ্চল্য শনিবারই পালিয়েছেন আসাদ? একটি সূত্রের খবর সেটাই। শনিবার মধ্যরাতে আসাদ হেলিকপ্টার বা বিমানে সিরিয়ায় অবস্থিত রাশিয়ার নৌ-ঘাঁটিতে পৌঁছন। সেখান থেকে মস্কো যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছেন, এমনটাই খবর। আমেরিকার একটি সূত্রেও জানানো হয়েছে, আসাদের সিরিয়া ত্যাগ করার ব্যাপারটা তারা জানেন। দামাস্কাস থেকে বেরিয়ে আসাদ মস্কো যেতে পারেন বলে জানানো হয়েছে। সিরিয়ার প্রধানমন্ত্রী গাজি জলিল দেশত্যাগ করতে অস্বীকার করেন। তিনি বলেছেন, সিরিয়া ছাড়া অন্য কোনও দেশ তিনি জানেন না। বিদ্রোহীরা জলিল-এর এই অবস্থান মেনে নিয়েছেন। জলিলও বিদ্রোহী বাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরে রাজি। বিদ্রোহী সশস্ত্র বাহিনীর নেতা শেখ আবু মহম্মদ আল জোলানির হাতে সিরিয়ার প্রকৃত ক্ষমতা চলে যেতে পারে। তবে প্রধানমন্ত্রী যুক্ত থাকলে কিছুটা আইনি পথের আবরণে ক্ষমতা হস্তান্তর হয়েছে – এমনটা দেখানোর চেষ্টা হবে। অন্যান্য সূত্র অবশ্য বলছে, আসাদের বিমান আকাশে ওড়ার পরেই দ্রুত সেটাকে পড়ে যেতে দেখা গিয়েছে। সিরিয়ার শহর হোমস-এর পশ্চিমে ওই বিমান পড়ে ধ্বংস হয়েছে। এদিকে আমেরিকার ভাবী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ব্যাপারে নিরপেক্ষ অবস্থান নিতে পরামর্শ দিয়েছেন বাইডেন প্রশাসনকে। বাইডেন সরকার সিরিয়ার ব্যাপারে এখনও পর্যন্ত হস্তক্ষেপের কথা জানায়নি। গোলান হাইটস-এ ইজরায়েল অধিকৃত এলাকায় রাষ্ট্রপুঞ্জের শান্তিবাহিনী ও ইজরায়েলি বাহিনীর সঙ্গে সিরিয়ার বিদ্রোহী হায়াত তাহরির আল-শাম বাহিনীর সংঘর্ষের খবর মিলছে। ইজরায়েল সে দেশের একটি গোটা ডিভিশনকে গোলান হাইটস-এ নিয়ে যাচ্ছে। বড় মাপের সেনা চলাচলের খবর। উল্লেখ্য, বিদ্রোহী গোষ্ঠীগুলিকে দমন করার জন্য বাশার আল আসাদ সরকারকে সামরিক সহায়তা দিচ্ছিল রাশিয়া ও ইরান। কিন্তু, তা নিষ্ফল হয়। জয় হয় বিদ্রোহীদের।
শীতের আমেজে বিরতি?

কলকাতায় শীতের দেখা নেই! তারমধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ থাকবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। আজ থেকে হাওয়া বদল এর ইঙ্গিত। সোমবার বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। শীতের আমেজ থেকে আপাতত সাময়িক বিরতি পাবে শহরবাসী। মঙ্গলবার স্থিতাবস্থা বজায় থাকবে। বুধবার অথবা বৃহস্পতিবার থেকে ফের নামবে পারদ। কেমন থাকবে উত্তরবঙ্গের তাপমাত্রা? পাহাড়ে বৃষ্টির আশঙ্কা। হালকা বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায়। রবিবার-সোমবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। সোমবার দার্জিলিং কালিম্পং-এর সঙ্গে উত্তরবঙ্গের আরও তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা দার্জিলিং কোচবিহার এবং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে। সকালের দিকে মাঝারি কুয়াশার সতর্কতা। কেমন থাকবে দক্ষিণবঙ্গে আবহাওয়া? দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের নয় জেলায় বৃষ্টির সম্ভাবনা। মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায়। আংশিক মেঘলা আকাশ দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলাতে রবিবার ও সোমবার। কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি।
WTC ফাইনালে পৌঁছতে পারবে ভারত?

তৃতীয় দিনেই শেষ হয়েছে অ্যাডিলেড ওভালের গোলাপি বল টেস্ট। এই ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে আপাতত বর্ডার-গাভাসকর ট্রফিতে ১-১ সমতা ফিরেছে। তবে এই টেস্ট ম্যাচ হেরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষস্থান হারিয়েছে ভারতীয় দল। এই ম্যাচের আগে তালিকার সিংহাসনে ছিল টিম ইন্ডিয়া। তবে এখন ভারতকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। তবে ভারত এক্কেবারে নেমে গিয়েছে তৃতীয় স্থানে। ভারত ও অস্ট্রেলিয়ার মাঝে এখন ঢুকে পড়েছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ, এখন আরও জটিল হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণ। কারণ, এখন টেস্ট বিশ্বকাপের ফাইনালে যাওয়ার দৌড়ে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দেশ। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় ১০২ পয়েন্ট এবং ৬০.৭১ শতাংশ নিয়ে আপাতত অস্ট্রেলিয়া রয়েছে প্রথম স্থানে। অজিরা এই চক্রে ১৪টি টেস্ট খেলে ৯ট টেস্ট জিতেছে, হেরেছে ৪টি টেস্টে, ড্র হয়েছে ১টি টেস্ট। এদিকে তালিকার দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ঝুলিতে রয়েছে ৬৪ পয়েন্ট এবং ৫৯.২৬ শতাংশ। তাঁরা এই চক্রে ৯টি টেস্ট খেলে ৫টি’তে জিতেছে। এদিকে তৃতীয় স্থানে নেমে আসা ভারতীয় দলের খাতায় রয়েছে সর্বোচ্চ ১১০ পয়েন্ট এবং ৫৭.২৯ শতাংশ। ভারতের পর তালিকায় রয়েছে শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং পাকিস্তান। এখন ভারতকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে হলে ৩টি টেস্ট জিততে হবে কিংবা একজোড়া টেস্ট জিতে ১টি ড্র করলেও হবে। তাই টেস্ট বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচ খেলতে হলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ব্রিসবেন টেস্টে জিততেই হবে।
জিগরা এবার OTT-তে

পুজোর সময় মুক্তি পায় আলিয়া ভাট অভিনীত ‘জিগরা’। বক্স অফিসে ঝড় তোলেন বলি অভিনেত্রী আলিয়া। গল্প বলেন এক নারী, একাই একশো। রক্ষাকর্তার ভূমিকায় দেখা যায় আলিয়া ভাটকে। পূজোর সময় বক্স অফিসে ঝড় তোলে আলিয়া অভিনীত জিগরা। এবার তা দর্শকদের জন্য এসে গেল ওটিটি প্লাটফর্মে। তাই যদি না দেখে থাকেন জিগরা, তাহলে দেড়ি না করে ছটফট দেখে নিন এই সিনেমা। এই ছবি গল্প বলে এক বোনের নিজের জীবন ভাইয়ের উদ্দেশ্যে দিয়ে দেওয়ার। ছবির গল্প এরকম, সত্যভামা আনন্দ (আলিয়া) তার ভাই অঙ্কুর আনন্দকে (বেদাঙ্গ রায়না) মানুষ করতেই পুরো জীবন দিয়ে দিয়েছে। এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে মানুষ হয়েছে দুজনেই। সেই আত্মিয়র ছেলেকে বাঁচাতে গিয়েই বিদেশে জেলে বন্দী হয় আঙ্কুর। মাদক পাচারের অভিযোগে তার মৃত্যুদণ্ড হয়। এবার সত্য কীভাবে জেল থেকে তাকে উদ্ধার করে, তাই নিয়েই ছবি।
জহর সরকারের আসনে প্রার্থী ঋতব্রত

রাজ্যসভার উপনির্বাচন আসন্ন। তার আগে এই আসনের জন্যও প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। শনিবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে ঘাসফুল শিবির। এদিন সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে একথা জানানো হয় তৃণমূলের তরফ থেকে। এই পোস্টে লেখা হয়, “আসন্ন রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হচ্ছে। ওঁকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব, উনি রাজ্যসভায় তৃণমূলের যোগ্য উত্তরাধিকার বহন করবেন এবং প্রত্যেক ভারতীয়ের অধিকারের কথা বলে যাবেন।” তৃণমূল প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “ঋতব্রত এই মর্যাদা পাওয়ার যোগ্য। রাজ্য জুড়ে দলের সংগঠনকে শক্তিশালী করা এবং ট্রেড ইউনিয়নের কর্মীদের জন্য তিনি নিরলস পরিশ্রম করেছেন। সময় লাগতে পারে, কিন্তু পরিশ্রমের দাম সবসময়েই পাওয়া যায়।” প্রসঙ্গত, আরজি করের ঘটনার প্রতিবাদে গত সেপ্টেম্বর মাসে রাজ্যসভার সদস্যের পদ থেকে ইস্তফা দেন জহর সরকার। একইসঙ্গে তিনি রাজনীতি ছাড়ার কথাও ঘোষণা করে দেন। তিলোত্তমার বিচারের দাবিতে যখন উত্তাল ছিল বাংলা, সেই আবহে জহর সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখে পদত্যাগের কথা জানান। সেই চিঠিতে তিনি লিখেছিলেন, “গত এক মাস ধৈর্য ধরে আরজি কর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি, আপনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। এখন সরকার যে সব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, তা এককথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গিয়েছে।”




