রানাঘাট ধর্ষণকাণ্ডে ৭ বছরের সাজা

নাবালিকাকে ধর্ষণকাণ্ডে (Ranaghat Rape) ৭ বছরের সাজা, রায় দিল রানাঘাট আদালত (Ranaghat Session Court)। ২০২০ সালে রানাঘাট মহিলা থানার রামনগর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দার সুকুমার বিশ্বাস এক নাবালিকাকে ধর্ষণ করেন। পুলিশ তাকে আটক করলেও অভিযোগকারী ও নাবালিকা বাংলাদেশের চলে যায়। তাই অনেক দিন কেসটি ঝুলে ছিল। অবশেষে ১১ জন সাক্ষী দেওয়ার পরেও দোষীকে ৭ বছরের সাজা শোনায় আদালত। রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ নিজের ব্যক্তিগত যোগাযোগ করে বাংলাদেশের একজন উচ্চপদস্থ পুলিশ অফিসারের সাহায্যে বাংলাদেশে থেকে নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন। এই প্রথম রানাঘাট কোর্টে ভিডিও কলের মাধ্যমে সাক্ষী গ্রহণ করে আদালত। সমস্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। এই কেসটি ব্যক্তিক্রমী, এর সমাধানের জন্য রানাঘাট কোর্টে এই প্রথম ভিডিও কলের মাধ্যমে সাক্ষী গ্রহণ করল।
WTC ফাইনালের সমীকরণ কী?

যা আশঙ্কা করা হয়েছিল প্রথম দিন থেকে, সেটাই হল। ব্রিসবেন টেস্ট (Brisbane Test) ড্র হয়ে গেল। একমাত্র দ্বিতীয় দিন ছাড়া এ ম্যাচে তুমুল ব্যাঘাত ঘটিয়েছে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ। এই ফলাফলের প্রভাব অবশ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final 2025) সমীকরণে পড়বে। এই মুহূর্তে ফাইনালে ওঠার সবথেকে বড় দাবিদার দক্ষিণ আফ্রিকা (South Africa)। ১০ ম্যাচে ৬৩.৩৩ শতাংশ রেটিং পয়েন্ট নিয়ে টেম্বা বাভুমার দল শীর্ষস্থানে। এরপরে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে প্রোটিয়ারা। তার একটা জিতলেই ফাইনালের বার্থ পাকা। ফলে আর একটা বার্থের জন্য জোর লড়াই ভারত ও অস্ট্রেলিয়ার। এক নজরে দেখে নেওয়া যাক এই দুই দলের ফাইনালের সমীকরণ কী। ভারত: সরাসরি ফাইনালে যেতে ভারতকে (India) ২-১ কিংবা ৩-১ ফলে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) জিততে হবে। ব্রিসবেন টেস্ট ড্র হয়েছে। তাই বাকি দুই টেস্টের একটিতে জয় এবং একটি ড্র হলেই কার্যসিদ্ধি হবে রোহিত শর্মাদের। কিন্তু যদি ভারত ২-২ ফলে সিরিজ ড্র করে তাহলে আশা করে বসে থাকতে হবে শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়া যেন দুটি টেস্টই হেরে যায়। অস্ট্রেলিয়া: শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার পক্ষে হারানো একপ্রকার অসম্ভব। তাই ঘরের মাঠে ভারতের বিরুদ্ধেই কাজ সেরে রাখতে চাইবে প্যাট কামিন্স অ্যান্ড কোং। তাদের হিসেবও অনেকটা ভারতের মতো, সিরিজের বাকি দুই টেস্টের একটি জেতা এবং একটি অন্তত ড্র করা। ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু বক্সিং ডে টেস্ট। ঐতিহ্যশালী মাঠে এক দুর্ধর্ষ ম্যাচ হতে চলেছে, আশা করাই যায়।
বাড়িতেই বানান সাবেক স্টাইলের ক্রিসমাস কেক

বো ব্যারাক, নাহুমসে উপচে পড়ছে ভিড়! বাড়িতেই বানান সাবেক স্টাইলের ক্রিসমাস কেকডিসেম্বরের (December) শহরে জাঁকিয়ে পড়ছে শীত। ভোর ও সন্ধ্যের দিকে রীতিমতো হাড়ে শান দিয়ে চলেছে উত্তুরে বাতাস। দোরগোড়ায় ক্রিসমাস! বো ব্যারাক, নাহুমসে ধীরে ধীরে বাড়ছে ভিড়। উৎসবের মরসুমে উপচে পড়া ভিড় এড়িয়ে চলতে চাইলে বাড়িতেই বানিয়ে নিন ফ্রুট কেক। জানুন সহজ রেসিপি (Recipe)। কী কী লাগে? ময়দা ১.৫ কাপ, চিনি ১ কাপ, ডিম ২টি, ১৫০ গ্রাম চেরি, ১২০ গ্রাম কিসমিস, ২০০ গ্রাম কাজু, ১৫০ গ্রাম আমন্ড, ১৫০ গ্রাম টুটি ফ্রুটি, ২০০ গ্রাম শুকনো আনারস, ১৩০ গ্রাম অ্যাপ্রিকট, সাদা তেল অথবা মাখন ১/৪ কাপ, ভ্যানিলা এসেন্স এক চামচ, দুধ ১/২ কাপ, বেকিং পাউডার ১/২ চামচ, বেকিং সোডা ১/৪ কাপ, নুন সামান্য। কীভাবে বানাবেন? প্রথমে ডিমের সঙ্গে চিনি মিশিয়ে ফেটিয়ে নিন। তারপর মিশ্রণে দিয়ে দিন বেকিং পাউডার, বেকিং সোডা এবং নুন। তারপর এতে মিশিয়ে নিন মাখন বা তেল। তারপর আরও মিনিট ফেটিয়ে নিন। শেষ পর্যন্ত গলে যাওয়া অবধি অপেক্ষা করুন। ওই মিশ্রণে মেশান ভ্যানিলা এসেন্স ও দুধ। এরপর ধিরে ধিরে দিয়ে দন ময়দা। অল্প অল্প করে ময়দা মেশান। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন খুব গাঢ় না হয়। সেরকম হলে অল্প উষ্ণ গরম দুধ মেশাতে পারেন। এবার একে একে ড্রাই ফ্রুটগুলি দিয়ে দিন। খানিকটা দেবেন সাজানোর জন্য। এরপর একটি কেকের পাত্র নিয়ে তাতে ভালো করে মাখন বা তেল মাখিয়ে নিন। কিছুটা ময়দার বা বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দিন বাটিতে। এই পদ্ধতি অবলম্বন করলে সহজে কেক পুড়ে যাবে না। এবার কেকের মিশ্রণটি ঢালুন। উপর থেকে ছড়িয়ে দিন ড্রাই ফ্রুট। প্রেসার কুকারে বানাতে পারেন এই কেক। বা কোনও বড় পাত্র নিয়ে সেটিকে ভালো করে গরম করে নিন। তারপর স্টিল বা লোহার স্ট্যান্ড বসিয়ে তার উপর কেকের জায়গাটি বসান। কম আঁচে ৩০-৪০ মিনিট রেখে দিন। ব্যস তৈরি ক্রিসমাস কেক।
বড়দিনের আগেই হাওয়াবদল?

শীতপ্রেমীদের জন্য খারাপ খবর। কারণ, চলতি সপ্তাহের শেষদিকে পারদ থাকবে ঊর্ধ্বগামী। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Forecast) সূত্রে খবর, সপ্তাহান্তে ঠান্ডা কমবে। সেই সঙ্গে মেঘলা আকাশ এবং কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast) রয়েছে। বড়দিনের আগে শীতের দাপুটে এপিসোডে সাময়িক বিরতি থাকবে। আগামী শুক্রবার থেকেই আকাশে মেঘ জমবে। শনিবার থেকে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এখন একনজরে দেখে নিন পশ্চিমবঙ্গের আবহাওয়ার (Weather) পূর্বাভাস। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেলের দিকে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। আগামীকাল অর্থাৎ, বুধবার ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার জন্য। উত্তরবঙ্গের দিকে নজর দিলে, আজ ও আগামীকাল ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার এবং মালদা জেলায়।
আদিত্যনাথকে হুমকি! মালদহে গ্রেফতার যুবক

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) খুনের হুমকি দিয়ে পুলিশের জালে মালদহের (Malda) এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম শেখ আতাউল। তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও (Viral Video) পোস্ট করার অভিযোগ রয়েছে। এমনকি সেই ভিডিওতে তাঁকে বাংলাদেশ (Bangladesh) থেকে শুরু করে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বিষয়ে কথা বলতে শোনা গিয়েছে। বেশ কিছু উষ্কানিমূলক কথাবার্তা বলার অভিযোগ রয়েছে মালদহের ধৃত যুবকের বিরুদ্ধে। সেই ভিডিওতেই শেখ আতাউল যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ। তবে অন্য একটি সূত্র বলছে, বেশ কয়েকবছর আগে ধৃত যুবক বাংলাদেশ থেকে পালিয়ে এসে মালদহে বসবাস করতে শুরু করে। সে নিজের পরিবারকে নিয়ে সেখানে বেশ কয়েকবছর ধরে বসবাস করছে বলে জানা গিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি ফিনান্স নিউজ। মঙ্গলবার মালদহ থেকে আতাউলকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের কাছে একটি পিস্তল, একটি ছুরি এবং বেশ কিছু স্পত্তিকর ছবি উদ্ধার হয়েছে। তাঁর বিরুদ্ধে নয়ডা সেক্টর ৩৯ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাঁর সঙ্গে এখনও কোনও আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে উত্তরপ্রদেশ পুলিশ।
অস্কারের দৌড় থেকে ছিটকে গেল ‘লাপাতা লেডিজ’

ভারতের মুকুটে নয়া পালকের স্বপ্নে জল। অস্কার জেতার দৌড় থেকে ছিটকে গেল ‘লাপাতা লেডিজ’। দিনকয়েক আগে আকাদেমির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল একটি তালিকা। সেই তালিকায় নাম ছিল কিরণ রাও পরিচালিত সিনেমাটির। কিন্তু আচমকা কেন বাদের খাতায় এই সিনেমা? রয়েছে বিস্তারিত…। মুক্তির পর থেকেই জনপ্রিয়তার শিখর ছুঁয়েছিল আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত সিনেমা ‘লাপাতা লেডিজ’। এই ছবির ইউএসপিই ছিল ছবির সারল্য। যদিও অস্কারের দৌড়ে টিকলো না এই ছবি। বদলে ইউকে থেকে বেছে নেওয়া হয়েছে ‘সন্তোষ’ বলে একটি সিনেমা। ভারতীয় অভিনেতা ও ভারতের গল্প নিয়েই তৈরি এই সিনেমা। বক্স অফিসে সফলতা না পেলেও, অস্কারের তালিকা থেকে এই সিনেমা বাদ পড়ায় মণ খারাপ সিনেমাপ্রেমীদের। চলতি যে ছবিগুলি এবারের অস্কারে জায়গা করে নিয়েছে সেগুলি হল: ব্রাজিল, “I’m Still Here” কানাডা, “Universal Language” চেক রিপাবলিক, “Waves” ডেনমার্ক, “The Girl with the Needle” ফ্রান্স, “Emilia Pérez” জার্মানি, “The Seed of the Sacred Fig” আইসল্যান্ড “Touch” আয়ারল্যান্ড, “Kneecap” ইটালি, “Vermiglio” লাতভিয়া, “Flow” নরওয়ে, “Armand” প্যালেস্তাইন, “From Ground Zero” সেনেগল, “Dahomey” থাইল্যান্ড, “How to Make Millions before Grandma Dies” ইংল্যান্ড, “Santosh”
১৪ বছরের কেরিয়ারকে আলবিদা জানালেন অশ্বিন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্রয়ের পরই সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মাকে পাশে নিয়ে অবসরের কথা জানিয়ে দেন তিনি। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বুধবার অবসর ঘোষণা করলেন ভারতীয় স্পিনার আশ্বিন। দীর্ঘ ১৪ বছরের কেরিয়ারকে আলবিদা জানিয়ে আবেগঘন হয়ে পড়েন স্পিনার। তিনি বলেন, ক্রিকেটের জন্য সব কিছু পেয়েছি। বর্ডার গাভাসকর টেস্টের মাঝেই ক্রিকেটকে আলবিদা জানাতে পারেন অশ্বিন। এমন গুঞ্জন চলছিল। তাতেই পড়ল সিলমোহর। সবেনে তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরেই নিজের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। অশ্বিন বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে এটাই আমার শেষ দিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমি অবসর নিচ্ছি। সিরিজের বাকি দুই টেস্টে অশ্বিনকে আর পাবেন না রোহিত। আইপিএলে অবশ্য খেলতে দেখা যাবে অশ্বিনকে। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের জন্য কেরিয়ারে সঙ্গী হিসাবে বিরাট, রোহিত, রাহানে, পুজারাদের ধন্যবাদ দিয়েছেন ভারতীয় স্পিনার। অশ্বিন বলেন, “আমরা সকলে মিলে অনেক মজা করেছি। আমার কেরিয়ারে ওদের সঙ্গী হিসেবে পেয়েছি। ২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক করেন অশ্বিন। সেই ম্যাচে অশ্বিন সেরা হন। দুটো ইনিংস মিলিয়ে তিনি নেন মোট ৯টি উইকেট। ভারতের দ্বিতীয় সর্বাধিক উইকেট সংগ্রাহক হিসেবে অশ্বিন নিজের টেস্ট কেরিয়ার শেষ করলেন। ১০৬টি টেস্ট ম্যাচ খেলে মোট উইকেট ৫৩৭। অনিল কুম্বলের পরেই রয়েছেন তিনি উইকেট সংগ্রাহকদের তালিকায় জায়গা করে নিয়েছেন। অনিল কুম্বলের ঝুলিতে রয়েছে ৬১৯টি উইকেট। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে অশ্বিন মাত্র একটি টেস্ট ম্যাচ খেলেছেন। বিদেশের মাটিতে ভারতের টেস্ট দলে নিয়মিত সদস্য নন অশ্বিন। অনেকদিন আগেই টেস্ট ও ওডিআই থেকে বাদ পড়েছেন ভারতীয় এই অফ স্পিনার। শেষবার আন্তর্জাতিক টি২০ খেলেন ২০২২ সালে, আর শেষ ওডিআই খেলেন গত বিশ্বকাপের সময়। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের পর টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন ধোনি। এবার ধোনির কায়দায় আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানাল অশ্বিন।
টুপিস পালক পোশাকে উরফি

স্যোশাল মিডিয়ায় ট্রেন্ডিং গার্ল উরফি। পোশাক ও লুকের জন্য অভিনেত্রী বার বার উঠে এসেছেন শিরোনামে। অভিনেত্রীর স্টাইলে ভক্তদের মনে ঝড় তুলেছেন। পালক ড্রেসে নজর কাড়লেন অভিনেত্রী। নেটদুনিয়ায় চর্চায় থাকেন উরফি জাভেদ। নিজের অদ্ভুত ফ্য়াশন সেন্সের জন্য তাঁকে নিয়ে নেটিজেনের মধ্যে চর্চার শেষ নেই। পুরনো জামাকাপড় দিয়ে ফ্যাশনেবল পোশাক তৈরি করে লাইমলাইটে আসেন উরফি।কখনও তাঁকে পরতে দেখা গিয়েছে ব্লেড দিয়ে তৈরি পোশাক। কখনও আবার কাচ তো ছবি দিয়ে তৈরি পোশাক। রুপোলি তবক গায়ে মেখে ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করেছেন উরফি। ভক্তদের মনে ঝড় তুলেছেন তিনি। অভিনব পোশাকের জন্য কখনও প্রশংসিত হয়েছেন। আবার কখনও কটাক্ষ শিকার হয়েছেন অভিনেত্রী। এ বার অভিনেত্রী টুপিস পালক পোশাক পড়ে তাক লাগালেন। হালকা স্কাইব্লুল ওয়ান শোল্ডার ক্রপটপের সঙ্গে মিনি স্কাট পড়ে পোজ দিলেন উরফি। স্কাটের মধ্যে লাগানো অটোমেটিক মুভিং পালক। খোলাচুল হালকা মেকআপে সেক্সি লাগছিল অভিনেত্রীকে। পাপারাজিৎদের সামনে দিলেন হাসিমুখে পোজ।
দূষণে কাবু দিল্লি!

দিল্লির বায়ু দূষণ পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। সোমবার ভোরে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৩৩৪-এ পৌঁছে যায়, যা ‘খুব খারাপ’ পর্যায়ে পড়ে। দুপুরে তা আরও বেড়ে ৩৬৭-এ ঠেকে। তাপমাত্রা হ্রাসের সঙ্গে শৈত্যপ্রবাহের মধ্যে এই দূষণ রাজধানীর জনজীবনে নতুন সমস্যা তৈরি করেছে। নিয়ন্ত্রক পর্ষদ ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩’ (জিআরএপি ৩) কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে, যা দূষণ মোকাবিলায় কড়া পদক্ষেপের নির্দেশ দেয়। জিআরএপি ৩-এর আওতায় দিল্লি এবং এনসিআর অঞ্চলে স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘হাইব্রিড মডেল’ চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এর অর্থ, অভিভাবকেরা নির্ধারণ করবেন শিশুদের স্কুলে পাঠানো হবে, না কি অনলাইনে ক্লাস করানো হবে। দিল্লি, গুরুগ্রাম, গাজ়িয়াবাদ, ফরিদাবাদ, এবং নয়ডার সমস্ত স্কুল এবং কলেজে এই নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, জরুরি নয় এমন নির্মাণকাজ এবং ভাঙার কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। যানবাহন চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিএস ৩-এর নীচে থাকা পেট্রলচালিত গাড়ি এবং বিএস ৪-এর নীচে থাকা ডিজ়েলচালিত গাড়ি দিল্লি ও সংলগ্ন এলাকায় চলাচল করতে পারবে না। এই বিধিনিষেধ জাতীয় নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং সরকারি পরিকাঠামো সংক্রান্ত নির্মাণ কাজে প্রযোজ্য নয়। দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
কোহলির টেকনিক নিয়ে মন্তব্য পূজারার

ব্রিসবেনে (Brisbane Test) মাত্র তিন রান করে আউট হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। একজন ব্যাটার অল্প রানে আউট হতেই পারে, কিন্তু কোহলি যে কায়দায় আউট হয়েছেন তা খুবই আপত্তিকর। অফস্টাম্পের একহাত বাইরের বলে ব্যাট চালাতে গিয়ে খোঁচা দিয়েছেন তিনি। বল তখন মাত্র ৭.২ ওভার পুরনো, যথেষ্ট সুইং করছে। এই সময় ওই শট খেলা মানের নিজের পতন ডেকে আনার নামান্তর। কিছুকাল আগেও কোহলির আগে তিন নম্বরে নেমে যিনি বল পুরনো করায় সিদ্ধহস্ত ছিলেন, সেই চেতেশ্বর পুজারার (Cheteshwar Pujara) মতে, কোহলির টেকনিক নতুন বল খেলার উপযোগী নয়। পুজারা বলেন, “ওর টেকনিক নতুন বলের জন্য নয়। ওর ব্যাটিং আসা উচিত ১০, ১৫, ২০ ওভার পরে। ও যদি নতুন বল খেলে, বোলাররা তাজা থাকে, ওদের আত্মবিশ্বাস থাকে ভরপুর। বোলাররা যখন দুই উইকেট পেয়ে যায় গোটা দল চেগে ওঠে। তাই সেই সময় ব্যাট করা সহজ নয়।” তবে কোহলির আউট হওয়ার ধরন নিয়ে অখুশি পুজারা। তিনি স্পষ্ট বললেন, “বল যখন নাগাড়ে চতুর্থ কিংবা পঞ্চম স্টাম্পে হচ্ছে, বিরাট খেলছে আর আউট হচ্ছে। এটা ভালো বিষয় নয়। ও নিজেও সেটা বোঝে। আমরা দেখেছি, নেট সেশনে ওই জায়গার বল ছেড়ে দিচ্ছে বিরাট। কিন্তু ম্যাচে তার প্রয়োগ হচ্ছে না।” প্রসঙ্গত, এই সিরিজে কোহলি চারবারই উইকেটের পিছনে খোঁচা দিয়ে আউট হয়েছেন। পুজারা আরও বলেন, “ম্যাচেও বল ছাড়তে চাইছে কিন্তু কোনও কারণে হয়ে উঠছে না, ব্যাট চালিয়ে ফেলছে। তাই ওকে নিজেকে থামাতে হবে। ওকে মাইন্ডসেট বদলাতে হবে। অফস্টাম্পের বাইরের বল খেলতে হলে টেকনিক্যাল দিকটা কাজে লাগে। কিন্তু ওই একই বল ছাড়তে হলে টেকনিকে কোনও বদল লাগে না, বরং মানসিক অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন।”




