গঙ্গাসাগর মেলার প্রস্তুতি কীরকম?

দরজায় কড়া নাড়ছে নতুন বছর। হাতে মাত্র আর একটা দিন। তারপরেই সবাই মেতে উঠবে বর্ষবরণে। অন্যদিকে জানুয়ারি মাসেই নববর্ষের সূচনার সঙ্গেই প্রস্তুতি ঘন্টা বেজে যায় গঙ্গাসাগর মেলার। আপামোর বাঙালি অপেক্ষা করে থাকে এই মেলার জন্য। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকেও গঙ্গাসাগর মেলা নিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রকম নির্দেশিকা। আর এবার জোর কদমে চলছে সাগর মেলার প্রস্তুতি। গঙ্গাসাগরে ভিড় এড়াতে ইতিমধ্যেই সাগরপাড়ে ভিড় জমাচ্ছেন বহু পূর্ণার্থী। সাগর মেলার আগেই সেখানে চলছে পূজার্চনা থেকে শুরু করে সাগর স্নান। প্রত্যেক বছর বহু পূর্ণার্থী ভিড় করে গঙ্গাসাগরে। সেই ভিড় এড়ানোর জন্য ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে পরিধি। যার জেরে মেলার দিনগুলিতে ভিড় বেশি হলেও তা সামাল দেওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। কথাতেই আছে ‘ সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’। ৮ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা। তাই যত সময় এগিয়ে আসছে ততই গঙ্গাসাগরের প্রস্তুতি একেবারে তুঙ্গে। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে গঙ্গাসাগরের জন্য বাড়তি ট্রেন পরিষেবা চালু করা হবে। যার জেরে পূর্ণার্থীরা আরও সুবিধা পাবেন বলেই আশা করা হচ্ছে। উল্লেখ্য গঙ্গাসাগর মেলায় যাতে কোনরকম অপ্রতিকূল অবস্থার সূচনা না হয় তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলা শুরু হওয়ার আগে সেখানে উপস্থিত হবেন বলে জানা যাচ্ছে।

স্টার থিয়েটারের নাম বদল

নতুন বছরে নতুন নাম পেল ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ ‘স্টার থিয়েটার’ (Star Theatre Name Change)। সোমবার সন্দেশখালিতে দাঁড়িয়ে এই নামবদলের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা ঘোষণা করলেন প্রেক্ষাগৃহের নতুন নাম ‘বিনোদিনী মঞ্চ’। প্রায় প্রায় ১৪০ বছরের এক নারীর লড়াই সম্মান পেল। মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে বিকেলেই নামফলক বদল করে দেয় পুরসভা। স্টার থিয়েটারের নাম হবে ‘বিনোদিনী মঞ্চ’ মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনে কেঁদেই চলেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে খুশি অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। ২০২৫ সালে মুক্তি পাবে রুক্মিণী অভিনীত রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘বিনোদিনী:নটীর উপাখ্যান’। বিনোদিনী দাসীর জীবনের কাহিনীর উপর ছবি তৈরি করেছেন পরিচালক।আর বছরের শেষ হওয়ার আগে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আবেগঘন হয়ে পড়লেন অভিনেত্রী রুক্মিনী মৈত্র। রুক্মিণী বললেন, “দিদি ঘোষণা করার পর থেকে আমি শুধু কেঁদেই চলেছি। চোখের জল আটকে রাখতে পারছি না।” বিনোদিনী হয়ে নাটকের মঞ্চে সবার মন কেড়ে নিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তাঁর অসাধারণ অভিনয়ে মুগ্ধ দর্শক থেকে সমালোচক। নাটকের শেষেই দর্শকদের সামনে সুদীপ্তা ও টিম অনুরোধ করেছেন স্টার থিয়েটারেক নাম পরিবর্তনের। মুখ্যমন্ত্রীর উদ্যোগে নতুন বছরে স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার। সুদীপ্তার কথায়, ”একটু আগেই খবরটা জানাল। আমরা গত ৩১টি অভিনয়েই এই দাবি রেখেছি, স্টার থিয়েটার যেন বিনোদিনীর নামে হয়। শুধু আমাদের দাবি নয়, সাধারণ মানুষও এই দাবিকে সমর্থন করেছেন। অবশেষে সেটা যে অবশেষে বাস্তবায়িত হল। দারুন বিষয়। ১৮৮৩ সালে স্থাপিত এই নাট্যমঞ্চের নেপথ্যের কারিগর ছিলেন বিনোদিনী দাসী। প্রসঙ্গত নটি বিনোদিনী সমাজের সকল স্তরের মানুষই তার অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন। এই থিয়েটারে এককালে নাটক দেখতে যেতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথঠাকুর-সহ একাধিক ব্যক্তিত্বরা। তার প্রশংসকদের তালিকায় ছিলেন রামকৃষ্ণ, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, ফাদার লাঁফো, এডুইন আরনল্ড, কর্ণেল অলকট প্রমুখ। রামকৃষ্ণদেব তার চৈতন্যলীলার অভিনয় দেখে তাকে গ্রীনরুমে গিয়ে চৈতন্য হোক বলে আশীর্বাদ করেছিলেন। বঙ্কিমচন্দ্র তার উপন্যাসের চরিত্রগুলিকে বিনোদিনীর মধ্যে দিয়ে সফলভাবে গড়ে উঠতে দেখেছিলেন। তার অভিনয়ের গুরু গিরিশচন্দ্র ঘোষ তার বহু প্রশংসা করেছিলেন। বিনোদিনীর ত্যাগ স্বীকারে যে নতুন থিয়েটার তৈরি হয় বিনোদিনীর নাম তাতে থাকেনি। এই নতুন থিয়েটারের নাম হয় স্টার থিয়েটার। এই বিশ্বাসঘাতকতায় যখন বিনোদিনী দুঃখে বেদনায় মন ভেঙে পড়ে। ১৮৮৬ খ্রীষ্টাব্দে মাত্র ২২-২৩ বছর বয়েসে তিনি রঙ্গমঞ্চ ত্যাগ করে যান। তারপর দীর্ঘদিন জীবিত থাকলেও কখনও অভিনয়ে ফিরে আসেননি। ফলে বাংলা থিয়েটার বঞ্চিত হয় এক অসামান্য অভিনেত্রীর প্রতিভা এবং অভিনয় থেকে।যৌনকর্মীর সন্তান হওয়ার পর থেকে বারবার জীবনের নানা মুহূর্তে বঞ্চনার শিকার হয়েছেন নটী বিনোদিনী। ১৮৮৩ সালে ৬৮ বিডন স্ট্রিটে নির্মিত হল থিয়েটার ভবন। কথা ছিল, বিনোদিনীর নাম অনুসারে তার নাম হবে বি থিয়েটার, কিন্তু গিরিশচন্দ্র ও অন্য পুরুষ অভিনেতাদের চক্রান্তে থিয়েটারটি ‘স্টার থিয়েটার’ নামে রেজিস্ট্রি হল। বিশ্বাসঘাতকতার শিকার হলেন বিনোদিনী। কিন্তু আজকে থ্রেটের জগতের তারা অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সমস্ত স্তরের মানুষ। আজকেই স্টার থিয়েটারের নাম তুলে দিয়ে বিনোদিনী থিয়েটারের বোর্ড লাগানো হছে।

‘কালীঘাটের কাকু’ গুরুতর অসুস্থ

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ গুরুতর অসুস্থ। তাঁকে এসএসকেএম থেকে স্থানান্তরিত করা হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। আপাতত তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। উল্লেখ্য, আজ অর্থাৎ সোমবার আদালতে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফ থেকে চার্জসিট গঠনের প্রক্রিয়া শুরু হয়। আজ সেই মামলায় শুনানি শুরু হওয়ার আগেই ‘কালীঘাটের কাকু’-র শারীরিক অসুস্থতার কারণে চার্জ গঠন প্রক্রিয়া শুরু করা যায়নি। তাঁকে সোমবার সকালেই ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে। কারণ হঠাৎই সংজ্ঞা হারান তিনি। বহু দিন ধরেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন ‘কালীঘাটের কাকু’। অসুস্থ অবস্থায় তাঁকে আজ প্রেসিডেন্সি জেল থেকেই নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সন্ধ্যেবেলা স্থানান্তরিত করা হয় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে। উল্লেখ্য, এর আগেও ‘কালীঘাটের কাকু’কে ভর্তি করানো হয় ওই বেসরকারি হাসপাতালে। তাই আদালতে আজ নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী আবেদন করেন যেন আলিপুরের বেসরকারি হাসপাতালেই ভর্তি করানো হয় তাঁকে। কারণ সেখানেই তাঁর অস্ত্রোপচারও হয়েছিল। কারণ অভিযুক্তের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে হবে বলে জানান সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী। আর তারপরেই আজ বিকেলে তাঁকে স্থানান্তরিত করা হয় বেসরকারি এক হাসপাতালে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিয়ে বড় আপডেট

আইসিএসই (ICSC) ও সিবিএসই (CBSC) বোর্ডকে টেক্কা দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। চলতি বছরে উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ একাদশে দিল্লি বোর্ডগুলির থেকে কয়েক হাজার পড়ুয়া ভর্তি হয়েছে বলে দাবি সংসদের। উচ্চ মাধ্যমিক স্তরে কমেছে স্কুলছুট পড়ুয়ার সংখ্যা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, “দেশের মধ্যে আমারই প্রথম সংসদ যারা একাদশে সেমেস্টার পদ্ধতি চালু করেছি। সেই পদ্ধতির প্রতি আকর্ষিত হয়েই এবছর অন্য বোর্ড থেকে পড়ুয়াদের ভর্তি নজিরবিহীন ভাবে বেড়েছে।” প্রসঙ্গত, এতদিন দেখা গিয়েছে মাধ্যমিকে যত সংখ্যক পরীক্ষার্থী পাশ করে, উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি হওয়ার সময় সেই সংখ্যা ১০ থেকে ১২ শতাংশ কমে যায়। শুধু এ বছরই ব্যতিক্রম। যত সংখ্যক পরীক্ষার্থী মাধ্যমিক পাশ করেছে তার থেকে বেশি পড়ুয়া ভর্তি হল উচ্চ মাধ্যমিক স্তরে। শুধু তাই নয়, উচ্চ মাধ্যমিক স্তরে রাজ্য সরকারের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে সিবিএসই ও আইএসসি বোর্ড থেকে কয়েক হাজার পড়ুয়া রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে সম্প্রতি। পাশাপাশি, পুরোনো পড়ুয়াদেরও এবছর নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেখান থেকেও বেশকিছু ভর্তি হয়েছে বলে জানিয়েছেন সংসদ সভাপতি। এবছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। আর একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে এর থেকে ১৫ শতাংশ বেশি পড়ুয়া। শিক্ষা সংসদ সূত্র জানাচ্ছে, অন্যান্য বোর্ড থেকে ছাত্র-ছাত্রীরা এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে। পুরনো পদ্ধতিতে যারা আগে ফেল করেছিল তারাও নতুন করে এই নয়া সিমেস্টার পদ্ধতিতে নাম নথিভুক্তকরণ করেছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার যে জোয়ার এসেছে তার ফলেই এমনটা সম্ভব হয়েছে বলে মনে করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার

বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে পাসপোর্ট জালিয়াতি কান্ড। ইতিমধ্যেই এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে কলকাতার দিকে দিকে চলছে তদন্ত। আর এবার অবশেষে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার পাসপোর্ট জালিয়াতি চক্রের কিংপিন মনোজ গুপ্ত। উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হল। অভিযুক্তের আসল বাড়ি ঠাকুরপুকুর থানা এলাকায়। কিন্তু জালিয়াতি চক্রে যাতে না ফেঁসে যায় সে, সেই কথা মাথায় রেখে নিজের আস্তানা বদল করে সে। কিন্তু শেষ রক্ষা হলনা, অবশেষে পুলিশের জালে জাল পাসপোর্ট চক্রের মূল কাণ্ডারি। উল্লেখ্য, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে, ভুয়ো নথি দিয়ে জাল পাসপোর্ট বানিয়ে দেওয়া হচ্ছিল এই চক্রের পক্ষ থেকে। ঘটনার খবর সামনে আসার পরেই তদন্তে নামে কলকাতা পুলিশ। কলকাতার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। কিন্তু মূল অভিযুক্তের খোঁজ কনভাবেই মিলচ্ছিল না। অবশেষে গতকাল অর্থাৎ শনিবার মাঝরাতে অভিযুক্তের ভাড়া বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করা হয় তাকে। অভিযুক্তের কাছে আগেই খোঁজ ছিল তাকে ধরতে মরিয়ে কলকাতা পুলশ। এমনকি অভিযুক্তের বাড়ি কোথায় তা জানতে পেরে গেছে পুলিশ। আর এই খবর পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের মূল অভিযুক্ত জানতে পেরে গেলে তড়িঘড়ি সে দুদিন আগে আস্তানা বদল করে। কিন্তু আস্তানা বদল করেও লাভ হল না। পুলিশের জালে গ্রেফতার হল সে। মাস দুয়েক আগেই ভবানীপুর থানায় একটি পাসপোর্ট জালিয়াতির অভিযোগ হয়। সেই মামলার সূত্র ধরেই গতকাল মাঝরাতে মনোজকে গ্রেফতার করে পুলিশ। আদালতে এই মামলায় লালবাজার ধমক খায়। আদালতের পক্ষ থেকে স্পষ্টত দাবি করা হয় লালবাজার এই ঘটনায় সঠিক ভাবে তদন্ত করছেনা। আর তারপরেই ভুয়ো পাসপোর্ট নিয়ে কড়া অবস্থান নেয় লালবাজার। ঘটনায় অবশেষে পুলিশের জালে মূল অভিযুক্ত।

মান পরীক্ষায় ফেল করল ১১১ টি ওষুধ

মান পরীক্ষায় ঢাহা ফেল ১১১ টি ওষুধ (drug samples), নিয়ন্ত্রক সংস্থা সিডিএসসিও (CDSCO) বাজারে চূড়ান্ত সতর্কতা জারি করেছে। প্রতি মাসেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare ) অধীনে কেন্দ্রীয় ওষুধ মান নিয়ন্ত্রণ সংস্থা একটি ওষুধের গুণমান অনুযায়ী তালিকা তৈরি করে। সেই তালিকা অনুযায়ী নিম্ন মানের ও জাল ওষুধের লিস্ট আলাদা উল্লেখ করা হয়। নিম্নমানের ওষুধের তালিকায় রয়েছে আলসার, ডায়াবেটিস ও অ্যালার্জির চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ৷ গ্যাসের ওষুধ হিসেবে অ্য়াসপিরিন খান অনেকেই ৷ চিকিৎসকের পরামর্শে অ্য়ালার্জির জন্য ‘প্রোমেথাজাইন ইনজেক্সন’ নিয়ে থাকেন বহু রোগী ৷ আলসারের চিকিৎসার জন্য সুক্রালপেট ইউএসপি ওষুধ খেতে হয় অনেককে। কিন্ত এই ওষুধগুলি গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, “ওষুধে বিশেষ কিছু উপাদানের প্যারামিটারের উপর ভিত্তি করে গুণগত মানের পরীক্ষা করা হয় ৷ বিভিন্ন ওষুধের নমুনা সংগ্রহ করে একাধিক গবেষণাগারে সেগুলির গুণমান যাচাই করা হয় ৷ সরকারি পরীক্ষায় ব্যর্থ নির্দিষ্ট ব্যাচের ওষুধকে নিম্নমানের তালিকাভুক্ত করা হয় ৷ যদিও সংস্থার বাকি ওষুধের পণ্যগুলির গুণমানের ক্ষেত্রে সেই নিশ্চয়তা থাকছে না ৷ ফলে, নজর এড়িয়ে সেই সমস্ত ওষুধগুলি বাজারে চলে আসছে ৷” ১১১টি ওষুধের মধ্যে, ৪১ টি কেন্দ্রীয় পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছিল এবং ৭০টি ওষুধ রাজ্যের পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছিল। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) নভেম্বর মাসে মোট ১১১টি ওষুধের নমুনা ‘মান মানের নয়’ (NSQ) (‘not of standard quality’) হিসাবে পেয়েছে। CDSCO-এর মতে, NSQ তালিকা প্রদর্শনের উদ্দেশ্য হল স্টেকহোল্ডারদের বাজারে চিহ্নিত NSQ ব্যাচগুলি সম্পর্কে সচেতন করা। গত নভেম্বরে এই পরীক্ষা করা হয়। প্যারাসিটামোল, প্যান ডি-এর মতো নিত্যব্যবহৃত ৪১টি ওষুধকে নিম্নমানের বলে ঘোষণা করে কেন্দ্রীয় ‘সেন্ট্রল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন’ (CDSCO) ৷ পাশাপাশি ৭০টি ওষুধকে নিম্নমানের বলে ঘোষণা করে রাজ্যের ওষুধ পরীক্ষাকেন্দ্রগুলি ৷ তালিকায় ডায়াবেটিসের জন্য ব্যবহৃত ওজোমেট পিজি-2, আলসারের চিকিৎসার জন্য ব্যবহৃত সুক্রালপেট ইউএসপি, গ্যাসের সমস্যার জন্য ব্যবহৃত অ্য়াসপিরিন-সহ একাধিক ওষুধের নাম আছে। এই ওষুধগুলির কারখানার আছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, হিমাচল ও গুজরাতে।

বর্ষবরণের রাতে কড়া নিরাপত্তা শহরে

বড়দিনের (Christmas 2024) পর বর্ষবরণের রাতেও (New Year 2023) কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকছে খাস কলকাতা। শনিবার কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) মনোজ কুমার ভার্মা (Manoj Kumar Verma) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অন্য বছরের মতো এবছরও বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটে বিশেষ পুলিশ ফোর্স মোতায়েন করা হবে। শহরজুড়ে থাকবে ৪৫০০ পুলিশ। মা ফ্লাইওভারে রাত দুটো নাগাদ দু’চাকা চালানোর উপর নিষেধাজ্ঞা উঠেছে। তবে স্পিড মেনে চালাতে হবে। সেদিনের ভিড়ের আগাম আভাস পেয়েই এই ছাড় দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বড়দিনের দিন কোনও সমস্যা হয়নি। সাধারণ মানুষের কাছ থেকেও কোনও অভিযোগ আসেনি। ফলে বর্ষবরণের রাতেও একই পন্থা অবলম্বন করা হবে। কলকাতা পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, বউবাজার এলাকার পানশালাগুলির মধ্যে চলছে কড়া নজরদাড়ি। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে মারকুইজ স্ট্রিটে চলছে কড়া নজরদারি। বিশেষত হোটেলগুলিতে বাড়তি নজর লালবাজারের। শহরের থানা ও ট্রাফিক পুলিশকে নাকা তল্লাশির নির্দেশ। এবার পার্কস্ট্রিটে বাড়ানো হয়েছে সিসিটিভি সংখ্যাও। ওয়াচ টাওয়ারের উপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। বর্ষবরণের রাতে কলকাতা পুলিশর পক্ষ থেকে মোতায়েন করা রয়েছে স্পেশাল ফোর্স। বর্ষবরণের রাতে কলকাতায় কারা আনাগোনা করছে তদারকি করবেন পুলিশের উচ্চপদস্ত অফিসাররা। পার্ক স্ট্রিটকে বেশ কতগুলি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে একজন করে ডিসি। ডিসির নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ থাকবে। কলকাতা পুলিশের উইনার্স টিম বর্ষবরণের রাতে মিলেনিয়াম পার্ক, ভিক্টরিয়া ও ময়দানে টহল দেবে বলেও জানা গেছে।

বর্ষবরণে জাঁকিয়ে শীত?

ডিসেম্বরের (December) শেষ মুহূর্তে এসে শীত উধাও। বড়দিনে কনকনে শীতের দেখা নেই। গত দশ বছরের রেকর্ড ভেঙেছে এদিন। উষ্ণতম বড়দিনের সাক্ষী থেকেছে শহরবাসী। হাওয়া অফিস সূত্রে খবর, শনি ও রবিবার বৃষ্টির রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। তবে বর্ষশেষ ও বর্ষবরণের সময় ফিরবে শীতের আমেজ। অপরদিকে দার্জিলিং-এ রয়েছে তুষারপাতের সম্ভবনা। শীত ব্যাকফুটে। একের পর এক নিম্নচাপ ও পশ্চিমীঝঞ্ঝার জেরে রাজ্যে উধাও শীত। ফের বছর শেষে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভবনা। পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভবনা। এছাড়াও শনিবার হালকা বৃষ্টি হতে পারে হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। এদিন কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভবনা। রবিবার ফের বাড়বে তাপমাত্রা। সোম ও মঙ্গলবার নিম্নমুখী হবে পারদ। বর্ষবরণের রাতে ফিরবে শীতের আমেজ। কদিন রাজ্যজুড়ে থাকবে কুয়াশার দাপট ও আংশিক মেঘলা আকাশ। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দুপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। এক ধাক্কায় তিন ডিগ্রি পড়ল পারদ।

বছরের প্রথম মাসে ব্যাঙ্কে কতদিন ছুটি?

আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। তার পরেই শুরু হচ্ছে ২০২৫। নতুন বছরকে (New Year) শুভেচ্ছা জানাতে ব্যস্ত দেশ-বিদেশের মানুষ। তবে বছরের শুরু হোক বা শেষ ব্যাঙ্কের প্রয়োজন সমানভাব গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রে। বছরের শুরুতে জানুয়ারিতে ব্যাঙ্কে মোট কয়দিন ছুটি (Bank Holiday) থাকবে তা জেনে নেওয়া যাক। এবছর জানুয়ারি (January) ২০২৫ (2025) সালে ১০ দিন ব্যাঙ্ক ছুটি রয়েছে। সেখানে রয়েছে চারটি রবিবার এবং দুটি শনিবারও। যদিও আরবিআই এখনও পর্যন্ত গোটা বছরের ব্যাঙ্ক ছুটির তালিকা দেয়নি। ১ লা জানুয়ারি (বুধবার) ব্যাঙ্ক বন্ধ থাকবে- সমগ্র দেশ ৬ জানুয়ারি (সোমবার) গুরু গোবিন্দ সিং জয়ন্তী-বেশ কয়েকটি রাজ্য ১১ জানুয়ারি মিশনারি ডে (শনিবার)-মিজোরাম ১১ জানুয়ারি- (দ্বিতীয় শনিবার)-গোটা দেশ ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দ জয়ন্তী (রবিবার)- পশ্চিমবঙ্গ ১৩ জানুয়ারি লোহরি উৎসব-(সোমবার)-পঞ্জাব সহ কয়েকটি রাজ্য ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি (মঙ্গলবার)-বেশ কয়েকটি রাজ্য ১৪ জানুয়ারি পোঙ্গাল-(মঙ্গলবার)-তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ১৫ জানুয়ারি থিরুভাল্লার ডে এবং টুসু উৎসব (বুধবার)। (তামিলনাড়ু/পশ্চিমবঙ্গ/অসম ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন (বৃহস্পতিবার)-একাধিক রাজ্য ২৪ জানুয়ারি-(চতুর্থ শনিবার)- সমগ্র দেশ ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস (রবিবার)-প্রজাতন্ত্র দিবস ৩০ জানুয়ারি সোনাম লসার (বৃহস্পতিবার)-(সিকিম) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া খুব দ্রুত ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করবে। তবে ব্যাঙ্কে ছুটি থাকলেও এটিএম পরিষেবা স্বাভাবিক থাকবে। ছুটির তালিকা আগে থেকে জানা থাকলে গ্রাহকরা কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে তা আগে থেকে সেরে নিতে পারবেন গ্রাহকরা।

নতুন ছবিতে ঝড় তুললেন শ্রুতি দাস

মডেল হিসাবে আত্মপ্রকাশ করলেও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ‘‌এক্স প্রেম’‌ দিয়ে টলিউডে পা রাখেন শ্রুতি দাস (Shruti Das)। কেরিয়ারের প্রথমে বড় ব্রেক পাওয়ায় জীবনের মোড় ঘুরে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় শ্রুতির হটনেস রীতিমতো ঘাম ঝরাবে। সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে একাধিক হট ফটো। অভিনেত্রীর কিলার ফিগার দেখলে ঘুম উড়ে যায় নেটিজেনদের। নয়া ছবি পোস্ট করে শীতের মরসুমে উষ্ণতা বাড়লেন শ্রুতি। শ্রুতি দুটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী লাল সোফাতে উপুড় হয়ে শুয়ে। শরীরে নেই একটুও সুতো সঙ্গে হালকা মেকআপ। মেদহীন খোলা পিঠ আর হাতে ধরা গুলজারের বই। এই ছবি পোস্ট করে শ্রুতি ক্যাপশনে লেখেন, জিন্দেগি গুলজার হ্যায়…। এরপর লাল রঙের হার্ট ইমোজি দিয়েছেন। শ্রুতির বোল্ড লুকে ঘায়েল পুরুষরা।   View this post on Instagram   A post shared by Shruti Das (@shrutidasofficial)