আরজি কর মামলার রায়দান ১৮ জানুয়ারি

আরজি করের খুন ও ধর্ষণের মামলার (RG Kar Rape and Murder Case) শুনানি শেষ। বৃহস্পতিবার আদালত জানিয়ে দিল রায়দানের দিন। আগামী ১৮ জানুয়ারি আরজি কর মামলার রায় ঘোষণা হবে জানিয়ে দিল শিয়ালদহ আদালত। ১১ নভেম্বর আরজি কর কাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হয়। টানা ২ মাস ধরে চলে এই মামলার শুনানি। আগেই এই মামলার চার্জশিট দিয়েছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিটে উল্লেখ করেছে এই মামলা সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত। আদালতে তাঁর সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই জানিয়েছে, এই ঘটনার তদন্তে যে সমস্ত তথ্যপ্রমাণ মিলেছে, তাতে এক জনই অভিযুক্ত। এক জনের পক্ষেও যে ওই ঘটনা সম্ভব, তা বলা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের রিপোর্টেও। সিবিআইয়ের দাবির বিরোধিতা করে আদালতে ধৃতের আইনজীবী জানিয়েছিলেন, গোটা ঘটনাটি সাজানো। তাঁর মক্কেল এই ঘটনার সঙ্গে যুক্তই নন। তাঁর মক্কেলকে ফাঁসানো হয়েছে। সিবিআইয়ের দেওয়া তথ্যপ্রমাণও পর্যাপ্ত নয় বলে দাবি করেন সঞ্জয়ের আইনজীবী। আদালতে জানায়, নির্যাতিতার শরীরের কোনও আঘাতের চিহ্ণ মেলেনি। সিবিআই যা বলছে, তা সঠিক নয়। অন্যদিকে সিবিআই তদন্তে অষোন্ত প্রকাশ করে নির্যাতিতার পরিবার আদালতে জানিয়েছে, এক জনের পক্ষে এই ঘটনা সম্ভব নয়। নতুন করে তদন্ত হোক, চান নির্যাতিতার বাবা-মা। সব পক্ষের বক্তব্য শুনেছে আদালত। শিয়ালদহ আদালতে রুদ্ধদ্বার কক্ষে এই বিচারপ্রক্রিয়া চলেছে।
কতটা বিপজ্জনক HMPV?

সম্প্রতি আতঙ্ক ছড়িয়েছে এইচএমপিভি (HMPV)। করোনার মতোই এরও উৎপত্তিস্থল চীন। সে দেশে বহু মানুষ ফ্লু-এর মতো এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমনকী ভারতে, এবং খাস কলকাতায় (Kolkata) এইচএমপিভি কেসের কথা শোনা গিয়েছে। ভয়াবহ অতিমারির (Pandemic) সময় পেরিয়ে এসেছি আমরা। আবার কি তেমন কিছু ঘটতে চলেছে? এইচএমপিভি ভাইরাস কতটা বিপজ্জনক, কতটা সাবধান হওয়া উচিত আমাদের? কী বলছেন বিশেষজ্ঞেরা? এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই পরিস্থিতি আর পাঁচ বছর আগে কোভিড-১৯ (Covid-19) এর প্রাথমিক পর্যায় এক নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা। এইচএমপিভি আসলে কী? প্রথমত, এ হল সাধারণ ফ্লু-এর মতোই। এর পুরো কথা হিউম্যান মেটানিউমোভাইরাস। এই জীবাণু শ্বাসনালীর উপরদিকে সামান্য সংক্রমণ করে। স্পর্শের মাধ্যমে একজন থেকে আর একজনে ছড়ায় এটি। সাধারণ উপসর্গ হল কাশি, জ্বর, নাক বন্ধ থাকা। ঠান্ডা লাগা এবং ফ্লুয়ের মতোই। তবে শিশু, বয়স্ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় সমস্যা থাকা ব্যক্তিদের উপসর্গ মারাত্মক হতে পারে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ভ্যাক্সিন ইমিউনোলজি বিভাগের অধ্যাপক জন ট্রেগোনিং জানিয়েছেন, বাতাস চলাচল করে এমন জায়গায় থাকা, কাশির সময় হাত দিয়ে মুখ ঢাকা, হাত ধোয়া, এই সবই সুরক্ষা দেবে। যাঁরা সংক্রামিত হয়েছেন তাঁদের বিশ্রাম এবং তরল খাদ্য খাওয়ার পরামর্শ দিচ্ছেন ট্রেগোনিং। কোভিডের সঙ্গে এইচএমপিভি-র পার্থক্য কী? কোভিড-১৯ অতিমারির সৃষ্টি করা করোনাভাইরাস যখন মানবদেহে পাওয়া গেল তার সম্পর্কে বিজ্ঞানীরা কিছু জানতেন না। মানবদেহ এই জীবাণুকে প্রতিরোধ করতে পারেনি ফলে মারাত্মক অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে গিয়েছিল। অন্যদিকে এইচএমপিভি কয়েক দশক ধরে ঘুরে বেড়াচ্ছে এবং পৃথিবী জুড়ে মানুষ এর জন্য সুরক্ষার উপায় ঝুঁজে নিয়েছে। ট্রেগোনিং জানান, শীতকালে যে সমস্ত জীবাণুর ককটেল আমাদের আক্রমণ করে তাদেরই একটা হল এই এইচএমপিভি।
কেমন থাকবে আবহাওয়া?

শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। আর তারই প্রেক্ষিতে বঙ্গে আবার কামব্যাক করল শীত। বুধবার থেকেই শীতের আমেজ অনুভব করছেন দক্ষিণবঙ্গবাসী। কলকাতা – সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। গতকালই আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ক’দিন তাপমাত্রা রাতের দিকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ডিসেম্বরের শেষের দিকে শীত যেমন উধাও হয়ে গিয়েছিল ঠিক তেমনভাবেই জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শীতের কামব্যাকে খুশি দক্ষিণবঙ্গবাসী। আপাতত কদিন দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ বজায় থাকবে বলেই জানা যাচ্ছে। হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব – পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব – পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। আপাতত রাজ্যের কোন প্রান্তে নেই বৃষ্টির সম্ভাবনা। ১৪ই জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ছন্দে ফিরছে শীত?

ছন্দে ফিরছে শীত (Winter in Kolkata) । ফের পারদ পতনের সম্ভবনা বাংলায় বলে জানিয়েছে হাওয়া অফিস। রাতের বেলা তাপমাত্রা কমবে ৪ ডিগ্রি। গত সপ্তাহে কনকনে শীতের দাপট ছিল কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় (Kolkata Weather Update)। গত দু’দিনে পারদ ওঠানামা হয়েছে বিস্তর। এবার ফের তাপমাত্ৰা কমার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, দু’দিনে তাপমাত্রা কমার সম্ভবনা ২-৪ ডিগ্রি। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কমবে তাপমাত্রা (North Bengal Weather Update) । ১৩ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে (South Bengal Weather Update) । দুই বাংলায় আপাতত বৃষ্টির সম্ভবনা নেই। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫. ৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০. ৮ ডিগ্রি বেশি। এদিন শহরের তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির আশেপাশে। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ, সর্বনিম্ন ৯০ শতাংশ।
এবার প্রতারকদের নিশানায় UPI ব্যবহারকারীরা?

সাইবার প্রতারণার খবর প্রতিদিনই থাকে খবরের শিরোনামে। দেশ এবং রাজ্যের কোনো না কোনো প্রান্তে সাইবার জালিয়াতের শিকার হচ্ছেন আমজনতা। এখন সাইবার প্রতারণা চক্রের নতুন ফাঁদ ‘ ডিজিটাল অ্যারেস্ট ‘। সেই ফাঁদে বহু মানুষ পা দিয়ে সর্বহারা হয়েছেন। সেই আতঙ্ক কমার নাম নেই, দিনে দিনে তা বাড়ছেই। আর এবার নতুন ধরনের প্রতারণা চক্রের ফাঁদে পড়ছেন বহু মানুষ। নয়া এই প্রতারণা চক্রের নাম ‘ জাম্পড ডিপোজিট স্ক্যাম ‘। বর্তমান সময় UPI পেমেন্ট সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। সব জিনিস কিনতেই বা সাধারণ পেমেন্ট করতেও UPI ‘ ই এখন ভরসা। চায়ের দোকানে পেইমেন্ট থেকে শুরু করে সব জিনিস কিনতেই ব্যবহার করা হয় অনলাইন পেইমেন্ট । প্রতারকরা এবার UPI পেমেন্টের মধ্যে দিয়ে নতুন প্রতারণা চক্রের ফাঁদে তৈরি করছে। কীভাবে চালানও হচ্ছে এই নতুন প্রতারণা? প্রতারকদের তরফ থেকে প্রথমে ইউপিআই গ্রাহকদের একাউন্টে পাঠানো হচ্ছে অল্প কিছু টাকা। তারপর গ্রাহকের পক্ষ থেকে কৌতূহল বসত টাকার উৎস জানতে নিজের ব্যাংকিং অ্যাপ অথবা অনলাইন পেমেন্ট অ্যাপ খুলে দেখছেন গ্রাহকরা। আর তারপর দিতে হচ্ছে পিন। এই ওটা প্রক্রিয়ার সময় গ্রাহকের ইউ পি আই একাউন্ট এর উপর নজর রাখছেন প্রতারকরা। আর টাকা পাঠানোর পরেই একাউন্ট ফ্রিজ করে দিচ্ছে প্রতারকরা।
বঙ্গ সফরে মোহন ভাগবত

বাংলার নির্বাচন প্রস্তুতি শুরু করে দিল আরএসএস। বঙ্গ (West Bengal) সফরে আসছেন (Tour) সঙ্ঘ প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। বাংলাজুড়ে দীর্ঘ সফর রয়েছে আএসএস প্রধানের (RSS Supremo)। প্রায় ১০ দিনের কর্মসূচি রয়েছে তাঁর। জানা গেছে, ফেব্রুয়ারি মাসের ৭ থেকে ১৬ তারিখ পর্যন্ত তাঁর এই টানা কর্মসূচি চলবে। ফ্রেব্রুয়ারি ৭ তারিখে কলকাতায় আসছেন তিনি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বর্ধমান (Burdwan) শহরে প্রকাশ্য জনসভা করবেন ভাগবত। তার কর্মসূচির মধ্যে রয়েছে ১১ তারিখ বর্ধমানে যাবেন তিনি। সেখানে ১৬ তারিখ পর্যন্ত থাকবেন। শেষ দিনে জনসভা করবেন। এবার কলকাতার আরএসএস ভবনে বসছে সংগঠনের প্রথম নয় জনের বৈঠক । সঙ্ঘ প্রধান ছাড়াও থাকছেন এই বৈঠকে দলের সাধারণ সম্পাদক এবং ছয়জন সহকারি সাধারণ সম্পাদক। দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং সঙ্ঘের একশো বছরের কার্যক্রম নিয়ে আলোচনা হবে। কার্যত বাংলার বিধানসভা ভোট বাকি আর দেড় বছর। কিন্তু এখন থেকেই তার জন্য প্রস্তুতি শুরু করতে চায় আরএসএস। আর এস এস দলের বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্ময় বৈঠক করবেন তিনি। বর্ধমান শহরে বসেই আশেপাশের জেলার সঙ্গে তার বৈঠক হবে। বসে যাওয়া সব সংগঠনের কর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি। আরএসএস চায় কোন ভাবে এবারে বিধানসভা নির্বাচন যেন বিজেপি সরকার গঠন করা থেকে ব্যর্থ না হয়। তাই জন্য এই প্রস্তুতি শুরু করে দিল তারা। আরএসএস সূত্রে জানা গেছে, খুব প্রয়োজন না হলে এই সূচি কোন পরিবর্তন হবে না।
হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করল ভারত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ( Bangladesh Interim Government) চাপ বাড়ল। হাসিনা(Sheikh Hasina) এখনই ফেরাচ্ছে না ভারত। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করল ভারত। বাংলাদেশ অপেক্ষায় ছিল, হাসিনা ফিরলেই তার উপর আইনি প্রক্রিয়া শুরু করবে ইউনুসের কেয়ারটেকার সরকার। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল ভারত। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ভারতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে। কূটনৈতিক সূত্রে আজ, বুধবার এই খবর জানা গেছে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পড়ে বোন রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশের ফেরত চাওয়ার মধ্যেই তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে। আজই আবার বাংলাদেশের অভিবাসন এবং পাসপোর্ট দফতর হাসিনার পাসপোর্টও বাতিল করেছে। হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর কাজটি করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছে লোকাল ফরেনার্স রিজিওনাল অফিস (এফআরআরও)। দু’দিন আগেই হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। ১২ ফেব্রুয়ারির মধ্যে হাসিনা এবং সহঅভিযুক্তদের ট্রাইব্যুনালের সামনে হাজির হতেও বলা হয়। দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা জারির মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করল নরেন্দ্র মোদির সরকার। গত ২৩ ডিসেম্বর শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি দেয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারত কিছু জানায়নি, এমনটাই জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান বলেন, ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায়, তা হলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করতে রাজি কমিশন। শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম। ওই প্রাপ্তি স্বীকারের বাইরে তেমন কিছু বলার নেই।’ বাংলাদেশে ভারতের প্রাক্তন হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, “বাংলাদেশকে শক্তিশালী প্রমাণ দিতে হবে যে হাসিনা ওই অপরাধে দোষী। কারণ প্রত্যর্পণ একটি বিচারিক প্রক্রিয়া। দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষীয় প্রত্যর্পণ চুক্তির শর্তাবলীর মধ্যে ন্যায্যতা ও নিরাপত্তার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। এটি অবশ্যই মানতে হবে। শেখ হাসিনা যে সময় পালিয়ে ভারত চলে আসেন সে সময় পর্যন্ত বাংলাদেশে তার বিরুদ্ধে কোনও মামলা হয়নি। বিষয়টি বাংলাদেশের প্রত্যর্পণ প্রচেষ্টাকে জটিল করতে পারে।‘ উল্লেখ্য, বাংলাদেশ-ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণের চুক্তি আছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময়ই ২০১৩ সালে চুক্তিটি হয়। ২০১৬ সালে সেটি সংশোধনও হয়েছিল।
মাকে টেক্কা দিচ্ছে মেয়ে রাসা

রবিনাকে টেক্কা দিচ্ছে মেয়ে রাসা (Raveena Daughter Rash)। রবিনা টন্ডনের (Raveena Tandon) মতোই অভিনয় এবং নাচ দুয়েই দারুণ পারদর্শী মেয়ে রাশা থাদানি (Rasha Thadani)। মাত্র ১৯ বছর বয়সেই বড়পর্দায় পা রেখেছেন তিনি। প্রথম ছবিতে নেচে তাক লাগালেন রাশা। সম্প্রতি প্রকাশ পেয়েছে ছবির নতুন গান উই আম্মা’। এই গানে নেচে নেটপাড়ায় ঝড় তুললেন রাশা। অনেকে তাঁর সঙ্গে তুলনা টানলেন মা রবিনার। নয়ের দশকের বলিউড কাঁপানো অভিনেত্রী ছিলেন রবিনা ট্যান্ডন। অভিনয় থেকে নাচ…সবেতেই সুপারহিট এই গ্ল্যাম ডিভা। মায়ের মতোই রাসার গর্জাস লুক বলিউডের আগামী দিনের ভবিষ্যৎ সেই বিষয়ে কিন্তু, কেউই সন্দেহ প্রকাশ করেনি। আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাবে ‘আজাদ’। এই ছবিতে অজয় দেবগণের সঙ্গে দেখা যাবে রাশাকে। ছবির মুক্তির আগেই দর্শকের চর্চায় রাশা। ছবির একটি নতুন গান উই আম্মা’ মুক্তি পেয়েছে। এই গানে রাশা নাচ উত্তাপ বাড়িয়েছে নেটরাড়ায়। অনেকে ক্যাটরিনা কইফ-এর ‘চিকনি চামেলি’র সঙ্গেও তুলনা টেনেছেন। রাশার নাচ দেখে অনেকেই বলছেন রবিনাকেও টেক্কা দিতে প্রস্তুত তাঁর মেয়ে। রাশার এই পারফরম্যান্স ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে তুমুল আলোচনার সৃষ্টি করেছে। তাঁকে ‘সস্তার চিকনি চামেলি’ বলে কটাক্ষের তির বিঁধেছেন নেটপাড়ার বাসিন্দারা। মা রবিনার শিক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। অনেকেই বলছে রবিনার চিপচিপ বরসা পানি গানে যে ঝড় তুলেছিল সেই একই ফিল পাওয়া গেল তাঁর মেয়ের নাচে। যদিও এত কম বয়সে তাঁর অভিনয় জগতে পা রাখার প্রশংসা জানিয়েছেন নেটিজেনদের একাংশ।
ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯৫

২০২৫-এর শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) বিপর্যস্ত নেপাল (Nepal) ও তিব্বতের (Tibet) একাংশ। মঙ্গলবার সকালে ৭.১ মাত্রার কম্পন অনুভূত হয় দক্ষিণ এশিয়ার (South Asia Earthquake) বিস্তীর্ণ এলাকায়। উত্তরবঙ্গ থেকে শুরু করে শহর কলকাতাতেও (Kolkata) সাতসকালে কেঁপে ওঠে মাটি। তবে এই প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তিব্বতের লাৎসে শহর এবং পার্শ্ববর্তী এলাকায়। ইতিমধ্যে সেখানে ৯৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৫০ জনের বেশি। সূত্রের খবর, ৭.১ মাত্রার কম্পনের পর আর ৪৯টি আফটার-শক (After Shock) হয়েছে সেখানে। প্রথম কম্পনের পরে সকাল ৭টা ২ মিনিটে ৪.৭ তীব্রতার দ্বিতীয় কম্পন, ৭টা ৭ মিনিটে ৪.৯ তীব্রতার তৃতীয় কম্পন, এবং এর ছয় মিনিট পর ৫.০ তীব্রতার আরেকটি কম্পন হয়। প্রথম দু’টি ভূমিকম্প ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এবং তৃতীয়টি ৩০ কিলোমিটার গভীরে ছিল। ভূমিকম্পের প্রভাব নেপালের রাজধানী কাঠমান্ডু, বিহার, উত্তরবঙ্গ, সিকিম, এবং অসম পর্যন্ত টের পাওয়া গেছে। দিল্লি এবং ভুটানেও কম্পনের খবর মিলেছে। তিব্বতের শিগাতসে শহরে ৬.৮ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে চীনের সংবাদমাধ্যম। তীব্র কম্পনের জেরে নেপালের বিভিন্ন শহরে ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাঠমান্ডুতে আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে সেখানে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
কলকাতাতেও চীনা ভাইরাসের সংক্রমণ

চীন (Chia) থেকে ছড়ানো এইচএমপিভি ভাইরাস (HMPV Virus) এবার পৌঁছল কলকাতাতেও। আক্রান্ত পাঁচ মাসের শিশু। ডিসেম্বরের শেষে মুম্বই থেকে কলকাতায় এসেছিল শিশুটি। বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। সেখানে কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পর শিশুটিকে ছেড়ে দেওযা হয়েছে। গুজরাট, কর্নাটকের পর এবার কলকাতাতেও এই ভাইরাস হানা দেওয়ায় চিন্তা বাড়ল। বেঙ্গালুরুতে মেটপনিউমো ভাইরাসের প্রথম কেস চিহ্নিত হয়। আট মাসের এক শিশুর দেহে এই রোগ প্রথম শনাক্ত হয়। এরপরে আমেদাবাদের চাঁদখেরা এলাকায় দুই মাসের শিশুর দেহে এই সংক্রমণ ছড়ায়। রাজস্থানের দুঙ্গারপুর থেকে চিকিৎসার জন্য আমেদাবাদে এসেছিল শিশুটির পরিবার। চীনে এইচএমপিভির বিশেষ ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। যা নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানা গিয়েছে, ভারতে অতীতেও এইচএমপিভির সংক্রমণ দেখা গিয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে স্বাস্থ্যমন্ত্রক।




