দাম কমল আমুল দুধের

মুদ্রাস্ফীতির (Inflation) বাজারে মধ্যবিত্তের পকেটে একটু স্বস্তি। প্রতি লিটারে আমুল দুধের দাম কমল ১ টাকা করে। তবে এই দাম ধার্য হবে শুধুমাত্র ১ লিটারের প্যাকেটেই। আমুল গোল্ড, আমুল তাজা ও টি স্পেশ্যাল মিল্কের দাম কমছে। গুজরাট কো অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা শুক্রবার এমনই জানিয়েছেন। এর ফলে আমুল গোল্ড দুধের দাম ১টাকা কমে ৬৬ থেকে হয়েছে ৬৫। আমুল টি স্পেশ্যালের ১ লিটারের পাউচের দাম ৬২ থেকে কমে হয়েছে ৬১। আমুল তাজা দুধের দাম ৫৪ টাকা থেকে কমে হয়েছে ৫৩। উল্লেখ্য, গত জুন মাসে আমুল দুধে লিটার প্রতি ২ টাকা করে দাম বাড়ানো হয়েছিল। সেসময় মাদার ডেয়ারিও লিটার প্রতি দাম বাড়িয়েছিল।

হাওড়া শাখায় বাতিল একাধিক ট্রেন

ফের নিত্যযাত্রীদের কপালে চিন্তার ভাঁজ। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে টানা চারদিনের জন্য হাওড়া শাখায় বাতিল থাকতে চলেছে একাধিক রুটের ট্রেন! যার জেরে ফের যাত্রীদের সম্মুখীন হতে হবে ভোগান্তির। তবে কেন ৪ দিন ধরে হাওড়া শাখায় বাতিল থাকছে একাধিক ট্রেন? জানা, যাচ্ছে সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল করা হয়েছে হাওড়া শাখা থেকে একাধিক রুটের ট্রেন। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার এই বিষয়ে জানিয়েছেন, হাওড়া স্টেশনে ঢোকা এবং বেরোনোর লাইনের সংখ্যা বাড়ানোর কাজ চলবে, পাশাপাশি সিগনাল পয়েন্টের সংখ্যা বাড়ানোর কাজও চালু থাকবে। আর এই কাজের জন্য ভেঙে ফেলা হবে সালকিয়ায় ১২০ বছরের পুরানো বেনারস রোড ব্রিজ এবং হাওড়া ময়দান এর কাছে ৯১ বছরের পুরনো চাঁদমারি ব্রিজ। যার জন্যই আজ ২৩ জানুয়ারি থেকে রবিবার ২৬ জানুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে হাওড়া শাখা থেকে একাধিক ট্রেন। বাতিল থাকতে চলেছে, হাওড়া-ব্যান্ডেল রুটে ১৫ জোড়া ট্রেন এবং শেওড়াফুলি রুটে ১১ জোড়া ট্রেন। এছাড়াও বাতিলের তালিকায় রয়েছে, ব্যান্ডেল হাওড়া লেডিজ স্পেশাল। তবে যাত্রীসুবিধার্থের কথা মাথায় রেখে চালানো হবে বেশ কিছু স্পেশাল ট্রেন। যাতে নিত্যযাত্রীদের সমস্যার সম্মুখীন হতে না হয়। তবে এই কাজের ফলে ৪ দিন অসুবিধের সম্মুখীন হতে হলেও আখেরে উপকৃত হবেন যাত্রীরা। রেল সূত্রে দাবি, পুরোনো এই ব্রিজটি ভেঙে নতুন করে নির্মাণের ফলে সালকিয়ায় ট্রেন চলাচলের জায়গা ৩৬ মিটার থেকে বেড়ে ৬৬ মিটার হবে। একইভাবে হাওড়া ময়দান এলাকায় ট্রেন চলাচলের জায়গা ৬০ মিটার থেকে বেড়ে ১৩৪ মিটার হবে। যার জেরে আখেরে লাভ যাত্রীদেরই। ইতিমধ্যেই হাওড়া স্টেশনে যাত্রী ভিড়ের কথা মাথায় রেখে নতুন বছরের শুরু থেকেই তৈরি করা হচ্ছে বেশ কিছু নতুন প্ল্যাটফর্মও।

চোখে আগুনের ঝলক, প্রথম লুকেই নজরকাড়া রশ্মিকা

দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna)। তাঁর অভিনয় ও মোহময়ী সৌন্দর্যে মুগ্ধ দর্শকরা। এবার ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে প্রথম লুকেই দর্শকদের নজরকাড়লেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা ১’-এর মতোই ‘পুষ্পা ২’ ছবিতেও অভিনেত্রী রশ্মিকা মন্দনার অভিনয় ও নাচ প্রশংসিত হচ্ছে নানা মহলে। নায়িকার কেবল অভিনয় জীবনই নয়, বার বারই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তাঁর ব্যক্তিগত তথা প্রেমজীবনও। বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা প্রেম নিয়ে জল্পনা কম হয় না।! এবার ছত্রপতি শিবাজির (Chhatrapati Shivaji Maharaj) স্ত্রীর চরিত্রে প্রথম লুকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করলেন দক্ষিণী অভিনেত্রী। মঙ্গলবার মুক্তি পেয়েছে ‘ছাভা’ (Chhaava Movie) ছবিতে রশ্মিকার ফার্স্ট লুক। সেখানে তাঁর মারাঠি রানি রূপে অবতারে দেখা গেল অভিনেত্রীকে। রশ্মিকার রূপে চড়ল উত্তেজনার পারদ। পোস্টারে দেখা যাচ্ছে, মারাঠি ট্র্যাডিশনাল শাড়িতে রশ্মিকা। মাথায় ঘোমটা। কপালে বড় লাল টিপ, নাকে নথ। ছবিতে হাসিমুখ এবং অপরটিতে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে যশুবাই। ‘ছাভা’ ছবিতে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। তাঁরই স্ত্রী রানি যশুবাইয়ের ভূমিকায় রশ্মিকা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ভিকির ‘ছত্রপতি’ লুক। Behind every great king, there stands a queen of unmatched strength. Introducing @iamRashmika as Maharani Yesubai – the pride of Swarajya. #ChhaavaTrailer Out Tomorrow! Releasing in cinemas on 14th February 2025.#Chhaava #ChhaavaOnFeb14@vickykaushal09 #AkshayeKhanna… pic.twitter.com/koCHibw4ss — Maddockfilms (@MaddockFilms) January 21, 2025

শীত ফিরছে বঙ্গে?

ভোর থেকেই কুয়াশার চাদরে আচ্ছন্ন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য দিন দেখা যায় কুয়াশার দাপট কমে কিন্তু আজ তার উল্টো, বরং সমান ভাবে বজায় রয়েছে কুয়াশার দাপট। ভোর বেলাতে দৃশ্যমানতাও বেশ কম ছিল। কিন্তু এর ফলে যে শীত অনুভূত বেশি হচ্ছে তা কিন্তু নয়। শীতের দাপট প্রায় নিস্পৃহ বললেই চলে। ইতোমধ্যেই আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পর পর পশ্চিমী ঝঞ্ঝা অব্যাহত। যার জেরে রাজ্যে এই সপ্তাহে অন্তত দেখা মিলবেনা শীতের। এমনকি শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা আরও বাড়বে বলেই জানা যাচ্ছে। যার জেরে স্পষ্ট বঙ্গে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা কোন ভাবেই নেই। তবে পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরের জেলাগুলিতে সপ্তাহান্তে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। আর দক্ষিণবঙ্গের সর্বত্রই বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। তবে কেন ভারী কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে? আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। যার জেরে আজ সারাদিনই কুয়াশায় মোড়া থাকতে পারে সমস্ত এলাকা। কড়া রোদের দেখা পাওয়া যাবেনা খুব একটা। আজ অর্থাৎ বৃহস্পতিবার ঘন কুয়াশার দাপট বজায় থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে আশা করা যাচ্ছে সপ্তাহান্তে আবারও তাপমাত্রা কিছুটা কমতে পারে।

দেশি লুকের নেশা ধরালো অনন্যা

বলিউডে বিগত পাঁচ বছর ধরে কাজ করে চলেছেন চাংকি পাণ্ডের কন্যা অনন্যা (Ananya Pandey)। নিজের শরীর নিয়ে তিনি যে খুব একটা সন্তুষ্ট তা নয়। তাকে বহুবার ট্রোল্ড হতে হয়েছে। নেটিজেন্দ্রা তাকে ‘ফ্ল্যাট বডি’ বলে অভিহিত করেছে। শরীরে পরিবর্তন আনতে নিম্নাঙ্গে অস্ত্র প্রচার করেছেন তিনি! এমনটাই গুজব শোনা যাচ্ছে। সম্প্রতি এক বডিকন পোশাক পরে নিজের ছবি দিয়েছেন অনন্যা। নেটিজেন দের ধারণা নিতম্বের তিনি অস্ত্রোপচার করিয়েছেন। যা নিয়ে বিতর্ক হয়েছে। কিন্তু মুখে কুলু পেতেছেন অভিনেত্রী নিজে। অন্য একটা নতুন ফটোশুটে একটি বোহেমিয়ান সাহসী দেশি লুকে যাকে দেখা গিয়েছে। তার এই নতুন লুক নজর কেড়েছে তার ভক্তদের। তিনি ওয়েস্টার্ন স্টাইল অথবা দেশিলুকে সর্বদাই সাবলীল। তার বহেমিয়ান স্টাইল আর লুক কাঁপিয়েছে নেটপাড়া। অনন্যাকে একটি গাঢ় রঙের টাইপ প্যাটার্নের টিউব ব্লাউজ টপে দেখা গিয়েছে এই ফটোশুটে। কাঁধের উপর দিয়ে যেমন শাড়ির আঁচল নেওয়া হয়, সেই ভাবেই টপটি ডিজাইন করা। এর পাশাপাশি, তিনি এটি একটি সোনালি রঙের লম্বা স্কার্ট পরেছিলেন। যা পোশাকটির জৌলুস আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিল। তবে শুধু কী তাই! এই টপ ও স্কার্ট পরে নিজেকেও যেন আমূল ভাবে বদলে নিয়েছেন অনন্যা। তাঁর মুখে ফুটে উঠে ছিল অন্য ভাব। এই রূপে, এই মেজাজে এর আগে কখনও তাঁকে দেখেননি দর্শকরা। তবে কেবল পোশাক বা এক্সপ্রেশন নয়। সাজেও ছিল বড় চমক। অভিনেত্রী গয়না হিসেবে বেছে নিয়েছিলেন সেপ্টাম। তাঁর সঙ্গে নায়িকা পরেছিলেন একটি মিষ্টি কালো টিপ।একরাশ মত্ত ঢেউ খেলানো চুল কিছুটা অগোছালো ভাবে বেঁধেছিলেন অভিনেত্রী, আলগা চুলে বেঁধে নিয়েছিলেন ফুলের মালা। সব মিলিয়ে তাঁর চেহারায় একটা তীক্ষ্ণ, দেশি ভাব ফুটে উঠেছিল। এই সাজে সত্যি অনন্য দেখাচ্ছিল অনন্যাকে।   View this post on Instagram   A post shared by Ananya 🌙 (@ananyapanday)

মহাকুম্ভে শ্যামাসুন্দরী

মোনালিসা (Monalisa)। বিশ্বের সর্বকালের সবচেয়ে সুন্দরী মহিলার ছবি। লিওনার্দো দ্য ভিঞ্চির (Leonardo The Vinci) আঁকা সেই মোনালিসা আচমকাই চর্চায় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় (Mahakumbh)। মহাকুম্ভে মালা বিক্রি করা মোনালিসা নেট দুনিয়ায় মানুষের মন জয় করে নিল। টিনএজার মোনালিসার ভিডিও এখন ভাইরাল। মহাকুম্ভে তাকে ঘিরে উন্মাদনা চরমে। অনেকে লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসার সঙ্গে তাকে তুলনা করেছে। কয়রা চোখ, শ্যামলা মোনালিসার রূপের জাদুতে মুগ্ধ সবাই। সেখানে তার সঙ্গে সেলফি তোলার জন্যে হুড়োহুড়ি। এমন পরিস্থিতি হয়েছে যে মোনালিসা ভোঁসলের বাবা তাকে বাড়ি নিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। কপালে একটি ছোট্ট টিপ। গলায় একাধিক পুঁথির মালা। চোখে হাল্কা কাজল। সাজ পোশাকে অতি সাধারণ। ঠিক যেন পাশের বাড়ির মেয়ে। অথচ ত্রিবেণী সঙ্গমের ঢেউয়ের চেয়ে ওই মালা বিক্রেতার মায়া কাজল ঢেউ তুলেছে। মালা কিনতে না কি আশেপাশে যেসব বিক্রেতারা ছিলেন তাঁদের দিকে কেউ ফিরেও চাইছেন না। এরকমই একজন শচীন গুপ্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমার বিক্রি তলানিতে ঠেকেছে। কেউ কিনতেই চাইছে না। মোনালিসার মালা বিক্রির আবহে বিভিন্ন গান দিয়ে তৈরি করা ভিডিও ভাইরাল। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) জোর চর্চা। কিন্তু লাইম লাইটে আসা মধ্যপ্রদেশের ইনদোরের বাসিন্দা মোনালিসা নিজে এই ঘটনায় যারপরনাই বিরক্ত। তার কথায়, ফটো, ফটো, ফটো খিঁচতে হ্যায়, ইয়ে আচ্ছি নেহি’। তবে মোনালিসা মুগ্ধ মহাকুম্ভের সাধুদের দেখে। তার কাছে মুণ্ডমালা সহ বিভিন্ন মালা কিনতে সাধুরা এসেছেন। তাদের ব্যবহারে খুশিতে চকচক করে ওঠে শ্যামলিমার মুখাবয়ব।

ট্যাংরায় হেলে পড়ল বহুতল

বাঘাযতীনের পর ট্যাংরা! ফের হেলে পড়ল বহুতল। বুধবার সকালেই ট্যাংরায় বহুতল হেলে পড়ার ঘটনা সামনে আসে। আর দুপুর হতে না হতেই সেই বহুতল ভেঙে ফেলার নির্দেশ দিল কলকাতা পুরসভা। পুরসভার নির্দেশে এবার ভেঙে ফেলা হতে চলেছে ট্যাংরার ক্রিস্টোফার রোডের উপর অবস্থিত সবুজ বাড়িটি। ইতিমধ্যেই সেই বহুতল খালি করার প্রক্রিয়াও শুরু হয়েছে। মাকিংয়ে চলছে সতর্কতামূলক প্রচারও। তবে এবার ফ্ল্যাট বাসিন্দারা বহুতল খালি করে দিলেও ফ্ল্যাটের টাকা দাবি করছেন। তবে কীভাবে ১১/২ ক্রিস্টোফার রোডের ওই নির্মীয়মাণ বহুতল বুধবার সকালবেলা হেলে পড়ল তা এখনও জানা যায়নি। তবে ঘটনায় আতঙ্কিত হয়ে পরেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে, ক্রিস্টোফার রোডে ওই বহুতলে দীর্ঘদিন ধরে কাজ চলছিল। বাড়ির ভিতরের কাজ বাকি ছিল বলেই খবর। এরই মাঝে বুধবার সকালে স্থানীয়রা দেখেন বহুতলটি একদিকে হেলে পড়েছে পাশে বাড়ির গায়ে। পাশেই রয়েছে আরেকটি বহুতল, স্বাভাবিকভাবেই সেখানকার বাসিন্দারাও ভয়ে। খবর দেওয়া হয় পুরসভায়। কেন এই ঘটনা, কার গাফিলতিতে পুরোপুরি তৈরির আগেই বিপত্তি, সেই প্রশ্ন তুলছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের ক্ষেত্রে কলকাতা পুরসভার কোনও শর্তেই মানা হয়নি। পাশের বাড়িগুলির সঙ্গে যে নূন্যতম দূরত্ব রেখে নির্মাণকাজ করতে হয় সেই বিষয়টিও মানা হয়নি। অন্য দিকে, শহরে আরও একটি বাড়ি হেলে পড়ায় প্রশ্ন উঠেছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কাজ নিয়েও। ওই এলাকার মাটি পরীক্ষা না করে কী ভাবে বহুতলটি নির্মাণের অনুমতি দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রিস্টোফার রোডের বাসিন্দারা। তবে এই ঘটনায় স্থানীয় কাউন্সিলারের দিকেও আঙুল তুলছে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, এলাকার প্রায় সমস্ত বহুলতি নিয়ম মেনে তৈরি করা হয়নি। সবই বেআইনিভাবে তৈরি আর সেই সমস্ত ঘটনা সম্পর্কে জানান কাউন্সিলার বলে দাবি বাসিন্দাদের।

আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি

আজ অর্থাৎ বুধবারই সুপ্রিম কোর্টে (Supreme Court) আরজি কর (RG Kar Case) মামলার শুনানি। সোমবার ঘটনার ১৬৪ দিন পর শিয়ালদহ আদালত এই মামলায় দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছে। যদিও রায় নিয়ে দ্বিভক্ত নাগরিক সমাজ। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই রায়ে খুশি নন। সঞ্জয়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেছে রাজ্য সরকার। আগামিকাল এই মামলার শুনানি রয়েছে হাইকোর্টে। কারাদণ্ডের সাজার পর প্রথমবার শীর্ষ আদালতে উঠবে আরজি কর মামলা। বুধবার শীর্ষ আদালতে মামলার শুনানি হবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে। স্বাভাবিকভাবেই সঞ্জয়ের সাজার প্রসঙ্গ আদালতে ওঠে কিনা সেদিকে নজর থাকবে। ডিসেম্বরের শেষের দিকে শেষবার আরজি কর ইস্যুতে শীর্ষ আদালতের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হয়েছিল। আদালত জানিয়েছিল জুনের তৃতীয় সপ্তাহে মামলাটি ফের শোনা হবে। তবে এর মধ্যে কোনও পক্ষ যদি নতুন করে কোনও অভিযোগ জানাতে বা মামলা সংক্রান্ত নতুন কোনও তথ্য পেশ করতে চায় সেই সুযোগ দেওয়া হবে। সূত্রের খবর, নির্যাতিতার বাবা-মা নতুন করে এই মামলা নিয়ে নিজেদের বক্তব্য জানানোর আর্জি জানিয়েছেন শীর্ষ আদালতে। সেই আর্জি মেনেই বুধবার মামলাটি শোনা হচ্ছে।

কুম্ভমেলায় মালা বেচতে গিয়ে হঠাৎই ভাইরাল হয়েছিল ধূসর চোখের মোনালিসা

কুম্ভমেলায় (Mahakumbh 2025) মালা বেচতে গিয়ে হঠাৎই ভাইরাল হয়েছিল ধূসর চোখের মোনালিসা (Viral Monalisa)। প্রয়াগরাজের (Prayagraj) জনবহুল এই মেলায় তাঁকে তাক করে ছিল এক ডজন ক্যামেরা। মালা বিক্রি লাটে ওঠার জোগাড়। তাঁকে ঘিরে সমাজমাধ্যমেও উত্তেজনা তুঙ্গে। ভয়ের চোটে সুন্দরী মোনালিসা মুখ ঢেকেছিল মাক্সে। কিন্তু ধূসর চোখকে কি ফাঁকি দেওয়ার উপায় আছে! মাক্সের ফাঁক থেকেও উজ্জ্বল দুই চোখ চিনিয়ে দিচ্ছে তিনিই মোনালিসা। কথায় আছে ভাগ্যের ফের। মহাকুম্ভে এসে ভাগ্য বদলে গেল মোনালিসার। এবার তিনি পাড়ি দিতে চলেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সিনেপাড়ার অন্দরে গুঞ্জন, আল্লু অর্জুনের ‘পুষ্পা ৩’ ছবিতে অভিনয়ের জন্য নাকি ডাক পেয়েছেন তিনি! কতটা সত্যি আর কতটা গুজব? ভাইরাল ভিডিওতে ভক্তদের একাধিক প্রশ্নের উত্তর দিলেন তিনি। জানালেন, মামাতো বোনেদের সঙ্গে সুখের সংসার তাঁর। পড়াশোনা করেননি একেবারেই। তবে তা নিয়ে কোনও আক্ষেপ নেই। খোশ মেজাজে পাথরের মালা বিক্রি করেন তিনি। এটাই তাঁর রোজগারের একমাত্র পথ। आज मेरा मेकअप शिप्रा मेकओवर ब्यूटी सैलून द्वारा किया गया 😍😍 धन्यवाद ❣️ pic.twitter.com/zSJr8NtIRG — Monalisa Bhosle (@MonalisaIndb) January 20, 2025  

অসুস্থ মোনালি ঠাকুর, ভর্তি হাসপাতালে

অনুষ্ঠানের মাঝে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন মোনালি। মঙ্গলবার দিনহাটা উৎসবে গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়লেন গায়িকা মোনালি ঠাকুর (Monali Thakur)। তাঁর নিশ্বাস নেওয়ার সমস্যা হচ্ছিল। তড়িঘড়ি স্টেজ থেকে নেমে পড়েন। প্রথমে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক দেখে কোচবিহারে রেফার করা হয়। আপাতত তিনি কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাবা প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল। দিনহাটা সংহতি ময়দানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেই অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন গায়িকা। অনুষ্ঠান আচমকাই অসুস্থ বোধ করেন মোনালি। তাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মোনালি ঠাকুরের চিকিৎসাধীন গায়িকা। তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকরা।