ভোটে হারের পর কী বললেন কেজরিওয়াল?

দিল্লি বিধানসভা নির্বাচনে (Delhi Assembly Election Result 2025) বিপুল মার্জিনে জয় পেতে চলেছে বিজেপি (BJP)। শেষ পাওয়া খবর অনুযায়ী ৪৮টি আসনে এগিয়ে বিজেপি। অনেকগুলি আসনে ইতিমধ্যে জয় ঘোষণা হয়ে গিয়েছে। রাজধানী থেকে আপ (AAP) সরকারের বিদায়। শনিবার দুপুরে সাংবাদিক বৈঠকে এই রায় মেনে নেওয়ার কথা জানালেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তিনি তাঁর আমলে যেসব কাজ হয়েছে দিল্লিতে তার একটি বিবরণ তুলে ধরেন। কেজরিওয়াল এদিন জানান, ১০ বছরে আমরা অনেক কাজ করেছি। দিল্লির পরিকাঠামোর ভোলবদলের চেষ্টা করেছি। আমরা শুধু দায়িত্বশীল বিরোধী হিসেবে থাকব তা নয়, জনতার সুখ দুঃখে কাজে আসব। রাজনীতিতে ক্ষমতার জন্য আসিনি। সেবা, মানুষের সুখ দুঃখের মাধ্যম হিসেবে রাজনীতি, সেটা করতে থাকব। এদিন সাংবাদিক বৈঠক করেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী অতিশীও। তিনি কালকাজি আসনে জয় পেয়েছেন। সেজন্য ওই বিধানসভার ভোটারদের ধন্যবাদ দেন। অতিশী বলেন, জনাদেশ মেনে নিচ্ছি। তবে লড়াই জারি থাকবে। উল্লেখ্য, ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরছে বিজেপি। বিপুল মার্জিনে এই জয়।
শীতের দেখা কবে মিলবে?

ফেব্রুয়ারির শুরু থেকেই আবহাওয়ার খামখেয়ালিপনা রয়েছে বজায়। চিরকাল সরস্বতী পুজোয় দেখা মেলে শীতের, কিন্তু এবার সেটিও উধাও। একপ্রকার উষ্ণই কেটেছে সরস্বতী পুজো। যদিও সকাল হতে না হতেই দেখা মিলছে ঘন কুয়াশার দাপট। তবে তার জেরে শীতের দেখা নেই। উল্লেখ্য, আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বঙ্গে ফেব্রুয়ারির মাঝামাঝি পুরোপুরি ভাবে বিদায় নেবে শীত। তার আগে শীতের লুকোচুরি খেলা বজায় থাকবে। কোনদিন বাড়বে তাপমাত্রা, আবার কোনদিন হবে নিম্নমুখী। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় উর্দ্ধমুখী হবে তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৮ ডিগ্রি কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। তবে সপ্তাহান্তে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রথম তিনে বরুণ

সদ্যসমাপ্ত টি২০ সিরিজে সবথেকে বেশি নজর কেড়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং বরুণ চক্রবর্তী (Varun Chakravarty)। তার ফল পেলেন হাতেনাতে। আইসিসি টি২০ র্যাঙ্কিংয়ে (ICC T20 Series) দুজনেই চলে এলেন প্রথম তিনে। কেকেআর-এর মিস্ট্রি স্পিনার আগেই প্রথম দশে ছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ১৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা আদিল রশিদের সমান পয়েন্ট হয়ে গেল তাঁর। তবে তিনি আছেন তৃতীয় স্থানে। অভিষেক শর্মা এক মস্ত বড় লাফ দিয়েছেন। সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। মুম্বইতে শেষ ম্যাচে ৫৪ বলে ১৩৫ রানের অবিশ্বাস্য ইনিংস তাঁকে ৩৮ ধাপ এগিয়ে নিয়ে এল দ্বিতীয় স্থানে। নিজেরই দলের তিলক বর্মা, সূর্যকুমার যাদবকে (Surya Kumar Yadav) টপকে গিয়েছেন অভিষেক। তাঁর সামনে শুধুই অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড (Travis Head)। মুম্বইয়ে অভিষেকের ১৩৫ এই ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। এদিকে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ওডিআই সিরিজে সুযোগ পেয়েছেন বরুণ। আগে ঘোষিত দলে ছিলেন না তিনি । কিন্তু নাগপুরে ভারতীয় দলের অনুশীলনে দেখা যায় বরুণকে। জল্পনা ওঠে, তাহলে কি কেকেআর-এর মিস্ট্রি স্পিনারকে নেট বোলার হিসেবে ব্যবহার করতে চাইছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সহ-অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) জানিয়ে দিলেন, দলে নেওয়া হয়েছে বরুণকে। গতকাল সন্ধে নাগাদ বিসিসিআই (BCCI) আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করে। শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আগে মিস্ট্রি স্পিনারকে পরখ করে নিতে চাইছেন কোচ গম্ভীর। স্কোয়াডে ইতিমধ্যেই রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব রয়েছেন। এরপরেও বরুণকে নেওয়া হল। কোনও সন্দেহ নেই, টি২০ সিরিজে তাঁর পারফরম্যান্স টিম ম্যানেজমেন্টকে দারুণ খুশি করেছে।
ফিরছে উত্তম-শর্মিলার ‘নায়ক’

যাঁরা উত্তমকুমারের অন্ধ অনুরাগী তাঁদের জন্য সুখবর। প্রেক্ষাগৃহে উত্তমকুমার, ৬ দশক নস্ট্যালজিক ফিরছে প্রেক্ষাগৃহে। আরও একবার সিনেমাহলে ফিরছে উত্তম (Uttam Kumar)-শর্মিলার (Sharmila Tagore) ‘নায়ক’ (Nayok)। ১৯৬৬ সালে মুক্তি পায় সত্যজিৎ রায় (Satyajit Ray) পরিচালিত ছবি ‘নায়ক’। বাংলার তো বটেই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম আলোচিত সত্যজিতের এই কাজ। এই ছবি মুক্তি পাওয়ার পর এই ছবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল জনতামহলে। সমালোচকরাও ছবিটিকে প্রশংসায় ভরিয়েছিলেন। অনেকেই ‘নায়ক’-কে সত্যজিৎ রায়ের সেরা ছবির তালিকাতেও রাখেন। বলেন, ১৯৬২ সালে সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা ছবির পর, তাঁর পরবর্তী মাস্টারপিস হল নায়ক। ছয় দশক পর এবার ফের একবার পুরনো সেই নস্ট্যালজিক নিয়ে বড়পর্দায় ফিরতে চলেছেন নায়ক (Nayak Rerelease)! আগামী ২১ ফেব্রুয়ারি, ২০২৫ সালে ফের একবার সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি। ছবিটি ২কে ভার্সনে পুনরুদ্ধার করা হয়েছে। আর এই প্রথমবার ইংরেজি সাবটাইটেল সহ ছবিটি দেখানো হবে। বিখ্যাত মাল্টিপ্লেক্স চেইন পিভিআর সিনেমাস তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই আইকনিক ক্লাসিকটির পুনরায় মুক্তির খবর জানিয়েছে।
কলকাতার আকাশ কুয়াশার চাদরে ঢাকা

সকালেই সাদা কুয়াশায় (Foggy Weather) ঢেকেছে কলকাতার (Kolkata Sky) আকাশ, সেই সঙ্গে চলছে হাওয়া (Cloudy Weather)। ফেব্রুয়ারির শুরুতেও ঠান্ডার আমেজ (Feeling Cold) না মিললেও হালকা শীতের (Winter) আমেজ দেখা গেল। সরস্বতী পুজোর দিন গরমে হাঁসফাঁস অবস্থা ছিল বঙ্গবাসীর। ঠিক তার পরেরদিনই একধাক্কায় তাপমাত্রার (Temperature) পারদ নামল পাঁচ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিনের তুলনায় হালকা শীতের আমেজ অনুভূত হল ভোরের দিকে। আলিপুর আবহাওয়া আবহাওয়া দফতর (Alipur Weather Office) সূত্রে খবর, সপ্তাহান্তে ফের শীত পড়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছিল। অল্প হলেও পারদ পতন হবে। প্রত্যাশামতোই তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমেছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭.২ এবং ১৭.৪ ডিগ্রির আশেপাশে থাকবে যা গতকালের তুলনায় ৪.৮ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী দু’দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও দু’-চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সপ্তাহের শেষে ফের তাপমাত্রা দু’-তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ওঠানামা করবে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়া ও মুর্শিদাবাদ এবং বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ । এর মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, দুই দিনাজপুর ও মালদা জেলায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে । দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসবে । দক্ষিণবঙ্গের জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে । বৃহস্পতিবার মাঝারি কুয়াশার সর্তকতা রয়েছে সাত জেলাতে । হাওয়া অফিস সূত্রে খবর, ভূমধ্যসাগরীয় এলাকা থেকে বয়ে আসা ঠান্ডা ভারী বাতাস উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করেছে। ফলে সেখানে বৃষ্টি এবং তুষারপাত হচ্ছে। তাতেই বাধা পেয়েছে উত্তুরের ঠান্ডা হাওয়া । ফলে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত দীর্ঘস্থায়ী হয়নি । তেমনই একটি ঝঞ্ঝা আফগানিস্তান হয়ে ভারতে ঢুকছে। সেটি সরলে উত্তরের ঠান্ডা বাতাস বঙ্গের দিকে আসবে । ফলে পারদ পতনের সম্ভাবনা রয়েছে।
BGBS | মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ কমিটি

মুখ্যসচিবের নেতৃত্বে ‘সিনার্জি’ কমিটি হচ্ছে। ১৫ দিন অন্তর ওই কমিটি বৈঠকে বসবে। বুধবার নিউটাউনে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মলে সাংবাদিকদের এমনই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে বিনিয়োগের ক্ষেত্র শিল্পবান্ধব পরিবেশকে আরও গতিশীল করতে এই উদ্যোগ। যেসব বিনিয়োগ বিজিবিএসে আসছে তার যাতে দ্রুত রুপায়ণ হয় সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন বিজিবিএসে মুকেশ আম্বানি জানিয়েছেন, রাজ্যে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন তিনি। বৃহস্পতিবারও চলবে এই বাণিজ্য সম্মেলন। তাতে ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি অংশ নিয়েছে।
মহাকুম্ভে পুণ্যস্নান সেরে আপ্লুত রচনা

প্রয়াগরাজে চলছে কুম্ভমেলা। চলতি বছর ১৩ জানুয়ারি শুরু হয়েছে কুম্ভমেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৪৪ বছর পরে মহাকুম্ভ (Maha Kumbh) আসে। ইতিমধ্যেই প্রায় ৪০ কোটি মানুষ পূণ্যস্নান সেরেছেন। বাদ পড়লেন না রচনাও (Rachna Banerjee)। প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভে পুণ্যস্নান সেরে আপ্লুত তৃণমূল সাংসদ। সম্প্রতি দিল্লিতে অধিবেশন চলছে, তারই মাঝে প্রয়াগরাজে ঘুরে আসেন হুগলির তৃণমূল সাংসদ। সরস্বতী পুজোয় প্রয়াগরাজে গিয়েছিলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।পুণ্যস্নান সেরে যোগী সরকারের ভূয়সী প্রশংসা করলেন তিনি। বললেন, “দারুণ অভিজ্ঞতা হল। কুম্ভের ব্যবস্থাপনা তুলনাহীন। কোটি কোটি মানুষের শৌচাগার থেকে শুরু করে থাকার ব্যবস্থা, সবটা করা হয়েছে সুন্দরভাবে। মানুষের যাতে অসুবিধা না হয় সেজন্য অনেক দূর থেকেই গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।রচনার কুম্ভস্নানের ভিডিয়োও সামনে এসেছে। তাঁকে দেখা গিয়েছে গেরুয়া পোশাকে। তিনি বলেন, ত্রিবেণী সঙ্গমে পিতৃপুরুষের জন্য তর্পণ করতে পেরেছি। এর থেকে আর কী বা ভালো হতে পারে।
‘প্রথমে ভোটদান, তার পর জলপান’ বার্তা প্রধানমন্ত্রীর

আজ দিল্লিত ভোটগ্রহণ (Delhi Assemble Election 2025) পর্ব চলছে। নির্দিষ্ট সময় মেনেই এদিন ভোট দান শুরু হয়। বুধবার ৭০টি আসনে ভোট হবে। মোট ১৩ হাজার ৭৬৬টি কেন্দ্রে ভোটগ্রহণ (Voting) চলছে। এক কোটি ৫৬ লক্ষ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৮৫ লক্ষ ৭৬ হাজার পুরুষ, ৭২ লক্ষ ৩৬ হাজার মহিলা এবং ১,২৬৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার। নিরাপত্তায় মোতায়েন করা ২২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও সাড়ে ৩৫ হাজারের বেশি দিল্লি পুলিশ এবং ১৯ হাজার হোমগার্ড মোতায়েন থাকবে বিভিন্ন বুথে। নয়াদিল্লি বিধানসভা কেন্দ্র থেকে আম আদমি পার্টির (আপ) টিকিটে লড়ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) । কালকাজি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপের প্রার্থী দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী (Atishi)। নয়াদিল্লি আসনে বিজেপির প্রার্থী হলেন পরবেশ বর্মা। জঙ্গপুরা থেকে আপের টিকিটে লড়ছেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। কারাওয়াল নগরের থেকে লড়াইতে বিজেপি প্রার্থী হলেন কপিল মিশ্র। মালবিয়া নগরে আপ প্রার্থী হলেন সোমনাথ ভারতী। শকুর বস্তিতে আপ প্রার্থী হলেন সত্যেন্দর জৈন। কালকাজিতে বিজেপি প্রার্থী হলেন রমেশ বিধুরি। ওখলায় আপ প্রার্থী হলেন আমানাতুল্লাহ খান। এদিন দিল্লিতে ভোট দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Jaishankar)। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমি বরাররই সকাল সকাল ভোট দিই। আমি দিল্লির ভোট। জয়শঙ্কর বলেন, আমার মনে হচ্ছে দিল্লির জনগণ পরিবর্তনের মেজাজে আছেন। দিল্লিতে নির্মাণ ভবনের কেন্দ্রে ভোট দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও (Rahul Gandhi)। ভোট পর্ব শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narenra Modi) সবাইকে ভোটদানের আহ্বান জানিয়ে ট্যুইট করেন। প্রধানমন্ত্রী বলেন’ আজ দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটদান। আমি ভোটারদের আহ্বান জানাচ্ছি যে পূর্ণ উদ্যম নিয়ে তাঁরা যেন গণতন্ত্রের উৎসবে সামিল হন এবং নিজেদের মূল্যবান ভোট দিন। এই বিশেষ মুহূর্তে প্রথমবার ভোটে যাওয়া যুব প্রজন্মকে আমার অভিনন্দন। মনে রাখতে হবে প্রথমে ভোটদান তার পর জলপান’।
৫০ জন পড়ুয়া এখনও পায়নি মাধ্যমিকের অ্যাডমিট

১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2025) শুরু হতে চলেছে। কিন্তু এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে ৫০ জন ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ডই পায়নি। পরীক্ষা দেওয়া নিয়েই তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। তাই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ করা হল। মামলা দায়ের করার আবেদন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি বসু। বৃহস্পতিবার এই মামলার শুনানি। আর মাত্র কয়েকদিন বাকি মাধ্যমিক পরীক্ষার (High Court-Madhyamik Exam)। ইতিমধ্যেই প্রস্তুতি ব্যস্ত পড়ুয়ারা। এর মধ্যেও বিপত্তি। রাজ্যের বিভিন্ন জেলায় ৫০ জন ছাত্রছাত্রী এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড পায়নি। অ্যাডমিট কার্ড পেতে আদালতের দারস্থ হল বহু ছাত্র-ছাত্রী। এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়ের করার আবেদন। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি বসু। এ নিয়ে এক অভিভাবকরা বলেন, তাঁর মেয়ে যদি পরীক্ষা দিতে না পারে, এরপর যদি কিছু করে বসে… তাহলে তো আমারই গেল। আমি পর্ষদ সভাপতির সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। কিন্তু বাকিরা যারা কথা বলেছেন, তাঁদের বলা হয়েছে, আর কিছু করা যাবে না। এক শিক্ষিকা বলেন, পোর্টাল সবার নাম দেখায়। কিন্তু আমাদেরও তো প্রথম। আমাদেরও কিছু ভুল হয়েছে। এক পরীক্ষার্থীর বদলে অন্য পরীক্ষার্থী এনরোলমেন্ট পেয়ে গিয়েছে। টেস্ট পরীক্ষা দেয়নি, এমন ছাত্রও এনরোলমেন্ট পেয়ে গিয়েছে। আমাদের আবেদন ছিল, আমাদের আরেকবার সুযোগ দেওয়া হোক।
একদিনের সিরিজে ডাক পেলেন বরুণ

ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ছিলেন না বরুণ চক্রবর্তী (Varun Chakravarty)। কিন্তু নাগপুরে ভারতীয় দলের অনুশীলনে দেখা যায় তাঁকে। জল্পনা ওঠে, তাহলে কি কেকেআর-এর মিস্ট্রি স্পিনারকে নেট বোলার হিসেবে ব্যবহার করতে চাইছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু ভারতের ওডিআই দলের সহ-অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) জানিয়ে দিলেন, দলে নেওয়া হয়েছে বরুণকে। সন্ধে নাগাদ বিসিসিআই (BCCI) আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করে। শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আগে মিস্ট্রি স্পিনারকে পরখ করে নিতে চাইছেন কোচ গম্ভীর। স্কোয়াডে ইতিমধ্যেই রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব রয়েছেন। এরপরেও বরুণকে নেওয়া হল। কোনও সন্দেহ নেই, টি২০ সিরিজে তাঁর পারফরম্যান্স টিম ম্যানেজমেন্টকে দারুণ খুশি করেছে। টি২০ সিরিজে এক ম্যাচে পাঁচ উইকেট সহ পাঁচ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন বরুণ। ইংলিশ ব্যাটাররা তাঁর বলের হদিশ পাচ্ছিলেন না। কে বলতে পারে, ওডিআই সিরিজে যদি সুযোগ পেয়ে নজর কাড়তে পারেন, তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ঢুকে পড়তে পারেন। বহু প্রতীক্ষিত আইসিসি ইভেন্টের জন্য প্রাথমিকভাবে একটা দল ঘোষণা করে রেখেছে বিসিসিআই। তবে জসপ্রীত বুমরাকে নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ১১ ফেব্রুয়ারি চূড়ান্ত দল ঘোষণা করতেই হবে। এই মুহূর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে শুশ্রুষায় আছেন বুমরা। ১১ তারিখের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠতে না পারলে বরুণ দলে ঢুকে পড়তেই পারেন।




