রবিনসন স্ট্রিটের ছায়া হাওড়ায়!

এবার হাওড়াতেও রবিনসন স্ট্রিটের (Robinson Street Case) ছায়া। ডিম পাচেক মায়ের পচা গলা দেহ আগলে ঘরে পড়ে রইল ছেলে। রবিবার বাড়ি থেকে দুর্গন্ধ বের হতেই সন্দেহ হয় প্রতিবেশীদের। স্থানীয় থানা দাসনগরের খবর দেন তারা। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। চাঞ্চল্যকরী ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিটিকুরি জেলেপাড়ায়। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার নাম রাসমণি নন্দী (৬৫)। রিতার পুত্র সুরজ নন্দী মানসিক অবসাদগ্রস্ত। বাড়িতে মা ও ছেলে দুজনে একাই থাকতেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন সুরজ। এদিন সকাল থেকেই বাড়ির আশেপাশে পচা গন্ধ বের হতে থাকে। বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয় এলাকার বাসিন্দাদের। জানা গিয়েছে, প্রতিবেশীরাই আত্মীয়দের খবর দেন। জানানো হয়েছে দাসনগর থানায়। পুলিশ এসে দরজা ভাঙতেই দুর্গন্ধের পরিমাণ তীব্র হয়ে ওঠে। তারপরই পুলিশ অবাক হয়ে যায়। খাটের মধ্যে পড়ে মৃতদেহ। শরীরের একাধিক জায়গায় পচন ধরে। ঘরে মৃতদেহ আগলে পড়ে ছেলে সুরজ নন্দী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চার থেকে পাঁচ দিন আগে মৃত্যু হয়েছে রাসমণি নন্দীর। সেই থেকেই দেহ আগলে বসেছিলেন তাঁর ছেলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মা ও ছেলেকে বেশ কিছুদিন ধরেই দেখা যায়নি। তাঁর মধ্যে কোনও অসুস্থতার কারণে হয়তো ওই মহিলা মারা গিয়েছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই শুরু ‘পতাকা-বিতর্ক’

আর কয়েকদিন পরেই পাকিস্তান ও দুবাইয়ে বসছে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) আসর। কিন্তু তার আগেই এক নতুন বিতর্কে (Controversy) জড়িয়ে পড়েছে আয়োজক দেশ পাকিস্তান (Pakistan)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিও (Viral Video) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট মহলে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, করাচির ন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া দেশগুলির পতাকা উড়লেও সেখানে নেই ভারতের জাতীয় পতাকা। একই ঘটনা ঘটেছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামেও। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসি-র নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দেশের পতাকা টুর্নামেন্টের ম্যাচ আয়োজক স্টেডিয়ামগুলিতে থাকা বাধ্যতামূলক। এরই মধ্যে করাচি ও লাহোরের স্টেডিয়ামে ভারতের পতাকা না থাকার বিষয়টি ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। করাচি স্টেডিয়ামের ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই একে পিসিবি-র (PCB) কৌশলী প্রতিশোধ হিসেবে দেখছেন। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি, তবুও সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে আলোচনা তুঙ্গে। এমনকি একই ধরনের আরেকটি ভিডিও লাহোরের গদ্দাফি স্টেডিয়াম থেকেও সামনে এসেছে, যেখানে ভারত ছাড়া বাকি সাতটি দেশের পতাকা দেখা গিয়েছে। এই বিতর্কের মাঝেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ২৩ ফেব্রুয়ারি হতে চলা ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই সবসময়ই উত্তেজনার পারদ চড়িয়ে দেয়। তবে এবার মাঠের বাইরের এই ঘটনা ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বিসিসিআই (BCCI) বা আইসিসির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বসন্তের শুরুতেই বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি

শীতের (Winter) আমেজ আর নেই বললেই চলে। বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) । সেইসঙ্গে আকাশের মুখ ভার। গুমোট পরিবেশ। গত ২৪ ঘণ্টার তুলনায় সোমবার প্রায় ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস ( Temperature Forecast) । ভোরের দিকে কুয়াশা (Fog) থাকবে। কলকাতা (Kolkata Weather) এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি এবং ২২ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামিকাল অর্থাৎ মঙ্গলবারের মধ্যে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। বুধবার থেকে মেঘলা আকাশের সম্ভাবনা। ঠাণ্ডার শিরশিরানি সরিয়ে এবার বসন্তের আগমন বার্তা। আর বসন্তের শুরুতেই বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। আজ ও আগামিকাল মোটের মোটামুটি আবহাওয়া শুষ্ক থাকবে। বুধবার বৃষ্টি হবে কলকাতা, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান জেলাতে। বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি জেলাতে ৷ কলকাতা ও দুই 24 পরগনাতে ভিজবে শুক্রবারও। দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং এবং কালিম্পংঙে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। রবিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৩৩ শতাংশ।
ফেব্রুয়ারিতেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ

আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনায়, নাভিশ্বাস উঠেছে রাজ্যবাসীর। কোনওসময় গরম (Temperatute), আবার দুদিন পরেই ঠান্ডা। ফলে সকালে রাস্তায় সোয়েটার শাল নিয়ে বের হলেও গলদঘর্ম হতে হচ্ছে মানুষকে। তবে শীত (Cold Wave) এবার পাকাপাকিভাবে বিদায় নিয়েছে বলেই জানাল আবহাওয়া দফতর (Alipur Weather Office)। ফেব্রুয়ারিতেই ক্রমশ তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। আগামী কয়েক দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে গরম। তবে নতুন সপ্তাহের মাঝামাঝি ফের দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি। হাওয়া অফিস বলছে, সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ। তাপমাত্রা আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে। মঙ্গলবারের পর আংশিক মেঘলা আকাশ। বুধবার থেকে বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। শুক্রবার পর্যন্ত এই রকম আবহাওয়া চলবে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে। বুধবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে বৃষ্টি হবে। বৃহস্পতিবার বৃষ্টি সম্ভাবনা রযেছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান কলকাতা, হাওড়া, হুগলিতে। কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে শুক্রবার। বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় কুয়াশার আধিক্য চলবে। সোম এবং মঙ্গলবার পরিষ্কার আকাশ। পরে আবার মেঘলা। বুধবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং এবং কালিম্পং দুই পার্বত্য জেলায়। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। ঘন কুয়াশার দাপট থাকতে পারে দার্জিলিংয়ের কিছু অংশে। ২০০ মিটার বা তার নিচে নামতে পারে। তবে হালকা থেকে মাঝারি কুয়াশা সম্ভাবনা উত্তরবঙ্গের বাকি জেলাতে। জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা তে হালকা থেকে মাঝারি কুয়াশা খুব সকালে।
ইংল্যান্ডকে পর্যুদস্ত করে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টিম ইন্ডিয়া

ঘরের মাঠে ইংল্যান্ডকে পর্যুদস্ত করে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে টিম ইন্ডিয়া (India Cricket Team)। ফর্মে ফিরেছেন রোহিত, বিরাট, শুভমন, শ্রেয়সরা। বুমরাকে না পেলেও ব্যাটারদের ভরসায় চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) নীল-নকশা তৈরি করছেন গুরু গম্ভীর (Gautam Gambhir)। এর মাঝেই দুবাই (Dubai) পাড়ি দিল ভারতীয় দল। শনিবার দুপুরে মুম্বই বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেন রোহিত শর্মারা (Rohit Sharma)। আসন্ন এই প্রতিযোগিতায় ভারত গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। আগামী ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। তাই মরু দেশের পিচের চরিত্র বুঝে নিতে আগেভাগে দুবাই গেল ভারতীয় দল। শনিবার দুপুরে মুম্বই বিমানবন্দরে ভারতীয় দলকে দেখা যায় স্বতঃস্ফূর্ত মেজাজে। দলের সদস্যরা একে একে বিমানবন্দরে প্রবেশ করেন। সবার আগে ঢোকেন প্রধান কোচ গম্ভীর। পরে ঢোকেন ওয়াশিংটন সুন্দর, শুভমন গিল, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, অক্ষর পটেল, হর্ষিত রানা, ঋষভ পন্থ, কুলদীপ যাদব ও অর্শদীপ সিং। দলের অধিনায়ক রোহিত শর্মা সবার শেষে প্রবেশ করেন বিমানবন্দরে। দলের সঙ্গে রয়েছেন সহকারী কোচ অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ মর্নি মর্কেল, বিশ্লেষক রায়ান টেন দুশখাতে এবং ব্যাটিং পরামর্শদাতা সীতাংশু কোটাক। সকলকেই বিমানবন্দরে বেশ আত্মবিশ্বাসী দেখা যায়। সমর্থকদের সঙ্গে হাসিমুখে ছবি তুলতে এবং অটোগ্রাফ দিতে দেখা যায় বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য পাওয়া সাফল্য যেন বাড়তি আত্মবিশ্বাস এনে দিয়েছে দলকে। পাকিস্তানের মাটিতে আয়োজিত হলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত গ্রুপ পর্যায়ের সব ম্যাচ খেলবে দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। এরপর ২৩ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে রোহিত বাহিনী। ২ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।
গান স্যালুটে শেষ বিদায় প্রতুল মুখোপাধ্যায়কে

আজ বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে (Eminent Musician Pratul Mukhopadhyay) গান স্যালুটে শেষ বিদায় জানানো হল। রবীন্দ্র সদনে গান স্যালুট (Gun Salute) দেওয়া হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee) । মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই বিদায় সাময়িক, শিল্পী আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আজ সকালেই জীবনাবসান হয় এই প্রখ্যাত শিল্পীর। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। সম্প্রতি অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভেন্টিলেশনে ছিলেন তিনি। শনিবার সকাল ১০টায় থেমে যায় শিল্পীর হৃদয়ের স্পন্দন। শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর স্মৃতিচারণায় মুখ্যমন্ত্রী বলেন, ‘খবর শোনার পর আসতে বাধ্য হয়েছি, না এসে উপায় ছিল না। যেদিন থেকে তিনি হাসপাতালে ভর্তি, আমি খবর নিয়েছি। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছিল। খবরটা পাওয়ার পর থেকেই খুব কষ্ট হয়েছে। নিজেকে সামলাতে পারিনি। তবে মুখ্যমন্ত্রীর কথায়, তাঁকে সাময়িক বিদায় জানালেন তাঁরা। কারণ সঙ্গীতশিল্পী আজীবন সকলের মনে থেকে যাবেন। মুখ্যমন্ত্রী জানান, খুব অসুস্থ ছিলেন প্রতুল মুখোপাধ্যায়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করেছিলেন। শুক্রবার মধ্যরাতে তাঁর প্রেসার হঠাৎ অনেক কমে যায়। শনিবার সকালেই সেই খারাপ খবরটাই আসে। মুখ্যমন্ত্রী বলেন, এমন মানুষ আর আসবেন কিনা পৃথিবীতে আমি জানি না। তাঁর গান চির স্মরণীয় হয়ে থাকবে।’
রাজীব কুমারের পরবর্তী উত্তরসূরি কে? বৈঠক সোমবার

পদ থেকে অব্যাহতি দেওয়া হল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে (Chief Election Commissioner Rajeev Kumar) । আগামী মঙ্গলবার তাঁর শেষ দিন। তার পদে পরবর্তী উত্তরসূরি কে হবেন, সেই বিষয় কেন্দ্র এখনও কিছু স্পষ্ট করেনি। চলতি বছরে বিধানসভা নির্বাচন (Assemble Election) রয়েছে বিহারে (Bihar)। ২০২৬ সালে বাংলা, তামিলনাড়ু (Tamilnadu) ও অসমে (Assam) ভোট রয়েছে। খুব স্বাভাবিকভাবে নয়া নির্বাচন কমিশনারের (Election Commission) হাতেই এই পরবর্তী ভোট পরিচালনার দায়িত্ব থাকবে। সূত্রের খবর, পরবর্তী নির্বাচন কমিশনার কে হবেন, তা নিয়ে আগামী সোমবারই বৈঠক হওয়ার সম্ভাবনা। প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল, লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই বৈঠকে উপস্থিত থাকবেন। ২০২২ সালের মে মাসে মুখ্য নির্বাচন কমিশনার পদে বসেন রাজীব কুমার। গত বছর লোকসভা নির্বাচন থেকে শুরু করে জম্মু-কাশ্মীরে এক দশকে প্রথমবার বিধানসভা নির্বাচনের তত্ত্বাবধানে ছিলেন তিনি। এছাড়া কর্নাটক, তেলঙ্গানা, মধ্য প্রদেশ, রাজস্থান বিধানসভা নির্বাচনের ব্যবস্থাপনাও তিনি করেছিলেন। গত সপ্তাহেই দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। সেই নির্বাচন দিয়েই নিজের দায়িত্ব শেষ করলেন। বলা যেতে পারে, দিল্লি বিধানসভা নির্বাচনের আপের একরাশ অভিযোগ নিয়ে রাজীব কুমারের পদ থেকে অব্যাহতি পেলেন। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসেই দিল্লি বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার সময়ই বলেছিলেন যে অবসর গ্রহণের পর ৪-৫ মাস হিমালয়ে কাটাবেন। রাজীব কুমারের বক্তব্য ছিল, “আমি আগামী চার-পাঁচ মাসের জন্য নিজেকে ডিটক্সিফাই করব। হিমালয়ে যাব, মিডিয়ার থেকে দূরে থাকতে চাই। আমার একটু একাকীত্ব দরকার। রাজীব কুমার বিহার-ঝাড়খণ্ড ক্যাডারের একজন ১৯৮৪-ব্যাচের আইএএস অফিসার। রাজীব কুমারের পদের মেয়াদ একাধিক অভিযোগের মাধ্যমেই শেষ হল। দিল্লি নির্বাচনে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হয়েছে আপ ও কংগ্রেস।
প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়ার (Weather) খামখেয়ালিপনায় নাজেহাল বঙ্গবাসী। কখনও খুব গরম আবার তার পরের দিনই ঠান্ডা আবহাওয়া। ফলে মানুষ কি করবে আর কি করবে না, সেই বুঝতেই গিয়েই হাঁপিয়ে উঠতে হচ্ছে তাদের। দেশের বিভিন্ন অংশেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। এই পরিস্থিতিতে ফের ঝড়বৃষ্টির (Storm) পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর (Weather Office)। দেশের বেশ কয়েকটি রাজ্য প্রবল বৃষ্টিতে (Heavy Rain) ভিজবে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ১৯ তারিখ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে (South Begal) বৃষ্টির সম্ভাবনা। মূলত বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, হাওড়ায়। এইসব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ ফেব্রুয়ারি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে দিল্লি (Delhi), বিহার (Bihar), হরিয়ানা (Haryana), রাজস্থানে (Rajasthan) তাপমাত্রা (Temperatue) এখন অনেকটাই উপরের দিকে। কিন্তু সেই পথের কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। উত্তরপ্রদেশে দিনের বেলা তাপমাত্রা অনেকটা উপরের দিকে থাকলেও রাতের দিকে তা অনেকটাই কমছে। তবে শনিবার থেকে আবহাওয়ার বড় বদল হতে পারে বলেই মনে করছে আবহাওয়া দফতর। উত্তরপ্রদেশের বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। বইবে ঝোড়ো হাওয়া। রাজস্থানে শনিবার থেকে আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পরিস্থিতি আগামী চারদিন ধরে চলবে। তবে যদি পশ্চিমী ঝঞ্ঝার দাপট বাড়ে তাহলে সেখান থেকে বৃষ্টির পরিমান আরও বাড়বে বলেই খবর মিলেছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে রাতের দিকে আকাশ পরিষ্কার থাকবে। দিনের বেলা রোদের দেখা মিলবে। ফলে হালকা শীতের আমেজ থাকবে। দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রির কাছে। অন্যদিকে রাতের বেলা তাপমাত্রা থাকবে ১৫ থেকে ১৬ ডিগ্রির কাছে। জেলার বিভিন্ন প্রান্তে কুয়াশার আধিক্য থাকবে।
এনসিএ-তে চলছে বুমরার রিহ্যাব

আশঙ্কা সত্যি করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) থেকে চোটের কারণে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তাঁর অভাবে টিম ইন্ডিয়ার (Team India) বোলিং বিভাগ অনেকটাই দুর্বল হয়ে পড়বে তা বলাই বাহুল্য। দলে থাকা অন্যান্য বোলারদের বাড়তি দায়িত্ব নিতে হবে। কবে সুস্থ হবেন বুমরা? সিডনিতে বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম তথা শেষ টেস্ট চলাকালীন পিঠ চোট পেয়েছিলেন ডানহাতি পেসার। সে ম্যাচের শেষ ইনিংসে বলই করতে পারেননি তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে বুমরাকে সুস্থ করে তোলার যাবতীয় চেষ্টা হয়েছিল কিন্তু তা বিফলে যায়। এই মুহূর্তে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রিহ্যাব করছেন তিনি। সেখানেরই ফিট হয়ে ওঠার প্রক্রিয়ার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বুমরা। ছবিটি এনসিএ-র জিমের ভিতর একটি আয়নার সামনে তুলেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘রি-বিল্ডিং’, অর্থাৎ “নতুন করে নিজেকে গড়ছি।” আশা করা যায় আইপিএল ২০২৫ শুরুর আগে সুস্থ হয়ে উঠবেন বুমরা। আইপিএল শেষ হলে জুন মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্টের সিরিজ আছে। ইংলিশ কন্ডিশনে ওই সিরিজে বুমরাকে লাগবেই। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার দিন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) জানিয়েছিলেন, বুমরা কবে ফিরবেন তা এখনই বলা যাচ্ছে না। তা বলতে পারবেন এনসিএ-র চিকিৎসকরা। যদিও তাঁরা এখনও এ নিয়ে মুখ খোলেননি।
১১৯ ভারতীয়কে দেশে পাঠানোর ব্যবস্থা করছে ট্রাম্প প্রশাসন

আমেরিকা (USA) থেকে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের (Indian Citizen) ফেরত পাঠানোর প্রক্রিয়া পুরোদমে শুরু হয়েছে। প্রথম দফায় ১০৪ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানোর পর এবার দ্বিতীয় ও তৃতীয় দফার জন্য প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প (Donald Trump) প্রশাসন। ভারতের বিদেশ মন্ত্রক এই বিষয়ে দেশের অসামরিক বিমান সংস্থা সিভিল এভিয়েশন ব্যুরোকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। সম্প্রতি ভারতের বিদেশ মন্ত্রকের দেওয়া চিঠি অনুযায়ী, অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত আনতে দু’টি বিশেষ বিমান আমেরিকা থেকে রওনা দিয়ে পঞ্জাবের অমৃতসরে নামবে। প্রথম বিমানটি ১৫ ফেব্রুয়ারি রাত ১০টা ০৫ মিনিটে ১১৯ জন যাত্রী নিয়ে অবতরণ করবে। দ্বিতীয় বিমানটি ১৬ ফেব্রুয়ারি ভারতে পৌঁছবে। তবে এই দ্বিতীয় বিমানে কতজন যাত্রী থাকবেন, তা এখনও নিশ্চিত করা হয়নি। জানা গিয়েছে, প্রথম দফায় যে ১১৯ জনকে ফেরত আনা হবে, তাঁদের মধ্যে ৬৭ জন পঞ্জাবের, ৩৩ জন হরিয়ানার এবং বাকি ১৯ জন গুজরাট, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের বাসিন্দা। বেশিরভাগের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে তাঁদের অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হয়েছে। অন্যদিকে বেশ কয়েকজন বেআইনিভাবে মেক্সিকো সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প প্রশাসন আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী গত ৭ ফেব্রুয়ারি জানান, আমেরিকা থেকে মোট ৪৮৭ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে।




