সুইমস্যুটের সঙ্গে শর্টস পরে ট্রোলড শেহনাজ

‘বিগ বস’-এ প্রতিযোগিতার পর থেকেই চর্চার থাকেন শেহনাজ গিল (Shehnaaz Gill)। ছোটপর্দা হোক বা বড়পর্দা কিংবা বলিউডে শেহনাজ বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। সলমন খানের হাত ধরেই সিনেমার পর্দায় অভিষেক ঘটেছে তাঁর। ওজন কমিয়ে একেবারে ছিপছিপে হয়েছেন। এ বার মনোকিনিতে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। এবার সুইমস্যুটের সঙ্গে শর্টস পরে ট্রোলড (Shehnaaz Gill Trolled) হতে হল নায়িকাকে। কী কাণ্ড ঘটালেন দেখে নিই… সোশাল মিডিয়াতেও শেহনাজের অনুসরণকারীর সংখ্যা নেহাত মন্দ নয়! চমকে দেওয়ার মতো। এবার সুইমস্যুটের সঙ্গে শর্টস পরে দেখা গেল নায়িকাকে। শেহনাজ গিল বর্তমানে সিডনিতে রয়েছেন। সেখানকার সমুদ্র সৈকত থেকেই একগুচ্ছ হাসিখুশি রঙিন মেজাজের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সমুদ্র তটে অভিনেত্রী আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন। উন্মক্ত বক্ষবিভাযিকা আর তাঁর ‘সান কিসড’ ছবি দেখে অনুরাগীরা মন্ত্রমুগ্ধ। অভিনেত্রীকে দেখা গেল কালো স্যুইম সুইমস্যুটের সঙ্গে ডেনিম শর্টসে। শর্টস প্যান্টের চেনা খোলা। সমালোচকদের নজরে পড়েছে শেহনাজের শর্টস প্যান্টের খোলা চেন। ট্রোলড হতে হল নায়িকাকে। সাজপোশাক দিয়ে লোকের নজর কাড়েন উরফি জাভেদ। শেহনাজের ছবি দেখেই অনেকে কটাক্ষ করে উরফির সঙ্গে তুলনা টেনেছেন। View this post on Instagram A post shared by Shehnaaz Gill (@shehnaazgill)
বাংলাদেশকে ৬ উইকেটে হারাল ভারত

আবার একটা আইসিসি টুর্নামেন্ট, আবার একটা বিজয়রথে টিম ইন্ডিয়া। ওডিআই বিশ্বকাপ ২০২৩, টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর পর চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (ICC Champions Trophy 2025)। জয় দিয়েই টুর্নামেন্টে পা রাখলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। মরুদেশে বাংলাদেশকে (Bangladesh) ছয় উইকেটে পর্যুদস্ত করল ভারত (India)। তবে এই ম্যাচের হিরো দু’জন- শুভমন গিল (Shubman Gill), মহম্মদ শামি (Mohammed Shami)। একজন আইসিসি টুর্নামেন্টে প্রথম সেঞ্চুরি হাঁকালেন, অন্যজন আইসিসি টুর্নামেন্টে সবথেকে বেশিবার পাঁচ উইকেট শিকারি হিসেবে নাম লেখালেন ইতিহাসের খাতায়। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে কেন ‘ফেভারিট’ হিসেবে দেখা হচ্ছে, তা বুঝিয়ে দিলেন রোহিত শর্মার সৈনিকরা। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে বাংলাদেশের শুরুটা একদমই ভালো হয়নি। টাইগারদের টপ অর্ডারকে রীতিমতো ধসিয়ে দেন মহম্মদ শামি। তাঁকে সঙ্গ দেন হর্ষিত রানা। দু’জনেই চূড়ান্ত সফল এই ম্যাচে। ‘ফাইফার’ নিয়ে দুর্দান্ত কামব্যাক করলেন শামি। এদিকে হর্ষিতের হাতে এল তিন উইকেট। হ্যাটট্রিক হাতছাড়া হলেও দু’টি উইকেট পান অক্ষর প্যাটেল। তবে হৃদয় এবং জাকির আলির ১৫৪ রানের পার্টনারশিপ বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে। তাঁদের দু’জনের ব্যাট কথা না বললে হয়তো এই ম্যাচের গল্পটা অনেকটাই আলাদা হতে পারত। কিন্তু তাঁরা দলকে ২২৮ রান পর্যন্ত পৌঁছতে সাহায্য করেন। হৃদয় করেন ১০০, জাকির ৬৮ রান করে আউট হন। বাংলাদেশের বাদবাকি ব্যাটাররা সেভাবে দাঁড়াতেই পারেননি ক্রিজে। জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভালোই ছিল। রোহিতের ব্যাট থেকে কোনও ছক্কা না এলেও ৭টি চারের বিনিময়ে আসে ঝকঝকে ৪১ রানের ইনিংস। কিন্তু ফের বড় শট খেলতে গিয়ে আউট হন হিটম্যান। ৬৯ রানের ওপেনিং পার্টনারশিপ ভারতকে ম্যাচে কিছুটা এগিয়ে দেয়। বিরাট কোহলিও বড় স্কোর করতে পারেননি। তিনি ২২ রান করে আউট হন। শ্রেয়স আইয়ার করেন ১৫, অক্ষর প্যাটেল করেন ৮ রান। তারপর থেকে আর উইকেট পড়েনি। কে এল রাহুল ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন ভারতকে। তিনি আউট না হয়ে করেন ৪১। তবে এই ম্যাচের সুপারস্টার শুভমন গিল। শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিজে টিকিয়ে থেকে ম্যাচ বের করে আনলেন তিনিই। ১২৯ বলে ১০১ রানের ইনিংস খেললেন তিনি।
এবার বিদেশের মাটিতেও ‘ছাবা‘

‘ ছাবা ‘ ঝড়ে কাবু গোটা দেশ। তবে এবার দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতেও ‘ ছাবা ‘ নিজের জায়গা করে নিয়েছে। সিনেমাটির টাইটেল ট্রাক কম্পোজ করেছেন এ আর রহমান। আর সেই গানই বিদেশের মাটিতে বড় বড় ডিজিটাল হর্ডিংয়ে চলছে। নিজেই সেই ভিডিও পোস্ট করলেন জাতীয় পুরস্কার জয়ী কম্পজার এ আর রহমান। দেখুন সেই ছবি… View this post on Instagram A post shared by Sony Music India (@sonymusicindia) ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ব্যাপী মুক্তি পায় ভিকি কৌশল অভিনীত ‘ ছাবা ‘। ছবি মুক্তির আগে থেকেই অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছিল। আর যা দেখে স্পষ্টত বোঝা যাচ্ছিল, বক্স অফিস হিট হতে চলেছে এই ছবি। ‘ ছাবা ‘ মুক্তির ছদিন কেটে গিয়েছে। আর তারই মধ্যেই ব্যাপক আয় করে ফেলেছে এই ছবি। ষষ্ঠ দিনে সিনেমাটি ঘরোয়া বক্স অফিসে ৩২ কোটি টাকা সংগ্রহ করেছে। ইতিমধ্যেই ভারতীয় বক্স অফিসে ২০০ কোটির অংক অতিক্রম করেছে ছাবা। যা বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ২৫০ কোটি টাকা আয় করেছে। শুধু তাই নয় বিদেশের মাটিতেও নিজেদের অধিপত্য স্থাপন করেছে ছাবা। এ আর রহমান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন সেই ছবি, যেখানে দেখা যাচ্ছে ‘ ছাবা ‘ র টাইটেল ট্রাক বাজছে বিদেশের ডিজিটাল হোর্ডিংয়ে।
জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি

বসন্তে ভরা বর্ষার আমেজ বাংলায়। বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কালো মেঘে ঢেকেছে শহরের আকাশ! ঝেড়ে নামল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Thunderstorm Lightning South Bengal)। সারা দিনই কলকাতা (Raining in Kolkata)-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি এবং বজ্রপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যেই রাজ্যে জারি হয়েছে কমলা-হলুদ সতর্কতা। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বাঁকুড়া-বর্ধমান জেলায়। বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। মাঘের শেষ গরমের আমেজ ছিল শহর কলকাতায়। দিনের বেলায় রীতিমতো ঘাম হচ্ছিল। কিন্তু জোড়া ঘূর্ণাবর্ত এবং সক্রিয় অক্ষরেখার প্রভাবে আচমকাই হাওয়া বদল। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের সর্বত্র ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর। পূর্বাভাস মতো এদিন বেলা ১১ টা থেকে শহরে বজ্রবিদ্যুতের ঝলকানি দিয়ে ঝেপে নামল বৃষ্টি। শুধু কলকাতা নয় বৃষ্টি নামে রাজ্যজুড়ে। বেলা যত বেড়েছে বৃষ্টির দাপট ততই বেড়েছে। বৃষ্টি শুরু হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমানে। সকাল থেকেই পশ্চিম বর্ধমানে মেঘলা আকাশ। সেইসঙ্গে শুরু হয় বৃষ্টিপাত। পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম,ভাতার ,কাটোয়া মঙ্গলকোটের একাংশে হাল্কা শিলাবৃষ্টিও দেখা যায়। আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টি হচ্ছে। পুরুলিয়া, হাওড়া, নদিয়ার মতো একাধিক জেলাতেও চলছে বৃষ্টি। আপাতত এই দুর্যোগ থামার লক্ষ্মণ নেই। চলবে রবিবার পর্যন্ত। রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিয়েছে আলিপুর। বৃষ্টির ফলে বসন্তে প্রাক্কালে এই বৃষ্টি কিছুটা ক্ষতি আমের মুকুলেও। আলু চাষে সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মনে করছেন কৃষি বিজ্ঞানীরা। অপরদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং-এর উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। তুষারপাতের সম্ভাবনা থাকবে আগামী রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার পর্যন্ত। একটানা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে। বৃষ্টিপাত চলবে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শনি ও রবিবার। জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনাও থাকছে। এ দিকে, হুগলি-বর্ধমান-পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে পড়ছে শিল।
বোল্ড লুকে শুভশ্রী

নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য সবসময় খবরের শিরোনামে থাকেন শুভশ্রী গাঙ্গুলী। কখনও ধরা দেন বোল্ড লুকে, আবার কখনও একেবারে সাবেকি আনায়। আর এবার একগুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে তিনি ঘিয়ে কালারের সাটিন শাড়ি পরেছেন, সঙ্গে পেয়ার করেছেন গ্রীন কালারের নেকলেস। দেখুন তাঁর সেই বোল্ড লুক….. View this post on Instagram A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) ঘিয়ে রঙের সিল্কের শাড়ি পরে এবার নিজেকে মেলে ধরলেন শুভশ্রী গাঙ্গুলী। সঙ্গে ম্যাচিং নেকলেস। স্লিভলেস ব্লাউজ, এবং খোলা চুলে, শুভশ্রীকে লাগছিল মোহময়ী। বোল্ড লুকেও নিজের আভিজাত্য ধরে রাখতে সক্ষম হন অভিনেত্রী। নিজেকে ভালোবেসে ছবির ক্যাপসানে হিন্দিতে লেখেন ‘ মুঝকো ‘ অর্থাৎ নিজেকে । সঙ্গে অমিত ত্রিবেদীর গান ‘ বিক্ষারনেকা মুঝকো সক হ্যে বারা ‘ গানটি নিজের ছবির পিছনে দেন।
রাজ্যজুড়ে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস

বসন্তের শুরুতেই বর্ষার আবহ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস (Weather Forecast)। মঙ্গলবার থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়েছে, যা চলবে রবিবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা (Rain Forecast) রয়েছে। শুধু বৃষ্টি নয়, বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিকে কলকাতায় (Kolkata Weather) বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, দিনের বেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। তবে বিকেল থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের (North Bengal Weather) পাহাড়ি এলাকাগুলিতেও আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও সিকিমে তুষারপাত হতে পারে। এদিকে সুন্দরবন এলাকায় সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে এবং হালকা বৃষ্টিও শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কেটে যাওয়া এবং বঙ্গোপসাগরে জলীয় বাষ্প সঞ্চারের ফলে রাজ্যে এই বৃষ্টি হচ্ছে। ফলে পাঁচ দিন ধরে বৃষ্টি চলবে। এর ফলে শীত প্রায় বিদায় নিয়েছে। রাজ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। এই অসময়ের বৃষ্টি কৃষকদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক জায়গায় আলু তোলার কাজ চলছে। বৃষ্টির কারণে চাষের কাজে বাধা পড়তে পারে। পাশাপাশি, কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা ফসলের মারাত্মক ক্ষতি করতে পারে। ফলে এই হাওয়া বদল নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত

অবশেষে জল্পনার অবসান। রেখা গুপ্ত (Rekha Gupta) হচ্ছেন দিল্লির (Delhi) পরবর্তী মুখ্যমন্ত্রী (CM)। পরবেশ ভার্মা (Parvesh Verma) হচ্ছেন উপ মুখ্যমন্ত্রী (Deputy CM)। বুধবার সন্ধ্যায় দিল্লিতে বিজেপির রাজ্য কার্যালয়ে পরিষদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সেখানে বিধায়করা রেখা গুপ্তকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন। ফলে এই নিয়ে দিল্লি চতুর্থ মহিলা মুখ্যমন্ত্রী পেতে চলেছে। মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানার মতো দিল্লিতেও নতুন মুখকে সামনে নিয়ে এল বিজেপি। তিনি প্রথমবারের বিধায়ক। ৫০ বছরের রেখা শালিমারবাগ কেন্দ্রের বিধায়ক। তিনি আপের বন্দনা কুমারীকে ২৯ হাজার ৫৯৫ ভোটে পরাজিত করেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন থেকে উঠে আসেন রেখা। দিল্লি ছাত্র সংসদের প্রেসিডেন্ট ছিলেন। দক্ষিণ দিল্লি পুরনিগমের মেয়রও ছিলেন। উত্তর পীতমপুরায় ২০০৭ সালে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন। বর্তমানে বিজেপির মহিলা মোর্চার জাতীয় ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন। পরবর্তী উপ মুখ্যমন্ত্রী পরবেশ ভার্মা নয়াদিল্লি আসনে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করেন। মুখ্যমন্ত্রী হিসেবে যেসব নাম নিয়ে চর্চা হচ্ছিল তার মধ্যে এগিয়ে ছিলেন পরবেশ। যদিও শেষমেষ রেখাকে বেছে নেওয়া হয়েছে। ২৭ বছর পর এবার দিল্লির ক্ষমতায় এসেছে বিজেপি। ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতা দখল করলেও এতদিন খাস রাজধানীদখল করতে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল। সুষমা স্বরাজের পর ফের বিজেপির মহিলা মুখ্যমন্ত্রী পেতে চলেছেন দিল্লিবাসী। এবারের ভোটেও অন্যতম ইস্যু ছিল সরাসরি আর্থিক সহায়তা সহ মহিলাদের উন্নয়ন। বৃহস্পতিবার রামলীলা ময়দানে শপথ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেলিব্রিটিদের উপস্থিতিতে মেগা ইভেন্টের আয়োজন করা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। কিন্তু তারপরেও এতদিন ধরে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। এমনকী এদিন বিজেপির পরিষদীয় দলের বৈঠকও পিছিয়ে যায়। ফলে মহারাষ্ট্রের মতো মুখ্যমন্ত্রীর নাম প্রকাশ্যে না আনতে পারায় বিরোধীদের সমালোচনার মুখে পড়ে বিজেপি। ৭০ আসনের বিধানসভায় ৪৮ আসন পায় ভারতীয় জনতা পার্টি। অরবিন্দ কেজরিওয়ালের আপ পার্টির সরকারের পতন ঘটে। আপ পায় ২২টি আসন।
বটতলায় ৭ মাসের শিশুকে ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা

বটতলা কাণ্ডে (Bartala Rape Case) ফাঁসির সাজার নির্দেশ দিল আদালত। মঙ্গলবার বিকেলে রায় শোনাল কলকাতার ব্যাঙ্কশাল কোর্ট (Bankshall Court, Kolkata)। বড়তলা ৭ মাসের শিশুকে ধর্ষণ মামলায় দোষীকে ফাঁসির সাজা দিলেন বিচারক। বিচারক ঐন্দ্রিলা মুখোপাধ্যায় মিত্র জানান, এই ঘটনা বিরল থেকে বিরলতম অপরাধ। ঘটনার ৮০ দিনের মাথায় দোষীকে মৃত্যুদণ্ড নির্দেশ দিল আদালত। পাশাপাশি নির্যাতিত শিশুটির (Child Rape Case) পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছে আদালত। এই ঘটনায় মাত্র ২৬ দিনে চার্জশিট পেশ করেছে তদন্তকারীরা। ৭ জানুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ করে আদালত। দ্রুত বিচারের পর আজ বিচার ভবনের এল.ডি. স্পেশাল বিচারক, পকসো আদালতে রায় ঘোষণা করেন। রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে যুবককে চিহ্নিত করেছিলেন তদন্তকারীরা। সোমবার তাঁকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার মৃত্যুদণ্ড নির্দেশ দিল আদালত। লালবাজার সূত্রে খবর, অভিযুক্তের নাম রাজীব ঘোষ। ওই যুবকের বয়স ৩৪। তাঁর বাড়ি ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এলাকায়। নিগৃহীত শিশুটি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। তার যৌনাঙ্গে একাধিক ক্ষতচিহ্ন ছিল বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছিল পুলিশ। হাসপাতালে প্রাথমিক পরীক্ষায় যৌন নির্যাতনের প্রমাণও পাওয়া যায়। গত বছর ৩০ নভেম্বরের রাত প্রায় ২ টো নাগাদ, বড়তলা থানায় এলাকার স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানান একটি শিশু ফুটপাথে কান্নাকাটি করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ওই জায়গায় নাবালিকা শিশুকে দেখতে পায়। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, ভবঘুরেদের দ্বারা ধর্ষণের শিকার শিশুটি। অন্যদিকে একই সময় দুই ফুটপাথবাসী থানায় তাঁদের ৭ মাসের শিশুকন্যার নিখোঁজ হওয়ার অভিযোগ জানান। তাঁরা শিশুটিকে শনাক্ত করে নিশ্চিত করে জানান ও শিশুকন্যা তাঁদের মেয়ে। এর পর চিকিৎসার জন্য মেয়েটিকে ভর্তি করা হয় আরজি কর হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা জানান, শিশুটি যৌন নিগ্রহের শিকার। তার গোপনাঙ্গে ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। আঘাতের চিহ্ন রয়েছে শরীরের একাধিক অংশে। পরে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে বড়তলা থানায় ৩০ নভেম্বর নির্দিষ্ট মামলা নথিভুক্ত হয়। বড়তলা থানার মামলা রুজু হয় ১১৮,১৩৭(২),১৪০/৬৫(২) বিএনএস এবং পকসো আইনের ৬ নম্বর ধারা অনুযায়ী। অভিযুক্তকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে গ্রেফতার করে। কলকাতা পুলিশ সিট গঠন করে তদন্ত হয় এবং পুলিশ গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করে। শিশুকন্যার শারীরিক পরীক্ষার রিপোর্ট, এবং ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হয়।
ব্ল্যাক ড্রেসে হটকেট মালাইকা

৫১ কোটা পার করেও স্মোকিং হট ছাইয়া ছাইয়া গার্ল মালাইকা। মালাইকা আরোরা (Malaika Arora), অভিনেত্রী যেমন চাবুক ফিগার, তেমনি নিজের স্টাইল স্টেটমেন্ট। অভিনেত্রী তাঁর সাহসী আবতারে পুরুষদের হার্টবিট বাড়ান। অভিনেত্রী সম্প্রতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। অভিনেত্রীর লুকে বুঁদ নেটপাড়া। মালাইকা অরোরা (Malaika Arora), এখনও রূপের বাহারে অল্পবয়সি অভিনেত্রীদের জোর টক্কর দিতে পারেন। বলিউডে অনেকের চোখেই তিনি ‘স্টাইল আইকন। বলিউডের গ্ল্যাম ডিভা নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য আলাদা পরিচিত বানিয়েছেন।নিজের ফিটনেস ও অনবদ্য ফ্যাশন সেন্সের জন্য চর্চায় থাকেন। বোল্ড অবতারে ধরা দিলেন মালাইকা। সম্প্রতি, ইনস্টাগ্রামে নতুন কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তাঁর ফ্যাশনে কুপকাত নেটিজেনরা। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাকে কালো স্কাট, সঙ্গে কালো ট্যাঙ্ক টপ। শরীরের সঙ্গে আলতো করে ছোঁয়ানো ব্ল্যাক জ্যাকেট। পরে থাকতে দেখা যাচ্ছে। নেটাগরিকদের ঘাম ঝড়ালেন অভিনেত্রী। মালাইকার মেকআপ সাহসী এবং গ্ল্যামারাসের একটি নিখুঁত মিশ্রণ লক্ষ্য করা গিয়েছে। ছিপছিপে চেহারার পিছনে আছে শরীরচর্চা আর ডায়েট। নিজের ফিটনেস রুটিনও তিনি শেয়ার করে নেন নিজের অনুরাগীদের সঙ্গে। View this post on Instagram A post shared by Malaika Arora (@malaikaaroraofficial)
নয়াদিল্লি স্টেশন কাণ্ডে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি স্টেশনে (New Delhi Station) পদপিষ্টের (Delhi Stampede) ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে (Supreme Court)। মহাকুম্ভে (Maha Kumbh) ভক্তদের নিরাপত্তা নিয়ে দায়ের হওয়া মামলার শুনানি হবে সোমবার। পূণ্য অর্জন করতে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় গঙ্গায় ডুব দিয়েছেন ৫০ কোটিরও বেশি মানুষ। মৌনি অমাবস্যায় পদপিষ্ট হয়ে কমপক্ষে ৩০ জন মৃত্যু হয় এবং ৬০ জন আহত হয়েছিলেন। শনিবার রাতে মহাকুম্ভে যাওয়ার ট্রেন ধরতে নয়াদিল্লি স্টেশনে জড়ো হয়েছিলেন শয়ে শয়ে যাত্রী। অত্যাধিক ভিড়, ভুল ঘোষণার জেরে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১৮ জন। এই ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হল শীর্ষ আদালতে। মামলাকারীর প্রশ্ন, সমস্ত প্রযুক্তিগত সুবিধা কি শুধু ভিআইপিদের জন্য? ভগবানের নামে কি সাধারণ মানুষকে কি ফেলে রাখা হয়? জানা গিয়েছে, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের শীর্ষ আদালতে মামলাটি দায়ের করেছেন আইনজীবী বিশাল তিওয়ারি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে হবে মামলার শুনানি ৷ আদালতে তিনি বলেন, আমাদের কাছে পর্যাপ্ত বাহিনী, স্বেচ্ছাসেবক, প্রযুক্তি এবং এমনকি কৃত্রিম মেধাও রয়েছে। এত উন্নত প্রযুক্তি থাকা সত্ত্বেও নয়াদিল্লি স্টেশনে এই দুর্ঘটনা ঘটল। এটা খুবই দুঃখের বিষয়। সমস্ত প্রযুক্তি, সমস্ত ব্যবস্থাপনা ভিআইপিদের জন্য। কিন্তু সাধারণ মানুষের কী হবে? তাঁদের ফেলে রাখা হচ্ছে ভগবানের ভরসায়। আদালতে বিশাল তিওয়ারি অনুরোধ করেন, ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রুখতে যেন গাইডলাইন তৈরি করা হয়। এই দুর্ঘটনা রুখতে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। সমস্ত রাজ্যের উচিত প্রয়াগরাজে সুবিধা কেন্দ্র স্থাপন করা ৷ যাতে নিরাপত্তা তথ্য সরবরাহ করা এবং জরুরি পরিস্থিতিতে তাদের নিজেদের রাজ্যের বাসিন্দাদের সহায়তা করা সম্ভব হয়। তীর্থযাত্রীদের সুবিধার্থে একাধিক ভাষায় ঘোষণা করারও কথা বলা হয়েছে ৷ এসএমএস এবং হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে নিরাপত্তা সংক্রান্ত তথ্য অংশগ্রহণকারীদের কাছে পৌঁছে দেওয়া উচিত। ভিআইপি চলাচলের উপর নিয়ন্ত্রণও চাওয়া হয়েছে ৷



