রাজ্য়ে আরও প্যারা মেডিক্যাল কর্মী নিয়োগ

রাজ্যে আরও পাঁচ হাজার প্যারা মেডিক্যাল কর্মী (Paramedical Staff) নিয়োগ হবে। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে ডাক্তারদের সঙ্গে বৈঠকের (Meeting) মঞ্চে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার ও বেসরকারি হাসপাতালের কর্তা ব্যক্তিদের নিয়ে এই বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাম আমলে স্বাস্থ্যক্ষেত্র তলানিতে ঠেকেছিল। তৃণমূল সরকারের আমলে ৪০ হাজার বেড বেড়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সিনিয়র রেসিডেন্টদের বেতন বর্তমানে ৭০ হাজার থেকে বেড়ে হবে ৮৫ হাজার। পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের বেতন বর্তমানে ৮৫ হাজার থেকে বেড়ে হবে ১ লাখ। ইন্টার্ন, হাউসস্টাফ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি সবার ১০ হাজার টাকা করে বেতন বাড়ানো হবে। মেদিনীপুরকাণ্ডে জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রী এদিন সিনিয়র ডাক্তারদের কাছে আবেদন করেন, আপনারা আট ঘণ্টা করে ডিউটি করুন। ডাক্তারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সুন্দর করে কাজ করুন। কারণ আমাদের সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে ডাক্তারদের এই পরিষেবাকে সম্মান করে। বছরে একটা করে বৈঠক করতে পারলে আরও বেশি করে আপনাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে পারি। সরকারি হাসপাতালের ডাক্তাররা আট ঘণ্টা ডিউটির পর বেসরকারি প্রতিষ্ঠানে ডাক্তার দেখতে পারেন। এক্ষেত্রে সরকারি হাসপাতালের ২০ কিমির বাইরে যেতে পারতেন না ডাক্তাররা। সোমবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এই সীমা ২০ কিমি থেকে বাড়িয়ে ৩০ কিমি করা হবে। এদিন ওই বৈঠকে ব্লক, জেলাস্তরের সরকারি হাসপাতাল থেকেও ডাক্তাররা আসেন। এদিন নাম না করে মুখ্যমন্ত্রী আমেরিকার অভিবাসী বিতাড়ন প্রসঙ্গ টেনে ডাক্তারদের বলেন, দয়া করে বিদেশে চলে যাবেন না। দেখছেন তো কী হচ্ছে। লোহার শিকল, লোহার বেড়ি। বাংলায় থাকুন। আপনাদের অসুবিধা হলে আমাদের জানাবেন। আমরা সবসময় আপনাদের পরিষেবায় রয়েছি। মুখ্যমন্ত্রী এদিন ওই মঞ্চেই বলেন, কর্মক্ষেত্রে ভাইদের বলছি বোনদের রক্ষা করুন।
জুনিয়র ডাক্তারদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোমবার কলকাতার আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে চিকিৎসকদের সম্মেলনে এ কথা জানান মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ১৫ হাজার টাকা করে বৃদ্ধি পাচ্ছে। এর আওতায় পড়ছেন ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্ট, স্নাতকোত্তর স্তরের (পোস্ট গ্র্যাজুয়েট) সিনিয়র রেসিডেন্ট এবং পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট ডাক্তারেরা। এ ছাড়া ইন্টার্ন, হাউস স্টাফ, স্নাতকোত্তর স্তরের শিক্ষানবিশ (পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি) চিকিৎসক এবং পোস্ট ডক্টরেট শিক্ষানবিশ ডাক্তারদের বেতন ১০ হাজার টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সোমবার বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ১৫ হাজার টাকা করে আমরা বাড়িয়ে দেব।” ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্ট ডাক্তারেরা বর্তমানে মাসে ৬৫ হাজার টাকা করে বেতন পান। সেটিকে বৃদ্ধি করে ৮০ হাজার টাকা করে দেওয়া হবে। স্নাতকোত্তর স্তরের সিনিয়র রেসিডেন্ট ডাক্তারেরা এখন পান মাসে ৭০ হাজার টাকা করে। তা বৃদ্ধি করে ৮৫ হাজার টাকা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন মাসিক ৭৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১ লক্ষ টাকা করা হবে বলেও জানান তিনি।
হার্দিক পান্ডিয়ার সঙ্গে ডেটিং করছেন জেসমিন ওয়ালিয়া?

জেসমিন ওয়ালিয়া (Jasmine Walia) ও হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) রসায়ন কি জমে গেছে? একসঙ্গে ডেটিং (Dating) করছেন তারা! দুবাইতে (Dubai) IND বনাম PAK ম্যাচে দুজনের সেই রসায়নের কিছুটা ঝলক দেখা গেল। তাহলে কি যা রটে তার কিছুটা সত্যি বটে, এই প্রবাদবাক্য ফলে গেল। দুবাইতে ম্যাচ চলাকালীন হার্দিক উইকেট পেতেই উল্লাসে ফেটে পড়েন এই ব্রিটিশ গায়িকা। তাহলে কি প্রেম করছেন হার্দিক! গুঞ্জন উঠেছে পান্ডিয়া ও জেসমিন পরস্পরের সঙ্গে ডেটিং করছেন। গত বছরই নাতাশা স্টানকোভিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে পান্ডিয়ার। তার পর থেকেই আকাশে বাতাসে গুঞ্জন এই গায়িকা জেসমিন ওয়ালিয়ায় মজেছেন হার্দিক। তবে হার্দিক ও জেসমিন এই ব্যাপারে কিছুই খোলসা করেননি। কিন্তু দুবাইয়ে ম্যাচ চলাকালীন হার্দিক উইকেট নিতেই আনন্দে লাফিয়ে ওঠেন জেসমিন ওয়ালিয়া। শুধু তাই নয় চুমুও ছুড়ে দেন তিনি। বেশ কিছুদিন ধরেই ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ গায়িকা জেসমিন ওয়ালিয়া এবং ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্রেমের গুজব ছড়িয়ে পড়েছে। গ্রিসের মাইকোনোসে তাদের দুজনের ছুটি কাটানোর ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। তাদের নিজ নিজ হ্যান্ডেলে শেয়ার করা ছবি নিয়ে দুজনের সম্পর্কের রসায়ন জমে উঠেছে বলে গুঞ্জন ওঠে।
সাইকেলে চড়ে মহাকুম্ভে পাড়ি বৃদ্ধের

পূর্ব বর্ধমানের (East Bardwan) কালনা (Kalna) থেকে সাইকেলে মহাকুম্ভের উদ্দেশ্যে যাত্রা করেছেন ৭৪ বছরের প্রভাত দাস। তার সাইকেলে রয়েছে কংগ্রেসের দলীয় পতাকা। গত ২২ তারিখে যাত্রা শুরু করে শনিবার তিনি পশ্চিম বর্ধমানের আসানসোলে পৌঁছান। রাতে তিনি দক্ষিণা কালী বাড়িতে আশ্রয় নেন। রবিবার সকালে ১৯নম্বর জাতীয় সড়ক ধরে পশ্চিমবাংলা ও ঝাড়খন্ড সীমানা ডুবুর্ডিহী চেকপোস্ট পৌঁছান ফের তিনি যাত্রা শুরু করেন। লক্ষ্য ২৬ শে ফেব্রুয়ারি মহাকুম্ভে পৌঁছে শাহী স্নানে অংশ গ্রহণ। তবে মূল লক্ষ্য তারা পাঞ্জাবে পৌঁছানো। যেখানে কৃষকেরা তাদের অধিকারের দাবিতে আন্দোলন করছেন। তিনি মূলত পশ্চিম বাংলার কৃষকেরা কেমন আছেন ও তাদের সুবিধা অসুবিধার বার্তা পৌঁছে দিতে চান ওই কৃষক আন্দোলনে। একই সাথে ভারতের স্বাধীনতা রক্ষা ও তথ্য জানার অধিকার আইন রক্ষার বিষয়েও জনগণকে সচেতন করতে চান। এই ব্যক্তি সমাজ সেবার সাথে যুক্ত। এলাকায় কৃষকদের অভাব অভিযোগ দূর করার স্বার্থে এক বেসরকারি সংস্থার সাথেও যুক্ত রয়েছেন তিনি বলে যানান । রাহুল গান্ধীর পাহাড় থেকে সাগর পদযাত্রাতেও অংশ গ্রহণ করে তিনি কোহিমা থেকে কিষাণগঞ্জ পর্যন্ত পৌঁছে ছিলেন। পরে পারিবারিক কারনে বাড়ি ফিরতে হয়েছিল তাকে। মুম্বাই পর্যন্ত না পৌঁছানোর আক্ষেপ মেটাতেই তিনি পুনরায় সাইকেলে মহাকুম্ভ ও পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
সন্ন্যাসী বেশে তামান্না

কিছুদিন আগেই অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamanna Bhatia)কলকাতা হয়ে বর্ধমানে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। এবার তাকে সন্ন্যাসিনী বেশে কাঁধে ঝোলা নিয়ে কপালে তিলক কেটে (Naga Sadhu avatar) প্রয়াগরাজে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় তার এই ছবি দেখে ভক্তরা অনেকেই বলেছেন তবে কি সব বিসর্জন দিয়ে অভিনেত্রী এবার সন্ন্যাসের পথ নিলেন! গায়ে গেরুয়া কাঁদে ঝোলা এক হাত শূন্যে-ডমরু ধরে, কপালে জয়টিকা কাশির ঘাটে ভক্তবেশে হাঁটছেন। ‘ওডেলা ২'(Odela 2) এর প্রথম লুক টুইটারে প্রকাশ এনে অভিনেত্রী লিখেছেন মহা শিবরাত্রির এই শুভ দিনে এই লোক প্রকাশ্যে এনে আমি আনন্দিত। হর হর মহাদেব! শুভ মহা শিবরাত্রি!’ অশোক তেজা পরিচালিত এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০২২ সালে। ছবিটি সত্য ঘটনা অবলম্বনে এক সিরিয়াল কিলারকে নিয়ে তৈরি হয়েছিল। যে ওডেলা নামের একটি গ্রামে বিবাহিত মহিলাদের হত্যা করত। সম্প্রতি নির্মাতারা ‘ওডিলা ২’ এর কথা ঘোষণা করে তামান্নার এই লুক প্রকাশ্যে এনেছেন। রিয়েল লাইফ নয়, আসলে রিল লাইফের জন্যই এমন বেশভূষা তামান্না ভাটিয়ার। এই ছবিরই শুটিং চলছে কাশীতে। দক্ষিণী এই ছবিতে একজন শিক্ষক আরাধ্যার ভূমিকায় দেখা যাবে তামান্নাকে। শিব ভক্তির আঁধারে তা তৈরি হয়েছে। সেই জন্য শিবরাত্রির প্রাক্কালে আজ শনিবার মহা কমবে গিয়ে ছবিটি টিজার প্রকাশ্যে নিয়ে এলেন তামান্না। জানা যাচ্ছে, ‘ওডেলা ২’ ছবিতে এক নাগা সন্ন্যাসিনীর অবতারে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবেন তিনি। দর্শক অনুরাগীদের ছবির এই পয়লা ঝলক দারুন আকর্ষণ করেছে। উন্মাদনার বারণ চড়িয়েছে সুপারন্যাচরাল থ্রিলার ঘরানার এই টিজার।
জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস

ফের দুর্যোগের আশঙ্কা রাজ্যজুড়ে (Weather Forecast)। আলিপুর আবহাওয়া অফিস সতর্কবার্তা দিয়েছে, রবিবার কলকাতা সহ দক্ষিণ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা (Weather Update)। কোনও কোনও জেলায় থাকবে ঝড়ো হাওয়ার দাপট। সোমবারও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা (Rainfall Forecast)। শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, জোড়া ওয়েদার সিস্টেমের জেরে আবহাওয়ার এই পটবদল। উত্তর-পশ্চিম ভারতের হরিয়ানার উপর রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়া নিম্নচাপ অক্ষরেখা নাগাল্যান্ড থেকে বিস্তৃত ছত্তিশগড় পর্যন্ত। তার উপর আবার উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব দিকে এগোচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবারও দক্ষিণ বঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কয়েকটি জায়গায় ঝোড়ো হওয়াও বয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে কলকাতার কয়েকটি এলাকাতে। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে বাংলার জেলাগুলিতে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড়ো হাওয়া। কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়াতে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। রবিবারের মতো সোমবারও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও পরে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা। সপ্তাহের বাকি দিনগুলিতে শুষ্ক আবহাওয়াই থাকবে। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? রবিবার সকালে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদা, এই চার জেলাতে কুয়াশার সম্ভাবনা। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাত হতে পারে। সম্ভবনা থাকবে সোমবার পর্যন্ত। সিকিমেও রয়েছে তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। আমি দু’দিনে তাপমাত্রা কমবে। মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রা, জানিয়েছে হাওয়া অফিস।
মহাকুম্ভের জেরে বাতিল কোন কোন ট্রেন?

কুম্ভগামী (Mahakumbh 2025) ট্রেনগুলিতে উপচে পড়ছে ভিড়। প্রকাশ্যে এসেছে বেশ কয়েকটি ট্রেন ভাঙচুরের ঘটনা। অতীতের একাধিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার ট্রেন চলাচলে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এক বিজ্ঞপ্তিতে ট্রেন নিয়ন্ত্রণের কথা জানিয়েছে তারা। পাশাপাশি বাতিল হয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন (Train Candcellation) ও যাত্রার সময়সূচী। বাতিল ট্রেনের তালিকা 12312 কালকা–হাওড়া নেতাজি এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি) 12311 হাওড়া–কালকা নেতাজি এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি) 12367 ভাগলপুর–আনন্দ বিহার এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি) 12368 আনন্দ বিহার–ভাগলপুর এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি) 22308 বিকানের–হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস (২২, ২৩ ফেব্রুয়ারি ও ২৬ ফেব্রুয়ারি) 12308 যোধপুর–হাওড়া এক্সপ্রেস (২৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি) 12307 হাওড়া–যোধপুর এক্সপ্রেস (২২, ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫,২৬ ফেব্রুয়ারি) 22307 হাওড়া–বিকানের সুপারফাস্ট এক্সপ্রেস (২৪ ফেব্রুয়ারি) 12176 গ্বালিয়র–হাওড়া চম্বল এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি) 12175 হাওড়া–গ্বালিয়র চম্বল এক্সপ্রেস (২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি) 22911 ইন্দোর–হাওড়া শিপ্রা এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি) 22912 হাওড়া–ইন্দোর শিপ্রা এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি, ২৪ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি) 12178 মথুরা–হাওড়া এক্সপ্রেস (২৪ ফেব্রুয়ারি) 12348 গড্ডা – নয়াদিল্লি এক্সপ্রেস (২৪ ফেব্রুয়ারি) বিকল্প রুটের ট্রেন: 15657 দিল্লি–কামাখ্যা ব্রহ্মপুত্র মেল৷ ২২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ট্রেনটি গাজিয়াবাদ–মোরাদাবাদ–লখনউ–পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রুটে পরিচালিত করা হবে। দূরপাল্লার ট্রেনের সময়সূচি পরিবর্তন: জানা গিয়েছে, 01904 কলকাতা–আগ্রা ক্যান্ট কুম্ভমেলা স্পেশাল ট্রেন৷ ২২ ফেব্রুয়ারি কলকাতা থেকে নির্ধারিত সময় সকাল ৫টার পরিবর্তে বিকেল ৪টে ১০মিনিটে ছাড়বে। 12987 শিয়ালদা–আজমের এক্সপ্রেস ৷ ২১ ফেব্রুয়ারি নির্ধারিত সময় রাত ১০টা ৫৫মিনিটের পরিবর্তে ২২ ফেব্রুয়ারি দুপুর ১টায় শিয়ালদা থেকে যাত্রা শুরু করবে।
আগামী ৪৮ ঘণ্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এই সব জেলায়

শনিবার কলকাতা (Thunderstorm Kolkata) সহ রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির (Thunderstorm) পূর্বাভাস। রাজ্যে কমলা-হলুদ সতর্কতা জারি। হাওয়া অফিস বলছে, ভরা ফাল্গুনে অকাল বর্ষণে ভিজবে বাংলা। বিকেলের দিকে দমকা বাতাস বইতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়াই থাকছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যু-সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি চলবে একাধিক জেলায়। ঝড়বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে মঙ্গলবার থেকে আবহাওয়া শুকনো থাকার ইঙ্গিত। শীতের শেষে অকাল বর্ষণে একাধিক জায়গায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। জলের নিচে ডুবে গিয়েছে বিঘার পর বিঘা আলু জমি। থাকছে শিলাবৃষ্টির (Hailstorm Forecast) পূর্বাভাস। তাতেই সিঁদুরে মেঘ দেখছেন চাষীরা। চাষে আরও ক্ষতির আশঙ্কা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলায় আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং বাঁকুড়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং ঝাড়গ্রামে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। মঙ্গলবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা। শনিবার উত্তরবঙ্গে দার্জিলিংয়ে এদিন বৃষ্টি ও তুষারপাত সম্ভাবনা থাকছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের একটি বা দুটি অংশে হালকা বৃষ্টি হবে। মালদার একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
সন্তের শুরুতেই অকাল-বর্ষায় ভিজছে বাংলা

বসন্তের শুরুতেই বৃষ্টিপাত (Rain) ও ঝোড়ো হাওয়ার (Thunderstorm) দাপট। কোথেও অকালবৈশাখী, কোথাও অকালবর্ষা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Update) জানিয়েছে, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে তেলেঙ্গনা পর্যন্ত বিস্তৃত শক্তিশালী অক্ষরেখা এবং জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে এই বৃষ্টিপাত ও ঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দু’দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা (Weather Forecast) রয়েছে। এদিকে বৃহস্পতিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি এবং জেলায় শিলাবৃষ্টি হয়েছে। এর ফলে বসন্তের শুরুতে শীতের অনুভূতি কিছুটা মিলেছে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামতে পারে বলে পূর্বাভাস রয়েছে। শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কয়েকটি জায়গায়। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। শনিবারের আবহাওয়ার পূর্বাভাস: শনিবারও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হুগলি ও নদিয়া জেলায় ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবারের আবহাওয়ার পূর্বাভাস: রবিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
ইউনুসকে ধুয়ে দিলেন বাংলাদেশি যাত্রীরা! কেন পড়ুন

চরম অব্যবস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (Biman Bangladesh Airlines), তার জেরে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে (Mohammad Yunus) ধুয়ে দিলেন তাঁর দেশেরই যাত্রীরা। ঢাকা থেকে দুবাইগামী বিজি ৩৪৭ বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় নাগপুরের (Nagpur) বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে এমার্জেন্সি ল্যান্ডিং করে। বিমানে ছিলেন ৩৯৬ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য। যাত্রীদের একাংশের অভিযোগ, পরিস্থিতি সম্পর্কে উড়ান সংস্থার তরফে সঠিকভাবে কিছুই জানানো হয়নি। প্লেনের এক অংশ থেকে ধোঁয়া বেরিয়েছে, সে কথা প্রথমে গোপন করা হয়। দীর্ঘক্ষণ ধরে নাগপুর বিমানবন্দরের রানওয়েতেই বিমানের বসে থাকতে হয় যাত্রীদের। পরে অবশ্য যাত্রী ও ক্রুদের বিমান নিরাপদে থেকে নামিয়ে আনা হয়। সন্ধের দিকে অন্য একটি বিমানে যাত্রীদের দুবাইয়ে পাঠানো হয়েছে। বিজি-৩৪৭ বিমানটির এক যাত্রীর ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে এক মহিলা যাত্রী এবং ভিডিও যিনি রেকর্ড করছেন, তাঁরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংস্থা এবং মহম্মদ ইউনুসের প্রতি তুমুল বিষোদগার করেছেন। মহিলাটি রীতিমতো কান্নায় ভেঙে পড়েন, তিনি জানান, সন্তানদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, এমনকী শৌচাগারে যেতে দেওয়া হয়নি তাঁদের। প্রবাসী বলেই কি ইউনুস সরকার তাঁদের প্রতি মনোযোগী নন, প্রশ্ন তাঁর। ভিডিও যিনি রেকর্ড করেছেন, তিনি দুবাইতে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ দেখতে যাচ্ছিলেন। কিন্তু তা আর হয়ে ওঠেনি। ওই ব্যক্তি স্পষ্ট জানালেন, উপদেষ্টা কখনওই দেশের নাগরিকদের থেকে বড় হয়ে উঠতে পারেন না। প্রয়োজন মনে করলে উপদেষ্টাকেও নামিয়ে আনতে পারে বাংলাদেশের মানুষ।




