তাপমাত্রা নিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর

আবহাওয়ার ( Weather) খামখেয়ালিপনায় নাজেহাল সাধারণ মানুষ। শীতের (Winter) সময় উষ্ণ আবহাওয়া, অকালবৃষ্টি (Rain) আবার কখনও সকালের দিকে হালকা শীতের আমেজ, দুপুরে গরম জামা গায়ে রাখা যাচ্ছে না, রাতে ঠান্ডার শিরশিরানি আমেজ। ফের তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)। কাল থেকে কলকাতার বেশ কিছু জায়গায় আকাশের মুখ ভার থাকলেও হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, এর মধ্যে দক্ষিণবঙ্গ (South Bengal) কিংবা উত্তরে কোথাও বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন সর্বনিম্ন বা সর্বোচ্চ তাপমাত্রায় তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে তার পরের দু’দিনে দক্ষিণঙ্গে আবার ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পারদ নামতে পারে। ৩ মার্চ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রাতেও সেই রকম হেরফের হবে না। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বিকেলের দিকে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি ওপরে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনজপুর এবং মালদার কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠক ৬ মার্চ

‘ভুতুড়ে ভোটার’ (Fake Voter) ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamta Banerjee) তৃণমূলের কর্মিসভা (Trinamool Committee) থেকে ‘ভুতুড়ে ভোটার’ ইস্যুতে সুর চড়িয়েছেন। তার পরেই রাজ্য নেতৃত্বের নেতা কর্মীরা ভোটার তালিকা ক্লিন করতে রাস্তায় নেমে পড়েছেন। ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের ওই সভাতেই একটি কোর কমিটির (Core Committee) কথা ঘোষণা করেন মমতা। সেইমতো আগামী ৬ মার্চ (6 March) ভোটার লিস্ট (Voter list) সংক্রান্ত কমিটির প্রথম বৈঠক হতে চলেছে তৃণমূল ভবনে। এই বৈঠকে কমিটির সদস্যরা ছাড়াও জেলার সভাপতি এবং চেয়ারম্যানরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। দলনেত্রীর তৈরি করে দেওয়া কোর কমিটির সদস্য এবং জেলার পদাধিকারীদের নিয়ে বৃহস্পতিবার তৃণমূল ভবনে বৈঠকে হবে। ভুয়ো ভোটার চিহ্নিত করতে স্ক্রুটিনির মাধ্যমে কীভাবে সেই কাজ আরও ফলপ্রসূ করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কমিটির ৩৬ জন সদস্যের নাম জানিয়ে দেওয়ার পাশাপাশি সাতদিনের কোর কমিটির বৈঠক ডাকার নির্দেশ দেন তিনি। সেইমতো আগামী বৃহস্পতিবার তৃণমূল ভবনে বৈঠক ডেকেছেন কমিটির প্রধান তথা তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি। রাজ্যের সবক’টি জেলার তৃণমূল জেলা সভাপতি ও চেয়ারম্যানদের বৈঠকে ডাকা হয়েছে। এই বৈঠকে জেলাভিত্তিক বিভিন্ন আলোচনা হবে। কোন বিধানসভাগুলিতে বাড়তি নজর দিতে হবে, তাও আলোচনার অন্যতম ইস্যু। রাজ্যের ইতিমধ্যেই এক এপিক নাম্বারে ভোটারের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতে ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে কয়েকদিন আগে। তারপর মুর্শিদাবাদের রানিনগর, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর সহ একাধিক জায়গায় একই এপিক কার্ড নম্বরে দু’জন ব্যক্তির অস্তিত্ব পাওয়া গিয়েছে।
অস্কারে ‘আনোরা’র বাজিমাত

অস্কারের(Oscar 2025) ৯৭ তম আসরে বাজিমাত করলো আমেরিকার যৌনকর্মীর সঙ্গে রুশ গ্যাংস্টারের ছেলের প্রেমের ছবি ‘আনোরা'(Anora)। মোট পাঁচটি বিভাগে এই ছবি পুরস্কার জিতে নিল। সেরা চলচ্চিত্র,সেরা পরিচালক, সেরা অভিনেত্রী। মধ্যে পরিচালক সন বেকার(Sean Baker) একাই চারটি এবং যৌথভাবে একটি সহ মোট চারটি পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছেন। সেরা অভিনেতাসহ তিনটি পুরস্কার জিতেছে ব্র্যাডি কোর্বে পরিচালিত ‘দ্য ব্রুটালিস্ট’। দুটি করে অস্কার পেয়েছে ডেনি ভিলন্যুভের ‘ডুন: পার্ট টু’, জ্যাক অঁডিয়ারের ‘এমিলিয়া পেরেজ’ ও জন এম. চু পরিচলিত ‘উইকেড’। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ২ মার্চ রাতে পুরস্কার বিতরণ করা হয়। চলচ্চিত্রে ২০২৪ সালের সেরা কাজগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। ৯৭তম অস্কারে ২৩টি বিভাগে পুরস্কার দিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংস্থাটির প্রায় ১১ হাজার ভোটার মিলে বিজয়ীদের নির্বাচন করেছেন। মাত্র ২৫ বছর বয়সে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হলেন মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন(Mikey Madison)। ‘আনোরা’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেলেন। ‘আনোরা’ সিনেমার গল্পে দেখা যায় কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিপ ড্যান্সারের প্রেমে পড়ে। এরপর দুজন বিয়ে করে; কিন্তু সে গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। এমন গল্প নিয়েই সিনেমাটি নির্মাণ করেছেন শন বেকার। গত বছর কান উৎসবে স্বর্ণপাম জেতা এ সিনেমাটি নিম্নবিত্ত মানুষের জীবনের বাস্তবতা আর তাদের স্বপ্নের টানাপোড়েনের গল্প তুলে ধরে। গত বছর যখন কানে সিনেমাটি স্বর্ণপাম জেতে, অনেকেই চমকে গিয়েছিলেন। কারণ সেবারের উৎসবে হেভিওয়েট নির্মাতাদের হারিয়ে সেরার পুরস্কার জেতা সহজ ছিল না। কান ঘুরে এখন অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেছে সিনেমাটি। এদিকে ৯৭তম অস্কার অ্যাওয়ার্ডে অ্যাড্রিয়ান ব্রডি সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত হন ‘দ্য ব্রুটালিস্ট'(The Brutalist) চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয়ের জন্য। ২৩টি বিভাগে প্রদান করা হয়েছে অস্কার পুরস্কার। মনোনয়নের তালিকায় ‘এমিলিয়া পেরেজ’, ‘দ্য ব্রুটালিস্ট’ ও ‘উইকেড’ সিনেমার জয়জয়কার ছিল। ‘এমিলিয়া পেরেজ’(Emilia Pérez) ১৩টি শাখায় আর বাকি দুটো সিনেমা ১০টি করে মনোনয়ন পায়। তবে জয়ের দৌড়ে ‘আনোরা’ সবাইকে টপকে গেছে। উল্লেখযোগ্য বিভাগে কারা পেলেন এবারের অস্কার পুরস্কার— সেরা সিনেমা: আনোরা সেরা পরিচালক: বেকার (আনোরা) সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট) সেরা পার্শ্ব-অভিনেতা: কিরান কালকিন (আ রিয়েল পেইন) সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসনের (আনোরা) সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালডানা (এমিলিয়া পেরেজ) সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): কনক্লেভ সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই অ্যাম স্টিল হেয়ার সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো (লাটভিয়া) সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ) সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: নো আদার ল্যান্ড সেরা সিনেমাটোগ্রাফি: দ্য ব্রুটালিস্ট সেরা সম্পাদনা: আনোরা সেরা কস্টিউম ডিজাইন: উইকেড সেরা প্রোডাকশন ডিজাইন: উইকেড সেরা ভিজ্যুয়াল ইফেক্ট: ডিউন: পার্ট টু
মার্চেই তাপপ্রবাহের সতর্কতা!

রাজ্যে বাড়বে গরমের দাপট। দিনের বেলা ক্রমশ বাড়ছে সূর্যের তাপ, রাতে ঠান্ডার অনুভূতি প্রায় নেই বললেই চলে। হাওয়া অফিস জানিয়েছে, মার্চের মাঝামাঝি সময় থেকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪o ডিগ্রির ঘরে পৌঁছবে। শুধু কলকাতা নয়। রাজ্যের অধিকাংশ জেলাতে ঊর্দ্ধমুখী হবে পারদ। ভারতীয় আবহাওয়া দফতর দিনকয়েক আগে রাজ্যে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল। যদিও সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ। তবুও মার্চ মাসেই রাজ্যের কয়েকটি এলাকায় তাপমাত্রা বেড়েছে। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়াতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থানে একটি ঘুর্ণাবর্ত সক্রিয় হয়েছে। ফলে, রাজস্থান ও আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। তাই দেশের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকলেও, গরম কমার সম্ভবনা নেই। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও রয়েছে তুষারপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা নেই বললেই চলে। মার্চ থেকে মে পর্যন্ত বাড়বে রাজ্যের তাপমাত্রা। মার্চ মাসের শুরুতেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভবনা। প্রবল গরমে মুখোমুখি হতে পারে রাজ্যবাসী। কেমন থাকবে সপ্তাহভরের আবহাওয়া? চলতি সপ্তাহে রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পারদ আরও চড়বে। বাড়বে গরমের প্রকোপ ও তাপপ্রবাহ। গরম মোকাবিলার জন্য সতর্কতা নেওয়ার পরামর্শ আবহাওয়া বিশেষজ্ঞদের।
অস্ত্রোপচারে যুবকের পেট থেকে বের হল চামচ, ছুরি, কাঁটা চামচ

হঠাৎই শুরু পেটে ব্যথা। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তার পরেই হাসপাতালে আসেন ওই যুবকের। পরীক্ষার পর দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। তিনঘণ্টা ধরে অপারেশন চলে। কিন্তু অস্ত্রোপচার (Operation) করতেই চক্ষু চড়কগাছ হিমাচলের (Himachal) শ্রী লালবাহাদুর শাস্ত্রী মেডিক্যাল কলেজের (Shri Lalbahadur Shastri Medical College) চিকিৎসকদের (Doctor)। বৃহস্পতিবার ভোররাতে অস্ত্রোপচারে ওই বছর সাতাশের যুবকের পেট থেকে বেরিয়ে আসে ১২টি চামচ, ছুরি, কাঁটা চামচ, পেন ও সুঁচ ৷ ওই যুবক মান্ডি জেলার কাটলাগ গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি মান্ডি জেলার কাঠলাগ গ্রামে ৷ শ্রী লাল বাহাদুর শাস্ত্রী মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসক রাহুল মৃগপুরী বলেন, “পেটে ব্যথার কারণে বৃহস্পতিবার ভোর পাঁচটায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। তার অবস্থা দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তখনই আমাদের সন্দেহ হয়, ওই রোগীর পেটে কিছু আছে। সেই মতো অস্ত্রোপচারের পর দেখা যায় চামচ, ছুরি, কাঁটা চামচ, পেন থেকে সুঁচ ৷ তবে,তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে ৷ আপাতত তিনি চিকিতসকদের পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের মতে, ওই যুবক স্কিৎজোফ্রেনিয়া নামের মানসিক রোগে আক্রান্ত ৷ ২০০৬ সালে বাবাকে হারানোর পর, তিনি বর্তমানে মা ও ভাইয়ের সঙ্গে থাকেন। পরিবারের সদস্যরা জানান, তাঁকে উচ্চ মাধ্যমিকের পর, তাঁকে কোচিংয়ের জন্য চণ্ডীগড়ে পাঠানো হয়েছিল, কিন্তু সেখানে এক বছর থাকার পর থেকেই তার মানসিক সমস্যা দেখা যায়। ওই রোগে আক্রান্ত রোগীদের বিভিন্ন লক্ষণ দেখতে পাওয়া যায়। দীর্ঘ চিকিৎসার প্রয়োজন। এরা অনেক সময় অনেক কিছু খেয়ে ফেলেন, আবার ঘুমোনোর সমস্যা থাকে।
জেনে নিন কখন কীভাবে ৯৭ তম অস্কারের লাইভ শো দেখা যাবে

রবিবার মাঝ রাত পেরোলেই শুরু উন্মাদনা। সিনে প্রেমীরা সারা বছর এই দিনটির অপেক্ষায় থাকেন। ভারতীয় সময় সোমবার ভোর সাড়ে ৫টায় হলিউডের ডলবি থিয়েটারে ঘোষণা হবে এবছরের অস্কার প্রাপকদের নাম। স্টার মুভিজ ও স্টার মুভিজ সিলেক্টে এই শো দেখা যাবে। জিয়ো হটস্টারেও লাইভ দেখা যাবে। সঞ্চালনা করবেন কোনান ও ব্রায়েন। তাঁকে সহযোগিতা করবেন নিক অফারম্যান। এবারে এমিলিয়া পেরেজ সিনেমাটি ১৩টি নমিনেশন পেয়েছে। উইকেড ও দ্য ব্রুটালিস্ট ১০টি করে মনোনয়ন পেয়েছে। ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলের স্মৃতিকে সরিয়ে লস অ্যাঞ্জেলসে ওই দিন সিনেমার ফেস্টিভ্যাল হবে। যাঁরা পুরস্খার উপস্থাপন করবেন তাঁদের মধ্যে রয়েছেন জো অলউইন, এম্মা স্টোন, এলি ফ্যানিং, গ্যাল গ্যাডট, ওপ্রা উইনফ্রে, জো সালডানা। এছাড়া সেলেনা গোমেজ, রবার্ট ডাউনি জুনিয়র, স্কারলেট জোহানসন, অ্যানা দে আরমাস, উইলেম ড্যাফো, লিলি রোজ ডেপ থাকবেন। এবারের অস্কারে একমাত্র ভারতীয় সিনেমা অনুজা প্রতিযোগিতায় রয়েছে। অনুজা দুই অনাথ বোনের কঠিন বাস্তবের মুখোমুখি হওয়ার কাহিনী। যারা পোশাক কারখানায় কাজ করে। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাডাম জে গ্রেভস। সিনেমাটি প্রযোজনা করেছেন গুনীত মোঙ্গা ও প্রিয়াঙ্কা চোপড়া। বেস্ট শর্ট ফিল্ম ক্যাটেগরিতে (লাইভ অ্যাকশন) সিনেমাটি রয়েছে। এলিফ্যান্ট হুইসপারার্সের জন্য গুনীত মঙ্গা এর আগে অস্কার পেয়েছেন। ওই বছরই ভারতীয় সিনেমা আরআরআর অস্কার পায়। অস্কারের ইতিহাসে ইংরেজি ছাড়া অন্য ভাষায় রেকর্ড মনোনয়ন পেয়েছে এমিমিলিয়া পেরেজ। ১৩টি নমিনেশন পেয়েছে। স্প্যানিশড ফিল্মস উইকেড ও ব্রুটালিস্ট ১০টি করে মনোনয়ন পেয়েছে।
চালু হচ্ছে নয়া পাসপোর্ট বিধি

পাসপোর্ট বিধি সংশোধন করবে কেন্দ্র সরকার। নয়া বিধিতে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে পাসপোর্ট আবেদনকারীদের একমাত্র প্রমাণ জন্মের শংসাপত্র। জানা গিয়েছে, নতুন পাসপোর্ট বিধিতে কেন্দ্র স্পষ্ট করে জানিয়েছে ১ অক্টোবর ২০২৩-এ বা তারপর জন্মগ্রহণ করেছে এমন কোনও পাসপোর্ট আবেদনকারীকে জন্ম তারিখের একমাত্র প্রমাণ হিসেবে জন্মের সার্টিফিকেট দিতে হবে। একই সঙ্গে এও জানানো হচ্ছে, সেই সার্টিফিকেট অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের দ্বারা জারি করা বা তৈরি করা হতে পারে। ১৯৮০ সালের পাসপোর্ট বিধিতে সংশোধনী কার্যকর করার জন্য চলতি সপ্তাহে একটি সরকারি নোট জারি করা হয়। সরকারি গেজেটে সংশোধনী প্রকাশিত হলে নয়া নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন আধিকারিকরা। নয়া নিয়মের অধীনে জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন অথবা জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন আইন, ১৯৬৯-এর অধীনে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনও কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম শংসাপত্র, ১ অক্টোবর, ২০২৩-এ বা তারপরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্ম তারিখের প্রমাণ হিসাবে গ্রহণ ও মান্য করা হবে। আরও জানা গিয়েছে, অন্যান্য আবেদনকারীরা জন্মতারিখের প্রমাণ হিসেবে যে কোনও বিকল্প নথি জমা দিতে পারেন। সেক্ষেত্রে, ড্রাইভিং লাইসেন্স বা স্কুল ছাড়ার শংসাপত্র জন্মের শংসাপত্র হিসাবে জমা দিতে পারেন।
বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে দিন দিন!

বসন্তকাল হলেও গরমের অনুভূতি স্পষ্ট হয়ে উঠছে রাজ্যে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, শনিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে (Temperature Rise) শুরু করবে। আগামী কয়েক দিনে পারদ ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রারও বৃদ্ধি ঘটবে, ফলে গরমের অস্বস্তি আরও বাড়তে পারে। কলকাতা (Kolkata Weather) এবং দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ইতিমধ্যেই রোদের তাপ অনুভূত হচ্ছে। বাতাসে আর্দ্রতা কম থাকায় গ্রীষ্মের মতো অস্বস্তি না থাকলেও, ধীরে ধীরে গরমের প্রকোপ বাড়বে। বসন্তের আবহাওয়া ধীরে ধীরে চৈত্রের গরমে রূপ নিচ্ছে। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের পূর্বাভাস রয়েছে এবং অসমের উপর একটি সক্রিয় ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। তবে, দক্ষিণবঙ্গে এর বিশেষ প্রভাব না থাকায় আবহাওয়া শুষ্কই থাকবে। উত্তরবঙ্গের (North Bengal Weather) ক্ষেত্রে আবহাওয়ার চরিত্র কিছুটা ভিন্ন। আজও সেখানে বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সামান্য বৃষ্টি হতে পারে, তবে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। শনিবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করবে, ফলে সেখানে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ ও সর্বনিম্ন ৪৫ শতাংশ ছিল। আজকের আবহাওয়া মূলত আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।
অ্যাপেই বুক করা যাবে অটো

এবার ট্যাস্কির (Taxi) মতো অটো (Auto) বুক করা যাবে অ্যাপের (APP) মাধ্যমে। মুম্বই (Mumbai) ও বেঙ্গালুরুতে (Bengaluru) এই ব্যবস্থা চালু থাকলেও কলকাতায় (Kolkata) ছিল না, এবার এই পরিষেবা পেতে চলেছে তিলোত্তমার বাসিন্দারাও। শুক্রবার পুলিশ ও পরিবহণ দফতরের কর্তাদের সঙ্গে ওলা, উবারের মতো অ্যাপ পরিবহণ সংস্থাগুলির একটি বৈঠক হয়, সেখানেই ঠিক হয়। সেখানে অটো শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও ছিলেন। কোন রুটের অটো অ্যাপের মাধ্যমে পরিচালনা করা যেতে পারে, সেই মতামত চাওয়া হয়েছিল শ্রমিক প্রতিনিধিদের কাছে। মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ দিল্লির মতো শহরে অটোতে করে শহরের যেকোনও জায়গায় ভ্রমণ করা যায়। সেখানে ট্যাক্সির মতো ভাড়া দেন যাত্রীরা। ফলে যারা বেশির ভাড়ার কারণে ট্যাক্সিতে যেতে পারেন না, তারা অটো করে ভ্রমণ করতে পারেন। ওলা বা উবারের মতো অ্যাপগুলিও সেখানে অনলাইনে অটো ভাড়া নেওয়ার সুবিধা দিয়ে থাকে। তবে অ্যাপের মাধ্যমে অটো ভাড়া করা যায় না কলকাতায়। কারণ কলকাতায় অটো চলে ‘রুটে’। এবার নিউটাউনে (New Town) অ্যাপের মাধ্যমে অটো বুক করা যাবে বলে দাবি করা হল রিপোর্টে। জানা গিয়েছে, নিউটাউনে পাইলট প্রোজেক্ট হিসেবে চালু হবে অ্যাপ অটো পরিষেবা। ভবিষ্যতে কলকাতা ও তার শহরতলীতে এই পরিষেবা চালু হবে। তবে এই অ্যাপ অটো পরিষেবা চালুর জেরে যে রুটের অটো পরিষেবা বন্ধ হয়ে যাবে, তেমনটাও নয়। এদিকে নিউটাউনে চালু হওয়া এই অ্যাপ অটোগুলি কলকাতা পুলিশ পরিচালিত এলাকায় প্রবেশ করতে পারবে না। পরবর্তীকালে অটোর জোন ভাগ করে দেওয়া হবে। এই আবহে উত্তর কলকাতার অটো মধ্য কলকাতায় যেতে পারবে না। তবে আপাতত নিউটাউনে এই প্রকল্প চালু করা হচ্ছে। উল্লেখ্য, দিন দিন বাড়ছে অটোর দৌরাত্ম্য। আর সেখানে সন্ধ্যার পর থেকেই ইচ্ছে খুশি ভাড়া চেয়ে থাকেন অটো চালকরা। ফলে এই অটো চালকদের সঙ্গে যাত্রীদের ঝামেলা লেগেই থাকে। ফলে সাধারণ মানুষের বক্তব্য, অ্যাপ চালু হলে অটো চালকদের দৌরাত্ম্য কমবে, সুবিধা হবে নিত্যযাত্রীদের।
শেয়ার মার্কেটে বিরাট ধস

শেয়ার মার্কেটে (Share Market) বিরাট ধস। শুক্রবার বাজার বন্ধের সময় সেনসেক্স-এর পতন (Fall) ১৪১৪ পয়েন্ট। নিফটির (Nifty) পতন ৪২০ পয়েন্ট। দু’টি সূচকই পড়েছে ১.৯ শতাংশ করে। প্রায় ২,৫০০ কোম্পানির মধ্যে শেয়ার দর পড়েছে ২,২৪৮ কোম্পানির। আইটি ও গাড়ি উৎপাদন সেক্টর খুইয়েছে ৪ শতাংশ শেয়ার মূল্য। বিদেশি পুঁজির ভারত ত্যাগ চলছেই। চলতি মাসে এ দেশ ছেড়েছে ৪৭ হাজার কোটি টাকার বিদেশি ফাটকা পুঁজি। এদিন সেনসেক্স থেমেছে ৭৩ হাজার ১৯২ পয়েন্টে। নিফটি থেমেছে ২২ হাজার ১২৬ পয়েন্টে। বিদেশি বিনিয়োগের মুখ ফেরানো, ট্রাম্পের শুল্ক নীতিই এর জন্য মূল দায়ী বলে মনে করা হচ্ছে। এতে প্রায় ৯ লক্ষ কোটি টাকার রেকর্ড ক্ষতি হয়েছে এদিন।




