জয়শঙ্করের উপর হামলা কাণ্ডে ব্রিটেন সরকার কী জানাল?

লন্ডনে (London) ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় (Security Breach) কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ব্রিটেন সরকার (Britain Government)। বুধবার রাতে লন্ডনের চ্যাথাম হাউসে একটি আলোচনাসভায় যোগ দিতে গেলে খলিস্তানপন্থীরা (Khalistani Attack) তাঁর গাড়ির সামনে বিক্ষোভ দেখায়। পুলিশি নিরাপত্তার মধ্যেই এক বিক্ষোভকারী ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে এবং কনভয়ের সামনে স্লোগান দেয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ব্রিটেনের বিদেশ, কমনওয়েলথ এবং উন্নয়ন দফতর বা এফসিডিও। এক মুখপাত্র বলেন, “আমরা শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে। তবে হুমকি, ভয় দেখানো বা সরকারি অনুষ্ঠান বিঘ্নিত করার প্রচেষ্টা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।” ব্রিটিশ সরকার আরও জানায়, তারা কূটনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। ঘটনার সময় জয়শঙ্কর চ্যাথাম হাউসের ভিতরে ছিলেন। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় খলিস্তানপন্থীরা তাঁর গাড়ির সামনে চলে আসে। সূত্রের খবর, পুলিশের উপস্থিতিতেই তারা ভারতবিরোধী স্লোগান দেয়। সেই সময় এক ব্যক্তি দৌড়ে গিয়ে গাড়ির সামনে ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে। এরপর আরও কয়েকজন জয়শঙ্করের কনভয়ের সামনে এসে স্লোগান দিতে থাকে। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এই ঘটনায় কড়া নিন্দা করেছে ভারত সরকারও। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “একটি বিচ্ছিন্নতাবাদী এবং চরমপন্থী গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে উস্কানিমূলক কাজ করেছে। আমরা গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহারের নিন্দা জানাই এবং আশা করি সংশ্লিষ্ট দেশের সরকার তাদের কূটনৈতিক বাধ্যবাধকতা যথাযথভাবে পালন করবে।”

গ্রুপ সি’র ওই নিয়োগে অনিয়মের অভিযোগ রয়েছে

ভারতীয় রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে বাতিল করে দেওয়া হল গ্রুপ সি পদের যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটি। জানা যাচ্ছে, গ্রুপ সি’র ওই নিয়োগে অনিয়মের অভিযোগ রয়েছে, তাই সমস্ত নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফ থেকে। এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই কথা জানানো হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। পাশাপাশি এও জানানো হয়েছে, যতদিন না পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ততদিন পর্যন্ত এই বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হবেনা বলে জানিয়ে দেওয়া হয়েছে রেলের বিভিন্ন বিভাগের জেনারেল ম্যানেজারদের তরফ থেকে। উল্লেখ্য, সম্প্রতি রেলের বিভাগীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। আর এই ইস্যুতে উত্তরপ্রদেশ থেকে ২৬ জন রেল আধিকারিককে গ্রেফতারও করা হয়েছিল। শুধুতাই নয়, অভিযুক্তদের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছিল ১ কোটি ১৭ লক্ষ টাকা। আর তারপরেই রেলের পক্ষ থেকে ৪ মার্চের সমস্ত নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয় রেল বোর্ডের তরফ থেকে।

মার্কিন অনুদান নিয়ে বিতর্কের জবাব দিল ভারত

ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইডস-এর (USAID) ভারতকে অনুদান দেওয়া নিয়ে সম্প্রতি বিতর্কে উত্তাল হয়েছে জাতীয় রাজনীতি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) মন্তব্য করেন, ভারতীয় নাগরিকদের ভোট-মুখী করতে ব্যবহৃত হয়েছে এই অনুদান। এই মন্তব্যের কোনও ভিত্তি নেই বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রকের (Finance Ministry) তরফে তথ্য দিয়ে দেখানো হয়েছে, মার্কিন অনুদানের টাকা উন্নয়নের কাজে ব্যবহৃত হয়েছে, নির্বাচনে নয়। এই ইস্যু নিয়ে সরব হয়েছে কংগ্রেস (Congress)। ইউএসএইড অনুদানের অভিযোগ এবং আসল তথ্য ঠিক কী? অর্থমন্ত্রকের ২০২৩-২৪ অর্থবর্ষের রিপোর্ট বলছে, মার্কিন অনুদানের টাকা ভারতে সাতটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজে লাগানো হয়েছিল, সেই অর্থের পরিমাণ প্রায় ৭৫০ মিলিয়ন ডলার। এই কর্মকাণ্ডগুলি ছিল মূলত কৃষি, জল শৌচ, নবায়নযোগ্য শক্তি, বিপর্যয় মোকাবিলা এবং স্বাস্থ্য ক্ষেত্রে। ভোটারদের বুথমুখো করতে এই অর্থ ব্যবহার হয়েছিল, এমন কোনও উল্লেখ নেই এই রিপোর্টে। যে ২১ মিলিয়ন ডলার নিয়ে এত বিতর্ক, তদন্তের রিপোর্ট বলছে তা আদতে ২০২২ সালে বাংলাদেশে (Bangladesh) পাঠিয়েছিল আমেরিকা, যাতে ২০২৪ নির্বাচনের আগে ছাত্রদের রাজনৈতিক এবং সামাজিক কাজকর্মে সম্পৃক্ত করা যায়। এর মধ্যে ১৩.৪ মিলিয়ন ডলার ট্রাম্পের ওই বিতর্কিত মন্তব্যের আগেই ওপার বাংলায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। নয়াদিল্লির তরফে এই তথ্য খোলসা করার পরেও ট্রাম্প তাঁর কথায় অনড় থেকে যান যা ভারত ও আমেরিকার কূটনৈতিক সম্পর্ক জটিল করে তুলছে।

একসঙ্গে নাচলেন অক্ষয়-শিল্পা, কত বছর পর?

বলিউডের ইতিহাসে অন্যতম সিজলিং অনস্ক্রিন জুটি হলেন অক্ষয় কুমার (Akshay Kumar)-শিল্পা শেট্টি (Shilpa Shetty)। এই জুটিকে একসঙ্গে ফ্রেম শেয়ার করতে দেখা গেল। ৩০ বছরের পুরনো স্মৃতি উসকে ‘চুরা কে দিল মেরা’ গানে নাচলেন অক্ষয়-শিল্পা। বলিউডে তাঁদের পথ চলা দীর্ঘদিনের। জুটিতে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। ১৯৯৪ সালের ছবি ‘ম্যা খিলাড়ি তু আনাড়ি’ সিনেমার গানটি সুপারহিট হয়েছিল। অনুরাগীদের মনে এখনও উজ্জ্বল অক্ষয় ও শিল্পার অনস্ক্রিন কেমিস্ট্রি। অক্ষয় কুমার ও শিল্পা শেট্টিকে একসঙ্গে দেখা গেল হোয়াইট টুইনিং-এ মঞ্চ মাতাতে। সুপারহিট গান ‘চুরা কে দিল মেরা’-এর গানে নাচলেন দুই তারকা। মাঝে কিছু স্টেপ ‘খিলাড়ি’ মিস করলে তাঁকে শুধরেও দিলেন শিল্পা। দীর্ঘ দু’দশকের পরে নিজেদের সেই সিজলিং রসায়নের কথা অনুরাগীদের মনে করিয়ে দিলেন। নাচের স্টেপে একটু গন্ডগোল হলেও তাঁদের কেমিস্ট্রিতে যে বিন্দুমাত্র মরচে পড়েনি তা তাদের নাচের মাধ্যে প্রকাশ পেল। হোয়াইট ব্লেজার ও ফর্মালে চেনা মেজাজে দেখা গিয়েছে অভিনেতাকে। আর মনীশ মালহোত্রার ডিজাইন করা সাদা শাড়িতে নিজেকে মেলে ধরেছেন শিল্পা। অভিনেত্রীর স্টাইলিশ ও গর্জিয়াস সাজে চোখে ফেরানো দায়।   View this post on Instagram   A post shared by HT City (@htcity)

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড

আইসিসি ইভেন্টের নক আউট পর্যায়ে ব্যর্থ হওয়ার ‘ধারাবাহিকতা’ বজায় রাখল দক্ষিণ আফ্রিকা (South Africa)। তাদের ৫০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICT 2025) ফাইনালে গেল নিউজিল্যান্ড (New Zealand)। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে অনবদ্য পারফরম্যান্স করে ম্যাচের সেরা রাচিন রবীন্দ্র (Rachin Ravindra)। আগামী রবিবার (৯ মার্চ) রোহিত শর্মাদের মুখোমুখি মিচেল স্যান্টনারের দল। প্রথমে ব্যাট করে ৩৬৩ রানের বিশাল লক্ষ্যমাত্রা খাড়া করে কিউয়ি ব্যাটাররা। সেঞ্চুরি করেন রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন (Kane Williamson)। ব্যাট হাতে ভালো অবদান রাখেল ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপসও। লাহোরের পাটা উইকেটে এই টুর্নামেন্টেউ ইংল্যান্ডের ৩৫০ তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া। প্রোটিয়া শিবিরে এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলারের মতো বিস্ফোরক ব্যাটার ছিলেন। কিন্তু সমস্যা হল, নক আউট এলেই চাপ রাখতে পারে না প্রোটিয়ারা। এদিনও চোকার্স হয়ে থেকে গেলেন টেম্বা বাভুমারা (Temba Bavuma)। ২৩তম ওভারে দ্বিতীয় উইকেট পড়ার সময় স্কোরবোর্ডে ১২৫ রান উঠে গিয়েছে। চার ওভার পর আউট হলেন ভ্যান ডার ডুসেন, তখন দলের রান ১৬১। কিন্তু তারপরেই কাঁপন ধরল প্রোটিয়া মিডল অর্ডারে। ৩১ করে আউট হলেন মার্করাম, মাত্র ৩ করলেন ক্লাসেন, মুল্ডার করলেন ৮। একা মিলারের পক্ষে এই ম্যাচ জেতানো সম্ভব ছিল না, দুরন্ত শতরান করেও না। গদ্দাফি স্টেডিয়ামের পাটা পিচেও ভেল্কি দেখালেন স্যান্টনার। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড ভাঙলেন তিনিই। সেই সঙ্গে অধিনায়কের দায়িত্বও দারুণভাবে সামলাচ্ছেন তিনি। গ্রুপের ম্যাচে ভারতের বিরুদ্ধে টসে জিতে কোনও এক দুর্বোধ্য কারণে প্রথমে বোলিং নিয়েছিলেন তিনি, ফাইনালে টস জিতলে কিন্তু তা করবেন না।

কেমন আছেন যাদবপুরের অন্তরবর্তীকালীন উপাচার্য?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ( Jadavpur University ) অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তকে ( Bhaskar Gupta ) বুধবার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কেমন আছেন যাদবপুরের অন্তরবর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত? হাসপাতাল সূত্রে খবর, এখন অনেকটাই স্থিতিশীল। গতকাল ভর্তির পর এমআরআই করা হয়। রিপোর্ট স্বাভাবিক। এই মুহূর্তে প্রাইভেট ওয়ার্ডে ভর্তি। উচ্চরক্ত চাপ জনিত যে সমস্যার জন্য ভর্তি হয়েছিলেন, এখন তা স্বাভাবিক। তবে পর্যবেক্ষণে রয়েছেন। হৃদরোগ বিশেষজ্ঞ অরিন্দম বিশ্বাস ও নিউরোলজিস্ট অনিমেষ করের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বিক্ষোভ দেখানোর ঘটনায় উত্তেজনা ছড়ায়। সেই ঘটনায় আহত পড়ুয়াদের দেখতে গিয়ে ভাস্কর গুপ্তকে হেনস্থা হতে হয়। এরপর থেকেই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। ঘটনার পর থেকে তিনি বাড়িতেই ছিলেন। সোমবার তাঁর বাড়িতে গিয়ে চিকিৎসক অরিন্দম বিশ্বাস তাঁকে শারীরিক পরীক্ষার পর দশ দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। তবে চিকিৎসকের সতর্কবার্তাকে সত্যি প্রমাণ করেই দু’দিনের মধ্যেই ভাস্কর গুপ্তকে হাসপাতালে ভর্তি করতে

শীতের দিনে প্রখর রোদের দাপট!

ফাল্গুনের হাওয়ায় খামখেয়ালিপনা। ভোর ও রাতের ঠান্ডা আমেজের পর দিনভর প্রখর রোদে তীব্র গরমের অনুভূতি। তাপমাত্রার ওঠাপড়া যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহেও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। আজও সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন নেই। পরবর্তী পাঁচদিন তাপমাত্রার সেরকম কোনও তারতম্য হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে তিনটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের সপ্তাহে বাড়বে গরম চলতি সপ্তাহের শেষে আবহাওয়ার মেজাজ বদলাবে। আগামী সপ্তাহ থেকে বাড়তে শুরু করবে পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। মার্চের দ্বিতীয় সপ্তাহে নাতিশীতোষ্ণ আবহাওয়া বিদায় নেবে। গরমের প্রকোপ বাড়বে, শীতের শেষ পরশ মিলিয়ে যাবে। আগামী সপ্তাহ থেকেই শুরু হবে গ্রীষ্মের দাপট। উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকেই দার্জিলিং এবং কালিম্পংয়ে ঝড়বৃষ্টি শুরু হতে পারে। শুক্রবার ও শনিবারও এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে শনিবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ঝড়বৃষ্টির কারণে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের দক্ষিণভাগে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে আগামী দুইদিনে কিছুটা তাপমাত্রা কমতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। শীতের শেষে এই সামান্য তাপমাত্রা পতন সাময়িক হলেও দিনের বেলায় গরমের দাপট বজায় থাকবে। গরমের প্রস্তুতি শুরু করুন আবহাওয়ার এমন খামখেয়ালিপনা দেখে সাধারণ মানুষ ইতিমধ্যেই কনফিউশনে পড়েছেন। কখন কী পরবেন, সেই হিসেব রাখা যেন মুশকিল। সকালে ঠান্ডা, দুপুরে গরম, রাতে আবার ঠান্ডা। তবে আলিপুর আবহাওয়া দফতর স্পষ্ট জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই গরমের প্রভাব শুরু হবে। তাই এখন থেকেই গরমের প্রস্তুতি শুরু করে দেওয়াই ভালো। বিশেষত যাঁরা উত্তরবঙ্গে যাবেন, তাঁদের সঙ্গে ছাতা এবং প্রয়োজনীয় সরঞ্জাম রাখতে বলা হচ্ছে।

বাড়বে তাপমাত্রা, কত ডিগ্রি হবে?

আবহাওয়ার (Weather) পরিবর্তন হচ্ছে। বসন্তের (Spring) দ্বারে এসে হাজির হয়ে গিয়েছে উষ্ণতার বার্তা (Temperature Increase), বাড়বে তাপমাত্রা। চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই বেশ গরম অনুভব করবে বঙ্গবাসী। সেই গরমে ঘেমে নেয়ে গলদঘর্ম হওয়ার দিন চলে এসেছে। মার্চ মাসে বসন্তের আমেজ থাকবে, সেই রকম পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Update)। এখনও পর্যন্ত ভ্যাপসা গরমের পূর্বাভাস না থাকলেও শুষ্ক গরম আবহাওয়া থাকবে। ‘লা নিনা’ র (la niña) প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকে। বৃষ্টির পরিমাণ বেশি থাকে। কিন্তু গত দু’মাসে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, সেভাবে বৃষ্টি (Rain) হয়নি। এর ফলে মার্চ মাসেও বৃষ্টিপাতের ঘাটতি হবে, বাড়বে তাপমাত্রা। এর প্রভাব পড়বে বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে, এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহান্তে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ বা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছতে পারে ৩৬ বা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩২ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে, উত্তরবঙ্গে আবহাওয়ার কোনও বড় পরিবর্তন হবে না। আকাশ পরিষ্কার থাকবে। পার্বত্য এলাকায় দু’এক জায়গায় হালকা কুয়াশা থাকবে সকালের দিকে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

ইউক্রেনের ভবিষ্যত কী?

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelenskyy) আমেরিকা সফর একপ্রকার ব্যর্থ। তাঁকে ওভাল অফিসে ডেকে এনে রীতিমতো ভর্ৎসনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স (JD Vance)। বরং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) প্রশংসা শোনা গিয়েছে তাঁদের মুখে। এক মিত্র দেশের সঙ্গে আমেরিকার রাষ্ট্রপ্রধানদের এই আচরণ আন্তর্জাতিক কূটনীতিতে আলোড়ন ফেলেছে। প্রশ্ন উঠেছে, তাহলে ইউক্রেনের ভবিষ্যত কী? এবার কি দেশটার উপর পুরোপুরি কবজা করে ফেলবে রাশিয়া? এই দুঃসময়ে জেলেনস্কির পাশে আছে ইউরোপ। ইউক্রেনকে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার (Kier Starmer)। লন্ডনে ১৮টি মিত্র দেশের বৈঠক হয়েছিল গত সপ্তাহান্তে। সেই বৈঠকের পর জেলেনস্কি জানান, শান্তির সম্ভাব্য শর্তাবলি ঠিক করতে ইউরোপের সঙ্গে আলোচনা করছেন তিনি। সেই সব শর্ত পাঠানো হবে আমেরিকার কাছে। সোশ্যাল মিডিয়ায় জেলেনস্কির বার্তা, “আমাদের শান্তি চাই, অন্তহীন যুদ্ধ নয়।” ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার্মারও একইভাবে বলেন, যুদ্ধ থামাতে ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্যরা ইউক্রেনের সঙ্গে কাজ করবে। উপায় বের হলে তা ওয়াশিংটনের কাছে পাঠানো হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল (Emmanuel Marcon) মাক্রঁ জানিয়েছেন, ফ্রান্স ও ব্রিটেন এক আংশিক শান্তিচুক্তির প্রস্তাব দিয়েছিলেন। এই শান্তিচুক্তিতে আকাশ, জল এবং শক্তি পরিকাঠামোয় হামলা বন্ধ থাকবে।

KKR-এর নতুন অধিনায়ক রাহানে

শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ছেড়ে দেওয়ার পর থেকেই কলকাতা নাইট রাইডার্স (KKR) সমর্থকদের মনে একটাই প্রশ্ন ছিল— পরবর্তী অধিনায়ক কে? একাধিক জল্পনা, দোলাচল অবশেষে কাটিয়ে দিল কেকেআর ম্যানেজমেন্ট। নাইটদের সিইও ভেঙ্কি মাইসোর ঘোষণা করলেন, ২০২৫ আইপিএলে নেতৃত্ব দেবেন অজিঙ্ক্য রাহানে (Ajinkya Rahane) এবং সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে সোমবার বিকেলে মাইসোর (Venky Mysore) জানান, “অজিঙ্ক্য রাহানের মতো একজনকে পেয়ে আমরা আনন্দিত, যিনি অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা এবং বিচক্ষণতা আনবেন। ভেঙ্কটেশ আইয়ারও এই কেকেআর ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় যাঁর নেতৃত্বগুণ রয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে শিরোপা ধরে তাঁরা দারুণভাবে একসঙ্গে কাজ করবেন।” সিইও-র পোস্টের পরপরই পোস্ট করেন রাহানে। তিনি বলেন, “আসন্ন আইপিএল মরসুমে কেকেআরকে নেতৃত্ব দিতে সম্মানিত এবং উত্তেজিত বোধ করছি। এই চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং নিজের সবটা দিতে মুখিয়ে আছি। করব লড়ব জিতব।” প্রসঙ্গত, আইপিএল ২০২৫-এর (IPL 2025) নিলামে প্রথমটায় রাহানেকে কোনও দলই নেয়নি। পরে তাঁর বেস প্রাইস ১.৫ কোটিতে তাঁকে ঘরে তুলে নেয় নাইট শিবির। সেই জায়গা থেকে আজ দলের নেতৃত্ব দিতে চলেছেন রাহানে। এদিকে আইয়ারকে ধরে না রাখলেও ২৩.৭৫ কোটি দিয়ে কিনে নেয় কেকেআর। তিনি আপাতত রাহানের ডেপুটি। তবে অধিনায়ক ব্যাট হাতে পারফর্ম না করতে পারলেই নেতৃত্বের ব্যাটন চলে যাবে আইয়ারের হাতে।