ঘরে ফিরলেন সুনীতা

বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ (ভারতীয় সময়) সুনীতাদের নিয়ে মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ফ্লরিডার সমুদ্রে অবতরণ করে। তার কিছু ক্ষণ পর ওই যানের মধ্যে থাকা ক্যাপসুল থেকে একে একে হাসিমুখে বেরিয়ে আসেন সুনীতা এবং বুচ। ২৮৬ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরায় তাঁদের নিয়ে খুশি গোটা বিশ্ব। খুশি ট্রাম্পও। আমেরিকার সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি যখন ক্ষমতায় (দ্বিতীয় বার আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার পর) আসি, তখনই আমি ইলনকে বলেছিলাম তাঁদের (সুনীতা এবং বুচ) ফিরিয়ে আনতে হবে। কথা দিয়েছিলাম, রেখেছি।’ এদিন সুনীতা উইলিয়ামসদের (Sunita Williams Return) নিয়ে নিখুঁত অবতরণ করে ড্রাগন ক্যাপসুল। দড়ি দিয়ে ক্যাপসুল বেঁধে জাহাজে ড্রাগন ক্যাপসুল তুলে খোলা হয় হ্যাচ। বিশেষ চেয়ারে বার করা হয় ৪ নভশ্চরকে। ৯ মাস পর পৃথিবীর আলো দেখলেন সুনীতারা। ফ্লোরিডা উপকূলে সমুদ্রের জলে অবতরণ করে সুনীতাদের ড্রাগন ক্যাপসুল। পরিকল্পনা মেনে একেবারে নিখুঁত অবতরণ হয় ক্যাপসুলের। ভারতীয় সময় ৩টে বেজে ২৭ মিনিটে অবতরণ করে। ধাপে ধাপে ঘণ্টায় সাড়ে সাতাশ হাজার মাইল থেকে গতিবেগ কমানো হয় ক্যাপসুলের। মাটি থেকে ১৮ হাজার ফুট উপরে থাকার সময় খুলে যায় জোড়া প্যারাস্যুট। মাটি থেকে ১০ হাজার ফুট উচ্চতায় খোলে আরও দুটি প্যারাস্যুট। প্রথমে ভাসমান মডিউলের মহাকাশযানের অবস্থা খুঁটিয়ে দেখে নৌবাহিনীর স্পিডবোট। তারপর অবতরণের জায়গায় পৌঁছয় মার্কিন নৌবাহিনীর জাহাজ। ক্যাপসুলের গায়ে দড়ি বেঁধে হাইড্রলিক আর্মের সাহায্যে জাহাজে তোলা হয়। প্রাথমিক পরীক্ষার পর জাহাজেই হ্যাচ খোলা হয় ড্রাগন ক্যাপসুলের। হ্যাচ খোলার পর ভিতরে গিয়ে আরেক দফা পরীক্ষা করা হয় সুনীতাদের। বিশেষ চেয়ারে তুলে ক্যাপসুল থেকে প্রথম বার করা হয় নিক হেগকে। তারপর ক্যাপসুল থেকে বার করা হয় আলেকজান্ডার গর্বুনোভকে। ক্যাপসুল থেকে এরপর বার করা হয় সুনীতা উইলিয়ামসকে। সবার শেষে ক্যাপসুল থেকে বার করা হয় সুুনীতার সঙ্গী বুচ উইলমোরকে। তারপর ওই জাহাজে করে স্থলভাগে নিয়ে আসা হয় সুনীতাদের। বিমানে করে এরপর সুনীতাদের নিয়ে আসা হয় হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে। স্পেস সেন্টারে ক্রু কোয়ার্টারে রাখা হয়েছে সুনীতাদের। ক্রু কোয়ার্টারে তাঁদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হবে। বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে এই পরীক্ষা। তারপর পরিবারের সঙ্গে সুনীতাদের দেখা করার অনুমতি মিলবে।

সপ্তাহান্তে বৃষ্টিতে ভাসবে বঙ্গ?

আবহাওয়ার লুকুচুরি খেলা বজায় রয়েছে। কখনো তীব্র গরম তো কখনও বিকেল হওয়ার সাথে সাথেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা মিলছে জেলায় জেলায়। ফাল্গুন মাসের শেষেই বঙ্গে জ্যৈষ্ঠ মাসের মত গরম। সঙ্গে কড়া রোদ। ইতিমধ্যেই রাজ্যের বেশকিছু প্রান্তে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে গিয়েছে। তবে এবার আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিল, বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। হতে পারে শিলা বৃষ্টিও। সপ্তাহান্তে রাজ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে বলে জানা যাচ্ছে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও জারি রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মোটের উপর আগামী কয়েকদিনে তাপমাত্রার বিরাট কিছু বদল ঘটবে না উত্তরবঙ্গে।

ফের বার্ড ফ্লু আতঙ্ক!

ফের আতঙ্ক বাড়াচ্ছে বার্ড ফ্লু (Bird Flu)। রাজ্যের একাধিক জেলায় বন্ধ হয়েছে মুরগি ও ডিমের পরিবহণ, জারি হয়েছে সতর্কতা। তবে আপাতত রাজ্যের কেউই এই রোগের শিকার হননি। সম্প্রতি বার্ড ফ্লু ধরা পড়েছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে (Jharkhand)। জানা গিয়েছে, এবার ঝড়খণ্ডের পাকুড় জেলায় দেখা গিয়েছে বার্ড ফ্লু রোগের সংক্রমণ। আর প্রতিবেশী রাজ্যে সংক্রমণ ধরা পড়ায় পশ্চিমবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় জারি করা হয়েছে সতর্কতা। সংক্রমণ রুখতে কড়া নির্দেশিকা জারি করেছেন এই দুই দুই জেলার জেলাশাসক। জানা গিয়েছে, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার দশটি গ্রামে ইতিমধ্যে মুরগি ও ডিম আমদানি-রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর। এদিকে রাজ্যের প্রাণী ও সম্পদ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই জেলার ওই দশটি গ্রামে কড়া নজরদারি চালানো হচ্ছে। যদি কোনও মুরগি অসুস্থ হয়ে পড়ে বা তার মধ্যে বার্ড ফ্লু-র উপসর্গ দেখা যায়, তাহলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য গ্রামবাসীদের অনুরোধ করা হয়েছে। এদিকে বীরভূম ও মুর্শিদাবাদ জেলার প্রশাসনের তরফে জানানো হয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে সতর্কতা অবলম্বন করা জরুরি। পরিস্থিতির উপর নজর রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছে রাজ্য সরকার।

শ্রীকৃষ্ণের বাণী সঙ্কটে পথ দেখায়: আমেরিকার গোয়েন্দা প্রধান

আমেরিকার (US) গোয়েন্দা প্রধান (US Director of National Intelligence) তুলসী গাবার্ড (Tulsi Gabbard)। ভারত সফরে এসেছেন। দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের (Ajit Doval) নেতৃত্বে ২০টি দেশের সংশ্লিষ্ট সম্মেলনে (Conference) অংশ নিয়েছেন। জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় এর আয়োজন করেছে। একটি ইন্টারভিউতে ডোনাল্ড ট্রাম্পের গোয়েন্দা দফতরের ডিরেক্টর তুলসী তাঁর শ্রীকৃষ্ণ (Lord Krishna) ভক্তির কথা জানালেন। কীভাবে খারাপ সময়ে শ্রীমদ্ভগবদগীতায় (Bhagavad Gita) শ্রীকৃষ্ণের অর্জুনকে বলা উপদেশ তাঁকে পথ দেখায় তা জানালেন তুলসী। কর্মজীবনের প্রথম অংশে আমেরিকার সেনাবাহিনীতে কাজ করেছেন। আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর সোমবার এনআইকে দেওয়া ইন্টিরভিউতে বলেন, ভগবদগীতায় শ্রীকৃষ্ণের শিক্ষা তাঁর শক্তির উতস্য ও পথ প্রদর্শক। কঠিন মুহূর্তে ও সাফল্য সর্বত্রই রাস্তা দেখায়। বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ ক্ষেত্রে কিংবা বর্তমান আন্তর্জাতিক ইস্যুর ক্ষেত্রে গীতার শরণাপন্ন হই। গাবার্ড রবিবার দিল্লি এসেছেন। গোয়েন্দা সহযোগিতা নিয়ে ভারতীয় আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফরে তুলসীর সঙ্গে দেখা করেছিলেন। জার্মানিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের পর এটি তুলসীর দ্বিতীয় বিদেশ সফর। গোয়েন্দা প্রধান হয়ে এই প্রথম ভারত সফর করলেন তিনি। উল্লেখ্য, এর আগেও তিনি হিন্দু ধর্মের প্রতি ভক্তির কথা আমেরিকায় প্রচার করেছেন।

বোল্ড লুকে নজর কাড়লেন রেখা

কয়েক বছর ধরে সিনেমা থেকে দূরে রয়েছেন রেখা (Rekha)। তবে তিনি বরাবরই মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন৷ তিনি বলিউডের সবচেয়ে বিতর্কিত অভিনেত্রীও বটে। এ সবের মধ্যে আজও রেখার রূপের জাদু নজর কাড়ে অনুরাগীদের। সত্তরের রেখা যেন ১৮ তন্বী। এই বয়সেও বোল্ড লুকে নজর কাড়লেন অভিনেত্রী। দেখে নেব সেই ঝলক অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে তাঁর সম্পর্কের কথা কারওর অজানা নয়। প্রকাশ্যে নিজেই স্বীকার করেন এই কথা। যদিও এক সময় পর্দার ‘উমরাওজান’ সকলকে চমকে দিয়ে বিয়ে করেন দিল্লির এক ব্যবসায়ীকে ৷ তবে সেই বিয়ে ক্ষণস্থায়ী। শুধু ব্যাক্তিগত জীবন নয়, রেখা (Rekha) তাঁর দাপুটে অভিনয় দিয়ে মানুষের মন জয় করেছেন। তাঁর অনন্য শাড়ির সম্ভাব থেকে অনুপ্রেরণা নেন ফ্যাশান ডিজাইনাররাও। বয়স ৭০ হলেও তা দেখে বোঝার উপায় নেই। এখনও স্বমহিমায় নিজেকে ধরে রেখেছেন তিনি। এখনও তাঁরা রূপের ছটায় বুঁদ দর্শক। অভিনেত্রী রেখা আবারও প্রমাণ করলেন কেন তিনি স্টাইলের অবিসংবাদিত। তিনি সাদা প্যান্টসুট পরে পিন্টু কি পাপ্পির ট্রেলার লঞ্চে অংশ নিয়েছিলেন। স্যুটের জন্য নিজের সিগনেচার শাড়ি ছেড়ে, রেখাকে সাদা রঙের ব্লেজার পরে ম্যাচিং সাটিন ব্লাউজ এবং চওড়া পায়ের প্যান্ট পরে রেড কার্পেট মাতাতে দেখা গেল। তিনি তার লুকটি সম্পূর্ণ করেছেন ওভারসাইজ কালো সানগ্লাস, সোনালী কানের দুল এবং একটি সাদা টুপি,সোনালী প্ল্যাটফর্ম স্নিকার্স দিয়ে যা ভিনটেজ গ্ল্যামারের ছোঁয়া। রেখার লুকে মুগ্ধ অনুরাগীরা।   View this post on Instagram   A post shared by Manish Malhotra (@manishmalhotra05)

IPL-এর আগে বিরাট ঘোষণা রেলের

বেজে গিয়েছে দামামা, আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025)। আর এবারের আইপিএল-কে ঘিরে শহর কলকাতায় (Kolkata) বাড়তি উত্তেজনা। কারণ, গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবারের উদ্বোধনী ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে। আর এই ম্যাচটি হবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। শুধু তাই নয়, ফাইনাল এবং দ্বিতীয় কোয়ালিফায়ার মিলিয়ে মোট আটটি ম্যাচ খেলা হবে ইডেনে। আর সেই কারণে আইপিএল দেখতে আসা দর্শকদের সুবিধার্থে বড় পদক্ষেপ নিল রেল। বিশেষ করে হাওড়া ডিভিশনের (Howrah Rail Division) যাত্রীরা এতে উপকৃত হবেন। সম্প্রতি, হাওড়া ডিভিশনের তরফে ঘোষণা করা হয়েছে যে, ইডেনে ম্যাচের দিনগুলিতে একটি হাওড়া-ব্যান্ডেল লোকাল ট্রেনের সময়সীমা ১০ মিনিট পিছিয়ে দেওয়া হবে। যাতে এই রুটের দর্শকদের ম্যাচ দেখতে ফিরতে কোনও অসুবিধা না হয়, সেই কারণেই এই পদক্ষেপ নিয়েছে রেল। সোমবার রেলের হাওড়া ডিভিশনের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ৩৭২৯১ হাওড়া-ব্যান্ডেল ইএমইউ লোকাল ট্রেনটি ম্যাচের দিনগুলিতে ১০ মিনিট পরে ছাড়বে হাওড়া থেকে। আগামী ২২ মার্চ, ৩ এপ্রিল, ২১ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ২৩ মে এবং ২৫ মে তারিখে এই ট্রেনটি রাত ১১.৪৫-এর পরিবর্তে হাওড়া স্টেশন থেকে ছাড়বে রাত ১১.৫৫-তে।

মার্চেই সম্পন্ন হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার পক্ষ থেকে একটি বৈঠকের ডাক দেওয়া হয়। সেই বৈঠকে যোগদান করতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু তাঁর উপর চরাও হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। তারপর থেকেই উতপ্ত থাকে গোটা বিশ্ববাদ্যালয় চত্ত্বর। যার জেরে বেশ কয়েকদিন যাবৎ অস্থির পরিস্থিতিই থাকে বিশ্ববিদ্যালয় চত্ত্বর জুড়ে। আর সেই দরুন বিশ্ববিদ্যালয়ের বেশকিছু পরীক্ষা সম্পন্ন হয়নি। তবে এবার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল যেই পরীক্ষাগুলি বাকি রয়েছে সেই পরীক্ষা শেষ করতে হবে চলতি মাসের মধ্যেই। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, মূলত ইউজি এবং পিজির বেশকিছু বিভাগের পরীক্ষা বাকি রয়েছে। সেই সব পরীক্ষা চলতি মাসেই পুনরায় নেওয়া হবে বলে জানালেন পরীক্ষা নিয়ামক সাত্বকী ভট্টাচার্য। পরীক্ষার দিন হিসাবে ধার্য করা হয়েছে ২১, ২২ এবং ২৮ মার্চ। তবে আগে যারা পরীক্ষা দিয়েছেন তাদের আর পরীক্ষা দিতে হবে কিনা সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় কোন সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ামক। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর সিংহভাগ ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়ারাই পরীক্ষায় বসেনি। এর সঙ্গে কলা বিভাগের বেশ কিছু পরীক্ষা যেগুলো নেওয়া হবে। সব মিলিয়ে প্রায় ৩০ টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, খুব কম সংখ্যক পড়ুয়াই পরীক্ষা দিয়েছিল, তাই সেইসব খাতা খুলেই দেখা হয়নি। যেই দিনগুলি ধার্য করা হয়েছে সেই দিনের পরীক্ষার জন্য আবার নতুন করে প্রশ্নপত্র তৈরি হতে পারে বলেও জানা যাচ্ছে।

বিপুল অস্ত্র উদ্ধার শিয়ালদহ স্টেশনে

ফের খাস কলকাতায় অস্ত্র উদ্ধার (Huge weapons) । ব্যস্ততম শিয়ালদা স্টেশনে (Sealdah station) কলকাতা পুলিশের এসটিএফ (STF) আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করেছে। ৬ টি আগ্নেয়াস্ত্র (FireArms) উদ্ধার হয়েছে। ধৃত যুবকের নাম হাসান শেখ (Hasan Sheikh) । মালদার বাসিন্দা। পুলিশের চোখে ধুলো দিতে জামাকাপড়ে নীচে লুকিয়ে অস্ত্র পাচারের পরিকল্পনা ছিল। সোমবার সকালে এই অস্ত্র উদ্ধারে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, বিহারের (Bihar) খাগারিয়ায় (Khagaria) অস্ত্র তৈরি হয়েছে। সেখান থেকে সড়কপথে মানসিংহে আনা হয়। পরে শিয়ালদা ট্রেনে করে পাচার। এন্টালি থানার সংলগ্ন শিয়ালদা স্টেশন এই অস্ত্র উদ্ধার ঘটনা ঘিরে দুষ্কৃতকারীরা এই জায়গাটি সেফ করিডর তৈরি করছে? সেই প্রশ্নই ফের উসকে দিয়েছে। ব্যাগ থেকে একে একে ছ’টি আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ধৃত ৪২ বছরের হাসান শেখ মালদার কালিচকের নারায়ণপুর গ্রামের বাসিন্দা। আটক ব্যক্তিকে গ্রেফতার করে অস্ত্র আইনে মামলা করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “আমাদের কাছে আগে থেকেই খবর ছিল যে শিয়ালদা চত্বরে আর্মস ডেলিভারি হবে। সেই মতো আজ, সকালে হাটেবাজারে এক্সপ্রেস ঢোকার সময় শিয়ালদা স্টেশনে পৌঁছন তদন্তকারীরা। অস্ত্র সহ তাকে পাকরাও করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি ব্যাগ। ওই ব্যাগের ভিতরেই জামাকাপড়ের তলায় লুকিয়ে পাচার করা হচ্ছিল আগ্নেয়াস্ত্র।” কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এর পিছনে আর কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান এই বিপুল পরিমাণ অস্ত্র একার পক্ষে আনা সম্ভব নয়।

তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি

চলছে ফাল্গুনের শেষ। কিন্তু তার আগেই পশ্চিমবঙ্গে জ্যৈষ্ঠ মাসের মত গরম। ইতিমধ্যেই রাজ্যের বেশকিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগেই পূর্বাভাস ছিল সপ্তাহান্তে রাজ্যের বেশকিছু জেলায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতির সৃষ্টি হবে। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং ঝাড়গ্রামে। এসব জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুয়েছিল বলে জানা যাচ্ছে। কিন্তু বিকেল হওয়ার সঙ্গে সঙ্গেই এল স্বস্তির খবর। রাজ্যের বেশকিছু জেলায় বিকেল নামার সঙ্গে সঙ্গে ঝেঁপে নামল বৃষ্টি। হুগলী, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে হল বৃষ্টি। তাতে হঠাৎ করেই যে তীব্র গরমে হাঁসফাঁস পরিস্থতির যে আবহ তৈরি হয়েছে তার থেকে কিছুটা হলেও মুক্তি পাবে সকলে। বাঁকুড়ায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। বড় বড় শিলাতে ছেয়ে যায় গোটা মাঠ চত্বর। তীব্র গরম থেকে স্বস্তি মিললেও রয়েছে আলু চাষে ক্ষয়ক্ষতির আশঙ্কা। তবে গরমে যে এবার নাজেহাল অবস্থা হতে চলেছে বঙ্গবাসীর তা বলার অপেক্ষায় আর নেই। মার্চের মাঝামাঝি রাজ্যে যা অবস্থা এর থেকেই খানিকটা স্পষ্ট এপ্রিল-মে মাসে তীব্র দহন জ্বালায় পুড়তে চলেছে বঙ্গ।

বৃষ্টি কবে আসবে?

বসন্ত সবে গুটিগুটি পায়ে বিদায় নিয়েছে। আর মার্চের মাঝেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের (South Bengal Heatwave) পরিস্থিতি। গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় প্রাণ ওষ্ঠাগত। সোমবার পর্যন্ত গরম চরমে থাকবে দিনের বেলায় (Weather Update)। রাতেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে, জানিয়েছে হাওয়া অফিস। এরই মাঝে আবার কলকাতা (Kolkata Heatwave) সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মার্চেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা ৪০ ছোঁবে। দোলেই ৩৯ ডিগ্রিতে উঠেছিল পুরুলিয়ার তাপমাত্রা। শনিবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি হয়েছিল বাঁকুড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর,পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। আগামিকাল রবিবারেও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই ছয় জেলাতে তাপপ্রবাহ চলবে। স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৫ ডিগ্রি বা তার বেশি থাকবে এই চার জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাতে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত সকাল ও সন্ধের তাপমাত্রায় ঠাণ্ডার আমেজ থাকবে। ধীরে ধীরে চড়তে শুরু করবে পারদ। দক্ষিণবঙ্গে শনিবার থেকেই তাপপ্রবাহ শুরু হয়ে আগামী বুধবার পর্যন্ত চলবে। তবে স্বস্তির খবরও শুনিয়েছে হাওয়া অফিস। পরের সপ্তাহে ফের বদলে যাবে আবহাওয়া। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের (WB Rain 22nd March) পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আগামী ১৭ মার্চ পর্যন্ত ৪ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরে রবিবার বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি সব জেলায় শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা আগামী কয়েক দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।