কেমন আছেন তামিম ইকবাল?

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন আচমকা হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়েছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার (Bangladeshi Cricketer) তামিম ইকবাল (Tamim Iqbal)। সোমবার টস করতে মাঠে নামতেই বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। তারপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা জানান, একবার নয়, পরপর দু’বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন এই ক্রিকেটার। হৃদযন্ত্রে ব্লকেজ পাওয়া যাওয়ার কারণে সোমবারই স্টেইন বসানো হয়। এদিন সন্ধ্যার দিকে তামিমের শারিরীক অবস্থার উন্নতির খবরে পাওয়া যায়। হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁর জ্ঞান ফিরেছে এবং তিনি পরিবারের লোকজনের সঙ্গে কথাবার্তাও বলেছেন। পাশাপাশি তিনি প্রাক্তন সতীর্থদের সঙ্গেও কথা বলেছেন বলে জানা গিয়েছে। তারপর মঙ্গলবার দুপুরের দিকে নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন তামিম। সেই পোস্টে তিনি লেখেন, “আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।”

কনসার্টে জমিয়ে নাচলেন অরিজিৎ!

অরিজিতের সুরের জাদুতে মুগ্ধ অনুরাগীরা। এবার নেচে কনসার্ট জমালেন অরিজিৎ সিং (Arijit Singh)। অরিজিতের গান নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু গানের পাশাপাশি অরিজিৎ যে দারুণ নাচতেও পারেন, তার প্রমাণ পাওয়া গেল। অরিজিৎ সিংয়ের কনসার্ট মানেই মঞ্চে ম্যাজিক ঘটবে। সেই মুহূর্ত ঝড়ের গতি ভাইরাল হবে। আর এবার তাঁর কনসার্টে দেখা গেল চমক। মুম্বইয়ে কনসার্ট অনুষ্ঠিত হয়ে গেল অরিজিৎ সিংয়ের। সেখানেই তিনি কাল হো না হো ছবি থেকে প্রিটি ওম্যান গানটিতে জমিয়ে ভাঙরা নাচলেন। তিনি মঞ্চে যেন সব ভুলে জমিয়ে ভাঙরা নাচলেন। পেশাদার নৃত্যুপশিল্পীদের সঙ্গেই নিজের মতো করে নাচতে দেখা গেল গায়ককে। আর সেটারই ভিডিয়ো এদিন সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে। কমেন্টে অনেকেই লেখেন, ‘অ্যা! এটা কী রূপ দেখছি অরিজিৎ সিংয়ের?’   View this post on Instagram   A post shared by Arijit Singh (@arijitsinghliveupdates)

১ এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে

বাজেটে রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএর (WB State Government Employees DA 18 Percent) বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১ এপ্রিল থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে। মঙ্গলবার নবান্নের তরযফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি (4 Percent Dearness Allowance Increase) পেয়ে ১৮ শতাংশ হল। পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। পাশাপাশি সুপ্রিম কোর্টেও পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায়, আগামী এপ্রিল মাসে হবে এই মামলার পরবর্তী শুনানি। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো আগামী ১ এপ্রিল থেকে বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। মঙ্গলবার ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানায়, ৪ শতাংশ ডিএ বাড়ছে। ১৮ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। রাজ্যে সরকারি শিক্ষক, অশিক্ষক, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারের অধীনস্থ অফিস কর্মীরা, পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যালিটি ও কর্পোরেশন কর্মীরাও ১ এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন। কিন্ত রাজ্য সরকারি করমীরা ১৮ শতাংশ হারে ডিএ পেলেও কেন্দ্র-রাজ্যের মহার্ঘ ভাতায় ৩৫ শতাংশ ফারাক রয়েছে। এই ফারাক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সরকারি কর্মচারীদের বামপন্থী সংগঠনগুলি। ন্যায্য ডিএ-র দাবিতে আগামী ৭-৯ এপ্রিল রাজ্য জুড়ে সরকারি দফতরে ৩ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে একটি বাম সংগঠনের সদস্যেরা। গ্রামী যৌথ মঞ্চ আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘‘বকেয়া যা ছিল, তার তুলনায় সামান্য ডিএ দিয়েছেন, বাজার মূল্যের সঙ্গে এই ডিএ-র শতাংশের সাযুজ্য নেই। তবে তৃণমূল কর্মচারী সংগঠন সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে।

ফের চড়বে পারদ

ঝড়-বৃষ্টিতে (Rain) তাপমাত্রা কিছুটা নামলেও ধীরে ধীরে বাড়বে গরম (Mercury Rise Again), এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে (Sourth Bengal) বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই, আবহাওয়া শুষ্ক থাকবে। তবে শুক্র ও শনিবার উত্তরবঙ্গের (North Bengal Weather) উপরের দু-তিন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিগত কয়েকদিন সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের (water vapor) প্রবেশ ঘটেছিল বাংলার উপকূলে (Bengal Coast) । সঙ্গে ছিল উত্তর-পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাব। ফলে বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু সেই পরিস্থিতি আর নেই, ফের ফের চড়বে পারদ ৷ ফিরবে গরম। সোমবার রাজ্যের সব জেলার আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আজ দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি এবং ২৩ ডিগ্রির আশেপাশে থাকবে ৷ আজ বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গল থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই ৷ ফলে সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে ৩ থেকে ৫ ডিগ্রি বাড়বে ৷ আগামিকাল থেকে পরবর্তী তিনদিনে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে, অর্থাৎ ফিরবে গরম।

মঙ্গলে বাণিজ্য সম্মেলন, বৃহস্পতিতে অক্সফোর্ডে ভাষণ

একগুচ্ছ কর্মসূচি নিয়ে লন্ডনে (London) রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Cm Mamata Banerjee)। আজ সোমবার হাই কমিশনের (High Commission) সঙ্গে বৈঠক দিয়ে শুরু হবে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচি। মঙ্গলে বাণিজ্য সম্মেলন (Trade conference) । আগামী বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) ভাষণ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার পর্যন্ত একটানা কর্মসূচি রয়েছে। তার মধ্যেই নিজের জরুরি বৈঠকের কাজগুলি সেরে ফেলবেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে লন্ডন সফরে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, মুখ্যমন্ত্রীর দফতরের বিশেষ সচিব গৌতম সান্যাল, শিল্প সচিব বন্দনা যাদব, ডাইরেক্টর অফ সিকিওরিটি পীযূষ পাণ্ডে প্রমুখ। পাশাপাশি রয়েছেন WBTC-এর অফিসাররা। এছাড়া আছেন শিল্পপতি সত্যম রায়চৌধুরী, মেহুল মোহানকা, উমেশ চৌধুরী, সন্তোষ বাঙ্গার। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও। হিথরো বিমানবন্দরে সমস্যার কারণে শনিবার সকালের পরিবর্তে সন্ধ্যায় রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের ছাড়পত্র নিয়ে বিদেশ সফর বলে জানিয়ে দেন তিনি। যাওয়ার আগে রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,’ আগামী কয়েকদিনের জন্য আমরা যাচ্ছি। কিন্তু সর্বক্ষণ আমার সঙ্গে সংযোগ থাকবে। বাংলার মা-মাটি-মানুষকে বলব, আপনারা শান্তিতে থাকবেন।” রবিবার লন্ডন পৌঁছেই মুখ‌্যমন্ত্রী চলে যান বাকিংহ‌্যাম প‌্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেল। আগামী কয়েকদিন এটাই মুখ্যমন্ত্রীর ঠিকানা। এর আগে মুখ‌্যমন্ত্রী হয়েই এসেছিলেন বাকিংহ‌্যাম প‌্যালেসের আমন্ত্রণে। পরে আরও একবার ভগিনী নিবেদিতার স্মৃতিবিজড়িত বাড়িতে ব্লু প্লাগ লাগানোর অনুষ্ঠানে। মাঝে লন্ডন স্কুল অফ ইকনমিক্স-সহ আরও কিছু সংস্থার আমন্ত্রণ ছিল। এবার অক্সফোর্ড বিশ্ববিদ‌্যালয়ের আমন্ত্রণে ভাষণ দেবেন মুখ‌্যমন্ত্রী। এই বিষয়টি সামাজিক উন্নয়ন। বর্তমানে এই সামাজিক উন্নয়নে মমতার মডেল বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। এদিকে রাজ্যে নেই মুখ্যমন্ত্রী, কে সামলাবে দায়িত্ব। তার আগে থেকেই টাস্ক ফোর্স তৈরি করেছেন তিনি। সেখানে রয়েছেন বিবেক কুমার, অর্থসচিব প্রভাত মিশ্র, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

‘নাদ’ ফেস্টিভ্যালে চাঁদের হাট

সঙ্গীতের আসর কলকাতায় নতুন নয়। কিন্তু ‘নাদ’ (Naad) এমন এক অভিনব উচ্চমানের মনোজ্ঞ ফিউশন শাস্ত্রীয় সঙ্গীতের আসর যেখানে শ্রোতারা বিরল যুগলবন্দির সুর-তাল-ছন্দে নিজেদের জারিয়ে নিতে পারেন। এবারেও তার অন্যথা হয়নি। ভারতীয় বিদ্যা ভবন এবং পণ্ডিত শঙ্কর ঘোষ তবলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বসন্ত-সন্ধ্যায় বসেছিল ‘নাদ’-এর আসর। গোটা অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন পণ্ডিত বিক্রম ঘোষ (Pt Bikram Ghosh)। এবারে ২১ থেকে ২৩ মার্চ এই তিনদিন ধরে জি ডি বিড়লা সভাঘরে বসেছিল ‘নাদ’-এর আসর। শাস্ত্রীয় সঙ্গীতের তাবড় তাবড় শিল্পীরাই এবারে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। ধ্রুপদী শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে ছিল ফিউশন। ‘নাদ’-এর প্রথম দিনে ছিল আমন আলি বঙ্গাসের (Aman Ali Bangas) সরোদ, তবলায় অনুব্রত চট্টোপাধ্যায়। কানায় কানায় ভর্তি সভাঘর, আমন আলি শুরু করলেন রাগ ললিতা দিয়ে। এরপর আভরি, হংসধ্বনি, সরস্বতী শোনান। হাততালিতে ফেটে পড়ে গোটা সভাঘর। আমন বলেন, “ছোটবেলা থেকেই কলকাতায় আসছি। তবে বাবার মতো কলকাতার মন জয় করতে পেরেছি কি না জানি না। কলকাতার শ্রোতা সব সময় আমার কাছে স্পেশ্যাল।” এছাড়া ছিল অদিতি মঙ্গলদাসের কত্থক, অজয় পহঙ্কার এবং অভিজিৎ পহঙ্কারের যুগলবন্দি ‘সাউন্ডস্কেপ’, একক হারমোনিয়ামে তন্ময় দেওচকে। এবারের উৎসবে অন্যতম আকর্ষণ ছিল শেষদিনে বিক্রম ঘোষের ব্র্যান্ড নিউ ‘ট্রান্সফর্মশন’। তবলা, মৃদঙ্গম, ভায়োলিন, কিবোর্ডের মিশ্রণে এক অভিনব ফিউশন। উনি শুরু করেন রাগ ‘যোগ’ দিয়ে।’নাদ’ শেষ হয় বিক্রম ঘোষের ফিউশন ঝংকারে। একঝাঁক তরুণ তুর্কিদের নিয়ে স্টেজে উঠেছিলেন তবলা মায়েস্ত্রো বিক্রম ঘোষ।

এখনই সরছে না বৃষ্টির ভ্রূকুটি

গত কয়েকদিন ধরে বৃষ্টির আশঙ্কা ছিল। তবে তা উপেক্ষা করে, নির্বিঘ্নে কেটেছে আইপিলএল। তবে এখনই রেহাই মিলবে না বৃষ্টি থেকে। বরং সপ্তাহের শেষে রাজ্যের সব জেলায় রয়েছে ভারি বৃষ্টির পূর্বাভাস (Rain Alert)। হাওয়া অফিস জারি করেছে হলুদ সতর্কতা (Yellow Alert)। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস (South Bengal Weather Update) দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা। শনিবার বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলার বেশ কিছু এলাকায়। রবিবার জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। ২৪ তারিখ সোমবারও দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে হবে তাপমাত্রার পরিবর্তন। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস (North Bengal Weather Update) দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও রবিবার জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, কালিম্পঙ, আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টি সম্ভবনা। অন্যান্য জেলাগুলিতে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। সোমবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা নেই। সোমবার থেকে আবহাওয়ায় পরিবর্তন (Weather Update) গত কয়েক দিনের ঝড় বৃষ্টিতে রাজ্যে তাপমাত্রা অনেকটাই কমেছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রা আরও কমবে। তবে সোমবার থেকে পারদ চড়তে শুরু করবে। ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি কমতে পারে। পরের তিনদিন তাপমাত্রা ধীরে ধীরে উর্দ্ধমুখী হবে। সোমবার থেকে বদলাবে রাজ্যের আবহাওয়া। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? (Kolkata Weather Update) ঝড়বৃষ্টির কারণে উধাও গরমের দাপট। এক ধাক্কায় পারদ পতন হয়েছে অনেকটা। রয়েছে খানিক শীতের শিরশিরানি। তবে সোমবার থেকে আবহাওয়া শুষ্ক হতে পারে। কলকাতায় থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। সঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলস এর স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি কম। শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি, স্বাভাবিকের তুলনায় ৯. ২ ডিগ্রি কম।

হাসপাতাল থেকে ছুটি পেলেন পোপ

ভ্যাটিকান (Vatican) জানিয়েছে, পোপ ফ্রান্সিসের (Pope Francis) স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং তাঁর নিউমোনিয়া (Pneumonia) এখন নিয়ন্ত্রণে। রবিবার তাঁকে জেমেল্লি হাসপাতাল (Gemelli Hospital) থেকে ছেড়ে দেওয়া হবে। গত এক মাসেরও বেশি সময় ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। এই তথ্য জানিয়েছেন তাঁর স্বাস্থ্য টিমের প্রধান সার্জিও আলফিয়েরি (Sergio Alfieri)। সাম্প্রতিক এক সংবাদ মাধ্যমে আলফিয়েরি বলেছেন, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, পোপ আগামীকাল বাড়ি ফিরবেন।” শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পোপের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাঁকে ওষুধ চালিয়ে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাঁকে অন্তত দুই মাস বিশ্রামে থাকতে হবে। রবিবার জনসমক্ষে আসবেন পোপ ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি জানিয়েছেন, রবিবার হাসপাতালের বারান্দা থেকে জনসমক্ষে আসবেন পোপ। ২০১৩ সালের কনক্লেভের পর তাঁর বাসভবন কাসা সান্তা মার্তা (যাওয়ার আগে এটি হবে তাঁর প্রথম প্রকাশ্য উপস্থিতি। ভ্যাটিকান প্রেস অফিস জানিয়েছে, ৮৮ বছর বয়সী পোপ অ্যাঞ্জেলাস প্রার্থনার শেষে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাবেন। সাধারণত প্রতি সপ্তাহে তিনি এই প্রার্থনা পরিচালনা করেন, তবে গত পাঁচ সপ্তাহ ধরে তা করতে পারেননি। জেমেল্লি হাসপাতালে এটি ছিল তাঁর দীর্ঘতম চিকিৎসা পর্ব। কয়েক সপ্তাহ তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি, তবে ভ্যাটিকান থেকে সম্প্রতি তাঁর একটি সংক্ষিপ্ত অডিও বার্তা প্রকাশ করা হয়েছে। এছাড়া, হাসপাতালের চ্যাপেলে প্রার্থনারত অবস্থায় তোলা একটি ছবিও প্রকাশ করেছে ভ্যাটিকান, যা সিএনএন-এর প্রতিবেদনে উঠে এসেছে। ভ্যাটিকানের সর্বশেষ ঘোষণায় বলা হয়েছে, পোপের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো এবং নিউমোনিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এরপরই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে জানানো হয়। হাসপাতালে দীর্ঘ সময় কাটানো সত্ত্বেও পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন পোপ ফ্রান্সিস। সম্প্রতি তিনি ক্যাথলিক চার্চের জন্য একটি নতুন তিন বছরের সংস্কার প্রক্রিয়া অনুমোদন করেছেন। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, এখনও তিনি নেতৃত্ব দিতে প্রস্তুত। এই সংস্কারের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে— চার্চে নারীদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া, তাঁদের ডিকন হিসেবে নিযুক্ত করা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে অ-যাজক সদস্যদের অন্তর্ভুক্ত করা। প্রসঙ্গত, ১২ বছর আগে নির্বাচিত হওয়ার পর এটিই পোপ ফ্রান্সিসের সবচেয়ে দীর্ঘ সময় হাসপাতালে থাকার ঘটনা। এই পর্ব শেষ করে তিনি আবার দায়িত্বে ফিরতে প্রস্তুত বলে তাঁর সাম্প্রতিক পদক্ষেপে বোঝা যাচ্ছে।

বিরাটের পা ছুঁতেই গ্রেফতার

শনিবার ইডেনের (Eden Gardens) ম্যাচে নিরাপত্তাবেষ্ঠনী ভেঙে মাঠে ঢুকে পড়ে একজন দর্শক। দর্শকাসন থেকে সোজা বিরাট কোহলির (Virat Kohli) পায়ে গিয়ে পড়েন তাঁর এই ভক্ত (Fan)। বিরাট তাঁকে ফিরিয়ে দেননি, দেননি ধমকও। বরং ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরেন নিজের ভক্তকে। শনিবারের ম্যাচে এই দৃশ্য অনেকেরই মন কেড়েছে। কিন্তু ওই দর্শকের সঙ্গে শেষমেষ কী হল? চলুন সেটা এবার জেনে নেওয়া যাক। শনিবার তৎক্ষণাৎ ওই বিরাট-ভক্ত দর্শককে ধরে ফেলেন মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাতে ধৃত দর্শক জানান যে, তাঁর নাম ঋতুপর্ণ পাখিরা। বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। শনিবার রাত থেকে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন নিরাপত্তারক্ষীরা। তারপর শেষমেষ রবিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। নিরাপত্তারক্ষী সূত্রে জানা গিয়েছে, ধৃত ঋতুপর্ণ পাখিরা ইডেনের স্টেডিয়ামের ‘জি ব্লক’-এর পাশ থেকে ফাঁকা জায়গা ধরে এগিয়ে কাঁটাতার টপকে সোজা মাঠের মধ্যে গিয়ে ঢুকে পড়েন। তবে এর নেপথ্যে তাঁর কোনও অসৎ উদ্দেশ্য ছিল না বলেই প্রাথমিকভাবে মনে করছেন নিরাপত্তা কর্মীরা। কিন্তু তা সত্ত্বেও গ্রেফতার কেন? এই প্রশ্নের উত্তর এখনও সঠিকভাবে পাওয়া যায়নি।

রাজ্যজুড়ে ঝোড়ো হাওয়ার সতর্কতা

গরমের দাবদাহের মাঝে স্বস্তির বার্তা নিয়ে এল চৈত্রের বৃষ্টি। শনিবার সকাল থেকেই কলকাতা ( Kolkata ), উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির ( Rain ) দেখা মিলেছে। শীতের ( winter ) রেশ মিলিয়ে যাওয়ার পর আচমকাই ঠান্ডা হাওয়া বয়ে চলেছে, যা নিয়ে বেশ খুশি শহরবাসী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনি ও রবিবার দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, যার ফলে তাপমাত্রার পারদ অনেকটাই নিচে নেমে যেতে পারে। বিকেলের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিসের মতে, এই আবহাওয়া আগামী কয়েকদিন বজায় থাকবে। ফলে গ্রীষ্মের প্রখর দাবদাহের আগে স্বস্তির শীতল আমেজ পাচ্ছেন রাজ্যবাসী। তবে এই বৃষ্টির প্রভাব পড়তে পারে শনিবার সন্ধ্যায় কলকাতায় অনুষ্ঠিতব্য আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে। এর পরেই রয়েছে বিরাট কোহলির বেঙ্গালুরু দলের ম্যাচ, যেখানে আবহাওয়ার চোখ রাঙানি থাকতে পারে। ম্যাচের সময় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস থাকায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে কিছুটা আশঙ্কা দেখা দিয়েছে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গেও ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি সহ মোট আটটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে। বঙ্গোপসাগর থেকে বিপুল জলীয় বাষ্প ঢুকছে, যা বৃষ্টির পরিমাণ আরও বাড়িয়ে দেবে। সেই সঙ্গে অক্ষরেখার প্রভাবও রয়েছে, যার ফলে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ মার্চ পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে। ফলে মার্চের শুরুতে যে তীব্র গরম অনুভূত হয়েছিল, তা খানিকটা হলেও কমবে। রাজ্যবাসী আপাতত স্বস্তির নিশ্বাস ফেললেও, বৃষ্টি কতদিন ধরে চলবে এবং তার প্রভাব কেমন হবে, সেটাই এখন দেখার বিষয়।