নতুন গান, ‘মেলার গান ‘

বাংলায় গানের ব্যান্ডের সংখ্যা নেহাত কম নয়। আর সেখানেই কয়েকদিন আগে প্রকাশ্যে আসে বাংলার এক নতুন গানের দল ‘ হুলিগানইজম ‘(Hooligaanism)। আজ প্রকাশ পেল এই ব্যান্ডের প্রথম মিউজিক ভিডিও ‘মেলার গান’। তবে এই ব্যান্ডের কী বিশেষত্ব? অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya )এই দলে রয়েছেন। পাশাপাশি ব্যান্ডটির সঙ্গে যুক্ত রয়েছেন দেবরাজ ভট্টাচার্য, শুভদীপ গুহ, কৃশানু ঘোষ, সুশ্রুত গোস্বামী, নীলাংশুক দত্ত, প্রীতম দেব সরকার, সোমেশ্বর ভট্টাচার্য আর প্রীতম দাস। এর আগে ‘হুলিগানইজম’ (Hooligaanism) দলটি কলকাতায় একটি কনসার্টের মাধ্যমে আত্মপ্রকাশ করে। আর এবার ইউটিউবে এসভিএফ মিউজিকের (Svf music) পক্ষ থেকে প্রকাশ পেল তাদের প্রথম গান ‘মেলার গান’। মিউজিক ভিডিওটি পরিচালনার দায়িত্বে ছিলেন ঋদ্ধি সেন। তাঁদের সংস্থা ‘অডভেঞ্চারস’ ( odd ventures) গানের ভিডিওগ্রাফি করে, যে সংস্থার দায়িত্ব সামলান ঋদ্ধি, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এবং রাজর্ষি নাগ। নতুন দল ‘হুলিগানইজম’- এর নতুন এই অ্যালবামে রয়েছে মোট ৬টি গান, যার মধ্যে আজ সামনে এল তাঁদের প্রথম গান ‘মেলার গান’। যে গান আপনাকে এক নিমেষে ফিরিয়ে দিতে পারে আপনার এক টুকরো ছোটবেলা। জীবনচক্রের বাইরে গিয়ে একমুঠো বাতাস যে আপনাকে উপহার দিতে পারে। ইঁদুর দৌড়ের এই জীবন থেকে এই গানের মাধ্যমে কিছুক্ষণের জন্য নিজেকে আপনি সরিয়ে আনতেও পারবেন।
ভারত সফরে রুশ প্রেসিডেন্ট

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি (Russia-Ukraine Ceasefire) নিয়ে টানাপোড়েনের মাঝেই ভারত সফরে (India Visit) আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন রাশিয়ার (Russia) বিদেশ বিষয়ক মন্ত্রী সের্গেই লাভরভ। রাশিয়ান আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিলের এক আলোচনাসভায় পুতিনের ভারত সফরের প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন সেদেশের বিদেশমন্ত্রী। কিন্তু পুতিন কবে ভারত সফরে আসছেন, তা এখনও নিশ্চিতভাবে জানানো হয়নি। কিন্তু এই সফরে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে, তার একটা ক্ষীণ ইঙ্গিত পাওয়া গিয়েছে। কারণ এদিনের আলোচনাসভায় রুশ বিদেশমন্ত্রী লাভরভ জানিয়েছেন, পুতিনের এই সফর ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কের (India-Russia Relation) এক নতুন পর্বের সূচনা করবে। তিনি বলেন, ‘‘প্রেসিডেন্ট পুতিন ভারত সরকারের প্রধানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তাঁর সফরের প্রস্তুতি চলছে।’’ গত বছরের অক্টোবর মাসে ‘ব্রিকস’ সম্মেলনে যোগ দিতে রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই সময় পুতিনের সঙ্গে তাঁর একটি পার্শ্ববৈঠকও হয়। এর আগেও, ২০২৩ সালের জুলাইয়ে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদি এবং তখনই তিনি পুতিনকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণের ভিত্তিতেই পুতিনের এই সফর হবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমী দেশগুলি। বিশেষ করে, আমেরিকা এবং নেটো গোষ্ঠীভুক্ত বেশ কিছু দেশ রাশিয়াকে কূটনৈতিকভাবে একঘরে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ভারতের দীর্ঘদিনের মিত্রদেশ রাশিয়া। তাই বিস্তর টানাপোড়েনের মাঝেও ভারতের তরফে রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা চালানো হয়েছে।
গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর

বৃষ্টির আমেজ গোটা পশ্চিমবঙ্গে কেটে গেছে গত সপ্তাহেই। ফের তীব্র গরমের পরিস্থিতি তৈরি হচ্ছে বঙ্গে। দিনে দিনে বাড়ছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সপ্তাহান্তে রাজ্যের বেশিরভাগ জেলায় তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপর চলে যাবে। এবং কলকাতার তাপমাত্রা হতে পারে প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস! আগামী তিন দিনে রাজ্যের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেই খবর। সকাল হতেই চড়া রোদ, আর তারপরেই শুরু তীব্র গরমের দাপট। যার জেরে দিন বাড়ার সঙ্গে সঙ্গে গরমে নাস্তানাবুদ হতে হচ্ছে সকলকে। আর এই আবহে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে প্রচণ্ড গরমের সতর্কতা। সব রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলকে এই সতর্কতা পাঠানো হয়েছে। স্বাস্থ্য পরিষেবায় যাতে উপযুক্ত ব্যবস্থা বজায় থাকে সেজন্য এই নির্দেশিকা। মার্চ মাস থেকেই কেন্দ্রীয় সরকারের ইন্টিগ্রেটেড হেল্থ ইনফর্মেশন প্ল্যাটফর্মে (Integrated Health Information Platform) গরমে অসুস্থ রোগীর, হিট স্ট্রোকের রিপোর্ট উঠে আসছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব সব রাজ্যের স্বাস্থ্য সচিবকে ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের উপদেষ্টাদের সতর্ক করেছেন। তিনি প্রচণ্ড গরমে স্বাস্থ্যের উপর এর প্রভাব মোকাবিলা করতে সতর্ক করেছেন। আসন্ন গরমে প্রস্তুতি খতিয়ে দেখতে বলা হয়েছে। ইতিমধ্যে দেশের কয়েকটি জায়গায় অত্যধিক গরম শুরু হয়েছে। সেই প্রেক্ষিতে আরও খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের ৫ টি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে চলতি সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে জানা যাচ্ছে।
সিকন্দরের প্রচারে ভাইজান

প্রত্যেক বছর ভাইজানের পক্ষ থেকে ঈদ উপলক্ষে থাকে বিশেষ চমক! আর এবছরের চমক ‘ সিকান্দার’। একসঙ্গে জুটি বাঁধবেন সালমন এবং রাশ্মিকা । আর এবারে প্রচারে গিয়ে রাশ্মিকার দেখানো পথ অনুসরণ করলেন ভাইজান, কিন্তু কী করলেন তিনি, জানতে চান নিশ্চই, চলুন আর দেড়ি না করে দেখে নিন… View this post on Instagram A post shared by Pinkvilla (@pinkvilla) বলিউড ভাইজান সালমন খান। প্রত্যেক বছর ঈদ উপলক্ষে বিগ বাজেটের ছবি তিনি আনেন। আর সেখানে বহু নতুন তারকাদের জায়গাও করে দেন। তবে এবার তাঁর ছবি ‘ সিকান্দার ‘ এ দেখা মিলবে রাশ্মিকা মান্দানার। ইতিমধ্যেই শুরু হয়েছে সিনেমার প্রচার। আর এবার সেই প্রচারেই রাশ্মিকা ভাইজানকে দেখা মিলল একসঙ্গে। সেখানেই রাশ্মিকা বিটিএস স্টাইল লাভ সাইন দিয়ে ছবি তুলছিলেন। আর তা দেখে আগ্রহী হয়ে ওঠেন সালমন। চটজলদি তিনিও সেই পোজ শিখতে চান রাশ্মিকার কাছে। রাশ্মিকাও তাঁকে তা হাসিমুখে শিখিয়ে দেন। তারপরেই বিটিএস স্টাইল লাভ সাইন দিয়ে ছবি তোলেন দুজনেই।
খাবারে বিষক্রিয়া! যোগীরাজ্যে মৃত্যু ৪ শিশু

খাবারে বিষক্রিয়া (Food Poisoning), তার জেরে বেঘোরে প্রাণ হারাল চার শিশু। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউয়ের ঘটনা। সেখানে একটি সরকারি পুনর্বাসন কেন্দ্রে (Government Rehabilitation Centre) সন্দেহজনক খাদ্য বিষক্রিয়ার কারণে চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে প্রত্যেকের বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে এবং তাঁদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছিল বলে খবর। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) হাসপাতালে পৌঁছে ঘটনার খবরাখবর নিয়েছেন। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় পুনর্বাসন কেন্দ্রের অনেক শিশু আচমকা অসুস্থ হয়ে পড়ে। তারপর মোট ২০ শিশুকে লখনউয়ের লোক বন্ধু হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চার শিশুর বেঘোরে মৃত্যু হয়েছে। যদিও চিকিৎসার পর বাকি ১৬ শিশুর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর লখনউ জেলা প্রশাসক বিশাখ জি আইয়ার একটি তদন্ত কমিটি গঠন করেছেন। পুনর্বাসন কেন্দ্র থেকে সংগৃহীত খাদ্যের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। জেলা প্রশাসক বলেন, “মোট চার শিশু মারা গেছে। তাঁদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তাদের ভিসেরা সংরক্ষণ করা হবে।” এদিকে স্বাস্থ্য বিভাগ ও খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আক্রান্ত শিশুদের সঙ্গে কথা বলেছেন। পাশাপাশি, পুনর্বাসন কেন্দ্রে গিয়েও তদন্ত চালানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। অন্যদিকে, উত্তরপ্রদেশের স্বাস্থ্য মন্ত্রী ব্রজেশ পাঠক বিষক্রিয়াকেই শিশুমৃত্যুর কারণ বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। হাসপাতালে ভর্তি শিশুরা এখন স্থিতিশীল রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
মায়ানমারে তীব্র ভূমিকম্প

মধ্য মায়ানমারে তীব্র ভূমিকম্প (Myanmar Earthquake)। ভেঙে পড়ল ব্রিজ, বাড়ি। আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন সবাই। ভূমিকম্পের তীব্রতায় কেঁপে উঠল মণিপুরও। মৃদু কম্পন অনুভূত কলকাতাতেও। টের পাওয়া গিয়েছে দিল্লিতেও। নড়ল পূর্ব ভারতের বিভিন্ন এলাকা। পিঠোপিঠি দুটি কম্পন। কয়েক মিনিটের মধ্যেই। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৭.৭ ও পরে আফটারশকের মাত্রা ৬.৪। শুক্রবার দুপুরে ভারতীয় সময় বেলা ১১ টা ৫০ মিনিটে ওই ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পের কেন্দ্রস্থল মায়ানমারের সেজেইং শহর থেকে ১৬ কিম উত্তর পশ্চিমে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। মায়ানমারের কিছু কিছু এলাকায় এই ভূমিকম্পে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যাঙ্ককে সুইমিংপুলের জল উছলে ওঠে। ভূকম্প অনুভূত হল বাংলাদেশ ও চীনেও। চীনের ইউনান প্রদেশে মেট্রো ও রেল পরিষেবা স্থগিত করে দেওয়া হয়। ভেঙে পড়ল মায়ানমারের মান্দালয়ের আইকনিক আভা সেতু। ইরাওয়াদি নদীতে তা ভেঙে পড়ে। বহু বাড়ি ভেঙে পড়ে। রাস্তায় চওড়া ফাটল দেখা যায়। ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে ব্যাঙ্ককে। যা মধ্য মায়ানমার থেকে ৯০০ কিমি দূরে অবস্থিত। তবে এই ভূমিকম্পে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রাণহানির রিপোর্ট পাওয়া যায়নি। তবে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বাড়ি ভেঙে ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে থাকতে পারেন অনেকে। এক মাসের ব্যবধানে মায়ানমারে বড় ধরনের দুটি ভূমিকম্প হল। এদিন কলকাতাতে সিলিং ফ্যান নড়তে দেখেন অনেকে। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন বহুতলের বাসিন্দারা। রাজধানী দিল্লির আশপাশে এনসিআর এলাকা নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
তীব্র গরমে নাজেহাল অবস্থা

কয়েকদিনের স্বস্তি মিললেও, ফের তীব্র গরমে নাজেহাল অবস্থা হতে চলেছে বঙ্গবাসীর! কারণ ঝড়-বৃষ্টির পূর্বাভাস আর নেই বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সপ্তাহান্তে রাজ্যের বেশিরভাগ জেলায় তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপর চলে যাবে। এবং কলকাতার তাপমাত্রা হতে পারে প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস! আগামী তিন দিনে রাজ্যের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেই খবর। উল্লেখ্য, মার্চ মাসের প্রথম থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা হয় বঙ্গবাসীর। এমনকি রাজ্যের বেশকিছু জেলাতে জারি করা হয়েছিল তাপপ্রবাহের কমলা সতর্কতাও। আর তারপরেই নামে স্বস্তির বৃষ্টি, যা সকলের প্রাণ জুড়িয়ে দেয়। কমে যায় বেশকিছুটা তাপমাত্রাও। তবে এবার আর মিলবেনা তেমন স্বস্তি কারণ এবার তাপমাত্রা ফের বাড়বে বলেই জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গ জুড়ে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা যেমন বাড়বে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া, রবিবার ও সোমবার দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
ভুয়ো ওবিসি শংসাপত্র বিতর্কে নবান্নের কড়া পদক্ষেপ!

ভুয়ো ভুয়ো ওবিসি শংসাপত্র (OBC Certificate) ইস্যুতে একের পর এক অভিযোগ জমা পড়ার পর অবশেষে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের তদন্তে উঠে এসেছে খড়গপুর ও ব্যারাকপুরের দুই আধিকারিকের নাম, যাদের ইতিমধ্যেই শো-কজ করা হয়েছে। অভিযোগ, এই দুই ইন্সপেক্টর র্যাঙ্কের আধিকারিক গত দুই বছরে ভুয়ো জাতিগত শংসাপত্র দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তদন্ত সূত্রে জানা গিয়েছে, এই ভুয়ো শংসাপত্র ব্যবহার করে বহু মানুষ সংরক্ষণের সুবিধা নিয়েছেন। অভিযোগ জমা পড়ার পরই নবান্নের তরফে রিপোর্ট তলব করা হয়। তদন্তে উঠে আসে, শংসাপত্র জালিয়াতির ঘটনা নতুন নয়—দুই বছর আগেই এই জাল শংসাপত্র দেওয়া হয়েছিল। বিষয়টি চিহ্নিত করার পরই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। রাজ্যের অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতর জানিয়েছে, ভুয়ো শংসাপত্র দেওয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে, পদ বা অবস্থান দেখা হবে না। ইতিমধ্যে দফতরের তরফ থেকে বিষয়টি চূড়ান্ত তদন্তের আওতায় আনা হয়েছে। এদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) সংরক্ষণ নীতির অপব্যবহারের অভিযোগও সামনে এসেছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, অন্তত ৪৫টি জাতিগত শংসাপত্রের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে, যা গবেষণার কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে। প্রশাসন ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে।
পামবন রেলওয়ে সমুদ্র সেতুর উদ্বোধন করবেন মোদি

রামনবমী (Ram Navmi) উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি নিয়ে তামিলনাড়ু সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৬ এপ্রিল তামিলনাড়ুর রামেশ্বরমের রামনাথস্বামী মন্দির দর্শনে করবেন প্রধানমন্ত্রী। মন্দিরে প্রার্থনায় অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী (Naredra Modi) তামিলনাড়ুতে (Tamilnadu) আধুনিক প্রযুক্তিতে নতুনভাবে নির্মিত পামবন সেতুর (Pamban Bridge) উদ্বোধন করবেন। আগে সেতুটি ১৯১৪ সালে নির্মিত হয়েছিল। সেটি অবস্থার ভগ্নদশায় পরিণত হয়। ২০২২ সাল থেকে সেতুটি বন্ধ করে দেওয়া হয়। সেতুটিকে আবার পুনর্নির্মাণ করা হয়। নয়া সেতুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এটি এশিয়ার প্রথম উলম্ব লিফট রেল সেতু (first vertical lift railway sea bridge)। ২০২৪ সালের নভেম্বরে রেলমন্ত্রী অশ্বিনী যাদব ট্যুইট করে বলেছিলেন, ভারতের প্রথম উল্লম্ব লিফট রেলওয়ে সমুদ্র সেতু। পামবন সেতুর সংযোগ দেশে এক নয়া অধ্যায়ের সূচনা করবে। রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) কর্তৃক ৫৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি ২.৫ কিলোমিটারেরও বেশি বিস্তৃত সেতুটি নির্মাণ করা হয়েছে। এটি দ্রুতগামী ট্রেন এবং বর্ধিত ট্র্যাফিক পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে। নতুন পামবন সেতু কেবল কার্যকরী নয়, এটি অগ্রগতির প্রতীক, আধুনিক প্রকৌশলের মাধ্যমে নির্মিত হয়েছে। ভারতের মূল ভূখণ্ড এবং তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপের মধ্যে পাঁচ মিনিটেরও কম সময়ে ট্রেনগুলিকে সমুদ্র পার হতে সক্ষম করবে। উল্লেখ্য, নতুন পামবান সেতুটি এশিয়ার প্রথম উল্লম্ব লিফট রেল সেতু। নতুন কাঠামো চালু হওয়ার পর ১১১ বছরের পুরনো পামবান সেতুটি ভেঙে ফেলা হবে কিনা তা রেলওয়ে সিদ্ধান্ত নেবে। ১৯১৪ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত, যখন একটি সমান্তরাল সড়ক সেতু চালু হয়, তখন থেকে পুরাতন সেতুটি রামেশ্বরম এবং পর্যটন কেন্দ্র ধনুষকোডির সঙ্গে একমাত্র রেল যোগাযোগ ব্যবস্থা ছিল। তবে, বাতাসের গতিবেগ ৫৮ কিলোমিটার বা তার বেশি হলে উত্তোলন ব্যবস্থা কাজ করতে পারে না, যা প্রায়শই অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে ঘটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালের নভেম্বরে নতুন পামবান সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, আরভিএনএল-এর অধীনে ২০২০ সালের ফেব্রুয়ারিতে নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পটি প্রাথমিকভাবে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড মহামারীর কারণে পিছিয়ে যায়।
রাজস্থানকে ৮ উইকেটে হারাল কলকাতা

রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে আইপিএল ২০২৫ (IPL 2025)-এ প্রথম জয় পেল কলকাতা নাইট রাইডার্স (KKR)। ব্যাট হাতে প্রথম থেকে শেষ অবধি থাকলেন কুইন্টন ডি কক। স্পিনারদের সহায়তা করে এমন পিচে তাঁর ৬১ বলে ৯৭ রানের ইনিংসই ম্যাচের সেরা পারফরম্যান্স। শেষ ওভারে তাঁকে সেঞ্চুরি করতে না দেওয়ার জন্যই কি পরপর দুটো ওয়াইড বল করলেন জফ্রা আর্চার, এই প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবে। তবে কেকেআর এসব নিয়ে চিন্তিত নয়। দল জয়ের রাস্তায়, আর কী চাই। দু’দিন ধরে বৃষ্টির কারণে ইডেনের পিচ আর্দ্র হয়ে উঠেছিল। কলকাতা নাইট রাইডার্সের স্পিনাররা খুব একটা সুবিধা করে উঠতে পারেননি। কিন্তু গুয়াহাটির উইকেট স্পিনারদের পাশে দাঁড়াল। ওমনি কামাল করলেন বরুণ চক্রবর্তী এবং মইন আলি। চার ওভারে ১৭ রান দিয়ে দুই উইকেট নিলেন বরুণ। বর্ষীয়ান ইংলিশ অলরাউন্ডার মইন চার ওভারে ২৩ রান দিয়ে দুই উইকেট পেলেন। সুনীল নারিনের জায়গায় আজ খেলানো হয়েছে মইনকে। যশস্বী জয়সওয়ালকে ভয়ঙ্কর হয়ে ওঠার আগে ফেরালেন তিনি। এক কালের নাইট নীতীশ রানাও তাঁর শিকার। সঞ্জু স্যামসনের মূল্যবান উইকেটটি নিলেন বৈভব অরোরা। আরসিবির বিরুদ্ধে মার খেয়েছিলেন, এদিন দুটি উইকেট পেলেন। রাজস্থান রয়্যালসের ব্যাটারদের প্রথম থেকেই কাবু করে রেখেছিলেন বরুণরা।




