লাগাতার ব্যর্থ আইয়ার

মেগা নিলামের আগে রিটেনশন তালিকায় ছিল না নাম। কিন্তু নাইট শিবির (KKR) তাঁকে দলে ফেরাতে মরিয়ে হয়ে উঠেছিল নিলামের টেবিলে। তাই ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) জন্য বাজি ধরতে পিছুপা হননি ভেঙ্কি মাইসোর, ডোয়েন ব্র্যাভোরা। শেষমেষ ২৩.৭৫ কোটি টাকা খরচ করে তাঁকে দলে ফেরায় কেকেআর (Kolkata Knight Riders) কর্তৃপক্ষ। কিন্তু সেই ভেঙ্কটেশ লাগাতার ব্যাট হাতে ব্যর্থ। কলকাতা, গুয়াহাটির পর এবার মুম্বইয়েও কথা বলল না আইয়ারের ব্যাট। সোমবারের ম্যাচে (KKR vs MI) টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই একের পর এক ধাক্কা খেতে থাকে নাইটদের ব্যাটিং লাইন আপ। প্রথম ওভারেই আউট হন চোট সারিয়ে ফেরা নারিন। দ্বিতীয় ওভারে আউট হন ডি কক, চতুর্থ ওভারে সাজঘরে ফেরেন অধিনায়ক রাহানে। তারপর ভেঙ্কটেশের কাঁধে পড়ে স্কোরবোর্ডের দায়িত্ব। কিন্তু সেই কাজে ফের ব্যর্থ ভেঙ্কটেশ। ৯ বলে মাত্র ৩ রান করে আউট হন তিনি। যদিও আইপিএল-এর এই মরশুমের (IPL 2025) শুরু থেকেই শান্ত ভেঙ্কটেশের ব্যাট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচে ইডেনে তিনি আউট হন মাত্র ৬ রান করে। এরপর গুয়াহাটির ম্যাচে রাজস্থান রয়্যালসের ব্যাটিং করার সুযোগ পাননি তিনি। কিন্তু সোমবার মুম্বইয়ের বিরুদ্ধে সেই সুযোগ পেয়েও বড় রান করতে পারলেন না তিনি। এদিন মাত্র ৩ রান করেন ভেঙ্কটেশ। সব মিলয়ে ৩ ম্যাচের ২ ইনিংসে ব্যাটিং করে মাত্র ৯ রান করেছেন নাইটদের ২৩.৭৫ কোটির খেলোয়াড়। প্রসঙ্গত, আইপিএল কেরিয়ারের শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন ভেঙ্কটেশ। ২০২১-এ ১০ ম্যাচে তিনি করেন মোট ৩৭০ রান। ২০২২-এ তিনি করেন ১৮২ রান, ২০২৩-এ করেন ৪০৪ রান, ২০২৪-এ তাঁর ব্যাট থেকে আসে মোট ৩৭০ রান।
সাহসী ইশা

সিনেমা হোক বা ওয়েবসিরিজ ইশা সাহার (Ishaa Saha) শরীর বিহঙ্গে চোখ ফেরানো দায়। অভিনেত্রীর প্রত্যেক লুকই অন্যদের থেকে তাকে আলাদা করে। তাঁর চোখের জাদুতে সবাই কাবু। এবার অভিনেত্রীকে দেখা গেল সুপার সেক্সি (Ishaa Saha Look Sexy) ওয়েস্টান সাজে। স্যোশাল মিডিয়ায় অভিনেত্রীর ছবি কাঁপাচ্ছে। ইশার ডাস্কি স্কিন টোন এবং কাজল কালো মায়াবী চোখ দেখে নিস্পলক তাকিয়ে থাকেন অনেকেই। তাঁর প্রেমে কত পুরুষই যে পাগল হয়েছেন, তা আর বলার অপেক্ষা থাকে না। বং ডিভা ইশার স্টাইলিং এবং ফ্যাশন স্টেটমেন্ট দেখে চোখ ফেরানোই দায় হয়। কত পুরুষ হৃদয়ে যে ঝড় তোলে, তার হিসেব রাখাও মুশকিল। বাঙালিয়ানা থেকে ওয়েস্টার্ন সবরকম পোশাকেই বেশ সাবলীল ইশা। অভিনেত্রীকে কখনও জ্যাকেটের সঙ্গে শাড়ি পরে তাক লাগিয়ে দেন। আবার জিন্সের সঙ্গে শাড়ি পরেও ইশাকে খুব ভালো দেখায়। একদম অন্যরকম স্টাইলিংয়ে সবাইকে চমকে দেন এই অভিনেত্রী। কখনও আবার সম্পূর্ণ রহস্যময়ী হয়েও ধরা দিয়েছেন তিনি। এবার অভিনেত্রী ধরা দিলেন ব্ল্যাক ‘সেক্সিয়েস্ট’ লুকে ধরা দিলেন। নিজের ইনস্টা-তে ব্ল্যাক হট লুকে পোজ দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী। অফ শোল্ডার ব্ল্যাক গাউনে দেখা গেল অভিনেত্রীকে। সঙ্গে হালকা মেকআপ। উন্মুক্ত বক্ষ-বিভাজিকার খাঁজ, সেক্সি লেডি কিলার লুকে নিজেকে মেলে ধরেছেন ইশা। খোলা চুল, সাহসী চাহনিতেই রাতের ঘুম উড়েছে ভক্তদের। ছবি ভাইরাল হতেই খুব বেশি সময় নেয়নি। View this post on Instagram A post shared by Ishaa Saha (@ishaasaha_official)
কবে থেকে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ?

ফেব্রুয়ারি থেকেই শীত কে একনিমেষে বিদায় জানিয়ে গ্রীষ্মের আগোমন। একপ্রকার বসন্ত কালের কোন আভাস ছাড়াই গরমে হাঁসফাঁস কান্ড। মার্চেও একই দসায় কেটেছে বঙ্গবাসীর। এমনকি রাজ্যের কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রিও ছুঁয়ে গিয়েছিল। কলকাতাতেও গরমে হিমসিম কান্ড। শুষ্ক আবহাওয়ার দরুন গরমের দাপট আরও বেশি। তবে এবার রাজ্যে রয়েছে বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। শুক্রবার থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে বৃষ্টির সতর্কতা। যার জেরে কিছুটা হলেও মিলবে স্বস্তি বলে জানা যাচ্ছে। তবে একদিকে যখন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে এপ্রিল থেকে জুন, দেশজুড়ে চলবে তীব্র দাবদাহ, এমনই পূর্বাভাস আইএমডির। মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্য-পূর্ব এবং উত্তর-পশ্চিম ভারতে এপ্রিল থেকে জুন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকবে। পশ্চিম এবং পূর্ব ভারতের কিছু এলাকা ছাড়া দেশের বেশিরভাগ অংশেই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তাপমাত্রা থাকবে বলেই জানাচ্ছে আইএমডি। হাওয়া অফিস সূত্রে খবর, বেশিরভাগ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। তবে রাজ্যের তাপমাত্রায় কিছুটা হেরফের হতে পারে এই সপ্তাহ থেকেই। বৃষ্টির জেরে এক ধাক্কায় কমতে পারে রাজ্যের বেশ কিছুটা তাপমাত্রা। যদিও গতকাল মেঘলা আকাশের সাক্ষি ছিল শহর তিলোত্তমা, তবে আজ আবার সকাল হতে হতেই আবারও চড়া রোদ। এখনও বৃষ্টির দেখা নেই, তবে আশা করা হচ্ছে সপ্তাহান্তে রাজ্যে দেখা মিলবে বৃষ্টির।
দাম কমল সোনার?

গত এক সপ্তাহে সোনার দামে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গেছে, যা বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) এবং দেশীয় বাজার—উভয় ক্ষেত্রেই এই মূল্যবান ধাতুর দাম উল্লেখযোগ্যভাবে ওঠানামা করেছে। বিশেষ করে যারা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য সাম্প্রতিক এই পরিবর্তনগুলি সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। চলুন দেখে নেওয়া যাক, ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের বর্তমান মূল্য এবং বিগত এক সপ্তাহের তুলনায় এর মূল্যবৃদ্ধির বিশদ তথ্য। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার মূল্য সপ্তাহের শেষ ট্রেডিং দিন, শুক্রবার, ৩৫ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৮৯,৬৫২ টাকায় স্থির হয়েছে। যেখানে এক সপ্তাহ আগের, অর্থাৎ ২১ মার্চ, সোনার ভবিষ্যৎ মূল্য ছিল প্রতি ১০ গ্রামে ৮৮,৫০৩ টাকা। অর্থাৎ, সামগ্রিকভাবে এক সপ্তাহের মধ্যে MCX-এ সোনার দাম ১,১৪৯ টাকা বৃদ্ধি পেয়েছে। যদিও সামান্য পতন দেখা গেছে, তবুও এই সময়ের মধ্যে বিনিয়োগকারীদের লাভের সুযোগ তৈরি হয়েছে। ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) প্রদত্ত তথ্য অনুসারে, গত শুক্রবার ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৮৯,১৬০ টাকা প্রতি ১০ গ্রামে, যেখানে এক সপ্তাহ আগে ২১ মার্চ এটি ছিল ৮৮,১৬৯ টাকা। অর্থাৎ, দেশীয় বাজারেও সোনার দাম বেড়েছে এবং প্রতি ১০ গ্রামে ৯৯১ টাকার বৃদ্ধি হয়েছে। সাধারণ ক্রেতাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য, কারণ এটি বোঝায় যে আগামী দিনে সোনার বাজার আরও পরিবর্তিত হতে পারে। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮৯,১৬০ টাকা, ২২ ক্যারেটের দাম ৮৭,০২০ টাকা, ২০ ক্যারেটের মূল্য ৭৯,৩৬০ টাকা, ১৮ ক্যারেটের জন্য ৭২,২২০ টাকা এবং ১৪ ক্যারেটের দাম ৫৭,৫১০ টাকা। তবে মনে রাখা দরকার, এই দামগুলোর সাথে মেকিং চার্জ ও GST যুক্ত হলে মোট মূল্য কিছুটা বেশি হতে পারে।
ইলন মাস্কের মন্তব্য ঘিরে তোলপাড় বিশ্ব

আমেরিকান প্রশাসনিক কাজে অতিরিক্ত হস্তক্ষেপ করছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (President Donald Trump) ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সির (ডিওজিই) দায়িত্ব নিয়ে হাজারো প্রশাসনিক কর্মকর্তাকে ছাটাই করে চরম ক্ষোভের মুখে টেসলার কর্ণাধার। যার প্রভাব পড়ছে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির উপর। ‘টেসলা কিনবেন না’ এবং ‘ইলনকে দেউলিয়া করুন’ লেখা প্ল্যাকার্ড দেখা পথে নামে আমেরিকাবাসীর একাংশ। ওয়াশিংটন ডিসির জর্জটাউন, লন্ডনের নর্থ অ্যাকটন প্রতিবাদে সরগরম। আন্দোলনকারীদের দাবি, মাস্ক এখন শুধু একজন ব্যবসায়ী নন, বরং সরকারের কাজে হস্তক্ষেপ করছেন। সেই আবহেই বড় দাবি করলেন ইলন মাস্ক। মার্কিন ধনকুবের বলেন, একদিন মঙ্গলগ্রহও আমেরিকার অংশ হবে। তিনি আরও বলেন, ‘আমি আমেরিকাতেই মরব। আর কোথাও আমি যাব না। আমি অবশ্য মঙ্গলগ্রহে যেতে পারি, তবে সেটা তখন মার্কিন যুক্তরাষ্ট্রেরই একটা অংশ হবে। গ্রিনল্যান্ড দখলের হুমকির পরে এবার গ্রহ-গ্রহান্তরে হাত বাড়াচ্ছেন ট্রাম্প-মাস্ক। কবি-কথাকে একটু পাল্টে বলা যায় – কোথাও আমার দখল করার নেই মানা।’ উল্লেখ্য, মহাকাশে উপনিবেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় রয়েছেন মাস্ক। মঙ্গলগ্রহ অভিযান নিয়ে বড় ঘোষণা করেছিলেন তিনি। জানিয়েছিলেন, তাঁর সংস্থা SpaceX আগামী দু’বছরের মধ্যে মঙ্গল অভিযানে মহাকাশযান পাঠাতে চলেছে। মঙ্গলের বুকে অবতরণ করার ক্ষেত্রে কোনও সমস্যা আছে কি না, তা খতিয়ে দেখাই লক্ষ্য এই অভিযানের। সব ঠিক থাকলে, এই অভিযানের পরই মঙ্গলে মানুষ পাঠানোর কাজে হাত দেবে SpaceX.
বুধবার থেকে বৃষ্টি বাংলায়?

মার্চেই অসহ্য গরম (Hot)। রোদের তেজে দুপুরে রাস্তা ফাঁকা। কলকাতায় তাপমাত্রা ৩৬, ৩৭ ডিগ্রি পার করে এগিয়ে চলেছে। ক্রমশ চড়ছে পারদ। তাপপ্রবাহ রাজ্যের একাধিক জেলায়। সোমবার ঈদের দিনে সকাল থেকে খানিকটা মেঘলা আকাশ। দুপুরেই হাওয়া অফিসের শুভ সংবাদ। দাবদাহ থেকে কিছুটা মুক্তি মিলতে পারে। স্বস্তির বৃষ্টির (Rain) পূর্বাভাস (Weather Forecast) রাজ্যজুড়ে। শুক্রবার কলকাতা সহ সারা দক্ষিণবঙ্গ ভিজতে পারে। ছত্তিশগঢ় থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। এই অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এর প্রভাবেও জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ওড়িশা, ঝাড়ণ্ড এবং বাংলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহেই। বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার থেকে। বুধবার পশ্চিমের ৩/৪ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা। ক্রমশ উপকূল ও পশ্চিমের জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ বেশ কিছু জেলাতে কমবে। পশ্চিমের কিছু জেলায় প্রায় একই রকম থাকবে তাপমাত্রা। তবে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। অস্বস্তি বাড়বে আজ থেকেই। উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আগামী ৪/৫ দিন। মূলত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
টোঙ্গায় ভূমিকম্প, জারি সুনামির সতর্কতা

ফের ভূমিকম্প! মায়ানমারের পর এবার টোঙ্গা। রবিবার সন্ধ্যায় ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল সেই দেশ। রিখটার স্কেলে মাত্রা ওঠে ৭.১। প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপ। আর রবিবার বিকেলে কেঁপে উঠল সেই দ্বীপ। ইতিমধ্যেই জারি করা হয়েছে সেই দ্বীপে সুনামির সতর্কতা। তবে এখনও সেই দ্বীপ থেকে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে বলা হয়েছে, মাটি থেকে মাত্র ১৬ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। আজ বিকেলেও মায়ানমারের মাটি ফের কেঁপে ওঠে। ভূমিকম্পের পর ‘ আফ্টার সক ‘ এফেক্ট চলছে সেখানে। আর তারই মধ্যেই কেঁপে উঠল আরও একটি দ্বীপ। অন্যদিকে, আমেরিকার সুনামি ওয়ার্নিং সেন্টারের তরফে জানানো হয়েছে, ০.৩ থেকে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। কম্পনের উৎসস্থল থেকে অন্তত ৩০০ কিলোমিটার এলাকাজুড়ে সুনামি হতে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যেই টোঙ্গা জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র সৈকত এবং উপকূলবর্তী এলাকা থেকে সকলকে সরে গিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে।
হিমাচল প্রদেশে ধস, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal pradesh) কুলুতে (Kullu) আচমকাই ধস নামল। তাতে তিন মহিলা সহ মৃত্যু হয়েছে ছয় জনের। আহত অনেকে। রবিবার বিকেল পাঁচটার ঘটনা। গুরুদ্বারা মণিকরণ সাহিবের কাছে ওই ঘটনা ঘটে। একটি বড় গাছ চাপা পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে তিন পর্যটক (Tourist) রয়েছেন। আহতদের স্থানীয় জারি হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। কুলুর অতিরিক্ত জেলাশাসক অশ্বিনী কুমার বলেন, ছয় জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। অনেকে আহত। পুলিশ ও দমকল উদ্ধারের কাজ চালাচ্ছে। দুর্ঘটনার সময় রাস্তার ধারে বসেছিলেন অনেকে। সেসময় আচমকা ধস নামে। উল্লেখ্য, কুলু দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম।
ফের অস্ট্রেলিয়া সফরে রোহিত-কোহলিরা

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) লজ্জাজনক হারের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত (India vs Australia)। কিন্তু তা অস্ট্রেলিয়ার মাটিতে হারানো ছিল না। তবে এবার সে সুযোগ এসে গিয়েছে ভারতীয় দলের (India Cricket Team) সামনে। ফের অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। তবে এবার আর লাল বলের সিরিজ নয়, সাদা বলের সিরিজে মুখোমুখি হবে দুই দল। অজিভূমে একাধিক সিরিজ খেলবে ভারতীয় দল। রবিবার ক্রিকেট অস্ট্রেলিয়া বহুল প্রতীক্ষিত এই সিরিজের সূচি ঘোষণা করেছে। আগামী ১৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে ভারতের অস্ট্রেলিয়া সফর। যেখানে এক দিনের এবং টি-২০ দুই ধরনের ম্যাচই খেলা হবে। ভারত-অস্ট্রেলিয়ার এই সাদা বলের সিরিজে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এক দিনের ম্যাচের সিরিজে তিনটি ম্যাচ এবং টি-টোয়েন্টি সিরিজে পাঁচটি ম্যাচ খেলবে দুই দল। ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের সূচি ১৯ অক্টোবর: পার্থ ২৩ অক্টোবর: অ্যাডিলেড ২৫ অক্টোবর: সিডনি ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের সূচি ২৯ অক্টোবর: ক্যানবেরা ৩১ অক্টোবর: মেলবোর্ন ২ নভেম্বর: হোবার্ট ৬ নভেম্বর: গোল্ড কোস্ট ৮ নভেম্বর: ব্রিসবেন
বৃষ্টির সম্ভাবনা আছে? কী বলছে হাওয়া অফিস? জানুন সবিস্তারে

দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরমের দাপট (West Bengal Weather Update)। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভবনা নেই। আবহাওয়া থাকবে শুকনো। গরমের দাপটে বাড়বে অস্বস্তি আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অন্তত চার ডিগ্রি বেশি থাকবে। গরমের অস্বস্তি সপ্তাহজুড়ে অনুভূত হবে। উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। এছাড়া, জলপাইগুঁড়ি, আলিপুরদুয়ার শনিবার হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি অংশে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? হট-ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গে। শনিবার সাত জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাতে আগামী ২৪ ঘন্টায় তাপপ্রবাহের প্রভাব ফেলতে পারে। পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গরমে হাঁসফাঁস করবে দক্ষিণবঙ্গের মানুষজন। অবস্থা হবে কাল থেকে চার পাঁচ দিন একই রকম তাপমাত্রা থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি। সকালে হালকা কুয়াশা ধোঁয়াশা। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই স্বাভাবিকের চেয়ে বেশি। সকালের মনোরম পরিবেশ কার্যত উধাও। বেলা বাড়লে ধীরে ধীরে উষ্ণতা আরো বাড়বে। পরিষ্কার আকাশ। দিনভর গরমের অস্বস্তি। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।



