পারদ চড়ার মাঝেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

চৈত্রের গরমে নাজেহাল অবস্থা। বৃষ্টি হলেও মিলবে না স্বস্তি (Weather Update)। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া অফিস। পূর্বাভাস বলেছে, একদিকে উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক গরম বাতাস ৷ অন্যদিকে, বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস ৷ দুয়ের কারণে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ফলে, চলতি সপ্তাহে আপাতত পারদ বৃদ্ধির সম্ভবনা নেই। বৃষ্টি হলেও মিলবে না স্বস্তি (Rain Update)। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকার সম্ভবনা। উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভবনা? উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই । সেই সঙ্গে থাকবে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট। কলকাতার আবহাওয়ার আপডেট শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬. ৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ১. ৯ ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬. ৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ১. ৬ ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে ৯৪ শতাংশ ও ২৭ শতাংশ ৷

কপালে লাল সিঁদুর, কামাখ্যা মন্দিরে পুজো দিলেন সারা

কপালে লাল সিঁদুর,পরনে সাদা সালোয়ার, কামাখ্যা মন্দিরে (Sara Ali Khan Visits KamakhyaTemple) ভক্তি ভরে পুজো দিলেন সারা আলি খান। ব্রক্ষ্মপুত্রে নৌকা ভ্রমণে করলেন নায়িকা। সারা আলি খানকে (Sara Ali Khan) মাঝে মাঝেই নানা মন্দির ও তীর্থস্থানে দেখা যায়। অভিনেত্রী কামাখ্যা দেবীর দর্শন করতে গুয়াহাটি গিয়েছিলেন। সেখান থেকে সারা তাঁর ইনস্টাগ্রামে পুজোর বেশ কিছু ছবিও শেয়ার করেন।তাঁর এই সব ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা কমেন্টে তাঁকে ভরিয়ে দিয়েছিলেন। তবে তাঁদের দিক থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। স্যোশাল মিডিয়ায় যে ছবি সারা দিয়েছেন তাতে দেখা গিয়েছে, কামাখ্যা মন্দিরে (Kamakhya Temple) যান সারা। সেখানেই তাঁকে ভক্তি ভরে পুজো দিতে দেখা যায়। নবরাত্রি উপলক্ষেই সারা আলি খান দেবীর দর্শন করতে গিয়েছিলেন। ছবিগুলিতে অভিনেত্রীকে সাদা পোশাককে দেখা গিয়েছে। তাঁর পরনে ছিল সাদা চুড়িদার, মাথায় সাদা ওড়না দিয়েছিলেন। তাঁর কপালে ছিল লাল সিঁদুর। অভিনেত্রীকে ব্রহ্মপুত্র নদীর তীরে মগ্ন হয়ে বসে থাকতে দেখা গিয়েছে। কামাখ্যা মন্দিরে দেবী দর্শনের ছবিগুলি দেখে বহু নেটিজেন তাঁর আধ্যাত্মিক ভ্রমণের প্রশংসা করে লিখেছেন, ‘জয় মাতা দি, মাতা রানীর আশীর্বাদ আপনি পাবেন।’ এক নেটিজেন সারার ধর্মের প্রসঙ্গ টেনে লেখেন, ‘মুসলিম হওয়ার পরেও এটা করা উচিত নয়। আমি সকল ধর্মকে সম্মান করি। কিন্তু মুসলিমদের জন্য এটা পাপ। একজন লেখেন, ‘তুমি কেন ইসলামিক উৎসবের কোনও ছবি শেয়ার করো না।   View this post on Instagram   A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে ৪৪২ মেট্রিক টন খাবার পাঠাল ভারত

ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে ৪৪২ মেট্রিক টন খাবার পাঠাল ভারত। তার মধ্যে চাল, রান্নার তেল, নুডল, বিস্কুট পাঠানো হয়েছে। শনিবার থিলাওয়া বন্দরে ওই ত্রাণ পাঠানো হয় অপারেশন ব্রহ্মর অংশ হিসেবে। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিশাখাপত্তনম বন্দর থেকে আইএনএস ঘরিয়াল গত ১ এপ্রিল রওনা দেয়। উল্লেখ্য, গত ২৮ মার্চ ৭.৭ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হয় মায়ানমারের। সেতু ভেঙে পড়ে। রস্তা আড়াআড়িভাবে ফেটে যায়। ওই ভূমিকম্পে সব মিলিয়ে ৩ হাজার ১০০ জনের মৃত্যু হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মান্দালয়ের কাছে। সুইমিং পুলের জল বহুতলের ছাদে চড়ে যায়। এই ভূমিকম্পের পরেই তীব্র মাত্রায় আফটারশক হয়। পরপর দুই ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। ভূমিকম্পের তীব্রতা এত বেশি ছিল যে ১ হাজার কিলোমিটার দূরে ব্যাংককেও ব্যাপক ভূমিকম্প হয়। বাড়ি ভেঙে পড়ে। ভারত সহ প্রতিবেশী দেশগুলোতও কম্পন অনুভূত হয়। তবে এর পরেও একাধিকবার আফটারশক অনুভূত হয়। প্রথম থেকেই মায়নমারের দিকে সাহায্যে হাত বাড়ি দেয় ভারত।

Piyush Goyal says helpline to allow startups to make suggestions

Piyush Goyal announced a helpline desk for Indian startups in case they face any issues or want to make suggestions or address grievances to the government. Speaking at the Startup Maha Kumbh event in Delhi, Goyal stressed that the helpline would be open to any startup across the country to make any suggestions or file a complaint. “I am going to start a helpline desk under the ‘Startup India’ initiative. If any officer troubles you or if you want to make any suggestion regarding any changes in laws or flag a product or technology that may not fall under India’s legal ambit, you can reach out to that helpline,” he said. The minister stressed that startups can access the helpline if they find anyone indulging in corruption or if anyone asks for bribes. “If you believe you haven’t done anything wrong and worked within the ambit of the law, you can complain through the headline,” he said. Interestingly, Goyal’s announcement came days after he took a jibe at Indian startups for overly focussing on food delivery and betting and fantasy sports apps. He compared the situation with the startups in China working on EV, battery tech, semiconductors and AI.

রামনবমীতে কলকাতায় ৬০ মিছিল, সতর্ক লালবাজার

রামনবমীর (Ram Navami 2025) মিছিল নিয়ে আরও সতর্ক লালবাজার। কলকাতা পুলিশের থানাগুলিকে সতর্ক করেছে লালবাজার। লালবাজারের তরফে পুলিশকর্মীদের ওই দু’দিন সজাগ থাকতেও বলা হয়েছে। রবিবার রামনবমী উপলক্ষে শহর জুড়ে বড়সড় নিরাপত্তা ব্যবস্থা করেছে লালবাজার (Lalbajar)। কলকাতা পুলিশ সূত্রে খবর, প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন। শহরের বিভিন্ন রুটে থাকবে বিশেষ নজরদারি। রামনবমী উপলক্ষে শহরের বিভিন্ন ধর্মীয় স্থানে, রাস্তায় জরুরি ভিত্তিতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি থানার পুলিশ আধিকারিকদের ওই শোভাযাত্রার ডিউটি করার সময় বডি ক্যামেরা ব্যবহার করার জন্য বলা হয়েছে। সূত্রের খবর,নির্দিষ্ট কয়েকটি রুটেই একমাত্র যাবে রামনবমীর মিছিল। ওই রুটগুলিতে কড়া ব‌্যবস্থা নিচ্ছে লালবাজার। কোনও ধরনের গোলমালের শুরুতেই ব‌্যবস্থা নেওয়া যায়, সেদিকে নজর রয়েছে পুলিশের। একই সঙ্গে রাজ্যের দশটি জেলা ও পুলিশ কমিশনারেটকে সংবেদনশীল বলে ঘোষণা করা হয়েছে। আসানসোল, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ জেলা ও জেলার কমিশনারেটগুলিকে সতর্ক করা হয়েছে। ওই দশটি জেলা ও পুলিশ কমিশনারেটে ২৯ জন আইপিএসকে পাঠানো হচ্ছে। লালবাজারের সূত্র জানিয়েছে, রামনবমীতে কলকাতায় মোট ৫৯টি মিছিল বের হবে। তারমধ্যে পাঁচটি বড় মিছিল। এই মিছিলগুলি শুরু হবে এন্টালি, পিকনিক গার্ডেন, সেন্ট্রাল অ‌্যাভিনিউ, হেস্টিংস, কাশীপুর থেকে। প্রত্যেকটি মিছিলেই থাকবে পর্যাপ্ত সংখ‌্যক পুলিশ। বড় মিছিল যেসব রুট দিয়ে যাবে সেখানে থাকবে পুলিশ পিকেট। ডিসি, যুগ্ম কমিশনার, এসি, জয়েন্ট সিপি পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক থাকবেন মিছিলের রুটে। ওসি-দেরও বিশেষ দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। পুলিশ কমিশনারের নির্দেশ, রামনবমীর মিছিলে থাকা পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীর শরীরে যেন ‘প্রোটেকটিভ গিয়ার’ থাকে। যদি কেউ ইট বা বোতল নিয়ে হামলা চালায়, সঙ্গে সঙ্গেই যেন পুলিশ এগিয়ে গিয়ে ব‌্যবস্থা নিতে পারে। মিছিলগুলির উপর আকাশপথে নজরদারি চালাবে ড্রোন। মিছিলের আগে ও পরে হাঁটবে পুলিশ। থাকবে পর্যাপ্ত সংখ‌্যক পুলিশের গাড়িও। আশপাশের রাস্তাগুলিতে থাকবে পুলিশের টহলদার গাড়ি। শোভাযাত্রাগুলির আয়োজকদের জানিয়ে দেওয়া হয়েছে শোভাযাত্রা থেকে কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না। পুলিসের নির্দেশ অনুযায়ী, মিছিলগুলিতে কোনওরকম অস্ত্র ও বাইক ব্যবহার ব্যবহার করা যাবে না।

বাংলার আকাশে দুর্যোগ কবে থেকে?

বসন্ত চলে গিয়েছে। এসে পড়েছে গরমকাল। আবার সেই রোদে পোড়া এবং ঘামে ভেজার দিন সমাগত। নিত্যযাত্রীদের ব্যাগে জায়গা করে নিয়েছে ছাতা, ওআরএস মেশানো জল। তবে আগামী সপ্তাহের গোড়ায় কিন্তু আবহাওয়া অন্য রূপ নেবে। জেলায় জেলায় হবে ঝড়, বৃষ্টি, বজ্রপাত এমনকী কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার বদল আগামিকাল থেকেই দেখা যাবে। রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৪ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার কারণেই অস্বস্তি সূচক থাকবে উপর দিকে। তবে কলকাতায় কাল ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। আজ সকালে পরিষ্কার আকাশ দেখা গিয়েছে, তবে পরে আংশিক মেঘলা হতে পারে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে আগামী সপ্তাহে। শহরের আকাশে মেঘ জমবে রবিবার থেকে। আবহাওয়াবিদদের অনুমান সোমবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে (South Bengal) সোম থেকে বৃহস্পতি ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ৩০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়ার সঙ্গেই চলবে বৃষ্টিপাত। তবে এই বৃষ্টি দক্ষিণবঙ্গের মানুষকে খুব একটা স্বস্তি দেবে না, কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে বেশির দিকেই। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বাকি জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের (North Bengal) সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Trump claims tariffs will boost US economy

Donald Trump saying that his new trade policy will only make the US stronger and will eventually “supercharge our economy,” calling it a “big, beautiful deal.” Taking to his social media platform Truth Social, Trump on Friday said: “Big business is not worried about the Tariffs, because they know they are here to stay, but they are focused on the BIG, BEAUTIFUL DEAL, which will SUPERCHARGE our Economy. Very important. Going on right now!!!” Even as Trump’s trade policies led to a bloodbath and panic not only in US but global markets across Europe and Asia, a defiant Trump told his followers on Truth Social that it “is a great time to get rich.” In fact, USD 5 trillion in market value was wiped out from the S&P 500 in just two days, following Trump’s unveiling of new tariff slabs. Trump’s tariff war with the US’s largest trading partners – China, Canada and Mexico – has sent Wall Street into a tizzy with top investing and brokerage firms like JP Morgan, S&P Global and Goldman Sachs, increasing the odds of a global recession. While JP Morgan increased the chances of a global recession from 40 per cent to 60 per cent, Goldman Sachs increased the probability of a recession from 20 per cent to 35 per cent.

দুধ উৎপাদনে স্বনির্ভর বাংলা

দুধ উৎপাদনে স্বনির্ভরতা আর বিপণনে আধুনিকতার ছোঁয়া—এই দুই লক্ষ্যে করেই বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ‘বাংলার ডেয়ারি’-র (Banglar Diary) হাত ধরে হরিণঘাটা ও মাটিগাড়ায় তৈরি হচ্ছে অত্যাধুনিক দুগ্ধপ্রক্রিয়াকরণ কারখানা। নবান্ন (Nabanna) সূত্রে খবর, এই প্রকল্পে বরাদ্দ হয়েছে প্রায় ১১০ কোটি টাকা। রাজ্যের কো-অপারেটিভ ক্ষেত্রকে চাঙ্গা করতে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। বর্তমানে হুগলির ডানকুনিতে ‘বাংলার ডেয়ারি’-র একমাত্র কারখানায় দৈনিক ১.২০ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ হয়। এবার দক্ষিণ ও উত্তরবঙ্গে দুটি পৃথক পরিকাঠামো তৈরি হলে এই উৎপাদন ক্ষমতা তিন গুণেরও বেশি বাড়বে। হরিণঘাটায় দৈনিক ১.৫ লক্ষ লিটার এবং মাটিগাড়ায় ৫০ হাজার লিটার দুধ প্রক্রিয়াকরণ হবে। এর মধ্যে হরিণঘাটায় প্রথম পর্যায়ে উৎপাদন শুরু হবে জুন-জুলাই মাসে। প্রকল্প বাস্তবায়িত হলে শুধু দুধ উৎপাদনই নয়, বাজারে আসবে দই, ঘি, ছানা, মিষ্টির মতো নানান দুধজাত পণ্যও। এর ফলে একদিকে যেমন রাজ্যের গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে, তেমনই উপভোক্তারাও পাবেন গুণমানসম্পন্ন পণ্য—সুরক্ষার নিশ্চয়তা সহ। স্থানীয় কৃষকেরাও এই উদ্যোগে উপকৃত হবেন। সরবরাহের সুযোগ যেমন বাড়বে, তেমনই নিশ্চিত হবে ন্যায্য দাম ও সময়মতো পেমেন্ট। কৃষি বিপণন দফতর আশাবাদী, এই পদক্ষেপ পশ্চিমবঙ্গের দুগ্ধ শিল্পে এক নতুন দিগন্ত খুলে দেবে। তবে চ্যালেঞ্জও কম নয়। বেসরকারি সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে ‘বাংলার ডেয়ারি’-কে শুধু উৎপাদন নয়, আধুনিক বিপণন কৌশলেও নজর দিতে হবে।

জাল ওষুধ আটকাতে অ্যাডভাইজারি জারি করতে চলেছে রাজ্য!

জাল ওষুধ (Fake Medicine) আটকাতে এবার অ্যাডভাইসারি জারি করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (West Bengal State Government)। রাজ্যজুড়ে ওষুধের দোকানের মালিক, ফার্মাসিস্ট থেকে শুরু করে হোলসেলারদের জন্য এই অ্যাডভাইসারি জারি হবে আগামী সপ্তাহে বলেই নবান্ন সূত্রে খবর। ওষুধ কিনতে কী কী বিষয়ে নজরে রাখতে হবে তা নিয়ে এই অ্যাডভাইসারি (Advisory) জারি করবে রাজ্য। প্রতিটি ওষুধে কিউআর কোড স্ক্যান করা, ওষুধের ব্যাচ নাম্বার দেখে অনলাইনে গিয়ে মিলিয়ে নেওয়া, যে ওষুধটি বিক্রেতা কিনছে সেই ওষুধটির সংস্থা সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া, ওষুধটি যে গোডাউন বা যে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে নেওয়া হচ্ছে সেখানে আগে কোনও সময় অভিযানের দরুন ব্ল্যাকলিস্টেড বা লাইসেন্স বাতিল হয়েছে নাকি সে সম্পর্কে বিশদে খোঁজ নেওয়া সহ একাধিক গাইডলাইন দিতে চলেছে রাজ্য। সম্প্রতি এই বিষয় নিয়ে নবান্নে (Nabanna) হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। আগামী সপ্তাহের শুরুতেই এই নিয়ে অ্যাডভাইজারি জারি করতে চলেছে রাজ্য বলেই নবান্ন সূত্রে খবর। সম্প্রতি জাল ওষুধের কারবার নিয়ে সরগরম হয়েছে রাজ্য। বিভিন্ন জায়গা থেকে জাল এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ উঠেছিল। ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা তদন্তে নামেন এবং বেশ কিছু ওষুধের দোকানের লাইসেন্স বাতিল করে। এই আবহের মধ্যেই জাল ওষুধ আটকাতে ব্যবস্থা নিতে উদ্যোগী হল রাজ্য।

ফের শিয়ালদা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

শিয়ালদহ (Sealdah) বিভাগে রেলের কাজের জন্য বাতিল বেশ কয়েকটি ট্রেন। সপ্তাহ শেষে বেশ কিছু লোকাল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও গতিপথ পরিবর্তন করা হয়েছে। রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, ৬ এপ্রিল রবিবার, ভোর ৬.৪০ পর্যন্ত সাত ঘণ্টা পাওয়ার ব্লক থাকবে। সাত ঘণ্টার মধ্যে ওই রুটে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দমদম জংশনে ক্যালকাটা কর্ড লিংক লাইনের অর্থাৎ, সিসিআর আপ লাইনে ট্রাফিক ব্লক থাকবে। ৫ এপ্রিল (শনিবার) বাতিল ট্রেন শিয়ালদা-ডানকুনি আপ 32249/ ডাউন 32252 ৬ এপ্রিল (রবিবার) বাতিল ট্রেন শিয়ালদহ-বনগাঁ আপ 33813/ ডাউন 33822 শিয়ালদহ-হাবরা আপ 33651/ ডাউন 33652 শিয়ালদহ-ডানকুনি আপ 32211, 32213, 32215, 32217/ ডাউন 32212, 32214, 32216, 32218 ১১ এপ্রিল (রবিবার) লোকাল ও এক্সপ্রেস ট্রেনের পরিবর্তিত সময় 22202 পুরী শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস আগামী ৫ এপ্রিল অর্থাৎ শনিবার ৩ ঘণ্টার জন্য নিয়ন্ত্রণ করা হয়েছে। ট্রেনটি পুরী থেকে রাত ৭.২৫ মিনিটের পরিবর্তে রাত ১০.২৫ মিনিটে ছাড়বে। কোন কোন লোকাল ও এক্সপ্রেস ট্রেন ঘুরে পথে যাত্রা করবে? 13148 বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস শনিবার ছাড়বে। ট্রেনটি ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে ঘুরপথে গন্তব্যে পৌঁছবে। তবে সাধারণত ট্রেনটি ডানকুনি-দমদম এবং বেলঘরিয়া হয়ে গন্তব্যে পৌঁছয়। 12344 হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল শনিবার যাত্রা শুরু করবে। ট্রেনটি ডানকুনি-দমদম জংশনের পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে গন্তব্যে পৌঁছবে। 12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস ট্রেনটি শনিবার ডানকুনি ও দমদম জংশন এর পরিবর্তে ব্যান্ডেল নৈহাটি ও দমদম জংশন হয়ে গন্তব্যে পৌঁছবে।