বাতাসে আর্দ্রতার ঘনঘটা, সতর্ক করল হাওয়া অফিস!

গ্রীষ্মের শুরুতেই রোদের তেজে হাঁসফাঁস করছে কলকাতা (Weather Update Kolkata)। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ পরিষ্কার, সূর্যের কড়া উপস্থিতি অনুভব করেছেন শহরবাসী। সকাল ৮টা নাগাদ শহরের তাপমাত্রা ছিল প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস, আর বেলা বাড়তেই তা পৌঁছেছে ৩৩-৩৪ ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় দিনভর গরম থাকবে প্রবল। তবে বিকেলের দিকে আকাশে মেঘ জমে তৈরি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায়—বিশেষত কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে—আংশিক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০–৪০ কিমি। হাওয়া অফিস জানাচ্ছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৫ শতাংশের বেশি থাকার ফলে ‘রিয়েল ফিল’ তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। ফলে ঘামে ভেজা অস্বস্তিকর গরম আরও প্রকট হয়ে উঠবে। এই পরিস্থিতিতে চিকিৎসকেরাও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। দীর্ঘক্ষণ রোদে না থাকতে বলা হয়েছে। বাইরে বেরোলে ছাতা, সানগ্লাস ও পানীয় জল সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবীণ নাগরিক ও শিশুদের বাড়ির ভিতরে রাখাই নিরাপদ বলে মনে করছেন চিকিৎসকেরা। আগামী কয়েক দিন আবহাওয়ার এমন অস্থিরতা বজায় থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। যদিও আজ বিকেলের সম্ভাব্য এক পশলা বৃষ্টি সাময়িক স্বস্তি এনে দিতে পারে মহানগর ও তার আশপাশের এলাকাগুলিকে। তবে তার আগে শহরের বাতাসে ভিজবে গরমের ঘনঘটা।
দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট

দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিক্সের আঙিনায় ফিরছে ক্রিকেট (Cricket)। আগামী ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেই (Los Angeles Olympics 2026) অংশ নেবে পুরুষ এবং মহিলাদের বিভাগে ছ’টি করে দেশ। এই খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)। মূলপর্বে যোগ্যতা অর্জনের প্রক্রিয়া নিয়ে এখনও কিছু খোলসা করা হয়নি। কমিটি জানিয়েছে, পুরুষ এবং মহিলা বিভাগে ৯০ জন করে অ্যাথলিট অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ প্রতিটি স্কোয়াডে সর্বোচ্চ ১৫ জন থাকতে পারবেন। খেলা হবে টি২০ ফর্ম্যাটে। ক্রিকেট ছাড়াও আরও চারটি খেলা লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে সংযোজিত হচ্ছে। স্কোয়াশ, বেসবল বা সফটবল, ফ্ল্যাগ ফুটবল এবং ল্যাক্রোসে। ক্রিকেটে যোগ্যতা অর্জনের প্রক্রিয়া এখনও জানা নেই তবে বিষয়টা চিত্তাকর্ষক হতে চলেছে। কারণ ওডিআই এবং টেস্ট ফর্ম্যাট খুব বেশি দেশ না খেললেও পৃথিবীর প্রায় ১০০টি দেশ টি২০ খেলে। আয়োজক দেশ হিসেবে সরাসরি মূলপর্বে খেলতে পারে আমেরিকা (USA)। অলিম্পিক্সে কী কী ইভেন্ট থাকবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল ৯ এপ্রিল। লস অ্যাঞ্জেলেসে মোট ৩৫১টি পদক ইভেন্ট থাকবে, প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) তা ছিল ৩২৯। প্যারিসে অ্যাথলিটের সংখ্যা ছিল ১০,৫০০, নতুন পাঁচটি ইভেন্টের জন্য আরও ৬৯৮ জন অ্যাথলিট সংযোজিত হচ্ছেন। সাম্প্রতিক কালে মাল্টি-স্পোর্টস ইভেন্টে ক্রিকেটের অন্তর্ভুক্তি চোখে পড়ার মতো। ২০২২ সালের বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেট রাখা হয়েছিল। তাতে সোনা জেতে অস্ট্রেলিয়া এবং রুপো ভারত জেতে। হ্যাংঝৌতে ২০২৩ এশিয়ান গেমসে ১৪টি পুরুষ দল এবং ৯টি মহিলা দল নিয়ে ইভেন্ট হয়। দুটিতেই সোনা জেতে ভারত।
রাজ্যের ৪টি দফতরের ৫৩টি শূণ্যপদে হবে নিয়োগ!

সোমবার রাজ্য মন্ত্রীসভা বৈঠকে গৃহীত হল একাধিক গুরত্বপূর্ণ সিদ্ধান্ত। রাজ্যের ৪টি দফতরে রয়েছে ৫৩টি শূণ্যপদ, আর যাতেই হতে চলেছে নিয়োগ। জানা যাচ্ছে, ক্রীড়াবিদদের জন্য পুলিশে হতে চলেছে সরাসরি নিয়োগ। নবান্ন ( Nabanna) সূত্রে খবর, নগর উন্নয়ন দফতর, খাদ্য সরবারহ দফতর, ক্ষুদ্র, মাঝারি বস্ত্র শিল্প দফতর, এই চারটি বিভাগে মোট ৫৩টি শূণ্য বিভাগ রয়েছে। তবে এই বিভাগের বেশিরভাগেই আপাতত চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। ইতিমধ্যেই, মন্ত্রীসভার পক্ষ থেকে মিলেছে অনুমোদন। খুব শীঘ্রই শুরু হতে চলেছে নিয়োগ। জানা যাচ্ছে রাজ্যের মন্ত্রিসভায় একটি নতুন নিয়োগবিধির অনুমোদন দেওয়া হয়েছে। যার জেরে রাজ্যের পদকজয়ী ক্রীড়াবিদরা সরাসরি পুলিশের সাব-ইন্সপেক্টর (আর্মস), ইন্সপেক্টর (আর্মস) এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের সুযোগ পাবেন। আর নবান্নের এই সিদ্ধান্তে রাজ্যে বেশকিছু নতুন নিয়োগ হতে চলেছে বলে জানা যাচ্ছে।
সোনার দামে বড় পতন!

শেয়ার বাজারে (Share Market) বড় ধ্বস। গত দু’দিনে একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দর। ১০ গ্রাম সোনার দাম এক ধাক্কায় কমেছে ২৭০০ টাকা। মঙ্গলবার শহরে ২৪ ক্যারাট সোনার দাম ৬৫০ টাকা কমেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী দিনে সোনার দামে আরও বড়সড় পতন হতে পারে! তারা জানিয়েছেন, ৩৮ শতাংশ কমে ফের ৫৫,০০০ টাকা থেকে ৫৬,০০০ টাকার স্তরে পৌঁছাবে। দেশের অধিকাংশ শহরেই কমে গিয়েছে সোনার দাম। ৭ এপ্রিল সোনার দাম ১৯২৯ টাকা কমে প্রতি গ্রামে ৮৯,০৮৫ হয়। মঙ্গলবার ২৪ ক্যারেট থেকে ১৪ ক্যারেট পর্যন্ত সোনার দাম এবং ১ কেজি রুপোর দর দেখে নিন…। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮৮,৩০৬ টাকা। ২৩ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮৭,৯৫২ টাকা। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮০,৮৮০ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬৬, ২৩০ টাকা। ১৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫১, ৬৫৯ টাকা। পাশাপাশি, প্রতি কেজি রুপোর দাম ৮৯,৫৮০ টাকায় পৌঁছেছে।
Sensex, Nifty close higher due to global cues and RBI rate-cut hopes

The S&P BSE Sensex added 1,089.18 points to close at 74,227.08, while the NSE Nifty5o gained 374.25 points to end at 22,535.85. Aditya Gaggar, Director of Progressive Shares, said that the combination of oversold condition and a strong recovery in global equities helped the Index begin the session on a positive note. Titan led the market recovery with an impressive 3.29% surge on BSE Sensex. Bajaj Finance followed closely with a strong gain of 3.21%, while State Bank of India (SBI) climbed 3.00%. Larsen & Toubro (L&T) and Bajaj Finserv rounded out the top five gainers, advancing 2.94% and 2.75% respectively. The market showed remarkable strength with nearly all stocks trading in the green. Power Grid Corporation was the sole loser, slipping marginally by 0.14%. All sectoral indices showed gains on NSE Nifty, continuing the recovery trend. Nifty Media emerged as the standout performer, surging an impressive 4.72%. Nifty Consumer Durables and Nifty Realty also showed significant strength, climbing 2.59% and 2.47% respectively. Nifty PSU Bank gained 2.64%, while Nifty Oil & Gas advanced 2.20%. Nifty Financial Services rose 2.16%, and Nifty Smallcap 100 increased 2.13%, slightly outperforming the Nifty Midcap 100 which gained 2.11%. Other sec
৪ রানে হারল কলকাতা

লড়াই করেও হল না শেষরক্ষা। ঘরের মাঠে মাত্র ৪ রানে হারল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ৬ এপ্রিলের যে ম্যাচ (KKR vs LSG) পিছিয়ে গিয়েছিল, তাতে বাজিমাত করল সঞ্জীব গোয়েঙ্কার দল। নারিনের ম্যাজিক্যাল স্পেল নয়, মঙ্গলবারের ইডেন দেখল পুরানের (Nicolas Pooran) তাণ্ডব। সুপার ফ্লপ ডি’কক। ব্যাট হাতে রাহানে (Ajinkya Rahane), রিঙ্কু, ভেঙ্কটেশরা জ্বলে উঠলেও ২৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ম্যাচ জিততে পারল না নাইটরা। আবার হারের ফলে আবার পয়েন্ট টেবিলে পতন ঘটল নাইটদের। ছয়ে নেমে এল তারা। অন্যদিকে লখনউ উঠে এল চারে। এদিনের ম্যাচে কী হল দিনভর? চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক। মঙ্গলবারের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। তবে তাঁর এই সিদ্ধান্ত খুব একটা উপযোগী হয়নি। কারণ মার্করাম এবং মার্শের ওপেনিং জুটি ৯৯ রান যোগ করে। এরপর শুরু হয় ক্যারিবিয়ান সুপারস্টার নিকোলার পুরানের তাণ্ডব। তিনি ৩৬ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষমেষ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে লখনউ। মার্করাম করেন ৪৭ রান, মার্শ খেলেন ৮১ রানের ঝকঝকে ইনিংস। জবাবে ব্যাটিং করতে নেমে নাইটদের শুরুটা সেভাবে হয়নি। শুরুতেই ফর্মে থাকা ডি ককের উইকেট হারায় নাইটরা। তবে তারপর নারিন এবং রাহানে দ্রুতগতিতে রান করেন। দু’জনের মধ্যে ৫৪ রানের পার্টানারশিপ হয়। রাহানে আউট হন ৬১ রান করে। ভেঙ্কটেশ আইয়ার করেন ৪৫ রান। শেষবেলায় রিঙ্কু ১৫ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেললেও শেষরক্ষা হয়নি। ২৩৪ রানেই থেমে যায় নাইটদের ইনিংস। মাত্র ৪ রানে হেরে যায় কেকেআর। লখনউ-এর হয়ে আকাশ দীপ এবং শার্দুল ঠাকুর নেন একজোড়া করে উইকেট।
অশান্ত হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর

ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে আবহাওয়ার (Kolkata Weather Update) পরিবর্তন। আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস (Rain Alert)। বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে জলীয় বাষ্পের প্রবেশ শুরু হয়েছে। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বাতাসে হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৫০ কিলোমিটার। অশান্ত হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর (Turbulent Bay Of Bengal) । মৎস্যজীবীদের (Fisher Man) সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ বৃহস্পতিবার পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ থেকে পাঁচদিন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গে আজ থেকে বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার ও শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টির কারণে তীব্র গরম থেকে কিছুটা রেহাই মিলবে বঙ্গবাসীর। অপরদিকে উত্তরবঙ্গে রবিবার সব জেলাতেই হালকা বৃষ্টি হয়েছে । বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। আজ সকালের দিকে কলকাতায় আকাশ আংশিক মেঘলা। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা । কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি ও ২৭ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করবে। উল্লেখ্য, দেশজুড়ে মোট পাঁচটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং অসম সংলগ্ন এলাকায়। মধ্যপ্রদেশ এবং তামিলনাডু এলাকায় রয়েছে আরও এক জোড়া ঘূর্ণাবর্ত । আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকার উপরেও ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে । একইসঙ্গে ৮ এপ্রিল নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।
The government has hiked excise duty on petrol and diesel by Rs 2 per litre

The government has hiked excise duty on both fuels by Rs 2 per litre. The move comes at a time when global crude oil prices are actually on a downward trend, driven by fears of a global trade war sparked by the US administration’s reciprocal tariffs. This hike is expected to impact consumers already dealing with inflationary pressures. While the government may be looking to boost revenues, the timing has sparked concerns, especially amid the uncertainty surrounding Donald Trump’s tariffs, as higher fuel costs could further squeeze household budgets and drive up transportation and commodity prices. As per the latest notification by the Finance Ministry, the said change will come into effect on April 8, 2025. The Petroleum and Natural Gas Ministry said, “PSU Oil Marketing Companies have informed that there will be no increase in retail prices of petrol and diesel, subsequent to the increase effected in Excise Duty Rates today.” Meanwhile, on April 7, 2025, petrol costs Rs 94.77 per litre in New Delhi, Rs 103.50 in Mumbai, Rs 100.80 in Chennai, and Rs 105.01 in Kolkata. On the other hand, the cost of diesel is Rs 87.67 per litre in New Delhi, and Rs 92.39 in Chennai, Rs 90.03 in Mumbai and Rs 91.82 in Kolkata.
ছবির পোস্টারে নতুন অবতারে ধরা দিয়েছেন ভিকি

‘ছাবা’র সাফল্য উপভোগ করছেন অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। ছত্রপতি সম্ভাজি মহারাজের ভূমিকায় ভিকির অভিনয় দর্শকদের মন জয় করেছেন। ছবি ‘ছাবা’ বক্স অফিসে এতটাই ভালো ব্যবসা করেছে। ভিকির অভিনয় দর্শক, সমালোচক সকলেরই প্রশংসা কুড়িয়েছে। ৫০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে লক্ষ্মণ উতেকর পরিচালিত ও ম্যাডক ফিল্মস প্রযোজিত এই ছবি। এবার পর্দায় জাদু দেখাবেন অভিনেতা। দর্শকদের জন্য নতুন চমক দিতে চলেছেন ভিকি। ভিকির নতুন ছবির খবর শোনাল। পরিচালক সুজিত সরকারের আগামী ছবি ‘এক জাদুগর’-এ একজন জাদুকরের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে। পোস্টারে নতুন অবতারে ধরা দিয়েছেন ভিকি। ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই নেটদুনিয়ায় হইচই পড়ে গিয়েছে। পোস্টারে ভিকির লুক দেখে অনেকেই তাঁকে জনি ডেপের সঙ্গে তুলনা করেছেন। লম্বা টুপি, গাঢ় সবুজ এমব্রয়ডারি করা ভেলভেটের কোট, হাতে জাদু দণ্ড আর ক্রিস্টাল ম্যাজিক বল, তাসের পাশাপাশি, চারপাশে রয়েছে পায়রা এবং খরগোশও। নয়া অবতারে হাজির অভিনেতা। ‘এক জাদুগর’ (Ek Jaadugar)-এর পোস্টার ফ্যানদের ইতিমধ্যে উত্তেজিত করে তুলেছে।
ফের বাড়ল রান্নের গ্যাসের দাম

একধাক্কায় বেশ খানিকটা বাড়ল রান্নার গ্যাসের (Gas) দাম। যার জেরে ফের মধ্যবিত্তের পকেটে লাগতে চলেছে ছ্যাকা। সোমবার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানালেন, এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে সিলিন্ডার প্রতি ৫০টাকা বাড়তে চলেছে। সাংবাদিক সম্মেলন থেকে মন্ত্রী জানান, ১৪.২ কেজি গৃহস্থ সিলিন্ডারের দাম হতে চলেছে ৮০৩ টাকা থেকে বেড়ে ৮৫৩ টাকা। রেহাই পাবেন না উজ্জ্বলা গ্রাহকরাও। উজ্জ্বলা গ্রাহকদের রান্নার গ্যাসের দাম পড়বে ৫৫৩ টাকা এবং উজ্জ্বলা বহির্ভূত রান্নার গ্যাসের সিলিন্ডারপ্রতি দাম হচ্ছে ৮৫৩ টাকা। একনজরে দেখে নেওয়া যাক শহর অনুযায়ী রান্নার গ্যাসের দাম: আরও পড়ুন: ফের দাম বাড়ছে পেট্রল-ডিজেলের? কেন্দ্রের ঘোষণায় জল্পনা নয়াদিল্লিতে গ্যাসের পুরনো দাম ছিল ৮০৩, নতুন দাম ৮৫৩। মুম্বইতে গ্যাসের পুরনো দাম ছিল ৮০২.৫০, নতুন দাম ৮৫২.৫০। গুরুগ্রামে গ্যাসের পুরনো দাম ছিল ৮১১.৫০, নতুন দাম ৮৬১.৫০। বেঙ্গালুরুতে গ্যাসের পুরনো দাম ছিল ৮০৫.৫০, নতুন দাম ৮৫৫.৫০। চণ্ডীগড়ে গ্যাসের পুরনো দাম ছিল ৮১২.৫০, নতুন দাম ৮৬২.৫০। জয়পুরে গ্যাসের পুরনো দাম ছিল ৮০৬.৫০, নতুন দাম ৮৫৬.৫০। পাটনায় গ্যাসের পুরনো দাম ছিল ৮৯২.৫০, নতুন দাম ৯৪২.৫০। কলকাতায় গ্যাসের পুরনো দাম ছিল ৮২৯.০০, নতুন দাম ৮৭৯.০০। চেন্নাইতে গ্যাসের পুরনো দাম ছিল ৮১৮.৫০, নতুন দাম ৮৬৮.৫০। নয়ডাতে গ্যাসের পুরনো দাম ছিল ৮০০.৫০, নতুন দাম ৮৫০.৫০। ভুবনেশ্বরে গ্যাসের পুরনো দাম ছিল ৮২৯.০০, নতুন দাম ৮৭৯.০০। হায়দরাবাদে গ্যাসের পুরনো দাম ছিল ৮৫৫.০০, নতুন দাম ৯০৫.০০। লখনউতে গ্যাসের পুরনো দাম ছিল ৮৪০.৫০, নতুন দাম ৮৯০.৫০।



