Equity mutual fund inflows fell by Rs 4,221 crore in March 2025

According to data released by the Association of Mutual Funds in India (AMFI) on Friday, equity mutual fund inflows dropped by Rs 4,221 crore in March, falling to Rs 25,082 crore from Rs 29,303 crore in February 2025. This fall comes at a time when the stock markets have seen large swings, driven by international trade tensions, rising interest rates in major economies, and concerns around economic growth across the globe. Many investors appear to have chosen to hold back fresh investments, waiting for the situation to stabilise. Despite the fall in fresh investments, the total equity Assets Under Management (AUM) rose to Rs 29.5 lakh crore in March, compared to Rs 27.4 lakh crore in February. This growth was largely driven by gains in the stock market and the impact of Systematic Investment Plans (SIPs), which continued to bring in steady money. Overall, the mutual fund industry’s total AUM stood at Rs 65.7 lakh crore in March, higher than Rs 64.5 lakh crore in the previous month, the AMFI data showed. The report further showed that the total outflow from mutual funds in March stood at Rs 1.63 lakh crore, while total inflows were at Rs 40,063 crore. The large outflows were mainly seen in debt and liquid funds, as many corporates and institutions withdrew funds towards the end of the financial year.
ওয়ান পিসে বোল্ড লুকে জাহ্নবী

জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) জেড ফ্যাশনের আইকন। গাউন থেকে ফ্লোর-গ্র্যাজিং এথনিক এবং এমনকি সাধারণ ক্যাজুয়াল লুকে নজরকাড়েন অভিনেত্রী। সাদা রঙের ওয়ান পিসে দেখা গেল বলি ডিভা জাহ্ণবী কপুরকে (Janhvi Kapoor)। স্যোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। বিভিন্ন সময়ে নানা স্টাইলিশ পোশাকে চমক দিয়েছেন শ্রীদেবী কন্যা। বলি ডিভার রূপ দেখে অভিভূত হয়েছেন তাঁর অনুরাগীরা। তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লাইক, কমেন্টের বন্যা বয়ে যায়। এ বার এক ভিন্টেজ হলিউড লুকেই ধরা দিলেন অভিনেত্রী। আর সেই ছবি নিজের ইনস্টাগ্রাম পেজ থেকে শেয়ার করতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সাদা রঙের ওয়ান পিস ড্রেসে দেখা গেল বলি ডিভাকে। সাদা নেটের কাজের শর্ট ওয়ান পিসে বোল্ড লুকে জাহ্নবী। সঙ্গে সাদা ব্লেজার। অভিনেত্রীর ড্রেসের মাঝে স্পট ক্লিভেজ। ড্রেসের সঙ্গে মানানসই মেকআপ। এই লুকে অনুরাগীদের রাতের ঘুম কাড়লেন সুন্দরী।
‘কান্তারা’ সেলিব্রেশন রাহুলের

বৃহস্পতিবার ৫৩ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলে দিল্লি ক্যাপিটালসকে (DC) আইপিএল ২০২৫-এর (IPL 2025) চতুর্থ জয় এনে দিয়েছেন অধিনায়ক কে এল রাহুল (KL Rahul)। ম্যাচ জেতানো ছয় মেরে তিনি যে সেলিব্রেশন করলেন তা নিয়ে তুমুল চর্চা চলছে। রাহুল নিজেই বিষয়টা খোলসা করলেন। ছয় মেরে ম্যাচ খতম করার পর দিল্লির অধিনায়ক ব্যাট দিয়ে মাটিতে একট বৃত্ত আঁকেন। তারপর সেই বৃত্তের কেন্দ্রে ব্যাটটাকে সজোরে আঘাত করতে থাকেন। তাঁর এই সেলিব্রেশনের মধ্যে ছিল কর্তৃত্ব, অধিকার ছিনিয়ে নেওয়ার জোরালো স্পর্ধা। তিনি আসলে বোঝাতে চেয়েছেন, বেঙ্গালুরু (Bengaluru) তাঁর শহর, চিন্নাস্বামী তাঁর মাঠ। এখানেই ক্রিকেটার হিসেবে বড় হয়ে উঠেছেন। বৃত্ত আঁকার ব্যাপারটা বিখ্যাত দক্ষিণী ছবি ‘কান্তারা’ থেকে নেওয়া। রাহুল বলেন, “এটা আমার জন্য স্পেশ্যাল। সেলিব্রেশনটা আমার অন্যতম পছন্দের ছব কান্তারা থেকে। এটা একটা সামান্য মনে করিয়ে দেওয়া যে এই মাঠ, এই টার্ফ, এই বাড়িতে আমি বড় হয়েছি এবং এটা আমার। এটা আমার মাঠ, আমার বাড়ি, যে কারও থেকে এই জায়গাটাকে আমি ভালো চিনি।” আরসিবির ১৬৩ রান তাড়া করতে গিয়ে দ্রুত তিন-চারটি উইকেট পড়ে গিয়েছিল দিল্লির। কিন্তু অধিনায়কোচিত ইনিংস খেলে ম্যাচ বের করেন রাহুল। ব্যাটিংয়ের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “আমার শট কী কী হবে জানতাম। শুধু শুরুটা ভালো করতে চেয়েছিলাম। শুরুতে আক্রমণাত্মক হয়ে সেখান থেকে বুঝে নিয়ে খেলা। আমি যদি ছয় মারার কথা ভাবি তো কোথায় মারব সেটা জানতাম।”
কবে শুরু হচ্ছে গরমের ছুটি?

চৈত্রের শেষেই প্রচণ্ড তাপপ্রবাহ (Heat Wave) এবং অস্বাভাবিক গরমে পুড়ছে বাংলা। ইতিমধ্যে ৪০ ডিগ্রির গণ্ডি পেরিয়েছে পারদ। আর সেই কারণে এবার রাজ্যের স্কুলগুলিতে আগাম গরমের ছুটি (Summer Vacation) ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দফতর (Education Department Of WB)। রাজ্যজুড়ে ক্রমবর্ধমান তাপমাত্রা ও দাবদাহের পরিস্থিতি বিবেচনা করে ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি কার্যকর করা হবে বলে জানা গিয়েছে রাজ্য সরকার সূত্রে। তবে এই নির্দেশিকা দার্জিলিং ও কালিম্পং জেলার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেই জানা গিয়েছে। এই দুই জেলায় আগের মতোই স্কুল চলবে বলে জানানো হয়েছে শিক্ষা দফতরের তরফে। তবে পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় স্কুলে শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য ৩০ এপ্রিল থেকেই গরমের ছুটি কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই ছুটি সংক্রান্ত সিদ্ধান্ত বলবৎ থাকবে। ফলে সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই নির্দেশ মেনে চলতে বলা হয়েছে। ছুটির কারণে পাঠ্যক্রমে ব্যাঘাত যাতে না ঘটে, তার জন্যও নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর। স্কুল খোলার পরে অতিরিক্ত ক্লাসের মাধ্যমে সিলেবাস শেষ করার পরিকল্পনা নিতে বলা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই গরমের ছুটি এগিয়ে আনার আভাস দিয়েছিলেন। গত ৩ এপ্রিল তিনি জানিয়েছিলেন, রাজ্যের তীব্র গ্রীষ্মের পরিস্থিতি বিবেচনা করে ৩০ এপ্রিল থেকেই স্কুলে ছুটি দেওয়া হবে। এবার সেই সিদ্ধান্তে সিলমোহর দিল স্কুল শিক্ষা দফতর।
Apple airlifted 600 tons of iPhones from India to the US

The tech giant used chartered cargo flights to ship roughly 1.5 million iPhones from India, as per source cited in the report. The devices were flown out of the Chennai airport in the southern state of Tamil Nadu, where Apple has been building up production through its manufacturing partners like Foxconn and Tata. This large-scale shipment was part of Apple’s strategy to build up stock in the U.S. before higher tariffs kicked in. While the tariff rate on Chinese imports was raised to 125%, imports from India face a lower rate of 26%, which has now been paused for 90 days—excluding China. One source familiar with the situation told Reuters, “Apple wanted to beat the tariff.” To speed up the process, Apple requested Indian airport authorities to cut the time taken to clear customs at Chennai airport from 30 hours to just six hours. This special arrangement, described as a “green corridor,” is similar to what Apple already uses at some airports in China.
হাসিনা এবং তাঁর কন্যার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে বাংলাদেশে (Bangladesh) জারি হল গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant)। তবে শুধু হাসিনা নয়, তাঁর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল (Saima Wajed Putul) সহ মোট ১৯ জনের বিরুদ্ধে গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, জমি আত্মসাতের অভিযোগে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন এই মামলা সংক্রান্ত চার্জশিট আদালতে জমা দিলে বিচারক তা গ্রহণ করেন এবং এই নির্দেশ দেন। অভিযোগ, ঢাকার উপকণ্ঠে পূর্বাচল এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাভুক্ত একটি আবাসিক জমি প্রতারণামূলক উপায়ে আত্মসাৎ করা হয়েছে। চার্জশিটে বলা হয়েছে, শেখ হাসিনার কন্যা পুতুলের অনুরোধে ওই জমি বরাদ্দর প্রক্রিয়া শুরু হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সেই প্রক্রিয়াকে অনুমোদন দিয়েছিলেন। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মির আহমেদ সালাম এই বিষয়ে জানান, অভিযুক্তদের সকলেই বর্তমানে ফেরার, তাই আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এমনকি আগামী ৪ মে’র মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে এই মামলা রুজু করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। মামলার চার্জশিটে দাবি করা হয়েছে, হাসিনা কন্যা পুতুল জমির জন্য তাঁর মায়ের কাছে ‘বায়না’ করলেও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে কোনও আনুষ্ঠানিক আলোচনা বা প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এমনকি আগে পূর্বাচল এলাকায় তাঁদের পারিবারিক জমি থাকলেও তা গোপন রেখে নতুনভাবে জমি দখলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ ছিল। এবার সেই মামলায় নয়া নির্দেশিকা দিল আদালত।
‘আড়ি’র ট্রেলার চোখ ভিজবে!

অভিনেতা যশ দাশগুপ্তর (Yash Daasguptaa) প্রযোজক হিসেবে দ্বিতীয় ছবি ‘আড়ি’ (Aarii – Official Trailer) মুক্তির পথে। এই ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেল কলকাতার এক রেস্তঁরায়। পয়লা ঝলকে মা-ছেলের দুষ্টু-মিষ্টি রসায়ন দেখিয়ে নজর কেড়েছিল ‘আড়ি’। মা ও ছেলের ইমোশনাল জার্নির কথা বলবে ‘আড়ি’।”যশ-মৌসুমীর (Moushumi Chatterjee) রসায়ন চোখ জেজাবে দর্শকদের। দেখবেন নাকি সেই ঝলক। চলতি মাসেই মুক্তি পেতে চলেছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহান অভিনীত ছবি ‘আড়ি’। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মৌসুমি চট্টোপাধ্যায়। বার্ধক্য-ডিমেনশিয়ায় আক্রান্ত এক মাকে নিয়ে ছেলের জীবনযুদ্ধের ঝলক ফুটে উঠল ট্রেলারে। চেনা গল্প হলেও নজরকাড়ল পরিচালক জিৎ চক্রবর্তী ছকভাঙা গল্প বলবে অড়ি। ছবিতে সব থেকে বেশি নজর কেড়েছে মা ছেলে আবেগঘন মুহূর্ত। ট্রেলারে দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট সময়ের পর মৌসুমীর চরিত্রটি সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে। কখনও ছেলে তার কাছে হয়ে ওঠে স্বামী আবার কখনও বা ছোট্ট আদরের ছেলে। মা মৌসুমী চট্টোপাধ্যায়কে (Moushumi Chatterjee) ঘিরেই আবর্তিত যশ দাশগুপ্তের জীবন। একাই অসুস্থ মাকে আগলে রাখে। নিজে হাতে সংসারের সবটা সামাল দেয়। এমন সময় গল্পে দমকা হাওয়ার মতো এক লেখিকার চরিত্রে নুসরত জাহানের আর্বিভাব। যশের জীবনের সঙ্গে জড়িয়ে পড়ে সেও। মা-ছেলে চিরতরে একে-অপরের থেকে আলাদা হয়ে যাবে? সেই গল্প জানতে হলে ২৫ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সিএসকের অধিনায়ক ধোনি

২০২৫ আইপিএলেই (IPL 2025) হয়তো ক্রিকেটার ধোনিকে (MS Dhoni) শেষবার দেখা যেতে পারে। সাদা বলের ক্রিকেটে ভারতের সফলতম অধিনায়ক আইপিএল কেরিয়ার শেষ করবেন অধিনায়ক হিসেবেই। কারণ কনুইয়ে চিড় ধরার পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন চেন্নাই সুপার কিংসের (CSK) বর্তমান নেতা ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। পঞ্জাবের (PBKS) বিরুদ্ধে ম্যাচের আগেই গায়কোয়াড়ের চোট নিয়ে জল্পনা চলছিল। তবে তিনি সে ম্যাচে খেলেছিলেন। সিএসকে ১৮ রানে হেরে যায়। বৃহস্পতিবার সন্ধে ৬টার পর সিএসকে-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে ঘোষণা করা হল, “কনুইয়ে চিড় ধরায় এই মরসুমের জন্য ছিটকে গেলেন ঋতুরাজ গায়কোয়াড়। এম এস ধোনি নেতৃত্ব দেবেন। দ্রুত সুস্থ হয়ে উঠুন ঋতু।” শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ম্যাচের আগে ধোনিদের কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming) বললেন, “গুয়াহাটিতে চোট লাগে ঋতুরাজের। ব্যথা নিয়ে চালিয়ে যাচ্ছিল। এক্স-রে করে পরিষ্কার কিছু বোঝা যায়নি। এমআরআই করায় কনুইয়ে চিড় ধরা পড়ে।” ফ্লেমিং আরও বলেন, “আমরা ওর জন্য হতাশ, খারাপ লাগছে। খেলার জন্য ও যে প্রচেষ্টা করেছে আমরা তার সাধুবাদ জানাই। কিন্তু দুর্ভাগ্যবশত এখন থেকে এই টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাবে ও। আমাদের কাছে একজন আনক্যাপড খেলোয়াড় আছে, এম এস ধোনি, সেই মরসুমের বাকিটা নেতৃত্ব দেবে।”
EPFO launches face authentication for UAN generation

In a significant digital push, the Employees’ Provident Fund Organisation (EPFO) has enabled Universal Account Number (UAN) generation and activation through Aadhaar-based Face Authentication Technology (FAT) on the UMANG mobile app. This step, under the Ministry of Labour and Employment, aims to simplify and digitise the UAN process for crores of Indian employees, ensuring real-time, error-free onboarding into the EPFO system. In fact, the above move is part of EPFO’s new ‘EPFO 2.0’ push to simplify its services and processes. Now, both employers and employees can generate a UAN by simply using facial recognition via the government’s UMANG app. This is expected to solve common problems such as incorrect personal details or missing mobile numbers, which often delayed UAN generation in the past. According to the circular dated Aptil 9, 2025, released by the Press Information Bureau (PIB), “This contactless and secure service marks a major leap in providing hassle-free and fully digital experiences to crores of EPFO members.” “Biometric authentication using Face Authentication provides a higher level of security compared to traditional methods such as demographic or OTP-based authentication. It ensures accurate and tamper-proof identity verification at the very entry point into the EPFO system,” stated the circular.
কলকাতায় আজ গোল্ড রেট কত?

ফের সোনার দামে নতুন নজির। ফের লাখ ছুঁইছুঁই সোনা (Gold Rate Kolkata)। বৃহস্পতিবার সোনার দাম একলাফে অনেকটা বাড়ল। কয়েকদিন আগেই সোনার দাম খানিক কমে গিয়েছিল। যার জেরে খানিক স্বস্তি পেয়েছিলেন সকলে। ফের দাম বাড়ায় টান পড়ল মধ্যবিত্তের পকেটে। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা খরচ করতে হবে? জানুন বিশদে। বৃহস্পতিবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮ হাজার ৫৬০ টাকা। গতকাল দাম ছিল ৮ হাজার ২৯০ টাকা। অর্থাৎ, এক ধাক্কায় অনেকটা সোনার দাম বাড়ল। ২৪ ক্যারটের ১ গ্রাম সোনার দাম ৯ হাজার ৩৩৮ টাকা। গতকাল দাম ছিল ৯ হাজার ৪৪ টাকা। কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৮৫ হাজার ৬০০ টাকা। গতকাল ছিল ৮২ হাজার ৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৩ হাজার ৩৮০ টাকা। গতকাল ছিল ৯০ হাজার ৪৪০ টাকা।




