মাধ্যমিকের রেজাল্ট ২ মে

কলকাতা: মাধ্যমিকের ফল (Madhyamik Result 2025) প্রকাশ্যের দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ২ মে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল। পরীক্ষার ৭০ দিনের মাথায় ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। ফল ঘোষণার পর পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা চাকরিহারা। রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষকদের সংকট দেখা দিয়েছে। এরপর মাধ্য়মিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল সঠিক সময়ে বের হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে সেই সংশয় কাটল। বিজ্ঞপ্তি দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২ মে সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সকাল সাড়ে ৯টা থেকে এসএমএস ও পর্ষদের ওয়েবসাইটের ফলাফল জানা যাবে। প্রসঙ্গত, ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি ও শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি ছিল।

Kumar Mangalam Birla will receive the Lata Deenanath Mangeshkar Award

Kumar Mangalam Birla, 57-year-old industrialist, Padma Bhushan awardee and Chairman of the Aditya Birla Group, is being honoured for his pivotal role in shaping India’s growth story. This year, the award will also be presented to several notable individuals, including actors Shraddha Kapoor, Sunil Shetty, Sachin Pilgaonkar, Sonali Kulkarni, and violinist Dr N Rajam. The event marks the 83rd Memorial Day of Pandit Deenanath Mangeshkar. While Sunil Shetty and Shraddha Kapoor will be felicitated for their impactful contributions to Indian cinema, Sonali Kulkarni will be honoured for her distinguished body of work that bridges theatre and film, reflecting emotional depth and cultural richness. The Lata Deenanath Mangeshkar Puraskar was instituted in 2022 in memory of the late legendary singer. It is organised by the Master Deenanath Mangeshkar Smruti Pratishthan. Past recipients include Prime Minister Narendra Modi, singer Asha Bhosale, and actor Amitabh Bachchan.

সর্বদল বৈঠক শেষে কী জানালেন রাহুল গান্ধী?

ওয়েব ডেস্ক: কাশ্মীর উপত্যকায় হত্যালীলার প্রতিবাদে গোটা দেশ সরব হয়েছে। কূটনৈতিক স্তরে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। দু’পক্ষেই কূটনৈতিক স্তরে একে অন্যকে ‘আঘাত’ এবং ‘প্রত্যাঘাত’ করতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনে সর্বদল বৈঠকে (All Party Meeting) বসে নরেন্দ্র মোদীর সরকার। যদিও প্রধানমন্ত্রী মোদী ছিলেন না বৈঠকে। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত ৮টা নাগাদ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সভাপতিত্বে সংসদ ভবনের ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গেও ছিলেন ওই বৈঠকে। সর্বদল বৈঠক থেকে বেরিয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, “প্রতিটি রাজনৈতিক দল সর্বসম্মত ভাবে ঘটনার নিন্দা জানিয়েছে। সরকার যা-ই পদক্ষেপ করুক, বিরোধী শিবির পূর্ণ সমর্থন জানাবে।” কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বলেন, “আমরা চাই যত দ্রুত সম্ভব জম্মু ও কাশ্মীর শান্তি ফিরুক।” তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

পাকিস্তানকে কড়া জবাব ভারতের

ওয়েব ডেস্ক: জম্মু এবং কাশ্মীরের পহেলগাঁওয়ে হত্যালীলার দ্রুত জবাব দেওয়া হবে। নয়াদিল্লির তরফে ইতিমধ্যে সেই আশ্বাস দেওয়া হয়েছে দেশবাসীকে। এরই মধ্যে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি বৈঠক সারল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি (সিসিএস)। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে বৈঠক। তারপরই বড় সিদ্ধান্তের কথা জানালেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। কী কী জানালেন তিনি? পাকিস্তানিদের জন্য সমস্ত ‘সার্ক’ ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। আগে যে ভিসাগুলি দেওয়া হয়েছিল, সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে। ওই ভিসার মাধ্যমে যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। বস্তুত, ‘সার্ক’ সদস্য দেশগুলিতে সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরও নিবিড় করতে ১৯৮৮ সালে সদস্য রাষ্ট্রগুলি ‘সার্ক ভিসা এক্সেম্পশন স্কিম’ বা এসভিইএস নামে একটি বিশেষ ব্যবস্থা চালু করেছিল। ওই এসভিইএস ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি বন্ধ করে দেওয়া হচ্ছে ওয়াঘা-আট্টারি সীমান্তও। ওই সীমান্ত পথে যাঁরা ইতিমধ্য়ে ভারতে প্রবেশ করেছেন, তাঁদের ভারত থেকে ফেরার জন্য ১ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত করে দেওয়া হচ্ছে। পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। পাশাপাশি নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের ‘অবাঞ্ছিত’ হিসাবে ঘোষণা করেছে নয়াদিল্লি। এক সপ্তাহের মধ্যে তাঁদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসলামবাদেও ভারতীয় হাইকমিশন থেকে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। ভারতে থাকা পাকিস্তানি দূতাবাসের আধিকারিক সংখ্যাও আগামী ১ মে থেকে ৫৫ থেকে ৩০-এ নামিয়ে আনতে বলা হয়েছে। ভারতও একই পদক্ষেপ করবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।

পহেলগাঁও হত্যাকাণ্ডে শনাক্ত ৪ জঙ্গি

মঙ্গলবার দুপুরে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে দাবি, হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ-ছয় জন। সকলের মুখে ছিল মাস্ক। হাতে একে ৪৭-এর মতো বন্দুক। আচমকাই পর্যটকদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এখনও পর্যন্ত পহেলগাঁওয়ে হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত আরও কয়েক জন। নিহতদের মধ্যে তিন জনের বাড়ি পশ্চিমবঙ্গে। আর ঘটনায় ৪ হামলাকারীর (Pahalgam attackers) ছবি প্রকাশ করল নিরাপত্তা সংস্থাগুলি।  ইতিমধ্যে চার জনের ছবিও প্রকাশ করে পরিচয় জানানো হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, চার জঙ্গি হল— আদিল, আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা! ইতিমধ্যেই পহেলগাঁও হামলায় দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের অস্থির রাজনৈতিক পরিস্থিতির আবহে জন্ম হয় এই সন্ত্রাসী গোষ্ঠীর। পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ‘ছায়া সংগঠন’ হিসাবে উঠে আসে টিআরএফ। গোয়েন্দা সূত্রে খবর, ওই তিন জঙ্গিই টিআরএফের সদস্য।

ফের তীব্র ভূমিকম্প ইস্তানবুলে

তীব্র ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল তুর্কির ইস্তানবুল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। এমনই জানিয়েছেন সেদেশের ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি। ঘটনায় ক্ষয়ক্ষতির হিসাব এখনই পাওয়া যায়নি। তবে, শহরে কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে বিল্ডিং ও অফিস থেকে বেরিয়ে আসেন বহু মানুষ। প্রাথমিকভাবে, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর সামনে না এলেও, সোশাল মিডিয়ায় একাধিক ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, আতঙ্কে বহু মানুষ বিল্ডিং ও অফিস থেকে রাস্তায় নেমে এসেছেন। হঠাৎ, এত জোরে বিল্ডিং কেঁপে ওঠায় অনেকেই রাস্তায় দাঁড়িয়েও রীতিমতো আতঙ্কিত ছিলেন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিমি গভীরে সংঘটিত হয়েছে, যার ফলে কম্পনের প্রভাব ছিল প্রবল। এর উপকেন্দ্র ছিল ইস্তানবুল শহর থেকে প্রায় ৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে, মারমারা সাগরের নিচে। তুরস্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই এবং বড় ধরনের ক্ষতির কোনও রিপোর্টও মেলেনি। তবে পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে তুরস্ক এমন একটি দেশ যা দুটি বড় টেকটোনিক ফল্ট লাইনের উপর অবস্থিত, যার ফলে এই দেশে প্রায়ই মাঝারি ও বড় মাত্রার ভূমিকম্প ঘটে। উল্লেখ্য, গত বছর ৬ ফেব্রুয়ারি, তুরস্কে ৭.৮ মাত্রার এক বিধ্বংসী ভূমিকম্প হয়, যার জেরে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব তুরস্কের ১১টি প্রদেশের হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয় এবং প্রায় ৫৩,০০০ মানুষের মৃত্যু ঘটে। সেইসঙ্গে প্রতিবেশী সিরিয়ার উত্তরাংশেও প্রায় ৬,০০০ মানুষ প্রাণ হারান।

Apple to challenge fine; Meta negotiating with EU on compliance

Apple was fined 500 million euros ($570 million) on Wednesday and Meta 200 million euros, as European Union antitrust regulators handed out the first sanctions under landmark legislation aimed at curbing the power of Big Tech. The EU fines could stoke tensions with US President Donald Trump, who has threatened to levy tariffs against countries that penalise US companies. The sanctions follow a year-long investigation by the European Commission, the EU executive, into whether the companies comply with the Digital Markets Act that seeks to allow smaller rivals into markets dominated by the biggest companies. Apple said it would challenge the EU fine. “Today’s announcements are yet another example of the European Commission unfairly targeting Apple in a series of decisions that are bad for the privacy and security of our users, bad for products, and force us to give away our technology for free,” Apple said in an emailed statement. Meta criticised the EU decision. “The European Commission is attempting to handicap successful American businesses while allowing Chinese and European companies to operate under different standards,” it said in an emailed statement. “This isn’t just about a fine; the Commission forcing us to change our business model, effectively imposing a multi-billion-dollar tariff on Meta while requiring us to offer an inferior service”.

পহেলগাঁওয়ে জঙ্গি হানা নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

জঙ্গি হানায় (Terrorist Attack) ফের রক্তাক্ত হল ভূস্বর্গ কাশ্মীর (Kashmir)। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে (Pahalgam) পর্যটকদের উপরে নির্বিচারে গুলিবর্ষণ চালায় জঙ্গিরা। ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন পর্যটক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১২ জন। এমন নির্মম হামলায় গোটা দেশ শোকাহত। ভূস্বর্গে এই জঙ্গি কার্যকলাপের কড়া নিন্দা করে সৌদি আরব থেকে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি লিখেছেন, “জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কাপুরুষোচিত হামলায় যাঁরা জড়িত, তাঁদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না। সন্ত্রাসবাদ নির্মূলের লড়াই আরও জোরদার হবে।” প্রসঙ্গত, অমরনাথ যাত্রা শুরুর আগে এমন এক ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে উপত্যকায়। প্রধানমন্ত্রী মোদি জেদ্দা থেকেই টেলিফোনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) অবিলম্বে কাশ্মীরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন। কেন্দ্রীয় সরকারের তরফে কড়া পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই উপত্যকায় যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন অমিত শাহ। এদিকে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও রামবান সফর স্থগিত করে শ্রীনগরে ফিরেছেন। হামলার তীব্র নিন্দা করে তিনি বলেন, “এই ঘটনা বিশ্বাসযোগ্য নয়। পর্যটকদের উপর হামলা কাপুরুষোচিত। এই জঙ্গিরা পশুর থেকেও নিকৃষ্ট। আমি আহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি।”

ICICI Bank slashes interest rates on both fixed deposits and savings accounts

If you have a savings account with ICICI Bank, you’ll now earn slightly less. For balances below Rs 50 lakh, the new interest rate is 2.75% per annum, down from 3%. On the other hand, if your account holds Rs 50 lakh or more, the rate has dropped to 3.25% from 3.5%. The bank has also reduced its FD interest rates across various tenures. It has cut FD interest rates by up to 25 basis points on select tenures. Now, general customers get 3% to 7.05%, while senior citizens earn between 3.5% and 7.55%. For example, FDs of 30 to 45 days now fetch just 3% for general citizens, down from 3.5%, while the interest rate has been reduced from 4.5% to 4.25% for tenures ranging between 61 and 90-days. Deposits of 15 to 18 months will now earn 6.8%, compared to the earlier 7.25%. For tenures between 18 months and 2 years, the rate has been cut to 7.05% from the earlier 7.25%. However, senior citizens continue to receive slightly higher interest rates across all durations. For instance, senior citizens earn 3.5% for tenure between 7 to 29 days, while for 46 to 60 days, 61 to 90 days, 91 to 184 days, 185 to 270 days, the revised interest rate stands at 4.75%, 4.75%, 5.25%, and 6.25%, respectively.

এসএসসি দফতরে তাঁদের ঘেরাও কর্মসূচি চলবে

কলকাতা: আলোচনায় জট কাটল না। এসএসসি (SSC) দফতরে তাঁদের ঘেরাও কর্মসূচি চলবে বলে জানিয়ে দিলেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা। একই সঙ্গে তাঁরা জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। সেই সঙ্গে অযোগ্যদের বহিষ্কারের দাবি নিয়ে হাই কোর্টে যাবেন তাঁরা। চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, ‘‘স্কুলে এখন আমরা যাচ্ছি না। এই অবস্থান এবং আন্দোলন চলবে।’’ চাকরিহারা শিক্ষকেরা জানাচ্ছেন, ১৭,২০৬ জনের যে তালিকা বিকাশ ভবন দিয়েছে, তার মধ্যে ১৫,৪০৩ জন যোগ্য। কিন্তু তাতে তাঁরা ‘আংশিক সন্তুষ্ট।’ কারণ, ‘মিরর ইমেজ’ প্রকাশ হয়নি। কেন হচ্ছে না, তার ব্যাখ্যা চাওয়া হবে মন্ত্রীর কাছে। অন্য দিকে, মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে তাঁরা জানতে চাইবেন, কেন ১৭ হাজারের মধ্যে যাঁরা অযোগ্য, তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে না। উল্লেখ্য, এসএসসি-র চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে আগে চাকরিহারা ১০ শিক্ষক আচার্য সদনে ঢুকেছিলেন। এ বার ওই বৈঠকে গিয়েছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি-র চার জন করে মোট আট জন প্রতিনিধি। বিক্ষোভকারীদের তরফে জানানো হয়েছে, আলোচনায় যা-ই বলা হোক না কেন, যোগ্যদের তালিকা না পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।