দিঘার কয়েক কিলোমিটার রাস্তা সেজে উঠছে চন্দননগরের আলোয়

অক্ষয় তৃতীয়ার (Aksay Tritiya) দিন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উদ্বোধন করবেন দিঘার জগন্নাথ মন্দিরের (Jagannath Mandir)। সেই উদ্বোধনকে কেন্দ্র করে চন্দননগরের আলোকসজ্জায় সেজে উঠেছে মন্দির চত্বর থেকে দিঘার সৈকত। আর এই কাজের বরাত পেয়েছেন হুগলির চন্দননগরের আলোক শিল্পী জয়ন্ত দাস । টানা একমাস ধরে করছেন এই কাজ। সব আলোর কাঠামো তৈরি হওয়ার পর, ১৮ এপ্রিল থেকে আলো পাঠাতে শুরু করেন তিনি। সোমবারও চন্দননগর থেকে আলো যাবে দিঘায়। পূর্ব মেদিনীপুরের দিঘার কয়েক কিলোমিটার রাস্তা সেজে উঠছে চন্দননগরের আলোয়। সুউচ্চ কাঠামো তৈরি হয়েছে নিউ দিঘা থেকে ওল্ড দিঘা পর্যন্ত। জগন্নাথ, বলরাম ও শুভদ্রার আদলেও তৈরি হয়েছে নকশা। কোনওটা লোহার স্ট্রাকচারে এলইডি স্ট্রিপ, কোথাও গ্লোসাইন দিয়ে বিভিন্ন রকমের আলোর থিম রয়েছে জগন্নাথদেবের। আলোর মাধ্যমে তার পাশে অস্ত্র, ফুল ও শঙ্খের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। উদ্বোধনের আগের দিন থেকেই আলোয় ভরে উঠবে জগন্নাথ মন্দিরের আশপাশের রাস্তাঘাট। উদ্বোধনের আর কয়েকদিন বাকি। সেই কারণে আলোকসজ্জার কাজ শেষ করার তৎপরতা এখন তুঙ্গে। মন্দিরের রাস্তা সাজানোর জন্য প্রায় ২০০ শ্রমিক দিনরাত এক করে কাজ করে চলেছেন। তার মধ্যেই এই রয়েছে কালবৈশাখীর প্রকোপ। তাই যত শীঘ্র সম্ভব কাজ শেষ করতে চান আলোক শিল্পীরা।

সপ্তাহের শুরুতেই মেট্রো বিভ্রাট!

ফের মেট্রো (Metro) বিভ্রাট! সপ্তাহের শুরুতেই এমন পরিস্থিতির শিকার হতে হল আমজনতাকে। সোমবার সকাল ৯টার পর থেকেই আপ ও ডাউন লাইনে অনিয়মিত মেট্রো চলাচল শুরু হয়। যার জেরে অফিস টাইমে প্রবল ভোগান্তির শিকার হতে হয় মেট্রো যাত্রীদের। জানা যাচ্ছে, সকাল ৯টার পর থেকেই অনিয়মিতভাবে শুরু হয় মেট্রো চলাচল। বিভিন্ন স্টেশনে দীর্ঘসময় ধরে ট্রেন দাঁড়িয়েও থাকে। যার জেরে প্রতিটি স্টেশনেই উপচেয়ে পড়ে ভিড়। তবে এখন তারইমধ্যেই কিছুটা স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। কিন্তু কী কারণে এমন সমস্যা দেখা দিল তা মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে স্পষ্ট করে জানানো হয়নি। সপ্তাহের শুরুতে রাস্তাঘাট থেকে শুরু করে মেট্রোতে ভিড় হবে এটাই স্বাভাবিক। আর তারই মাঝে এমন মেট্রো বিভ্রাট চাপে ফেলে অফিস যাত্রী থেকে শুরু করে আমজনতা সকলকেই। পাশাপাশি মেট্রোর অনিয়মিত পরিষেবার জেরে স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড়ও লক্ষ্য করা যায়।

দিল্লির বাঙালি বস্তিতে ভয়াবহ আগুন

মুম্বইয়ে ইডি দফতরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পরে দিল্লিতে (Delhi) পুড়ে ছাই বস্তি (shanties)। ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলে খবর। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। কোনও একটি জায়গা থেকে শুরু হয়ে দ্রুত সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। রবিবার উত্তর-পশ্চিম দিল্লির রোহিনীর (Northwest Delhi’s Rohini)  একটি বস্তিতে আগুন লাগে। আগুলে লেলিহান শিখায় ৮০০ বস্তি পুড়ে ছাই হয়ে যায়। মর্মান্তিক মৃত্যু হয়েছে ২ শিশুর। দিল্লির দমকল কর্মকর্তা (ডিএফএস) অতুল গর্গ (Delhi Fire Services (DFS) chief Atul Garg) এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, শ্রী নিকেতন অ্যাপার্টমেন্টের কাছে বাঙালি বস্তিতে আগুন লাগে। অনেক প্রতিকূলতার মধ্যে আগুন নেভানো হয়। দলকলবাহিনী খুব তৎপরতার সঙ্গে কাজ করেছেন। এলাকাটি সরু গলি ও ঘিঞ্জি হওয়ায় দমকলের গাড়ি নিয়ে আসতে সমস্যায় পড়ে। প্রায় তিনঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।’ দিল্লির দমকল কর্মকর্তা (ডিএফএস) অতুল গর্গ জানান, সকাল ১১.৫৫ নাগাদ আমাদের কাছে ফোন আসে। তড়িঘড়ি ঘটনাস্থলে যায় দমকলের ২০টি ইঞ্জিন। দুপুর ২.০৫ -এর দিকে দুটি শিশুর দেহ উদ্ধার হয়। এদের মধ্যে একজনের বয়স আড়াই বছর ও আরেক জনের বয়স তিন বছর। শাহাবুল শেখ নামে ২৭ বছরের এক যুবক আহত হয়েছেন। প্রাথমিকভাবে অনুমান এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেল ৩.২০’র দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে, স্থানীয়রা দাবি করেছেন যে দমকলের গাড়ি আসতে অনেক সময় লেগেছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Delhi Cm Rekha Gupta) এক্স হ্যান্ডেলে ঘটনায় শোকজ্ঞাপন করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন,  দিল্লি সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিচ্ছে। স্থানীয় বিধায়ক সহ অতিরিক্তি জেলা শাসককে ঘটনাস্থলের পরিদর্শনের নির্দেশ দেন। বস্তিবাসীর জন্য ভ্রাম্যমাণ শৌচাগার, চিকিৎসা ব্যবস্থা সহ পর্যাপ্ত খাদ্য সরবরাহের নির্দেশ দিয়েছেন। ঘর হারানোদের স্থানীয় স্কুল ও অস্থায়ী শিবিরে রাখা হয়েছে।

রোজগার মেলায় ৫১ হাজার নিয়োগ পত্র দিলেন প্রধানমন্ত্রী

কর্মসংস্থান বৃদ্ধি এবং যুব ক্ষমতায়নে (youth empowerment) ৫১ হাজার নিয়োগ পত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার ১৫ তম রোজগার মেলায় (Rozagar Mela) কেন্দ্রীয় সরকারের দফতরে বিভিন্ন বিভাগে নিয়োগকারীদের হাতে প্রধানমন্ত্রী (Pm Narendra Modi) ভার্চুয়ালি নিয়োগ পত্র দেন। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের বর্তমান সময়কে তরুণ জনগোষ্ঠীর কাছে একটি ‘অভূতপূর্ণ সুযোগের সময়’ বলে উল্লেখ করেন মোদি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ভারতকে দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে ধরে রেখেছে, যা সকল ক্ষেত্রে কর্মসংস্থান তৈরিকে আরও উৎসাহিত করছে। গুরুত্বপূর্ণ শিল্পগুলিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, অটোমোবাইল এবং পাদুকা খাতে উৎপাদন এবং রফতানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা উল্লেখযোগ্য কর্মসংস্থান তৈরি করেছে। ২০১৪ সাল থেকে তাঁর সরকারের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহন ১ কোটি ৮০ লক্ষ টন থেকে বেড়ে ১৪ কোটি ৫০ লক্ষ টন হয়েছে, জাতীয় নৌপথের সংখ্যা পাঁচ থেকে বেড়ে ১১০ টি এবং নেটওয়ার্ক ২,৭০০ কিলোমিটার থেকে ৫,০০০ কিলোমিটারেরও বেশি প্রসারিত হয়েছে। এই উন্নয়নে প্রধানমন্ত্রী মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন। এই বছর UPSC-তে শীর্ষ পাঁচজন শীর্ষস্থানীয়দের মধ্যে তিনজনই মহিলা এবং ৯০ লক্ষেরও বেশি স্ব-সহায়ক গোষ্ঠী এখন ভারত জুড়ে ১০ কোটিরও বেশি মহিলাকে জড়িত করে। বর্তমান সময় মহিলারা সর্বক্ষেত্রে নিজেদের প্রমাণ করেছে। মহাকাশ থেকে বিজ্ঞান সর্বত্র নারীশক্তির জয়। সরকার গ্রামীণ এলাকার মহিলাদের প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছে, ব্যাংক সখী, কৃষি সখী এবং স্বনির্ভর গোষ্ঠীর মতো উদ্যোগগুলি তাদের নতুন সুযোগ তৈরি করছে।

বৃষ্টির পূর্বাভাস বাংলায়

কলকাতা: গরমে হাঁসফাঁস শহরবাসী। বৈশাখের শুরুতেই প্রবল গরমে নাজেহাল দশা। কবে দেখা মিলবে বৃষ্টির? চাতক নয়নে আকাশ পানে চেয়ে রাজ্যবাসী। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির ফলে তাপমাত্রা খানিক কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। রবিবার ও সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সম্ভবনা। ঝোড়ো হাওয়া-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়াতে। অন্যান্য জেলাগুলিতে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার৷ উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ সব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি। ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

আজ থেকে বঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা

গরমে নাজেহাল বঙ্গবাসী! ভ্যাপসা গরমে ঘেমে নেয়ে একাকার কাণ্ড সকলের। পাখার নীচে বসলেও মিলছেনা রেহাই। সকলের মনে এখন একটাই প্রশ্ন, কবে আসবে বৃষ্টি (Rain)? আর এবার আলিপুর আবহাওয়া দফতরের (Weather Report) পক্ষ থেকে দেওয়া হল বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল, অর্থাৎ শনিবার থেকে বঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। জানা যাচ্ছে, আগামী সপ্তাহে রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস। যার জেরে কিছুটা মিলবে স্বস্তি। ইতিমধ্যেই বঙ্গের দক্ষিণের জেলাগুলিতে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। সকাল থেকেই সূর্যের তেজে ঝলসে যাওয়ার মত অবস্থা সেখানে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা ৪০ ডিগ্রির উপর ছিল কদিন। এখনও তা অব্যাহত। ২৩-২৬ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে এই কয়েকটি রাজ্যে। এরই মাঝেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে জারি করা হল বঙ্গে বৃষ্টির সতর্কতা। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবেনা। আর্দ্রতাজনিত অশ্বস্তি বজায় থাকবে। বৃষ্টির দিনগুলিতে সাময়িক স্বস্তি মিললেও, বৃষ্টির দিন ফুরতেই আবারও তাপমাত্রা হুহু করে বাড়বে।

পাকিস্তানিদের খুঁজে খুঁজে তাড়ান

পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলা! নিহত একাধিক। ইতিমধ্যেই এই ইস্যু নিয়ে ভারত পাকিস্তান (Pakistan) দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটেছে। কেন্দ্রের পক্ষ থেকে বসা হয়েছে বিভিন্ন বৈঠকেও। আর এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) রাজ্যের মুখ্যমন্ত্রীদের ফোন করে দিলেন বার্তা। জানালেন, ‘ভারতে থাকা সমস্ত পাকিস্তানিদের খুঁজে খুঁজে বের করে তাড়ান’। জম্মু ও কাশ্মীরে পহেলগাঁওয়ে পর্যটকদের নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা। জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। ইতিমধ্যেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ইতিমধ্যেই ভারত সরকার পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করার পদক্ষেপ গ্রহণ করেছে। বন্ধ করা হয়েছে সবরকম যোগাযোগ ব্যবস্থা। আর এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সব মুখ্যমন্ত্রীদের ফোন করে নির্দেশ দিলেন পাকিস্তানিদের দেশ থেকে তাড়ানোর। ভারতের পক্ষ থেকে ইতিমধ্যেই পাকিস্তানিদের ভিসা বাতিল করা হয়েছে, পাশাপাশি সমস্ত পাকিস্তানিদের দেশ ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকেও ভারত বিরোধী বিভিন্ন সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।

Tourism sector faces cancellations, economic setback

April 22 terrorist attack in Pahalgam didn’t just end lives, it ended a season of hope. Kashmir, which had finally started rewriting its story from conflict to calm, has once again been dragged back by the same old shadows. The act of terror in Pahalgam has silenced more than just people; it’s silenced an entire economy that was learning to dream again. Tourism is one of the most important sectors in Jammu and Kashmir. According to the state’s Economic Survey, the sector contributes between 7% and 8% to the region’s Gross State Domestic Product (GSDP). With the total GSDP estimated at Rs 2.65 lakh crore, tourism is believed to be worth between Rs 18,500 crore and Rs 21,200 crore annually. The state government had set a target to raise this contribution to 15% in the coming 4–5 years. But the Pahalgam attack has put these plans in danger. The attack came during the start of the tourist season, which runs from April to October. This is the time when businesses related to hotels, transport, handicrafts, and local markets earn most of their income. Over the last few years, Kashmir had seen a steady rise in the number of visitors. Tourist arrivals grew from 34 lakh in 2020 to a record 2.36 crore in 2024. This included 65,000 foreign tourists.

কাশ্মীর গিয়ে কী বললেন রাহুল গান্ধী?

শুক্রবার জম্মু ও কাশ্মীরে গিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর্মি বেস হাসপাতালে ভর্তি পহেলগাঁওকাণ্ডে (Pahalgam) আহতদের অনেকে । তাঁদের সঙ্গে কথা বলেন লোকসভার বিরোধী দলনেতা। বৈঠক করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে। বৈঠক শেষে রাহুল বলেন, ‘‘সমাজকে বিভক্ত করার লক্ষ্য নিয়েই পহেলগাঁওয়ের জঙ্গি হামলা ঘটানো হয়েছে। সন্ত্রাসবাদকে রুখতে প্রত্যেক ভারতীয়কে ঐক্যবদ্ধ হতে হবে। একজোট হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহুল বলেন, জঙ্গিদের উদ্দেশ্য হল সমাজে বিভেদ সৃষ্টি করা। তাদের এই প্রচেষ্টা আমরা সফল হতে দেব না। তিনি আরও বলেন, ‘আমি এক আহত ব্যক্তির সঙ্গে দেখা করেছি। মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে।’ জম্মু-কাশ্মীরে লেফটেন্যান্ট গভর্নর (উপরাজ্যপাল) মনোজ সিং এবং জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে রাহুল আশ্বস্ত করেছেন যে, কংগ্রেস তাঁদের পূর্ণ সমর্থন করবে। রাহুল স্পষ্ট জানান, ‘আমি চাই সবাই জানুক গোটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশ একজোট হয়ে দাঁড়িয়েছে। যেটা ঘটেছে, তার পিছনে মূল উদ্দেশ্য সমাজকে বিভক্ত করা। কিছু লোক আমাদের কাশ্মীরি ভাইবোনদের আক্রমণ করছে, এটা খুবই দুঃখজনক।’ প্রসঙ্গত ২২ এপ্রিল ভূস্বর্গের বৈসরানে ভয়াবহ জঙ্গি হামলা হয়। প্রাণ হারান ২৬ জন। ২০১৯ সালে ৩৭০ ধারা রদের পর থেকে এটিই অন্যতম বড় সন্ত্রাসবাদী হামলা। পুলুওয়ামার পর দেশে ঘটে যাওয়া দ্বিতীয় বড় সন্ত্রাসবাদী হামলা। দোটা দেশ ফুঁসছে প্রতিশোধের আগুনে। কেন্দ্রীয় সরকারের তরফে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। অভিযোগ, এই হামলার পেছনে থাকা মাস্টারমাইন্ডদের সমর্থন করেছে পাকিস্তান। এই পরিস্থিতিতেই আজ জম্মু-কাশ্মীরের মাটিতে পৌঁছান রাহুল গান্ধী। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে তিনি জানান, ‘এটা শুধু কাশ্মীর নয়, পুরো দেশের উপর আঘাত। গোটা ভারত একসঙ্গে আছে, এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’

দাম কমল সোনার

কলকাতা: ফের কমল সোনার দাম (Gold Price)। বুধবারের মতোই বৃহস্পতিবার আরও খানিক কমল সোনার দাম (Gold Price Drop)। এখনও দেশজুড়ে খাঁটি সোনার দাম ৯৮ হাজাড়েড় ঘরে। পাশাপাশি, ২২ ক্যারাট দর রইল নব্বই হাজারের উপরেই। এদিন লক্ষ্মীবারে কোন শহরে সোনার দাম কত? জেনে নিন সবিস্তারে। উল্লেখ্য, কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৯০,০৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৯৮,২৪০ টাকা। উল্লেখ্য, কলকাতার পাশাপাশি অন্যান্য মেট্রো শহরগুলি- যেমন দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৯০,২০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৯৮,৩৪০ টাকা। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৯০,০৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৯৮,২৪০ টাকা।