পাকিস্তানের বিমানের জন্য এবার বন্ধ ভারতের আকাশ

২২ এপ্রিল, পহেলগামে (Pahalgam) ঘটে যায় জঙ্গি হামলা। নিহত হন ২৬ জন ভারতীয় পর্যটক। আর তারপর থেকেই ভারত পাকিস্তানের (Pakistan) দ্বিপাক্ষিক সম্পর্কে চিড় ধরে। নয়া দিল্লির তরফ থেকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়। আর এবার ফের ভারতের পক্ষ থেকে নেওয়া হল আরও এক বড় পদক্ষেপ! ভারত সরকারের (Indian Government )তরফ থেকে ঘোষণা করা হলো, পাকিস্তানের কোনও বিমান প্রবেশ করতে পারবে না ভারতের আকাশসীমায়। বুধবার রাতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। এই সিদ্ধান্ত কার্যকর থাকবে আগামী ২৩ মে পর্যন্ত। এই সময়সীমার মধ্যে ভারতের আকাশে কোনও পাক বিমান চলাচল করতে পারবে না। উল্লেখ্য, ভূস্বর্গ জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir )পেহেলগাও রক্তপুরীতে পরিণত হওয়ার পর থেকেই ভারতের তরফ থেকে পাক বিরোধী একাধিক পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ভারতের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে সিন্ধু জল বন্টন চুক্তি। পাশাপাশি, বাতিল করা হয়েছে পাক নাগরিকদের ভিসা, সঙ্গে সমস্ত পাকবাসীদের ভারত ছাড়ার নির্দেশও দেওয়া হয়। আর এই নিষেধাজ্ঞার বিপরীতে পাকিস্তান তাদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে দেয়। আর এই সিদ্ধান্তের ৬ দিনের মাথায় এবার ভারত পাকিস্তানের জন্য বন্ধ করল আকাশসীমা। তবে ভারতের এই সিদ্ধান্তে আরও চাপের মুখে পড়তে চলেছে পাকিস্তান। কারণ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে যাওয়ার জন্য ভারতের আকাশসীমা ব্যবহার করার প্রয়োজন পড়ে ওই দেশের।
রাষ্ট্রপতি ভবনে জমকালো পদ্ম পুরস্কার অনুষ্ঠান

সোমবার, দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানে অনুষ্ঠিত হল পদ্ম পুরস্কার ২০২৫ (Padma Awards 2025)। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিত্বরা পুরস্কার গ্রহণ করেন। নন্দমুরি বালাকৃষ্ণ, অজিত কুমার, শেখর কাপুর, অরিজিৎ সিং এবং রিকি কেজ-সহ একাধিক তারকা এই মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হন। প্রয়াত সংগীতশিল্পী পঙ্কজ উধাসকে মরণোত্তর সম্মান প্রদান করা হয়। পদ্মভূষণ সম্মান অর্জনের জন্য এদিন উপস্থিত হয়েছিলেন বহু ভারতীয় তারকা। অন্ধ্রপ্রদেশের ঐতিহ্যবাহী সাজে মঞ্চে পা রাখেন নন্দমুরি বালাকৃষ্ণ, যাঁকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়। একই সম্মানে ভূষিত হন দক্ষিণী সুপারস্টার অজিত কুমারও, যিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাসিক স্যুট পরে। এছাড়াও কিংবদন্তি পরিচালক শেখর কাপুর এবং নৃত্যশিল্পী শোভনাও পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। পঙ্কজ উধাসের মরণোত্তর সম্মান তাঁর স্ত্রী গ্রহণ করেন। অন্যদিকে সংগীতশিল্পী অরিজিৎ সিং এবং রিকি কেজ পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। অনুষ্ঠানটি ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হয়, যেখানে দেশের নানা প্রান্তের ক্রীড়া, চিকিৎসা, ব্যবসা-সহ আরও বহু ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্টজনদের সম্মানিত হতে দেখা যায়। উল্লেখ্য, জানুয়ারিতে পুরস্কার ঘোষণার সময় অজিত কুমার একটি আবেগঘন বিবৃতি দিয়েছিলেন, যেখানে তিনি লেখেন, ‘ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্ম পুরস্কার পেয়ে আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ। মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এমন স্বীকৃতি পাওয়া সত্যিই সৌভাগ্যের।’ শেখর কাপুরও এক্স-এ (X) পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করে লেখেন, ‘ভারত সরকার আমাকে পদ্মভূষণের জন্য নির্বাচন করেছে, এজন্য আমি কৃতজ্ঞ। এই সম্মান আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে আমার শিল্পের সেবা করতে অনুপ্রাণিত করবে। ভারতীয় দর্শকদেরও কৃতজ্ঞতা জানাই, কারণ তাঁদের ভালোবাসাতেই আমি আজ এখানে।’
কাশ্মীরে ৮৭’র মধ্যে ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ করা হল

২৬ জন নিরীহ পর্যটকের (Kashmir Tourist Attack) উপর নির্বিচারে গুলি চালনার ঘটনায় এবার বড়সড় পদক্ষেপ নিল কাশ্মীর প্রশাসন (Kahmir Government) । ৮৭টি পর্যটন কেন্দ্রের মধ্যে ৪৮টি বন্ধ করে দেওয়া হল। মোতায়েন করা হয়েছে অ্যান্টি ফিদায়েন স্কোয়াড (Anti-fidayeen squad)। বেশ কয়েকটি রিসর্টও বন্ধ করে দেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, পহেলগামে (Pahalgam) বৈসারণে নরসংহারের পরেই সন্ত্রাসীদের ঘরবাড়ি তছনছ করে দেওয়া হয়েছে। এই প্রতিশোধের বদলা বেশ বড় আকারে নিতে পারে জঙ্গিরা। এমনটা খবর এসেছে গোপন সূত্রে। আরও বড় হামলা ছক করছে জঙ্গিরা। আর যাতে কোনও পর্যটককে বুলেটের শিকার না হতে হয়, তার আগেই বড়সড় পদক্ষেপ নেওয়া হল। তদন্তকারী সংস্থাগুলি আরও বড়সড় নাশকতার আঁচ পাওয়ার পর পরই ৪৮টি পর্যটন কেন্দ্র (Tourist spot) বন্ধ করে দেওয়া হয়েছে। খবর অনুযায়ী, স্লিপার সেলগুলি (Sleeepter Cell) সক্রিয় উঠেছে। ফলে ফের রক্তাক্ত হতে পারে ভূস্বর্গ। তাই আর কোনও রকম গাফিলতির ফাঁক ফোকড় রাখতে চায় না গোয়েন্দা সংস্থা। হত্যাকাণ্ডের পরিকল্পনা উড়িয়ে দিচ্ছে না গোয়েন্দা আধিকারিকরা। কাশ্মীর প্রশাসনের লক্ষ্য পর্যটকদের নিরাপত্তা। সেই কথা বিবেচনা করেই আগেভাগে পদক্ষেপ নেওয়া হল। প্রশাসন সূত্রে খবর, এই ৪৮ টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যে যে স্থানগুলি বন্ধ করে দেওয়া হল- শ্রীনগর জেলা: জামিয়া মসজিদ, বাদামওয়ারী, রাজোরি কাদল হোটেল কানাজ, আলি কাদল জেজে ফুড রেস্তোরাঁ, আইভরি হোটেল, পদশপাল রিসোর্ট এবং রেস্তোরাঁ, চেরি ট্রি রিসোর্ট (ফকির গুজরি), নর্থ ক্লিফ ক্যাফে এবং স্টে প্যাটার্ন দ্বারা রিট্রিট, ফরেস্ট হিল কটেজ, ইকো ভিলেজ রিসোর্ট (দারা), আস্তানমার্গ ভিউ পয়েন্ট, আস্তানমার্গ প্যারাগ্লাইডিং, মামনেথ এবং মহাদেব পাহাড়, বৌদ্ধ মঠ, দাচিগাম – বিয়ন্ড ট্রাউট ফার্ম / ফিশারিজ ফার্ম, আস্তানপোরা (বিশেষ করে কায়াম গাহ রিসোর্ট, লাচপাত্রি)। জেলা বারামুল্লা: উলার/ওয়াটল্যাব, রামপোরা এবং রাজপোরা, চেয়ারহার, মুন্ডিজ-হামাম-মারকুট জলপ্রপাত, খাম্পু, বসনিয়া, ভিজিটপ, বাবরেশি, শ্রুঞ্জ জলপ্রপাত, কামানপোস্ট, নাম্বলান জলপ্রপাত, ইকো পার্ক খাদনিয়ার, গোগলদারা, হাব্বা খাতুন পয়েন্ট, রিঙ্গাওয়ালি, বদরকোট। জেলা বদগাম: ইউসমার্গ, তৌসিময়দান, দুধপাথরি। জেলা অনন্তনাগ: সূর্য মন্দির, ভেরিনাগ গার্ডেন, সিন্থান টপ, মারগানটপ, আকদ পার্ক। কুলগাম জেলা: আহরবাল, কাউসারনাগ। জেলা কুপওয়াড়া: বাঙ্গুস, কারিওয়ান ডুবুরি চান্দিগাম, বাঙ্গুস ভ্যালি। জেলা গান্ডারবাল: হাং পার্ক এবং নারানাগ। জেলা পুলওয়ামা: সাঙ্গারওয়ানি।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস

তীব্র দাবদহের (warm weather) জ্বালা থেকে কিছুটা হলেও মুক্তি। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ (Thunderstorms forecast ) সহ বৃষ্টিপাতের (Rainfall) পূর্বাভাস রয়েছে আজও। সেইসঙ্গে রয়েছে কালবৈশাখীর সতর্কবার্তা । কলকাতার আকাশ আজ পরিষ্কার থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকে রৌদ্রজ্জ্বল আকাশ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। তবে রবিবার থেকে বঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং মধ্য অসমে। আগামী ২ মে উত্তর-পশ্চিম ভারতের নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। ফলে বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গতকালও কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির তাণ্ডব চলেছে। আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, তবে মনে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মতো। বাতাসে আদ্রতার পরিমাণও তুলনামূলকভাবে বেশি থাকবে। গত দু’দিনের তুলনায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে তাপমাত্রা। সকাল থেকে তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে থাকবে। কলকাতা সহ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তাপমাত্রার কোনও হেরফের হবে না। পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে তাপমাত্রা কমবে। কলকাতা সহ দুই ২৪ পরগণা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও তাপমাত্রা হ্রাস পারবে। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ একাধিক জেলায় তাপমাত্রার পারদ নামবে। বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
Infosys dismisses 195 more trainees after failing internal assessments

Infosys has dismissed another 195 trainees after they failed to clear internal assessment tests, pushing the total number of exits since February to nearly 800, reported moneycontrol. The move marks the fourth such round of trainee terminations at India’s second-largest IT services company, which is grappling with weak demand and flat revenue projections for the current fiscal year. The latest exits were communicated via emails dated April 29, which stated that the trainees had not cleared the ‘Generic Foundation Training Program’ despite extended preparation time, doubt-clearing sessions, and three attempts at the final assessment. The affected trainees were part of the System Engineer (SE) and Digital Specialist Engineer (DSE) intake. “While this may be a disappointing outcome, we are here to further support you in your learning journey,” the company said in an email. Like in previous rounds, Infosys is offering a one-month ex-gratia payout, a relieving letter, and an optional transition package that includes training for alternative career paths. Those who opt in can receive 12 to 24 weeks of free upskilling, courtesy of partnerships with NIIT and UpGrad. The programs are aimed at preparing trainees for roles in either the Business Process Management (BPM) sector or core IT functions.
Dalal Street holds steady despite sharp swings and volatility

By mid-morning, the Sensex was up around 100 points and holding above 80,302, while the Nifty50 traded above 24,300. That resilience marks a big shift from just a few weeks ago when even a whisper of bad news could send stocks crashing. For retail investors, this is an encouraging signal as it suggests stability is returning to the markets. Bad days may not be as punishing, and opportunities for smart investing are opening up again. The backbone behind this newfound steadiness is the return of foreign investors. FPIs have staged a powerful comeback, pouring over $4.1 billion into Indian equities over the last nine sessions. It may be noted that this is the longest buying streak since July 2023. Several tailwinds are fuelling this rally. India’s relative insulation from a potential global trade war, attractive large-cap valuations, and hopes of a swift U.S.-India trade deal have tilted global money managers firmly towards Indian shores. Markets also quickly shrugged off jitters around rising India-Pakistan tensions after a militant attack in Kashmir, choosing instead to bet on India’s economic resilience and diplomatic maturity.
রাজ্যসভায় ‘আমার বস’

আগামী ৯ মে মুক্তি পেতে চলেছে ‘আমার বস’। মুক্তির আগে বড় সাফল্য। নতুন পালক জুড়ল শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) ‘আমার বস’ ছবির মাথায়। এই ছবির হাত ধরে বহুদিন পর বাংলা সিনেমায় ফিরেছেন অভিনেত্রী রাখি গুলজার (Rakhee Gulzar)। ছবি নিয়ে দর্শকদের মধ্যে অন্য এক উত্তেজনা তৈরি হয়েছে। এর মাঝেই এল সুখবর। এবার রাজ্যসভায় দেখানো হবে ‘আমার বস’ (Aamar Boss)। এই বিশেষ প্রদর্শনী হবে আগামী ৩ মে, সকাল ১১টায়। পার্লামেন্ট লাইব্রেরি বিল্ডিং-এর জিএমসি বালায়োগী অডিটোরিয়ামে। রাখীকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ঋতুপর্ণ ঘোষের বিখ্যাত ছবি ‘শুভ মহরৎ’-এ। তারপর দীর্ঘদিন লাইট ক্যামেরার অ্যাকশনের থেকে দূরে ছিলেন রাখী। আমার বস ছবির হাত ধরেই বহু বছর পর বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার। তবে ২০১৯ সালে গৌতম হালদারের সঙ্গে নির্বানে কাজ করেছিলেন রাখী। ছবিটি মুক্তি না পেলেও ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল। দীর্ঘ সময় পর রাখিকে আবার বাংলা সিনে প্রেমী দর্শকদের কাছে ফিরিয়ে আনছেন শিবপ্রসাদ-নন্দিতা। আমার বস ছবিটি দেখানো হবে রাজ্যসভায়। শিবপ্রসাদ ও নন্দিতা রায় জানিয়েছেন যে ৩ মে আমার বস-র স্পেশাল স্ক্রিনিং হবে রাজ্যসভায়। এর আগে শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ডেবিউ শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী ছবিটিও গত বছরের মার্চে রাজ্যসভায় দেখানো হয়। ইতিমধ্যেই আমার বস ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। যা অভূতপূর্ব সাড়া ফেলেছে। ছবিতে ফুটে উঠবে মা-ছেলের সম্পর্কের সমীকরণ। বর্তমানে কর্পোরেট অফিসে কাজ করেন বেশিভাগ ছেলেমেয়েরা। সেই সময় বাড়িতে বৃদ্ধ মা-বাবারা একাই থাকেন। ছেলে-মেয়েরা সময় দিতে অক্ষম। ‘আমার বস’ সেই অভিজ্ঞতার সঙ্গে খুবই সম্পর্কিত এবং আমাদের ভাবতে বাধ্য করে। ছবির প্রসঙ্গে বললেন নন্দিতা রায়। রাখীদি আমাদের এই স্বপ্নের প্রজেক্টে যোগ দেওয়ায় আমরা কৃতজ্ঞ।
মে মাসেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, মার্কশিট কবে মিলবে?

আগামী ৭ মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ (Higher Secondary Result)। দুপুর সাড়ে ১২টায় বিদ্যাসাগর ভবন থেকে আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বিজ্ঞপ্তি প্রকাশ করে কথা জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওইদিন দুপুর ২ টো থেকে মোবাইল অ্যাপ ও সংসদের ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। ৮ মে সমস্ত জেলার ৫৫ টি অফিস থেকে মার্কশিট সংগ্রহ করা যাবে। তবে ৭ মে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে না। সংসদের দেওয়া মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পাওযার জন্য পড়ুয়াদের আরও একটা দিন অপেক্ষা করতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ৮ মে সকাল ১০ টা থেকে স্কুলের প্রতিনিধিদের কাছে মার্কশিট এবং শংসাপত্র বিলি করা শুরু হবে। সেদিনই যেন ছাত্রছাত্রীরা মার্কশিট হাতে পেয়ে যান, সেই অনুরোধ করা হয়েছে প্রতিটি স্কুল কর্তৃপক্ষকে। এবছর উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখা যাবে একাধিক ওয়েবসাইটে। ওয়েবসাইটগুলি হল, www.wbchse.wb.gov.in, https://results.digilocker.gov.in/। এছাড়াও একাধিক বেসরকারি পোর্টাল থেকেও রেজাল্ট দেখা যাবে ও ডাউলনোড করা যাবে।
বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিবঙ্গের ৬ জেলায়

তীব্র দাবদাহ (Severe heatstroke) থেকে মিলবে স্বস্তি। বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২৮ এপ্রিল থেকে টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আজ থেকে টানা চারদিন বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। আজও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শনিবার থেকে একাধিক জেলায় বৃষ্টি (Rain) শুরু হয়েছে। আজও একই পূর্বাভাস রয়েছে। বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ দুই বর্ধমানে। বৃষ্টির পাশাপাশি ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া (Gusty wind) বইবে। ২৮ এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় কালবৈশাখী-সহ শিলাবৃষ্টির সম্ভবনাও রয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। টানা বৃষ্টির কারণে ভ্যাপসা গরমের হাত থেকে মিলবে মুক্তি। সোমবার কলকাতাতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি পূর্বাভাস রয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকা সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েকদিনে সেটা কমে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার পূর্বাভাস সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে। অপরদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টির পুর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
Form 16 is important for salaried individuals in filing ITR

Before you sit down to file your return, make sure you have all your important documents ready. One of the most important documents for salaried people for filing the ITR is Form 16. Now let us understand what Form 16 is and whether it is going to be different this year. WHAT IS FORM 16? Form 16 is a certificate that an employer gives to an employee, which shows how much salary he earned and how much tax they deducted from it on the employee’s behalf. It’s proof that your taxes have been properly paid to the government. If you changed jobs during the year, you must collect Form 16 from each employer you worked for. Form 16 has two parts – Part A and Part B. WHAT’S IN PART A OF FORM 16? Part A has your basic details, like your name, address, PAN (Permanent Account Number), and your employer’s TAN (Tax Deduction and Collection Account Number). It also shows the taxes your employer deducted and deposited with the government every quarter. You can match these numbers with the deductions shown on your salary slips. WHAT’S IN PART B OF FORM 16? Part B gives a complete breakdown of your salary. It shows the salary earned, exemptions under Section 10, like house rent allowance (HRA) and travel allowance. It also includes deductions under Sections 80C, 80D and others. For example, money you invested in PPF, insurance premiums, health insurance, etc.




