দাম কমছে সোনার

সোমবার বাজার খুলতেই সোনার দামে (Gold Price) বড় পতন। ২৪ ক্যারাট সোনা প্রতি ১০ গ্রামে ৯৫,০০০ টাকায় বিক্রি হচ্ছে। একই ভাবে, রুপোর দামও ১০০ টাকা কমে প্রতি কেজি ৯৭,৯০০ টাকায় বিক্রি হচ্ছে। মুম্বই, কলকাতা ও চেন্নাইতে ২৪ ক্যারেট সোনার দাম ৯৫,৫০০ টাকা। রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ৯৫,৬৫০ টাকা। মুম্বাইতে ২২ ক্যারেট সোনা ৮৭,৫৪০ টাকায় বিক্রি হচ্ছে। বেঙ্গালুরু ও হায়দরাবাদেও রয়েছে একই রেট। দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম ৮৭, ৬৯০। রুপোর কথা বলতে গেলে, দিল্লি-কলকাতা ও মুম্বইতে প্রতি কেজি ৯৭,৯০০ টাকায় বিক্রি হচ্ছে। চেন্নাইতে প্রতি কেজি রুপোর দাম ১,০৮,৯০০। সোমবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধির পেছনে ডলারের দুর্বলতাই কারণ। পাশাপাশি, বিনিয়োগকারী এখনও মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বাণিজ্য অংশীদার দেশগুলির মধ্যে আরও স্পষ্ট পদক্ষেপের পাশাপাশী এই সপ্তাহেই ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কের নীতির অপেক্ষা করছেন। কেন কমছে সোনার দর? গত মাসে, সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,০০,০০০ টাকায় পৌঁছেছিল। কিন্তু এখন তা প্রায় ৫০০০-এ পৌঁছেছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই পতন মার্কিন ডলারের শক্তি এবং গোটা বিশ্বজুড়ে বাণিজ্য উত্তেজনা হ্রাসের কারণ ঘটছে।

রশ্মিকার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন বিজয়?

রশ্মিকা ও বিজয়ের (Vijay-Rashmika) প্রেম একেবারে জমজমাট। অন্তত স্যোশাল মিডিয়ায় চোখ রাখলে তেমনটাই ইঙ্গিত মেলে। গুঞ্জন তো বলছে, বিয়ের আগেই নাকি হানিমুনে উড়ে গিয়েছিলেন রশ্মিকা-বিজয়! বিজয় দেবরাকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)-র প্রেম সময় চর্চায় থাকে। এ নিয়ে তাঁরা নিজেরা মুখ না খুললেও, বলিউডে কান পাতলেই শোনা যায়, প্রেম করছেন নায়ক নায়িকা। এবারে বিজয়ের ইনস্টাগ্রামের পাতা অন্য গল্প বলছে। দুজনের পথ কী তবে আলাদা হল? ফের চর্চায় বিজয় দেবরকোন্ডা (Vijay Deverakonda)! তাঁর চর্চিত প্রেমিকা রশ্মিকা মন্দনাকে (Rashmika Mandanna) সমাজমাধ্যমে আর অনুসরণ করছেন না তিনি।কয়েকদিন ধরেই নানা ঘটনায় বিজয় রয়েছেন খবরের শিরোনামে। কখনও ভিকি কৌশল ও রশ্মিকার ছবি ছাভা নিয়ে মন্তব্য করে, তো কখনও পহেলগাঁও নিয়ে মন্তব্য করে বার বার বিতর্কে জড়াচ্ছেন দক্ষিণী সুপারস্টার। ঠিক সেই সময়ই অনুরাগীদের চোখ গিয়ে আটকাল, বিজয়ের ইনস্টাগ্রামে। দেখা গেল, রশ্মিকাকে ছাড়া বিজয় অন্য অনেকজনকেই ফলো করছেন। বিজয় ও রশ্মিকা নাকি সম্পর্কে ইতি টেনেছেন!

One needs to transfer EPF manually when switching jobs

Many salaried employees in India rely on the Employees’ Provident Fund (EPF) for long-term savings and retirement planning. It not only offers tax benefits but also pays a decent interest rate, which is currently 8.25% for the financial year 2024–25. But if you’ve changed jobs recently and haven’t transferred your old EPF account to your new employer, you might be wondering: will your money still earn interest? Or are you losing out? Let’s find out in this article. When you switch jobs, your Universal Account Number (UAN) stays the same, but your EPF account with your old employer doesn’t automatically move to the new one. You have to transfer it yourself through the EPFO Member Sewa portal. According to EPFO rules, interest is paid on an old or unused (dormant) EPF account for up to 36 months (3 years) after the last contribution. If there are no contributions for 36 months and the employee has retired or left their job, the EPF account becomes inactive and stops earning interest. For instance, if you left your previous job in 2020 and didn’t transfer your EPF, that money stopped growing in 2023. You’re missing out on interest that could’ve built up through compounding. To keep your retirement money growing and avoid any problems later transfer your EPF account soon after joining a new job. Check that your Aadhaar, PAN, and bank details are correct. It is advisable not to withdraw your EPF unless you really need to. Let it grow with interest.

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস

রাজ্যের আবহাওয়ায় (Weather) ফের বড়সড় রদবদলের সম্ভাবনা। বর্তমানে পাঞ্জাব, পশ্চিম হরিয়ানা ও উত্তর রাজস্থানে একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। সঙ্গে যুক্ত হয়েছে ঘূর্ণাবর্ত ও রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি ট্রফ লাইন। এর ফলে আগামী কয়েকদিন পূর্ব ও উত্তর-পশ্চিম ভারতে দাপট দেখাতে পারে ব্যাপক ঝড়-বৃষ্টি ও বজ্রপাত (thunderstorm and rainfall)। আবহাওয়াবিদদের মতে, দক্ষিণবঙ্গেও এর প্রভাব পড়বে বেশ জোরালোভাবেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আটটি জেলায় তা আরও তীব্র হতে পারে। এই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। বজ্রপাতের পাশাপাশি বইতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া। এছাড়া সোমবার ও মঙ্গলবারও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাজ্যের পাশাপাশি দেশের অন্যান্য অংশেও প্রভাব ফেলছে এই পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জোড়া মার। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায় ৬ মে পর্যন্ত বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বহু জেলাতেই ঝোড়ো হাওয়ার পূর্বাভাস মিলেছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও বিদর্ভে বিক্ষিপ্তভাবে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। দমকা হাওয়া বইতে পারে ঘন্টায় ৪০–৬০ কিমি বেগে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও চণ্ডীগড়েও বজ্রঝড় ও ধুলোঝড়ের আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাজস্থানে ৫ মে পর্যন্ত প্রবল ধুলোঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর-পূর্ব ভারত ও সিকিমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও তৈরি হয়েছে। অন্যদিকে, দক্ষিণ ভারতের রাজ্যগুলি যেমন কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও কর্ণাটকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

সিবিআই অফিসার পরিচয়ে বড়সড় প্রতারণা গাজিয়াবাদে

ফের শিরনামে ‘ডিজিটাল অ্যারেস্ট’ (Digital Arrest)। আর এবার এই সাইবার প্রতারণার (Cyber Crime) শিকার হলেন এক অবসরপ্রাপ্ত শিক্ষিকা (Teacher)। ডিজিটাল ফ্রেফতার হয়ে গাজিয়াবাদের (Ghaziabad) বাসিন্দা অর্চনা খের খুইয়েছেন প্রায় ৫৬ লক্ষ টাকা। অচেনা নম্বর থেকে আসা একটি ফোনকল থেকেই শুরু হয় এই ভয়াবহ প্রতারণা। প্রায় ২৮ দিন ধরে ‘ডিজিটাল গ্রেফতার’-এর নামে নানা ভয় দেখিয়ে এবং প্রলোভন দেখিয়ে তাঁর কাছ থেকে কৌশলে আদায় করা হয় বিপুল অঙ্কের অর্থ। ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ১ এপ্রিল। সেদিন সন্ধ্যায় অর্চনার ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। নিজেকে টেলিকম রেগুলেটরি অথরিটির প্রতিনিধি বলে পরিচয় দিয়ে ফোনের অপরপ্রান্ত থেকে জানানো হয়, মাত্র দু’ঘণ্টার মধ্যে তাঁর নম্বর বন্ধ করে দেওয়া হবে কারণ সেটি নাকি অসাধু কাজে ব্যবহৃত হচ্ছে। বিভ্রান্ত হয়ে ওই শিক্ষিকা কী করতে হবে জানতে চাইলে, ফোনটি সরাসরি আরেক ব্যক্তির কাছে ট্রান্সফার করা হয়। নতুন ব্যক্তি নিজেকে সিবিআই অফিসার পরিচয় দিয়ে জানান, অর্চনার আধার নম্বর প্রয়োজন। আধার নম্বর দেওয়ার পরে তাকে জানানো হয়, তাঁর নামে ১০০টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেগুলির মাধ্যমে হাওয়ালার টাকা পাচার হচ্ছে। এরপর বিভিন্ন সময় ভয় দেখিয়ে তাঁকে মোট পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫৬ লক্ষ টাকা পাঠাতে বাধ্য করা হয়। প্রায় এক মাস ধরে এইভাবে আর্থিক ও মানসিক চাপে রাখে প্রতারকেরা। অবশেষে ১ মে গাজিয়াবাদ থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে। ইতিমধ্যেই পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চিহ্নিত করে তার মধ্যে তিনটি ‘ফ্রিজ’ করা হয়। বাকিগুলিও দ্রুত ফ্রিজ করা হবে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, প্রতিটি অ্যাকাউন্টের মালিক ভারতীয় নাগরিক। পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮ (৪), ৩৪০ (২), ২০৪, ৩০৮ (২), ৩৫১ (৪) ধারা সহ তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু করা হয়েছে এবং প্রতারকদের খোঁজে তদন্ত চলছে।

Warren Buffett to retire as CEO of Berkshire Hathaway in 2025

Warren Buffett is ending his career as perhaps the world’s most famous and revered investor, saying he will step down as chief executive of Berkshire Hathaway BRKa.N at the end of 2025, and hand over the reins to Vice Chairman Greg Abel. “I think the time has arrived where Greg should become the chief executive officer of the company at year end,” Buffett, 94, said on Saturday at Berkshire’s annual meeting in Omaha. Abel, 62, has been a Berkshire vice chairman since 2018, and was named Buffett’s expected successor as chief executive in 2021. “I couldn’t be more humbled and honoured to be part of Berkshire as we go forth,” Abel told shareholders. Buffett also said he had “zero” intention of selling any of his Berkshire stock, nearly all of which will be donated after his death. The decision to step down caps a remarkable 60-year run where Buffett transformed Berkshire from a failing textile company into a $1.16 trillion conglomerate with businesses across the U.S. economy.

ফের খড়্গপুর আইআইটির পড়ুয়ার রহস্যমৃত্যু

৪ মাসে ৩ জন, ফের খড়্গপুর আইআইটিতে (IIT Kharagpur)পড়ুয়ার রহস্যমৃত্যু। ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রবিবার পুলিশ মহম্মদ আসিফ কামার নামে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করে। তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং (Civil Engineering) এর তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। মদনমোহন মালব্য হলের এসডিএস ১৩৪ নম্বর রুমে থাকতেন। তাঁর মৃত্যু ঘিরে রহস্য দানা বেধেছে। খড়্গপুরের আইআইটিতে ৪ মাসের মধ্যে ৩ জন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত থেকেই আসিফের ঘরের দরজা বন্ধ ছিল। অনেক ডাকাডাকির পরও সে দরজা খোলেনি। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ভোর সাড়ে তিনটে নাগাদ আইআইটি ক্যাম্পাসের মধ্যে আসে হিজলি ফাঁড়ির পুলিশ। ঘরের দরজা ভাঙতেই দেখা যায় ওই ঘরেই ঝুলছে ওই ছাত্রের দেহ। দেহ উদ্ধার করে পাঠানো হয় খড়গপুর মহকুমা হাসপাতালে। সূত্রের খবর, তাঁর বাড়ি বিহারের শিওহর জেলার গারাহিয়া গ্রামে। মহম্মদ আসিফ কামারের বাড়ি যাওয়ার কথা ছিল। পুলিশ জানতে পেরেছে তিনি দিল্লির এক তরুণীর সঙ্গে কথা বলতে বলতে আত্মহত্যা করেন। সেই তরুণী আইআইটি কর্তৃপক্ষকে খবর দেন। ইতিমধ্যেই পুলিশ ও কলেজ থেকে তাঁর বাড়িতে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই পরিবারের সদস্যরা খড়গপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আসিফ কামার ছুটিতে বাড়ি যাওয়ার জন্য নিজের ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলেন। তার পরে হঠাৎ কেন এ সিদ্ধান্ত তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। গত চার মাসে তিনজন মেধাবী পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল। চলতি বছরের ১২ জানুয়ারি (রবিবার)-র পর ২১ এপ্রিল (রবিবার); আর তারপর আজ ৪ মে (রবিবার)! ফের আইআইটি খড়্গপুরের মেধাবী ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক শোরগোল জেলা ও রাজ্য জুড়ে। পুলিশের প্রাথমিক অনুমান ‘আত্মহত্যা’ হলেও, ঘটনার সরেজমিনে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক।

চেন্নাইয়ের বিরুদ্ধে নজির আরসিবির

চলতি মরসুমে ভালো ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore)। প্লে-অফের দৌড়ে পিছিয়ে পড়া চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তারাই ছিল এক নম্বর পছন্দ। বিরাট ও ধোনির দলের দ্বৈরথ মানেই বাড়তি উন্মাদনা ও অ্যাড্রিনালিন রাশ। শনিবারও তার সাক্ষী থাকল ইডেন। এদিন শেষ বলের থ্রিলার দেখল চিন্নাস্বামী। শেষ বলের থ্রিলারে সিএসকে’কে (CSK)২ রানে হারিয়ে ফের লিগ টেবলের শীর্ষে চলে গেল আরসিবি (RCB)। সেইসঙ্গে আইপিএলে প্রথমবার চেন্নাইয়ের বিরুদ্ধে লিগ-ডাবলের স্বাদ পেল তারা। বৃথা গেল তৃতীয় কনিষ্ঠ ব্যাটার আইপিএলের আয়ুষ মাত্রের হাফসেঞ্চুরি। মাত্র ৪৮ বলে ৯৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন বছর সতেরোর কিশোর। কাজে আসেনি রবীন্দ্র জাদেজার ৪৫ বলে ৭৭ রান। দুই ওপেনার জ্যাকব বেথেল ও বিরাট কোহলির ঝড়ের গতির হাফ সেঞ্চুরি, শেষদিকে রোমারিও শেফার্ডের মাত্র ১৪ বলে অর্ধশতরান রেকর্ড জয় এনে দিল বিরাট বাহিনীর। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ২১৩ তোলে বেঙ্গালুরু। বেথেল করেন ৩৩ বলে ৫৫ রান। আর কোহলি সমসংখ্যক খেলেন ৬২ রাণে। জবাবে ২১১ রানে থেমে যায় চেন্নাই ইনিংস (পাঁচ উইকেট)। ব্যক্তিগত নজির তো বটেই, দলগতভাবেও নয়া পালক জুড়ল আরসিবি’র ঝুলিতে।

কেমন থাকবে আজকের আবহাওয়া?

শনি ও রবিবার দক্ষিণ ও উত্তরবঙ্গে তৈরি হতে পারে ঝড়জলের পরিস্থিতি। শনিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। রবিবার উত্তরবঙ্গে বাড়বে ঝড়-বৃষ্টির প্রভাব। বজ্রবিদ্যুৎসহ আচমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। জোর কদমে চলবে শিলা বৃষ্টি ও বজ্রপাত। সোম ও মঙ্গলবারেও ঝড়বৃষ্টির সম্ভবনা বাড়বে রাজ্যে (West Bengal Rain Forecast)। হাওয়া অফিস আরও জানিয়েছে, শহরে বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার।

India bans direct or indirect import of goods from Pakistan

India has banned direct or indirect import of goods from Pakistan, the Commerce Ministry has said. While direct imports from Pakistan have been minuscule, some goods were entering the country through indirect channels or via third countries. As per the Commerce Ministry notification, a newly added provision in the Foreign Trade Policy (FTP) mentions prohibition of “direct or indirect import or transit of all goods originating in or exported from Pakistan with immediate effect until further orders”. ”Direct or indirect Import or transit of all goods originating in or exported from Pakistan, whether or not freely importable or otherwise permitted, shall be prohibited with immediate effect, until further orders. This restriction is imposed in the interest of national security and public policy. Any exception to this prohibition shall require prior approval of the Government of India,” said a notification by the Commerce Ministry. The Wagah-Attari crossing, the sole trade route between India and Pakistan, had already been closed in the aftermath of the Pahalgam attack. Imports from Pakistan primarily comprised pharma products, fruits and oilseeds. It declined over the years since the 2019 Pulwama attack, with India imposing a 200% duty on Pakistani products. Reports suggest it was less than 0.0001% of total imports in 2024-25. At least 26 civilians, including a Nepalese tourist and a local pony guide operator, were massacred by terrorists in the scenic Baisaran meadow in Jammu and Kashmir on April 22. The relations between the two nations soured as terror links to Pakistan emerged.