পাকিস্তানের কত ড্রোন নামাল ভারত?

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার গভীর রাতেও ফের ড্রোন হামলার (Drone Attack) চেষ্টা চালায় পাকিস্তান (Pakistan)। তবে ভারতের মাটিতে আঘাত হানতে পারেনি একটিও। সূত্রের খবর, গত রাতে রাজস্থানের (Rajasthan) শ্রীগঙ্গানগরে পাকিস্তানের তরফে ড্রোনের মাধ্যমে হামলার চেষ্টা হয়। তবে ভারতীয় সেনার (Indian Army) তৎপরতায় পাক সেনার সেই চেষ্টা সম্পূর্ণ ভেস্তে যায়। তড়িঘড়ি প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে শত্রুপক্ষের ড্রোনকে মাটিতে নামাতে সফল হন জওয়ানরা। তবে এখানেই থামেনি পাকিস্তান। ভারতের তিন বাহিনীর যৌথ অভিযানে পাকিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় পালটা হামলা চালানো হয় বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, এর ফলে লাহোর, করাচি, রাওয়ালপিণ্ডি-সহ মোট ১৬টি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া, সীমান্তপারে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টাও চলে একই রাতে। জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরে গভীর রাতে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা করে প্রায় ১২ জন পাক জঙ্গি। বিএসএফ-এর তৎপরতায় গুলি বিনিময়ে ৭ জন জইশ-ই-মহম্মদ জঙ্গিকে নিকেশ করা হয়। পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর রাতভর গোলাবর্ষণ চালায় পাকিস্তান সেনা। ভারতের পালটা প্রত্যাঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তানি সেনা শিবিরগুলিও। ভারতের কড়া জবাবের প্রভাবে পাকিস্তানে বাড়ছে আতঙ্ক। এই পরিস্থিতির মাঝেই পাকিস্তান সরকার সিদ্ধান্ত নেয়, পাকিস্তান সুপার লিগ-এর বাকি ম্যাচগুলি দেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে স্থানান্তরিত করবে। রাওয়ালপিণ্ডি, মুলতান এবং লাহোরে নির্ধারিত ম্যাচগুলি এখন সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে।
উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ

উচ্চ মাধ্যমিকে (HS Exam) পাশের হার ৯০.৭৯ শতাংশ। শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা (Purba Medinopur District)। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। ও তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। এবর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ফল প্রকাশ করেন। প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের রূপায়ণ পাল। উচ্চ মাধ্যমিকে প্রথম দশে ৭২ জন। প্রথম দশে সবচেয়ে বেশি রয়েছে হুগলির ছাত্র ছাত্রী। হুগলি থেকে রয়েছে ১৪ জন। কলকাতা থেকে চার জন রয়েছে প্রথম দশে। উল্লেখ্য, এবার ছিল বার্ষিক ব্যবস্থায় শেষ উচ্চ মাধ্যমিক। ৫০ দিনের মাথায় ফল প্রকাশ হল।
উচ্চ মাধ্যমিকে প্রথম দশে কারা?

পরীক্ষার ৫০ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ (Higher Secondary Examination Results 2025)। বুধবার দুপুর ২টো থেকে নির্ধারিত ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে রেজ়াল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। শিক্ষা সংসদের ওয়েবসাইট ‘রেজ়াল্ট ডট ডব্লিউবি ডট জিওভি ডট ইন’ (www.result.wb.gov.in), ‘রেজ়াল্ট ডট ডিজিলকার ডট জিওভি ডট ইন’ (www.result.digilocker.gov.in)-এ ফলাফল দেখা যাবে। সংসদের তরফে সাংবাদিক বৈঠক করছেন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, এ বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় উত্তর ২৪ পরগনা এবং তৃতীয় কলকাতা। উচ্চ মাধ্যমিকে সার্বিক ভাবে পাশের হারে এগিয়ে ছাত্রেরা। পাশের হার ৯২ শতাংশের বেশি। মেয়েদের মধ্যে পাশের হার ৮৮ শতাংশের কিছু বেশি। গত বছরের তুলনায় এ বছর পাশের হার বেড়েছে। ১০ বছরের মধ্যে এবারের রেজাল্ট সব থেকে ভাল রেজাল্ট। প্রথম ১০ জনের মধ্যে রয়েছে ৭২ জন। উচ্চ মাধ্যমিকে প্রথম রূপায়ন পাল। এদিন শিক্ষা সংসদ জানিয়েছে, যারা অকৃতকার্য হয়েছে, তারা প্রয়োজনে নিউ সিস্টেমে পরীক্ষা দিতে পারবে। অনলাইন পোর্টালের মাধ্যমে পরীক্ষা। আগামী বছর পরীক্ষা হবে সেমেস্টার সিস্টেমে। উচ্চ মাধ্যমিকে প্রথম রূপায়ন পাল। বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। প্রাপ্ত নম্বর- ৪৯৭। দ্বিতীয় হয়েছেন তুষার দেবনাথ। কোচবিহারের বক্সিরহাট হাইস্কুলের ছাত্র । প্রাপ্ত নম্বর- ৪৯৬ । তৃতীয় হয়েছে হুগলির আরামবাগ হাইস্কুলের ছাত্র রাজর্ষি অধিকারী, প্রাপ্ত নম্বর – ৪৯৫। চতুর্থ হয়েছে শ্রীজিতা ঘোষাল, সোনামুখী গালর্স হাইস্কুল, প্রাপ্ত নম্বর- ৪৯৪। উচ্চ মাধ্যমিকের প্রথম দশে এ বছর হুগলি থেকে সবচেয়ে বেশি পড়ুয়া রয়েছেন। আছে ১৪ জন। কলকাতার চার জন প্রথম দশে রয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে ৪, কলকাতা থেকে ৪ জন মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন। পাঠভবনের ছাত্র তথাগত রায় মেধাতালিকায় অষ্টম স্থানে। কলকাতা থেকে প্রথম তথাগত রায়।
কোন কোন জেলায় তাপপ্রবাহ?

আগাম বর্ষার (IMD Monsoon Alert 2025) বার্তা দিল মৌসম ভবন। নির্ধারিত সময়ের নয় দিন আগেই আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকবে। ১৩ মে আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছে যাবে বলে বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। ১৩ মে আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছে যাবে বলে বার্তা দিয়েছে আবহাওয়া দফতর। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অন সেট হয় ২২ মে। গত বছর তিন দিন আগে ১৯ মে অন সেট হয়েছিল। এখনও ভারতের মূল ভূখণ্ডে বর্ষা নিয়ে পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। তবে আবহাওয়ার গতিপ্রকৃতি এবার আগেভাগেই বর্ষা ঢুকতে পারে ভারতের মূল ভূখণ্ডে। গত বছর ৩১ মে ২০২৫ ঢুকেছিল বর্ষা। বাংলাতে বর্ষা প্রবেশের দিন ১০ জুন ২০২৫ । হাওয়া অফিস জানাচ্ছে মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি (Rain Forecast) এবং ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবারে উপকূল ও বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহ শেষে তাপপ্রবাহের সতর্কবার্তা (Heat Wave Alert)। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়ার বজায় থাকবে। শুক্রবার শুক্রবার তাপ প্রবাহের সতর্কবার্তা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে। রবি-সোমবার পশ্চিমের বেশ কিছু জেলাতে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। কলকাতা সহ বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা এই পাঁচ জেলাতে।
NPS accounts must close for individuals who no longer hold Indian citizenship

The Pension Fund Regulatory and Development Authority (PFRDA) has recently introduced new guidelines for National Pension System (NPS) subscribers who renounce their Indian citizenship. These guidelines clarify the process for closing NPS accounts for individuals who no longer hold Indian citizenship and have not obtained an Overseas Citizen of India (OCI) card. Renouncing Indian citizenship is a legal process where an individual voluntarily gives up their Indian nationality, usually after acquiring citizenship of another country. India does not permit dual citizenship, so this process is required when someone wants to become a citizen of another nation. “In respect of such subscribers who have validly renounced their Indian citizenship and do not hold an OCI card, the said subscriber is required to forthwith intimate National Pension System Trust (NPS Trust) of the change in status along with proof thereof and PRAN/NPS account held by the subscriber shall be closed and the entire accumulated pension wealth may be transferred to Non-Resident Ordinary (NRO) account only,” stated PFRDA in a circular dated April 21, 2025.
আগামী বছর মাধ্যমিক কবে?

২০২৬-এ আরও এগিয়ে এল মাধ্যমিক (Madhyamik 2026)। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হয়ে যাবে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা। মঙ্গলবার সেই পরীক্ষার রুটিন দিল মধ্যশিক্ষা পর্ষদ। এক নজরে দেখুন সম্পূর্ণ রুটিন ২ ফেব্রুয়ারি, সোমবার: প্রথম ভাষা ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার: দ্বিতীয় ভাষা ৬ ফেব্রুয়ারি, শুক্রবার: ইতিহাস ৭ ফেব্রুয়ারি, শনিবার: ভূগোল ৯ ফেব্রুয়ারি, সোমবার: গণিত ১০ ফেব্রুয়ারি, মঙ্গলবার: ভৌত বিজ্ঞান ১১ ফেব্রুয়ারি, বুধবার: জীবন বিজ্ঞান ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার: অ্যাডিশনাল উল্লেখ্য, শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হবে পরে। পরীক্ষা শুরু হবে সকাল পৌনে ১১টায়। শেষ দুপুর দু’টোয়। প্রথম পনেরো মিনিট বরাদ্দ শুধুমাত্র প্রশ্নপত্র দেখার জন্য। লেখা শুরু করা যাবে ১১টায়। তবে ভোকেশনাল বিষয়, কম্পিউটার পরীক্ষার ক্ষেত্রে সময়সীমা রয়েছে অন্য।
Choose the correct ITR form to prevent rejection

As we step into the new assessment year 2025–26, now is a good time to gather your financial documents, including salary slips, interest certificates, and investment proofs and make sure everything is in order. But there’s more to filing your ITR than just filling up a form. Many taxpayers make small but costly errors. Let’s look at the five most common mistakes you should avoid this year. MISSING THE ITR DEADLINE The last date to file your ITR for most individuals is July 31, 2025. Missing this deadline can lead to a late fee of up to Rs 5,000, depending on how late you file. Also, you might lose certain tax benefits or the option to carry forward losses. Using the wrong ITR form can delay your tax processing or worse, your return may get rejected. For example, if you’re a salaried person earning under Rs 50 lakh with no capital gains or foreign income, you should use ITR-1. But if you’ve sold shares, own more than one house, or have other complex incomes, you’ll need ITR-2 or higher. Always check which form suits your case before filing. Make sure to include all sources of income, no matter how small. This includes interest from savings and fixed deposits, rental income, dividends, or capital gains from shares or mutual funds. Even interest earned from old or less-used bank accounts must be declared. Hiding or missing any income may lead to notices and penalties from the tax department. Filing your ITR is not the final step, you must also verify it. If not verified, your return will be treated as invalid. The quickest way is to do it online using Aadhaar OTP or net banking. It takes just a few minutes. If you’re not sure how, ask someone or contact a tax expert.
৯ জঙ্গি ঘাঁটিতে হামলা ভারতের

ওয়েব ডেস্ক: পহেলগাম হামলার বদলায় মঙ্গলবার রাতেই ভারত শুরু করেছে ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor)। হামলার বিষয়ে সরকারের বিবৃতির পরপরই ভারতীয় সেনাবাহিনী সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। জয়ের জন্য প্রশিক্ষিত সেনা বলেও জানানো হয়েছে। ভারতের প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ৯টি জায়গাকে লক্ষ্যবস্তু করে শুরু হয়েছে ‘অপারেশন সিন্দুর’। এই লক্ষ্যবস্তুগুলি কী কী তা জানানো হয়নি। পাকিস্তানি সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। তবে সূত্রের খবর, আহমেদপুর শারকিয়ায় মাসুদ আজহারের মসজিদ এবং মুরিদকেতে হাফিজ সইদের মসজিদ ভারতীয় ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে ছিল বলেও জানা গিয়েছে।
অপারেশন সিঁদুর: পহেলগাম হামলার জবাব দিল ভারত

ওয়েব ডেস্ক: পহেলহাম হামলার জবাব পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময়ে এবং পছন্দের স্থানে দেবে বলে নয়াদিল্লির তরফে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল। মঙ্গলবার মধ্যরাত পেরিয়ে যাওয়ার পরে সেই আঘাত হানা হয়েছে বলে ভারতীয় সেনার তরফ থেকে এক্স হ্যান্ডলে ঘোষণা করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার রাতেই শুরু হয়েছে ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindoor)। মধ্যরাতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের প্রকাশ করা সংক্ষিপ্ত বিবৃতিতে কোনও শহরের নাম উল্লেখ করা হয়নি। মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে যে, পাকিস্তানে এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে। যে সব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত হেনেছে বলে মন্ত্রক বিবৃতিতে দাবি করেছে। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, “আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট, পরিমিত এবং অপ্ররোচনামূলক। পাকিস্তানি সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে।” বুধবার এই অভিযান তথা প্রিসিশন স্ট্রাইকের বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করা হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক রাতে জানিয়েছে। মঙ্গলবার মধ্যরাতে এই অপারেশন শুরুর পরেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাতে তিনি লেখেন ভারত মাতার জয়।
বুমরাকে সহ-অধিনায়কের পদ থেকে ছেঁটে ফেলছে বিসিসিআই?

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) রোহিত শর্মার (Rohit Sharma) ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছিল জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। রোহিতের অনুপস্থিতিতে দুটি টেস্টে তিনিই নেতৃত্ব দেন। এর মধ্যে একটি টেস্টে ভারত জেতে। কিন্তু বুমরাকে কি সহ-অধিনায়কের পদ থেকে ছেঁটে ফেলছে বিসিসিআই (BCCI)? সাম্প্রতিক রিপোর্ট কিন্তু সেরকমই বলছে। এই পদে নতুন কাউকে বসানো হতে পারে। শোনা যাচ্ছে, ইংল্যান্ড সফরে বুমরাকে সহ-অধিনায়ক রাখা হচ্ছে না। কিন্তু কেন? আসলে তাঁর সুস্থতার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় বোর্ড। অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টের প্রথম দিন চোট পেয়েছিলেন লাল বলে আইসিসি-র এক নম্বর বোলার। অতিরিক্ত ব্যবহারের ফলে পুরনো পিঠের চোট ফিরে এসেছিল তাঁর। সেই চোটের ধাক্কায় দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ডানহাতি পেসার, এমনকী আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি। আইপিএলে ঢুকছেন কিছুটা পরে। বিসিসিআই-এর এক সূত্র জানিয়েছে, ইংল্যান্ডে পরপর পাঁচটা টেস্টে খেলানো হবে না বুমরাকে। তাতে চোট ফিরে আসতে পারে। সব ম্যাচ না খেললে তাঁকে সহ-অধিনায়ক রাখার যুক্তি নেই। তাই এই সিদ্ধান্ত। নতুন সহ-অধিনায়ক হিসেবে ঋষভ পন্থ (Rishabh Pant) এবং শুভমান গিলের (Shubman Gill) নাম উঠে আসছে। পন্থ একসময় অধিনায়ক হিসেবে প্রথম পছন্দ ছিলেন, কিন্তু ফর্ম খুইয়ে অনেক নীচে নেমে গিয়েছেন। বরং চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ডেপুটি হিসেবে খেলা গিল আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন। গুজরাত টাইটান্সের অধিনায়কত্বও করেছেন ত্রুটিহীন ভাবে। তাই তাঁর পাল্লাই ভারী।




