তাপপ্রবাহের সতর্কতা কোন কোন জেলায়?

কলকাতা: কলকাতার (Kolkata Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছল ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ১৬ দিন আগে শহরের তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি। শুক্রবার পারদ আরও খানিক ঊর্ধ্বমুখী হয়ে ছুঁল ৩৮.৬ ডিগ্রি। সেই হিসেবে ৯ মে ছিল মরসুমের উষ্ণতম দিন। এদিন হাওয়া অফিস নতুন করে তাপপ্রবাহের সতর্কতার আভাস দিল দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারে শহরের এই দাবদাহ কেবল ট্রেলার মাত্র। আসল খেলা শুরু হবে শনিবার থেকে। মঙ্গলবার পর্যন্ত রাজ্যের ছয় জেলায় তাপপ্রবাহের সম্ভবনা রয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে বলে আশঙ্কা করছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার কলকাতা ও লাগোয়া এলাকার সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ, সর্বনিম্ন ৩৬ শতাংশ। বাতাসে জলীয়বাষ্পের ধারণক্ষমতা বিরাট ব্যবধানে ওঠা–নামা করার ফলে অস্বস্তিকর গরমে নাজেহাল শহরবাসী। শুকনো গরমে চামড়ায় জ্বালা ধরানো অনুভূতিও ভোগ করেছেন তাঁরা। নতুন করে ঝড়বৃষ্টি না–নামা পর্যন্ত এই অবস্থা থেকে মুক্তির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তাই আপাতত সামনের কয়েকদিন কষ্টই পেতে হবে দক্ষিণবঙ্গের সকলকে।
ভারত-পাক দ্বন্দ্বের জেরে ইন্টারনেট ব্যবহারে সতর্কতা জারি

ওয়েব ডেস্ক: ভারতের ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রেক্ষিতে ভারতের ইন্টারনেট ব্যবহারকারীরা (Online Safety) কী করবেন, কী কী করবেন না। তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে একটি বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে কী কী করা যাবে আর কী কী করা যাবে না। ব্যবহারকারীদের উদ্দেশ্যে সতর্ক থাকা এবং দায়িত্বশীল থাকার অনুরোধ করা হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে। এক্স হ্যান্ডলে এই পোস্টে তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘গুরুত্বপূর্ণ অনলাইন নিরাপত্তা সতর্কতা মেনে চলতে হবে, সাইবার নিরাপত্তার মানক মাথায় রাখতে হবে। আগাম সতর্কতা জরুরি। ইন্টারনেট ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে, কোনও ফাঁদে পা দেবেন না, ভুয়ো তথ্যের শিকার হবেন না। দেশপ্রেমী থাকুন, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন’। ডিজিটাল ইন্ডিয়া ও অপারেশন সিঁদুরের হ্যাশট্যাগ যুক্ত করা ছিল এই পোস্টে। এবার দেখে নেওয়া যাক কী কী করণীয়- কী কী করা যাবে ? *অফিসিয়াল নির্দেশিকা, হেল্পলাইন নম্বর, উদ্ধার বা ত্রাণ সংক্রান্ত আপডেট শেয়ার করা যাবে *ফ্যাক্ট-চেক খবর অফিসিয়াল সোর্স থেকে শেয়ার করা যাবে *ভুয়ো খবর সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে কী কী করা যাবে না ? *সেনাবাহিনীর কার্যক্রম শেয়ার করা যাবে না *যাচাই না করে কোনও তথ্য শেয়ার করা যাবে না *হিংসা ও সাম্প্রদায়িক হানাহানি উসকে দিতে পারে এমন পোস্ট সোশ্যাল মিডিয়ায় করা যাবে না Critical Online Safety Alert always follow cybersecurity precautions. Stay cautious while online—don’t fall for traps or misinformation. Be patriotic, stay vigilant, stay safe.#Digitalindia #OperationSindoor pic.twitter.com/IIRKGzsh27 — Ministry of Electronics & IT (@GoI_MeitY) May 9, 2025 তথ্য প্রযুক্তি মন্ত্রক এও জানিয়েছে যে হোয়াটসঅ্যাপে (৮৭৯৯৭১১২৫৯) কিংবা ইমেলে (socialmedia@pib.gov.in) ভুয়ো তথ্য পাওয়া মাত্র রিপোর্ট করা যাবে। মন্ত্রকের তরফ থেকে এই নির্দেশিকায় সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, বর্তমানে জাতীয় নিরাপত্তার খাতিরে এমন সব ওয়েব সিরিজ, সিনেমা, গান, পডকাস্ট সরিয়ে ফেলতে হবে যা কোনওভাবে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত বা পাকিস্তানে নির্মিত।
ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি

ওয়েব ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নিল ভারত। পূর্ব ঘোষণা মোতাবেক শনিবার সন্ধ্যা ৬টায় সাংবাদিক বৈঠকে আসেন বিদেশ সচিব বিক্রম মিস্রী। তিনি বলেন, “আজ বিকেল ৫টা থেকে ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।” মাত্র ১ মিনিটের জন্য স্থায়ী হয় সাংবাদিক বৈঠকটি। ভারতীয় বিদেশসচিবের সাংবাদিক বৈঠকের কিছুক্ষণ আগেই নিজের ট্রুথ সমাজমাধ্যমে একটি পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ‘‘আমেরিকার মধ্যস্থতায় রাতভর (আমেরিকার হিসাবে) আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’’ এর পরেই ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বকে স্বাগত জানিয়ে ট্রাম্পের মন্তব্য, ‘‘বাস্তবজ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার জন্য দুই দেশকে অভিনন্দন। এই বিষয়ে (যুদ্ধবিরতি) মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!’’ পাক উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দারও যুদ্ধবিরতি নিয়ে নয়াদিল্লি-ইসলামাবাদ ঐকমত্যের কথা জানান।
টেস্ট থেকে অবসর নিচ্ছেন কোহলি?

স্পোর্টস ডেস্ক: গত বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। বিরাট কোহলি (Virat Kohli) এখনও সরকারি ভাবে কিছু জানাননি। কিন্তু লাল বলের ক্রিকেটে আর না খেলার ইচ্ছার কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন। ইংরাজি দৈনিক ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ এই খবর জানিয়েছে। জানা যাচ্ছে বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। কিন্তু কোহলি রাজি হবেন না বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছেন কোহলি। ওই সফরে প্রথম টেস্টে শতরান করলেও বাকি সিরিজে ব্যর্থ হন তিনি। কিন্তু তিনি যতই খারাপ ফর্মে থাকুন, বোর্ড চাইছে ইংল্যান্ড সফরে তিনি যান। কারণ, রোহিতের পর কোহলিকেও যদি কঠিন এই সফরে না পাওয়া যায়, তা হলে ভারতীয় ব্যাটিং অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে। কিন্তু কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন কি না, ঠিক নেই। যদি আর না খেলেন তা হলে রোহিতের মতো তিনিও বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন না। ১২৩টি টেস্টে ৯২৩০ রান রয়েছে কোহলির। গড় ৪৬.৮৫। শতরান ৩০টি, অর্ধশতরান ৩১টি।
Pak attacked health facilities, school, says Colonel Sofiya Qureshi

During the press briefing on Operation Sindoor on Saturday, Colonel Sofiya Qureshi said that the Pakistani army is continuously attacking the western borders. She added that Pakistani forces have used drones, long-range weapons, loitering munitions and fighter jets to attack India’s military sites. “India neutralised many dangers, but Pakistan tried to infiltrate via air at more than 26 places, and they damaged our equipment and personnel at air force bases in Udhampur, Bhuj, Pathankot, Bathinda. They used high-speed missiles at 1:40 am to target Punjab’s air base. They even attacked health facilities and school,” Colonel Qureshi said. During the press briefing on Operation Sindoor on Saturday, the government said that it is Pakistani actions that have constituted provocations and escalations. Foreign Secretary Vikram Misri added, “In response, India has defended and reacted in a responsible and measured fashion to these provocations and escalations by the Pakistani side. Earlier this morning, we saw a repeat of this escalatory and provocative pattern.”
পাকিস্তানের ৩ বায়ুসেনা ঘাঁচিতে প্রত্যাঘাত ভারতের

ওয়েব ডেস্ক: পরপর দু’দিন পাকিস্তানের করা হামলার ‘বদলা নিল’ ভারত। জ্বালিয়ে দিল তাদের সেনা পরিকাঠামো। কর্নেল সোফিয়া জানিয়েছেন, পাকিস্তানের রফিকি, মুরিদ, চাকলালা এবং রহিম ইয়ার খানে পাক সেনার এয়ারবেসে আকাশপথে ভারত হামলা চালিয়েছে। এ ছাড়া, সুক্কুর এবং চুনিয়ায় পাক সেনাঘাঁটি, পসরুর এবং সিয়ালকোটের বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে। বিদেশ মন্ত্রক এবং সেনার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানের আক্রমণ জারি। ভারতীয় সেনাঘাঁটিগুলিকে নিশানা করা হচ্ছে। ড্রোন এবং অন্যান্য মাধ্যমে গোলাবর্ষণ চলছে। অধিকাংশ হামলায় ভারত নিষ্ক্রিয় করেছে। আদমপুর, উধমপুর, ভাতিন্ডার মতো কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীনগর, অবন্তিপুর, উধমপুরে চিকিৎসাকেন্দ্র, স্কুলগুলিকে নিশানা করেছে পাকিস্তানি সেনা। হাই স্পিড মিসাইল ছোড়া হয়েছে।’’ শনিবার সকাল থেকে পাকিস্তান সেনাকে উদ্ধৃত করে একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ভারতের বেশ কয়েকটি বায়ুসেনা ঘাঁটি উড়িয়ে দিয়েছে পাকিস্তান। সাইবার হামলা চালানো হয়েছে ভারতের বিদ্যুৎ পরিকাঠামোয়। এই দাবিগুলি ভুয়ো বলে জানালেন বিদেশসচিব। আফগানিস্তানে ভারতের মিসাইল পড়েছে বলে যে খবর ছড়াচ্ছে, তা-ও মিথ্যা। তিনি বলেন, ‘‘কোন দেশ আফগানিস্তানে বার বার হামলা চালিয়ে এসেছে, তা আশা করি সেখানকার মানুষকে মনে করিয়ে দিতে হবে না।’’
বৃষ্টি কবে হবে? দেখুন বড় আপডেট

কলকাতা: বৈশাখের শেষলগ্নে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্যের তাপমাত্রা (Temperature Rise)। অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) বলছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গবাসীকে এই অস্বস্তিকর গরমের মধ্যেই দিন কাটাতে হবে। কলকাতার পাশাপাশি গরমের প্রভাব আরও বাড়তে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা জারি করা হয়েছে। তবে কিছুটা স্বস্তির বার্তা দিয়ে হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Thunderstorm) সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় রবিবার ও সোমবার দু’-একটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সঙ্গেই ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়াতেও আসতে চলেছে উল্লেখযোগ্য পরিবর্তন। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ পৌঁছতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত। যদিও দক্ষিণ দিনাজপুর ও মালদহে শনিবার ও রবিবার তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার পর্যন্ত। পাশাপাশি, উত্তরবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবারের পর থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে আগামী তিন দিনে গরমের দাপট আরও কিছুটা বাড়তে পারে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি।
In FY25, five mutual funds added over half of the new investment accounts

Equity mutual fund inflows in India dropped for the fourth straight month in April,slipping by 3.24% to Rs 242.69 billion, hitting a one-year low due to market jitters over potential US tariffs, AMFI data showed. However, inflows continued for the 50th month in a row. Further, in the financial year 2025, five mutual fund houses were behind more than half of all new investment accounts added in the country, according to fresh data from the Association of Mutual Funds in India (AMFI). Nippon India, HDFC, Motilal Oswal, ICICI Prudential, and SBI Mutual Fund together added 31.6 million investor accounts, also called folios, out of the total 54.9 million added during the year. That means these five alone contributed 58% of the overall growth. The main reasons behind this rise? Strong performance in equity schemes, wide distribution networks, and a flurry of new fund launches. Motilal Oswal stood out in particular. Its folio count jumped more than three times to 9.4 million in FY25, the fastest growth among the top 20 fund houses. While Nippon, HDFC, ICICI Prudential, and SBI have traditionally seen strong folio growth, Motilal Oswal broke into the top five thanks to solid returns and multiple fresh offerings. Other well-performing players in the top 10 included Tata Mutual Fund, Quant, Kotak Mahindra, Aditya Birla Sun Life, and PPFAS.
অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

স্পোর্টস ডেস্ক: অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল (IPL 2025)। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)। খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং ম্যাচ আধিকারিকদের নিরাপত্তা অগ্রাধিকার পাবে সে কথা বৃহস্পতিবারই জানিয়েছিলেন সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia)। বহু বিদেশি নাগরিক আইপিএলের সঙ্গে যুক্ত, এখন তাঁদের নিরাপদে দ্রুত দেশে পাঠানো হবে। বিসিসিআই-এর এক সূত্র বলেন, “দেশ যুদ্ধ করছে, এই সময় ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া ভালো দেখায় না।” গতকাল (বৃহস্পতিবার) ধরমশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের খেলা মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। এদিন লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলা হওয়ার কথা ছিল। এছাড়া আরও আটটি লিগের ম্যাচ এবং ফাইনাল সহ চারটি নক আউট ম্যাচ বাকি আছে। আপাতত সবই স্থগিত। গতকাল প্রথমে ফ্লাডলাইটের একটা টাওয়ারের আলো নিভে যায়। দর্শকরা ভেবেছিলেন, যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হল। কিন্তু এর পর আরও দুটো টাওয়ারের আলো নিভিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে দর্শকদের মাঠ ছেড়ে চলে যেতে বলা হয়। এর কিছুক্ষণ পর ম্যাচ বাতিল হওয়ার কথা বিবৃতি দিয়ে জানিয়ে দেয় আইপিএল কর্তৃপক্ষ। বিবৃতিতে বিসিসিআই সচিব সাইকিয়া বলেন, “পরিস্থিত এই মুহূর্তে স্থিতিশীল নয় তাই আমরা ম্যাচ বাতিল করেছি। শুধুমাত্র ধরমশালা নয়, পড়শি দেশের উত্তেজনা ক্রমশ বাড়ার জন্য। খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং দর্শকদের নিরাপত্তা আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। যে সমস্ত দেশ আইপিএলের সঙ্গে জড়িত তাদের স্বার্থে আমরা সবকিছু করব।
পাকিস্তানের হামলা প্রতিহত করে পাল্টা জবাব দিয়েছে ভারতের ৩ বাহিনী

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার রাতে পাকিস্তানের (Pakistan) হামলা প্রতিহত করেছে ভারত। তারপর আবার পাল্টা হামলাও চালিয়েছে ভারতের তিন বাহিনী। এদিকে ইতিমধ্যে আরব সাগরে সক্রিয় হয়েছে ভারতীয় নৌসেনা (Indian Navy)। শুক্রবার ভোররাত থেকে করাচি বন্দর (Karachi Port) সহ পাকিস্তানের একাধিক বড় শহরে একাধিক হামলা চালিয়েছে ভারত। সূত্রের খবর, মোট ২৬টি যুদ্ধজাহাজ নিয়ে পাকিস্তানের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ভারতীয় নৌসেনা। এদিকে আবার গভীর রাতে শ্রীগঙ্গানগর সীমান্তে পাকিস্তানের ড্রোন ও মিসাইল হামলার চেষ্টা শুরু হয়। তবে ভারতের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম ‘সুদর্শন চক্র’-র কারণে পাকিস্তানের একটিও ড্রোন আকাশসীমা অতিক্রম করে ভারতের মাটিতে আঘাত হানতে পারেনি। অন্যদিকে সীমান্ত বরাবর পুঞ্চ ও সাম্বায়ও ব্যাপক গুলি ও মর্টার হামলার কড়া জবাব দিয়েছে ভারতীয় সেনা। এই প্রেক্ষিতেই বৃহস্পতিবার রাতেই সমুদ্রে নামে ভারতীয় নৌসেনা। ভারতের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত-সহ বেশ কয়েকটি রণতরী ইতিমধ্যে করাচি বন্দরে আঘাত হেনেছে বলে খবর। বিশ্লেষকদের মতে, ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার ‘অপারেশন ট্রাইডেন্ট’-এর স্মৃতি যেন ফিরে এল। তখনও এক সপ্তাহ ধরে জ্বলেছিল করাচি বন্দর। এবারও করাচিতে প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা। এছাড়া, আরব সাগরে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক অ্যান্টি-সাবমেরিন যুদ্ধবিমান P-8I নৌবিমান। পাকিস্তানের সাবমেরিন হামলার সম্ভাবনা মাথায় রেখে আগে থেকেই সতর্ক হয়েছে ভারত।




