পূর্ণম ফিরলেন দেশে, কী জানালেন মুখ্যমন্ত্রী

ভারতের কূটনৈতিক চাপে নতি স্বীকার করল পাকিস্তান। দীর্ঘ ২২ দিন পর দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ (Purnam kumar Shaw)। আজ সকাল সাড়ে ১০টা নাগাদ আটারি (Attari) সীমান্ত দিয়ে ফিরলেন জওয়ান। শারীরিকভাবে সুস্থ আছেন বিএসএফ জওয়ান বলেই জানা গেছে। আপাতত আইসোলেশনে (Isolation) থাকবেন তিনি। এর পর তাঁর শারীরিক পরীক্ষা করা হবে। তার পর কর্তৃপক্ষ ঠিক করবেন, পূর্ণম রিষড়ার বাড়িতে ফিরবেন, ফিরলেও কবে ফিরবেন? নাকি অন্যত্র তার পরিবারের সঙ্গে দেখা করবেন পূর্ণম। তবে এই সবই বেশ দীর্ঘ প্রক্রিয়া বলে জানা গেছে। পূর্ণমের ভারতের ফেরার পরেই পূর্ণমের স্ত্রীকে ফোন করে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খুব তাড়াতাড়ি ফিরে আসুক। আপনারা সবাই সুস্থ থাকুন। পরিবারের সবাইকে নিয়ে বাচ্চাদের নিয়ে আপনি ভালো থাকুন বলে রজনীকে (Rajani Shaw) শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। রজনী মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। রজনী বলেন, আপনার সঙ্গে তিনদিন আগেই কথা হয়েছে। আজ উনি ফিরেছেন। এর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। মুখ্যমন্ত্রীকে রজনীকে জানান, আমি আগেই বলেছিলাম টেনশন করবেন না, ফিরে আসবেন। এখন আর দুঃখ করার মতো কিছু নেই, এখন শুধুই আনন্দ, সবাইকে নিয়ে ভালো থাকুন। গত ২৩ এপ্রিল থেকে পাকিস্তানের হাতে বন্দি ছিলেন পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফেরাতে পাঠানকোটে তার কর্মস্থলে গিয়েছিলেন জওয়ানের স্ত্রী রজনী। কিন্তু স্বামীকে না নিয়েই ফিরতে হয় তাঁকে। রজনীর পাশে দাঁড়ান শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত রবিবার ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন রজনী। ফোনে রজনী মুখ্যমন্ত্রীকে জানান, বাড়িতে একমাত্র রোজগেরে তার স্বামী। সপ্তাহে সপ্তাহে টাকা পাঠাতেন তিনি। পাকিস্তানের হাতে বন্দি হওয়ার পর থেকে টাকা পাঠানো বন্ধ। খুব অসুবিধায় পড়েছে তার পরিবার। মুখ্যমন্ত্রী রজনীকে আশ্বাস দেন তিনি ব্যবস্থা করছেন।
ফের পিছিয়ে গেল ডিএ মামলা

সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের পিছিয়ে গেল ডিএ মামলা (DA Case)। বুধবার দুপুর ২টোয় সুপ্রিমকোর্টের (supreme court) বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। এদিন মামলা শুরুর আগেই রাজ্যের তরফে ফের সময় চাওয়া হয়। রাজ্যের আবেদনের বিরোধিতা করেন মামলাকারীদের আইনজীবী। যদিও দু’পক্ষের সওয়াল জবাব শেষে মামলা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আদালত। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে ১৭ বার এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এই মামলায় দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে। এই অবস্থায় আজ শুনানি শুরু হয় কি না এবং আদালত কী জানায়, সেইদিকে নজর থাকবে। উল্লেখ্য, কেন্দ্রীয় হারে সরকারি কর্মীদের ডিএ দেওয়ার দাবিতে বহুদিন ধরে সরব রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কেন্দ্রীয় হারে এবং বকেয়া ডিএ-র দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যায় রাজ্য সরকার। ২০২২ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে প্রথম বার ওঠে ডিএ মামলা। তারপর থেকে একাধিকবার শুনানি হয়েছে এবং শুনানির দিন পিছিয়েছে। এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষীকেশ রায়ের বেঞ্চে এই মামলার শুনানি হত। তবে শুনানি শেষ হওয়ার আগেই বিচারপতি অবসর নেন। এরপর মামলা নতুন বেঞ্চে যায়। এই মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই কয়েক দফায় ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তা কেন্দ্রীয় হারের সমতুল্য হয়নি।
মে মাসে ধেয়ে আসছে সাইক্লোন?

ওয়েব ডেস্ক: ধেয়ে আসছে সুপার সাইক্লোন (Cyclone) । কলকাতাতেও ঘূর্ণিঝড়ের সতর্কতা (Cyclone Alert)! পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের (Bay Of Bengal) কাছে একটি সিস্টেম তৈরি হয়েছে, তা ধীরে ধীরে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে, তবে সেটি ঘূর্ণিঝড়ের আকার নেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৬ থেকে ২২ মে’র মধ্যে একটি নিম্নচাপ তৈরি হবে, সেটি শক্তি বাড়িয়ে আরও ঘনীভূত হতে পারে বলে আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (RMC) অনুসারে এই তথ্য দেওয়া হয়েছে। RMC- র আবহাওয়া বিশেষজ্ঞ এইচ আর বিশ্বাস জানিয়েছেন, এত তাড়াতাড়ি সিস্টেমটি কত শক্তিশালী আকার নেবে, তা বলা সম্ভব নয়, তবে আগামী চারদিনের মধ্যে আমরা এর গতিবিধির সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাতে পারব বলে আশা রাখছি। ২০২০ সালের ২০ মে সুপার সাইক্লোন আমফান আছড়ে পড়েছিল, দক্ষিণবঙ্গ সহ কলকাতাকে তছনছ করে দেয়। গত পাঁচ বছরে পাঁচটি ঘূর্ণিঝড় বাংলা-বাংলাদেশ এবং বাংলা-ওড়িশা উপকূলে আঘাত হেনেছে। এই ঘূর্ণিঝড় কত শক্তিশালী হবে, বলা যাচ্ছে না। এই ঘূর্ণিঝড়ের নাম শক্তি, এটি শ্রীলঙ্কার দেওয়া নাম। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল ১৩ মে আংশিক মেঘলা আকাশ, সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ১৪ মে একই পরিস্থিতি বজায় থাকবে। ১৫ মে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং মাঝারি বৃষ্টিপাত থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। ১৬ মে আংশিক মেঘলা আকাশ, মাঝারি বৃষ্টিপাত বা বজ্র বৃষ্টিপাত সহ ঝড়ের পূর্বাভাস। ১৭ মে একই পরিস্থিতি বজায় থাকবে। ১৮ মে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে। মে মাসেই বার বার ঘূর্ণিঝড়ের প্রবণতা দেখা গেছে। মে মাসেই কেন ঘূর্ণিঝড়। আবহবিদদের বক্তব্য অনুযায়ী, বিশ্ব উষ্ণায়ন অন্যতম কারণ। এ ছাড়াও রয়েছে সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি। এই মাসটি সাইক্লোন সিজন ও জলীয় বাষ্প যুক্ত পুবালী হাওয়া। অন্যদিকে ইতিমধ্যেই বাংলাদেশে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিএমডি ঝড়ো বাতাস সহ বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বগুড়া, টাঙ্গাইল, দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ ও সিলেট এলাকায়। নদী বন্দরগুলিকে সতর্ক করা হয়েছে।
পাঠান ২-এর শুটিং নিয়ে বিরাট আপডেট

ওয়েব ডেস্ক: শোনা যাচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan) আগামী ছবি ‘পাঠান ২ (Pathaan 2)-এর শুটিং হতে পারে প্রখ্যাত কবি পাবলো নেরুদার (Pablo Naruda) দেশ চিলিতে (Chile)। প্রসঙ্গত, ২০২৩ সালে প্রায় চার বছর পর শাহরুখ খানের দুরন্ত কামব্যাক দেখেছিল তাঁর অনুরাগীরা ‘পাঠান'(Pathyan ছবির মাধ্যমে। এই ছবিতে তার বিপরীতে ছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। দীর্ঘদিন শাহরুখকে তাঁর ভক্তরা পর্দায় দেখতে পায়নি। তারপর শাহরুখের ‘পাঠান’ দেশ-বিদেশে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। এখন দর্শকরা আশায় দিন গুনছে কবে আসবে ‘পাঠান’ ছবির সিক্যুয়েল অর্থাৎ ‘পাঠান ২’। ‘পাঠান’ ছবির শুটিং হয়েছিল স্পেনের বিভিন্ন লোকেশনে। ইতিমধ্যেই শুরু হয়েছে যশরাজ ফিল্মসের স্পাইভার্সের (Yashraj Films Spyuniverse) জনপ্রিয় চরিত্রকে আবার পর্দায় ফেরানোর কাজ। এবার চিলিতেই হতে পারে এই ছবির শুটিং। প্রসঙ্গত, সম্প্রতি এদেশে এসেছিলেন চিলির প্রেসিডেন্ট গ্যাবরিয়েল বোরিক ফন্ট। যিনি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার পর মুম্বইয়ে এসেছিলেন। সেখানেই তিনি বলিউড চিত্র-নির্মাতাদের সঙ্গে কথা বলেছিলেন। শোনা যাচ্ছে আগামী বছর ‘লাকাদ বাপ্পা ৩’ ছবির শুটিং হবে চিলিতে। ঠিক একই সময় ‘পাঠান ২’ ছবির শুটিং করার কথা শোনা হচ্ছে। তবে ২০২৩ সালের ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল ‘পাঠান ২’ মুক্তি পেতে পারে ২০২৬ এর জানুয়ারি মাসে।
Gold prices fell 1.4% on positive US-China trade talks easing tariff fears

Gold prices slipped on Monday as positive US-China trade discussions alleviated market fears over tariffs, leading investors to shift from safe-haven assets towards riskier investments. Spot gold XAU= was down 1.4% at $3,277.84 an ounce, as of 0624 GMT. US gold futures lost nearly 2% at $3,279.20. The US and China ended high-stakes trade talks on a positive note on Sunday, with US officials touting a “deal” to reduce the US trade deficit, while Chinese officials said they had reached an “important consensus”. Chinese Vice Premier He Lifeng said a joint statement would be released in Geneva on Monday. The US and China imposed tit-for-tat tariffs on each other last month, triggering a trade war that fuelled fears of global recession. The US will be left with higher tariffs once the dust settles from President Donald Trump’s trade negotiations, a majority of the current and former Trump advisers Reuters spoke to said. Gold, traditionally seen as a hedge against economic and political uncertainties, thrives in a low-interest rate environment. “The dollar index has advanced as the Trump administration touted progress in trade negotiations with China following negotiations over the weekend in Switzerland which weighed on gold prices,” said Jigar Trivedi, senior commodity analyst at Reliance Securities.
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী কী কী বললেন?

ওয়েব ডেস্ক: সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ভারত ও পাকিস্তান, দুই দেশকেই চাপ দিয়েছিলেন সংঘর্ষ বন্ধ করার জন্য। অন্যথায় আন্তর্জাতিক ব্যবসার উপর প্রভাব পড়বে বলেও দুই দেশকে সতর্ক করে দিয়েছিলেন তিনি। সেই কথা আরও এক বার ‘মনে করালেন’ ট্রাম্প। ঘটনাচক্রে তাঁর মন্তব্যের কিছু ক্ষণ পরে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এদিন স্পষ্ট জানান, আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। আকাশ, জল থেকে মাটি- সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। ‘নতুন নর্মাল’ তৈরি করেছে সেনা। ভবিষ্যতে প্রয়োজন হগলে আবার জবাব দেওয়া হবে। কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত সহ্য করবে না। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। ‘টেরর’ ও ‘টক’ (সন্ত্রাস এবং আলোচনা) একসঙ্গে চলতে পারে না। জল এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না। ‘অপারেশন সিঁদুর’-এও আমরা সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি। ‘মেড ইন ইন্ডিয়া’ হাতিয়ার তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এ বার পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ নিয়েই কথা হবে। পাকিস্তানের সঙ্গে কথা হলে এ বার পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে। আজ বুদ্ধপূর্ণিমা, শান্তির পথও যুদ্ধ দিয়ে হয়।
টেস্ট থেকে অবসর কোহলির

স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর থেকেই বিরাট কোহলির (Virat Kohli) অবসর নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়ল। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। সোমবার বেলা পৌনে বারোটা নাগাদ কোহলি ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করেন। লেখেন, ‘টেস্ট ক্রিকেটে ব্যাগি ব্লু টুপি পরার পর ১৪ বছর কেটে গিয়েছে। সত্যি কথা বলতে কী কোনও দিন ভাবিনি এই ফর্ম্যাটে সফরটা আমাকে এই জায়গায় নিয়ে যাবে। এই ফর্ম্যাট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে তৈরি করেছে, আর যা শিক্ষা দিয়েছে, আজীবন মনে রাখব।’ এখানেই শেষ নয়, কোহলির সংযোজন, ‘সাদা পোশাকে খেলার মধ্যে ব্যক্তিগত আবেগ রয়েছে। শান্তি রয়েছে। পাঁচদিনের খেলা, ছোট ছোট মুহূর্ত যেটা কেউ দেখতে পায় না অথচ সারাজীবন থেকে যায়।’ কোহলি লেখেন, ‘এই ফর্ম্যাটকে বিদায় জানানো সহজ ছিল না। কিন্তু এটাই সঠিক বলে মনে হচ্ছে। আমি এই ফর্ম্যাটকে নিজের সবকিছু দিয়েছিলাম। আর আমাকে ফিরিয়ে দিয়েছিল এত কিছু, যা আশাও করিনি।’ যোগ করেছেন, ‘আমি বিদায় নিচ্ছি কৃতজ্ঞ হৃদয়ে, খেলাটির প্রতি, যাদের সঙ্গে মাঠে সময় কাটিয়েছি তাদের প্রতি, আর সেই সমস্ত ব্যক্তিদের প্রতি যারা গোটা সফরে পাশে ছিল। আমি সব সময় নিজের টেস্ট কেরিয়ারের দিকে হাসিমুখেই তাকাব।’ উল্লেখ্য, কোহলি দেশের হয়ে ১২৩ টেস্ট খেলেছেন। ৪৬.৮৫ ব্যাটিং গড়ে ৯২৩০ রান করেছেন বিরাট। যার মধ্যে ৬৮ টেস্টে তিনি ছিলেন দলের অধিনায়ক।
বৃষ্টি কবে হবে?

কলকাতা: দক্ষিণবঙ্গে চলছে তীব্র গরমের দাবদাহ (Rain Forecast)। অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর (Kolkata Weather Update)। কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন (West Bengal Weather Update)। এমন পরিস্থিতিতে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। পাশাপাশি, কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, রবিবার পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভবনা রয়েছে। ১৩ মে সোমবার, ঝাড়গ্রাম, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও নদিয়ায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৪, ১৫ ও ১৬ মে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? শুধু দক্ষিণবঙ্গে নয়। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে চলতি সপ্তাহের ১৬ মে পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, ৪ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অস্বস্তিকর গরম থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভবনা। এই অঞ্চলের মানুষদের রীতিমতো সতর্ক করা হয়েছে। আরও চড়বে পারদ আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ২-৩ ডিগ্রি করে সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তীব্র গরমে বৃষ্টির পূর্বাভাসে সাময়িক স্বস্তির ইঙ্গিত দিলেও, দক্ষিণ ও উত্তরবঙ্গের মানুষকে থাকতে হবে সতর্ক।
India abstains, warns of IMF funds aiding cross-border terrorism

The International Monetary Fund (IMF) is facing sharp criticism for approving a $1 billion disbursement to Pakistan just days after a deadly terrorist attack in Kashmir’s Pahalgam and amid escalating hostilities between India and Pakistan. The disbursement, approved on Friday under the Extended Fund Facility (EFF), raises total payouts under the programme to $2.1 billion. Additionally, the IMF cleared $1.4 billion under the Resilience and Sustainability Facility (RSF), ostensibly aimed at helping Pakistan tackle climate-related vulnerabilities. But the timing of the announcement has provoked a fierce backlash, not just from Indian officials and strategic experts, but also from voices in the region and beyond who say the move could undermine efforts at de-escalation. It may be noted that India abstained from voting at the IMF Executive Board meeting, reflecting its opposition within the limitations of IMF protocol. Unlike the United Nations, where countries can cast a ‘no’ vote, IMF board members can only vote in favour or abstain — there is no mechanism for a formal rejection. By choosing to abstain, India signalled strong dissent and used the opportunity to issue a formal objection. In a statement following the vote, the Finance Ministry said the Fund’s processes “lacked moral safeguards,” warning that fungible inflows from multilateral institutions like the IMF could be diverted to fund military or terrorist activities. The ministry further stated that these concerns were “shared by several member countries,” suggesting broader discomfort within the global community.
শিয়ালদহ স্টেশনে হাই অ্যালার্ট

কলকাতা: ভারত-পাকিস্তানের সংঘাতের (India-Pakistan Tension) আবহে আরও জোরদার হল শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) নিরাপত্তা ব্যবস্থা। কড়া নিরাপত্তা স্টেশনময়। পাশাপাশি, রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)-কে হাই অ্যালার্টে রাখা হয়েছে। দেশের অস্থির এই আবহে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে শিয়ালদহ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফুয়েলিং পয়েন্ট সহ সব স্টেশনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ডগ স্কোয়াড প্রতিদিন স্টেশন ও ট্রেনগুলিতে তল্লাশি জারি রাখছে। যাতে সম্ভাব্য বিপদের আগাম সনাক্তকরণ সম্ভব হয়। রেলওয়ে স্টেশন এবং লেভেল ক্রসিং গেটগুলিতে বাড়ানো হয়েছে আরপিএফ ও আরপিএসএফ বাহিনী। পাশাপাশি স্টেশন এলাকায় চলছে নিয়মিত টহলদারি। যাত্রীদের মালপত্র স্ক্যানার ও হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টরের সাহায্যে পরীক্ষা করা হচ্ছে। শিয়ালদহ স্টেশনে অতিরিক্ত ভিড় হয় এমন জায়গা, যেমন- পিআরএস কাউন্টার, ক্লক রুম, ওয়েটিং হল, টয়লেট এবং কনকোর্স এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। আরও নিরাপত্তা বাহিনী মোতায়েন, নয়া প্রযুক্তির ব্যবহার ও জনবহুল এলাকায় কড়া নজরদারির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।



