Gold prices rebounded

After a slight drop which was seen in the previous day. Gold’s June contracts on the Multi Commodity Exchange of India (MCX) opened at Rs 95,344 per 10 gram today. “Comex Gold (August) futures surged to $3,326 per ounce yesterday, closing 1.6% higher, as the US dollar slipped to a two-week low amid challenges to President Trump’s tax bill and his warning that a failure to pass the bill could result in massive tax hikes. Strong demand from China also supported gold prices, with April imports rising 73% month-on-month to 127.5 metric tons, the highest level in 11 months, despite record-high prices. Meanwhile, dovish comments from ECB officials, signaling potential rate cuts, and ongoing trade tensions, particularly with Japan, added to market volatility. Today, gold extended its gains to $3,344 per ounce, supported by continued dollar weakness and rising geopolitical tensions following reports of a potential Israeli strike on Iranian nuclear facilities. Speeches from Federal Reserve officials will be closely watched. So far this week, several FOMC members have emphasized a cautious, wait-and-watch approach, suggesting the Fed may not be ready to lower interest rates before September due to tariff-related uncertainty,” said Kaynat Chainwala, AVP of Commodity Research at Kotak Securities.
রবিবার সময় বদল মেট্রোর

কলকাতা: মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য সুখবর। রবিবার সকালে মেট্রোর সময় বদলের বিজ্ঞপ্তি জারি করল মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী রবিবার ২৫ মে UPSC-এর প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে। এই গুরুত্বপূর্ণ পরীক্ষাকে মাথায় রেখেই মেট্রো রেল কর্তৃপক্ষ টাইমিং বদলের সিদ্ধান্ত নিল। পরীক্ষার্থীদের যাতায়াতে কোনও অসুবিধা না-হোক, তার জন্য কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল ৭টা থেকেই মেট্রো চলবে। সপ্তাহান্তে রবিবার মেট্রো পরিষেবা সকাল ৯টা থেকে শুরু হয়। কিন্তু পরীক্ষার দিন এই সময়সীমা দু’ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ২৫ মে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৩৮টি মেট্রো চালানো হবে। ছুটির দিন রবিবার কবি সুভাষ (Kavi Subhash Metro) থেকে দক্ষিণশ্বরের (Dakshineswar Metro) দিকে প্রথম মেট্রো সকাল ৯টায় শুরু হয়। কিন্তু রবিবার ২৫ মে সকাল ৯টার পরিবর্তে শুরু হবে সকাল ৭টায়। নোয়াপাড়া থেকে কবি সুভাষ, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টা থেকে। রাতে শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন করা হয়নি। প্রতি সপ্তাহের মতোই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৭ মিনিটে। দক্ষিণশ্বর থেকে কবি সুভাষের মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।
হচ্ছে না ধর্মঘট, চলবে বাস

তিনদিনের বাস ধর্মঘট (Bus Strike) প্রত্যাহার। বৃহস্পতিবার থেকে ধর্মঘট হচ্ছে না। পুলিশ কমিশনার, পরিবহণ সচিবের সঙ্গে বৈঠকে পর ধর্মঘট তুলে নিলেন বেসরকারি বাস মালিক সংগঠন। সেপ্টেম্বর পর্যন্ত কোনও রকম ধর্মঘটের রাস্তায় যাচ্ছেন না তাঁরা। তবে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন বাস মালিকরা। তার মধ্যে দাবিপূরণ না হলে ফের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তারা। বেসরকারি বাস মালিকদের দাবি,নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বাড়ছে। কিন্তু ২০১৮ সালের পর আর বাসের ভাড়া বাড়ানো হয়নি। এই আবহে ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়। কোভিডের সময় প্রায় আড়াই থেকে তিন হাজার বাস বসে গেছে। এদিকে ১৫ বছরের পুরনো বাসগুলিকে আরও দু’বছর চলাচলের অনুমতি চাওয়া হয়। বিনা কারণে পুলিশি জুলুমবাজি বন্ধের দাবি জানানো হয়। এই দাবি গুলি নিয়ে আলোচনা করার জন্য সোমবার বৈঠক ডাকে পরিবহণ দফতর। সেই বৈঠক ভেস্তে যাওয়ার পর মঙ্গলবার ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়। সেই বৈঠকও ভেস্তে যাওয়ায় ২২, ২৩ এবং ২৪ মে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। এই সংক্রান্ত মোট পাঁচ দফা দাবি পূরণের আর্জি জানিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তাঁরা। তাদের দাবিদাওয়া নিয়ে বুধবার সকালে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, পরিবহণ সচিব সৌমিত্র মোহন-সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে ফের বৈঠকে বসেছিলেন বাস মালিকরা। বৈঠকে তাদের দাবিদাওয়া খতিয়ে দেখার আশ্বাস দেয় সরকার। তারপরই ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানায় বাস মালিকরা। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান, “সরকার আমাদের দাবিদাওয়া ভেবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে। তাই সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখা হচ্ছে।”
India to see the highest promotions with 15,000 staff elevated

The global consulting and technology firm, which is headquartered in Dublin, had initially planned to roll out promotions in December 2024. But the move was pushed to June 2025 as the company faced weaker demand and uncertain business conditions. INDIA TO SEE HIGHEST NUMBER Out of the 50,000 promotions, about 15,000 will take place in India. This makes India the country with the highest number of staff being promoted this time. According to the internal memo seen by Bloomberg, the company will also promote 11,000 employees across the Europe, Middle East and Africa region, and another 10,000 across the Americas. Accenture currently employs about 801,000 people around the world, as per its latest earnings report. That means about 6% of the company’s global workforce will be promoted this June. The company’s decision to delay promotions was part of a broader plan to manage costs during a time of falling demand. Like other large consulting firms such as McKinsey and Ernst & Young, Accenture hired heavily during the pandemic when demand for digital services was high. However, in recent times, business has slowed, forcing the company to take cost-cutting steps. In 2023, Accenture reduced its workforce by around 19,000 employees to adjust to lower client spending. Other firms have also made similar decisions. Bloomberg earlier reported that Deloitte is also planning job cuts in its government consulting team.
কবে আসছে বর্ষা?

কলকাতা: নির্ধারিত সময়ের আগেই কেরলে আসছে বর্ষা (Monsoon)। মঙ্গলবার আইএমডি (IMD) সূত্রে খবর, আগামী চার থেকে পাঁচদিনের মধ্যেই আসতে চলেছে বর্ষা। কারণ ওই সময়ের মধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কেরলে ঢুকতে চলেছে। আগেই ২৭ মের পূর্বাভাস দিয়েছিল আইএমডি। আইএমডির তথ্য অনুযায়ী, যদি প্রত্যাশা অনুযায়ী কেরলে মৌসুমি বায়ু পৌঁছায়, তাহলে ২০০৯ সালের পর থেকে ভারতের মূল ভূখণ্ডে এটাই হবে প্রথম বর্ষা। ২০০৯ সালে বর্ষা ২৩ মে শুরু হয়েছিল। সাধারণত, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ১ জুনের দিকে কেরলে আসে। ৮ জুলাইয়ের মধ্যে সমগ্র দেশে ছড়িয়ে পড়ে। ১৭ সেপ্টেম্বরের দিকে উত্তর-পশ্চিম ভারত থেকে বিদায় নিতে শুরু করে এবং ১৫ অক্টোবরের মধ্যে সম্পূর্ণরূপে বিদায় নেয়। সাম্প্রতিক বছরগুলিতে, শুরুর তারিখগুলি ছিল: ৩০ মে (২০২৪), ৮ জুন (২০২৩), ২৯ মে (২০২২), ৩ জুন (২০২১), ১ জুন (২০২০)। আবহাওয়া দফতর এক্স হ্যান্ডেলে জানিয়েছে, “আগামী ৪-৫ দিনের মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে ৷” চলতি বছরের এপ্রিলেই আবহাওয়া দফতর পূর্বাভাস অনুযায়ী, বর্ষার পথে প্রতিবন্ধকতা হবে না এল নিনো ৷ তাই এবার দেশে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি বৃষ্টি হবে ৷ এল নিনোর (El Nino) প্রভাবে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হয়ে থাকে ৷ আইএমডির তথ্য অনুযায়ী, গত ৫০ বছরের গড়ে ৯৬ শতাংশ এবং ১০৪ শতাংশের মাঝামাঝি ৮৭ সেমি বৃষ্টিপাতকে স্বাভাবিক বলে ধরা হয় ৷ তবে দীর্ঘ সময় গড়ে ৯০ শতাংশের কম বৃষ্টি হলে তাকে ঘাটতি বলা ধরা হয়। ৯০ ও ৯৫ শতাংশের মাঝামাঝিকে ‘স্বাভাবিকের থেকে কম’, ১০৫ শতাংশ ও ১১০ শতাংশের মধ্যে হলে তাকে স্বাভাবিকের থেকে বেশি এবং ১১০ শতাংশের বেশি বৃষ্টিপাতকে অধিক বলে ধরে নেওয়া হয়।
ফাইনাল পেল না ইডেন

স্পোর্টস ডেস্ক: শেষ পর্যন্ত বঞ্চনাই হল ইডেন গার্ডেন্সের (Eden Gardens) সঙ্গে। আইপিএল ২০২৫-এর (IPL 2025) ফাইনাল এবং প্লে অফ, কোনও ম্যাচই আয়োজনের দায়িত্ব দেওয়া হল না সিএবি-কে। সে সব চলে গেল আমেদবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম (Narendra Modi Stadium) এবং চণ্ডীগড়ের মুল্লানপুরের (Mullanpur) মাঠে। আইপিএলের রীতি অনুযায়ী কোনও মরসুমে চ্যাম্পিয়ন হওয়া দলের ঘরের মাঠে পরবর্তী মরসুমের উদ্বোধনী ম্যাচ, প্লে অফের একটি এবং ফাইনাল আয়োজিত হয়। সেই অনুযায়ী ইডেনে এবার উদ্বোধনী ম্যাচ হয়েছে, কিন্তু প্লে অফ আর ফাইনাল হতে দিল না বিসিসিআই। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ২৫ মে ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের আবহে আইপিএল বন্ধ ছিল ৯ দিন। ফলে সূচি পিছিয়ে যায়। এরপর থেকেই ইডেন থেকে খেলা সরিয়ে নেওয়ার জল্পনা বাড়তে থাকে। শোনা যায়, বিসিসিআই-এর (BCCI) আশঙ্কা ইডেনে ফাইনাল খেলা হলে বৃষ্টি সমস্যা করতে পারে, তাই তা আমেদাবাদে সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরপর বিসিসিআই-কে আবহাওয়া দফতরের রিপোর্ট জমা দেয় সিএবি (CAB)। সেই রিপোর্টে স্পষ্ট বলা হয়, এখনই ৩ জুন ফাইনালের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। ২৫ মে বা তারপরে কিছুটা আন্দাজ করা সম্ভব। অথচ ২৫ মে আসার আগেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তাছাড়া ভারতে সবার প্রথমে বর্ষা ঢোকে কেরলে, তার অন্তত দিন ১০-১৫ পরে বাংলায় পা দেয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। জানা যাচ্ছে, ২৯ মে কোয়ালিফায়ার ১ এবং ৩০ মে এলিমিনেটর খেলা হবে মুল্লানপুর স্টেডিয়ামে। ৩১ মে কোয়ালিফায়ার ২ এবং ৩ জুন ফাইনালের বরাত পাচ্ছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ইডেন গার্ডেন্সের বঞ্চনার পিছনে কি কোনও রাজনৈতিক সমীকরণ কাজ করল, এখন এই প্রশ্নই সবথেকে বড়।
৩ দিনের বাস ধর্মঘট

কলকাতা: তিনদিনের বেসরকারি বাস ধর্মঘটের (West Bengal Bus Strike) ডাক মালিক পক্ষের। বাস মালিক সংগঠন এবং পরিবহণ দফতর ও পুলিশের বৈঠক হল না। তারপর ৭২ ঘণ্টার বাস ধর্মঘটে অনড় থাকল বাস মালিক সংগঠনগুলি। জানা গিয়েছে, মঙ্গলবার ত্রিপাক্ষিক বৈঠকে বাস মালিকদের দাবিগুলি নিয়ে কোনও সিদ্ধান্তের কথা জানাতে পারেনি পুলিশ ও পরিবহণ দফতরের কর্তারা। বাস মালিকদের (Private Buses Owners) সংগঠনের তরফে এই অচলাবস্থা কাটাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করা হয়েছে। ভাড়া বৃদ্ধি, পুরনো বাসগুলিকে অতিরিক্ত দু’বছর চলতে দেওয়া, পুলিশের জুলুম-সহ একগুচ্ছ দাবিতে ২২-২৪ মে পর্যন্ত বাস ধর্মঘটের ডাক দেয় বেসরকারি বাসমালিক সংগঠনগুলি। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট (Joint Council Of Bus Syndicates), বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, মিনিবাস অপারেটর্স কো-অর্ডিনেশন কমিটি, ইন্টার অ্যান্ড ইন্টার রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন এই পাঁচটি সংগঠনের তরফে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়। একদিন-দুদিন নয়, টানা তিন দিন বাস ধর্মঘট। চলতি সপ্তাহের শেষে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার রাজ্যজুড়ে চলবে বাস ধর্মঘট। এর জেরে চরম ভোগান্তির আশঙ্কায় পড়তে হতে পারে যাত্রীদের। শনি-রবি সরকারি অফিস ছুটি থাকলেও শুক্রবার পুরোদমে কাজ চলবে। এমনকী শনিবারও অনেক বেসরকারি অফিস খোলা থাকে। ফলে যাত্রী ভোগান্তির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নিত্যযাত্রীদেরও সমস্যার মুখে পড়তে হতে পারে। ভোগান্তির মুখে পড়বেন সাধারণ মানুষ, বিশেষ করে অফিসযাত্রী, পরীক্ষার্থী এবং স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীরা। সরকারি বাস ও অন্যান্য পরিবহণের উপর চাপ বাড়বে। বেসরকারি বাস মালিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বাড়ছে। কিন্তু ২০১৮ সালের পর আর বাসের ভাড়া বাড়ানো হয়নি। এই আবহে ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়। কোভিডের সময় প্রায় আড়াই থেকে তিন হাজার বাস বসে গিয়েছে। এদিকে ১৫ বছরের পুরনো বাসগুলিকে আরও দু’বছর চলাচলের অনুমতি চাওয়া হয়। যেখানে সেখানে বিনা কারণে পুলিশি জুলুমবাজি বন্ধের দাবি জানানো হয়। এই দাবিগুলি নিয়েই আলোচনা করার জন্য সোমবার বৈঠক ডাকে পরিবহণ দফতর। সেই বৈঠক ভেস্তে যাওয়ার পর মঙ্গলবার ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়। সেই বৈঠকও ভেস্তে যাওয়ায় আপাতত তিন দিনের বাস ধর্মঘট হতে চলেছে।
জৈষ্ঠ্যের শুরুতে একটানা বৃষ্টিতে খানিক স্বস্তি পেয়েছে বঙ্গবাসী

সোমবার বিকেল থেকেই রাজ্যের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি (Rain Forecast Today)। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। জৈষ্ঠ্যের শুরুতে একটানা বৃষ্টিতে খানিক স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। তবে কলকাতায় এর প্রভাব খুব একটা পড়েনি (Weather Update)। মঙ্গলবারেও সকাল থেকে আকাশের মুখ ভার। বেলা বাড়লেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সূর্যের তেজ তেমন নেই। হাওয়া অফিস জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। একই পরিস্থিতি থাকবে বুধবারও। মঙ্গল ও বুধবার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। হাওয়া অফিস আরও জানিয়েছে, মে-র শেষদিকে চলবে টানা বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়ার পরিস্থিতি। ২৬ মে পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভবনা। সঙ্গে ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। এছাড়া আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি। স্বাভাবিকের থেকে কিছুটা কম। মঙ্গলবার মহানগরের তাপমাত্রা থাকবে ২৮.৭, যা স্বাভাবিকের চেয়ে দু’ ডিগ্রি বেশি।
কমছে সোনার দাম!

সোনার (Gold Price Today) প্রতি বাঙালির টান চিরন্তন। মুদ্রাস্ফীতি হোক বা অর্থনৈতিক অনিশ্চয়তা—সবসময়েই সোনা থেকেছে বিনিয়োগকারীদের ভরসার জায়গায়। বিগত কয়েক বছরে সোনার দর কখনও ঊর্ধ্বমুখী, তো কখনও নিম্নমুখী হলেও, তার জনপ্রিয়তায় এতটুকু ভাঁটা পড়েনি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই আজ, ২০ মে ২০২৫ তারিখে, কলকাতার বাজারে সোনার দামে এসেছে নতুন পরিবর্তন। আপনি কি জানেন আজ আপনার শহরে কত চলছে সোনার দাম? কলকাতায় আজকের সোনার দাম (২০ মে ২০২৫) আজ মঙ্গলবার কলকাতায় সোনার দামে সামান্য পতন লক্ষ্য করা গিয়েছে। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম এখন ৮৯,৮৫০ টাকা। অন্যদিকে, ২৪ ক্যারেট খুচরো পাকা সোনার দর ৯৪,৫৫০ টাকা প্রতি ১০ গ্রাম। যদি আপনি সোনার বাট (Gold Bar) কিনতে চান, তাহলে ১০ গ্রাম বাটের দাম পড়বে ৯৪,০৫০ টাকা। তবে মনে রাখবেন, এই সমস্ত দামে এখনও পর্যন্ত জিএসটি এবং অন্যান্য চার্জ যুক্ত হয়নি। কেন বাড়ে-কমে সোনার দাম, জানেন কি? ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) প্রতিদিনই নির্ধারিত হারে সোনার মূল্য প্রকাশ করে। তবে এই দাম শুধুই খাঁটি সোনার—এতে যুক্ত হয় না কোনও মেকিং চার্জ বা ট্যাক্স। আপনি যখন সোনার গয়না কিনতে যান, তখন মূল দামের সঙ্গে যুক্ত হয় জিএসটি ও গয়না তৈরির খরচ, ফলে দাম খানিকটা বেশি দেখায়। আপনার ফোনেই মিলবে সোনার আপডেট বাড়িতে বসেই আপনি জানতে পারেন সোনা ও রুপোর দৈনিক মূল্য। ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার আপডেট পেতে কল দিন ৮৯৫৫৬৬৪৪৩৩ নম্বরে—মাত্র একটি মিসড কলেই এসএমএসে পেয়ে যাবেন নির্দিষ্ট হারের তথ্য। এছাড়াও IBJA-র অফিসিয়াল ওয়েবসাইট ibjarates.com-এ সকাল ও সন্ধ্যাবেলা আপডেট পাওয়া যায় সোনার প্রতিদিনের বাজারদর। সোনার দরে এই ওঠানামা যেমন সাধারণ ক্রেতাদের প্রভাবিত করে, তেমনই বিনিয়োগকারীদের নজরও থাকে প্রতিটি পরিবর্তনের দিকে। তাই কেনার আগে জেনে নিন সঠিক দাম, তারপরই নিন আপনার মূল্যবান সিদ্ধান্ত।
৬ হাজার কোটির দুর্নীতি, গ্রেফতার ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান

রাষ্ট্রায়ত্ত্ব ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান ও সিএমডি সুবোধ কুমার গোয়েলকে গ্রেফতার করল ইডি। ৬ হাজার ২১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ। কনকাস্ট স্টিল ও পাওয়ার লিমিটেডের সঙ্গে যুক্ত ঘটনায় এই গ্রেফতারি। আগামী ২১ তারিখ পর্যন্ত ইডি হেফাজত হয়েছে সুবোধ কুমার গোয়েলের। ১৬ মে দিল্লিতে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পিএমএলএ আইনে মামলা হয়েছে। শনিবার তাঁকে কলকাতায় পিএমএলএ স্পেশ্যাল কোর্টে তোলা হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, অভিযোগ, গোয়েল চেয়ারম্যান থাকাকালীন বড় অঙ্কের ঋণ দেওয়া হয় কনকাস্ট স্টিল ও পাওয়ার লিমিটেডকে। ৬ হাজার ২১০.৭২ কোটি টাকার ঋণ দেওয়া হয়। সুদ ছাড়াই এই টাকা দেওয়া হয়। ওই টাকা নয়ছয় করা হয়। তাতে সুবিধা পান গোয়েল। ইডির তদন্তে উঠে এসেছে, গোয়েল নগদ টাকা, সম্পত্তি, বিলাসবহুল জিনিস, হোটেল বুকিং নেওয়ার মতো সুবিধা নিয়েছেন। বিভিন্ন শেল কোম্পানি, ভুয়ো নাম ব্যবহার করে ওই টাকার সুবিধা ভোগ করা হয়েছে। ওই সব শেল কোম্পানি সুবোধ কুমার বা তাঁর পরিবারের সদস্যদের মালিলাকানাধীন। সিবিআইয়ের করা এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করে ইডি। ওই ঘটনায় ইডি গত ২২ এপ্রিল সুবোধ গোয়েলের বাড়িতে তল্লাশি চালায়। সিএসপিএলের অন্যতম কর্তা সঞ্জয় সুরেখাকে গত ১৮ ডিসেম্বর গ্রেফতার করা হয়। সুরেখা ও সিএসপিএলের সঙ্গে যুক্ত থাকা ৫১০ কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে। উল্লেখ্য, এই বিষয়ে অভিযুক্ত সুবোধ গোয়েলের আইনজীবীর বক্তব্য জানা যায়নি।



