মার্চেই তাপপ্রবাহের সতর্কতা!

রাজ্যে বাড়বে গরমের দাপট। দিনের বেলা ক্রমশ বাড়ছে সূর্যের তাপ, রাতে ঠান্ডার অনুভূতি প্রায় নেই বললেই চলে। হাওয়া অফিস জানিয়েছে, মার্চের মাঝামাঝি সময় থেকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪o ডিগ্রির ঘরে পৌঁছবে। শুধু কলকাতা নয়। রাজ্যের অধিকাংশ জেলাতে ঊর্দ্ধমুখী হবে পারদ। ভারতীয় আবহাওয়া দফতর দিনকয়েক আগে রাজ্যে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল। যদিও সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ। তবুও মার্চ মাসেই রাজ্যের কয়েকটি এলাকায় তাপমাত্রা বেড়েছে। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়াতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজস্থানে একটি ঘুর্ণাবর্ত সক্রিয় হয়েছে। ফলে, রাজস্থান ও আরব সাগর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। তাই দেশের একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা থাকলেও, গরম কমার সম্ভবনা নেই। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়াও রয়েছে তুষারপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা নেই বললেই চলে। মার্চ থেকে মে পর্যন্ত বাড়বে রাজ্যের তাপমাত্রা। মার্চ মাসের শুরুতেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভবনা। প্রবল গরমে মুখোমুখি হতে পারে রাজ্যবাসী। কেমন থাকবে সপ্তাহভরের আবহাওয়া? চলতি সপ্তাহে রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পারদ আরও চড়বে। বাড়বে গরমের প্রকোপ ও তাপপ্রবাহ। গরম মোকাবিলার জন্য সতর্কতা নেওয়ার পরামর্শ আবহাওয়া বিশেষজ্ঞদের।
অস্ত্রোপচারে যুবকের পেট থেকে বের হল চামচ, ছুরি, কাঁটা চামচ

হঠাৎই শুরু পেটে ব্যথা। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তার পরেই হাসপাতালে আসেন ওই যুবকের। পরীক্ষার পর দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। তিনঘণ্টা ধরে অপারেশন চলে। কিন্তু অস্ত্রোপচার (Operation) করতেই চক্ষু চড়কগাছ হিমাচলের (Himachal) শ্রী লালবাহাদুর শাস্ত্রী মেডিক্যাল কলেজের (Shri Lalbahadur Shastri Medical College) চিকিৎসকদের (Doctor)। বৃহস্পতিবার ভোররাতে অস্ত্রোপচারে ওই বছর সাতাশের যুবকের পেট থেকে বেরিয়ে আসে ১২টি চামচ, ছুরি, কাঁটা চামচ, পেন ও সুঁচ ৷ ওই যুবক মান্ডি জেলার কাটলাগ গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি মান্ডি জেলার কাঠলাগ গ্রামে ৷ শ্রী লাল বাহাদুর শাস্ত্রী মেডিক্যাল কলেজের সিনিয়র চিকিৎসক রাহুল মৃগপুরী বলেন, “পেটে ব্যথার কারণে বৃহস্পতিবার ভোর পাঁচটায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। তার অবস্থা দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তখনই আমাদের সন্দেহ হয়, ওই রোগীর পেটে কিছু আছে। সেই মতো অস্ত্রোপচারের পর দেখা যায় চামচ, ছুরি, কাঁটা চামচ, পেন থেকে সুঁচ ৷ তবে,তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে ৷ আপাতত তিনি চিকিতসকদের পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের মতে, ওই যুবক স্কিৎজোফ্রেনিয়া নামের মানসিক রোগে আক্রান্ত ৷ ২০০৬ সালে বাবাকে হারানোর পর, তিনি বর্তমানে মা ও ভাইয়ের সঙ্গে থাকেন। পরিবারের সদস্যরা জানান, তাঁকে উচ্চ মাধ্যমিকের পর, তাঁকে কোচিংয়ের জন্য চণ্ডীগড়ে পাঠানো হয়েছিল, কিন্তু সেখানে এক বছর থাকার পর থেকেই তার মানসিক সমস্যা দেখা যায়। ওই রোগে আক্রান্ত রোগীদের বিভিন্ন লক্ষণ দেখতে পাওয়া যায়। দীর্ঘ চিকিৎসার প্রয়োজন। এরা অনেক সময় অনেক কিছু খেয়ে ফেলেন, আবার ঘুমোনোর সমস্যা থাকে।
জেনে নিন কখন কীভাবে ৯৭ তম অস্কারের লাইভ শো দেখা যাবে

রবিবার মাঝ রাত পেরোলেই শুরু উন্মাদনা। সিনে প্রেমীরা সারা বছর এই দিনটির অপেক্ষায় থাকেন। ভারতীয় সময় সোমবার ভোর সাড়ে ৫টায় হলিউডের ডলবি থিয়েটারে ঘোষণা হবে এবছরের অস্কার প্রাপকদের নাম। স্টার মুভিজ ও স্টার মুভিজ সিলেক্টে এই শো দেখা যাবে। জিয়ো হটস্টারেও লাইভ দেখা যাবে। সঞ্চালনা করবেন কোনান ও ব্রায়েন। তাঁকে সহযোগিতা করবেন নিক অফারম্যান। এবারে এমিলিয়া পেরেজ সিনেমাটি ১৩টি নমিনেশন পেয়েছে। উইকেড ও দ্য ব্রুটালিস্ট ১০টি করে মনোনয়ন পেয়েছে। ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলের স্মৃতিকে সরিয়ে লস অ্যাঞ্জেলসে ওই দিন সিনেমার ফেস্টিভ্যাল হবে। যাঁরা পুরস্খার উপস্থাপন করবেন তাঁদের মধ্যে রয়েছেন জো অলউইন, এম্মা স্টোন, এলি ফ্যানিং, গ্যাল গ্যাডট, ওপ্রা উইনফ্রে, জো সালডানা। এছাড়া সেলেনা গোমেজ, রবার্ট ডাউনি জুনিয়র, স্কারলেট জোহানসন, অ্যানা দে আরমাস, উইলেম ড্যাফো, লিলি রোজ ডেপ থাকবেন। এবারের অস্কারে একমাত্র ভারতীয় সিনেমা অনুজা প্রতিযোগিতায় রয়েছে। অনুজা দুই অনাথ বোনের কঠিন বাস্তবের মুখোমুখি হওয়ার কাহিনী। যারা পোশাক কারখানায় কাজ করে। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাডাম জে গ্রেভস। সিনেমাটি প্রযোজনা করেছেন গুনীত মোঙ্গা ও প্রিয়াঙ্কা চোপড়া। বেস্ট শর্ট ফিল্ম ক্যাটেগরিতে (লাইভ অ্যাকশন) সিনেমাটি রয়েছে। এলিফ্যান্ট হুইসপারার্সের জন্য গুনীত মঙ্গা এর আগে অস্কার পেয়েছেন। ওই বছরই ভারতীয় সিনেমা আরআরআর অস্কার পায়। অস্কারের ইতিহাসে ইংরেজি ছাড়া অন্য ভাষায় রেকর্ড মনোনয়ন পেয়েছে এমিমিলিয়া পেরেজ। ১৩টি নমিনেশন পেয়েছে। স্প্যানিশড ফিল্মস উইকেড ও ব্রুটালিস্ট ১০টি করে মনোনয়ন পেয়েছে।




